০৪:৫৮ পি.এম
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, যিনি সদ্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন, বলেছেন, ‘জামায়াতে ইসলামীর একজন নেতার মুখ থেকে একটি উক্তি শুনে আমি ব্যথিত হয়েছি। আমি রাজনৈতিক দল থেকে কোন ষড়যন্ত্রের শিকার হইনি।’
তিনি সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
তিনি উল্লেখ করেন, আমি আমার রাজনৈতিক দল থেকে কোনো ষড়যন্ত্রের শিকার হইনি। তবে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামের একজন নেতার মুখ থেকে একটি উক্তি শুনে আমি ব্যথিত হয়েছি। উনি বলেছেন আমি সন্ত্রাস করছি এবং অস্ত্র উচিয়ে ধরেছি। আমি কীভাবে ব্যাখ্যা দিব যে, দিনে দুপুরে আমি কি কাজে গিয়েছিলাম, সেখানে থানা পুলিশ ছিল এবং শত শত মানুষ উপস্থিত ছিল। সেখানে ৩০০ গ্রাম হেরোইন, কয়েক বোতল মদ এবং অন্যান্য অনেক অবৈধ জিনিসপত্র উদ্ধার হয়েছে। আমি তো জীবন বাজি রেখে গিয়েছিলাম।
আরও পড়ুন: সীতাকুণ্ডে ইয়াবা কারবারিদের ধরে টাকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ, থানার ক্যাশিয়ার নিয়ে উঠেছে প্রশ্ন
তিনি আরও বলেন, অনেকে আমার সম্পর্কে অনেক কথা বলেন। যদিও আমি সেসব নিয়ে কেয়ার করি না। কারণ ছাদের উপর থেকে গুলি করলে কার মাথায় পড়বে, আমি জানি না। তবে যখন তাদের মুখ থেকে সহযোগিতার আশ্বাসের বদলে এই ধরনের অভিযোগ শুনি, তখন আমার মনে হয় যে আর তাকাবোই না ওইদিকে।
ইশরাক বলেন, ‘আমি সাধারণ মানুষের চাহিদা দেখেছি। ওইদিন সাধারণ মানুষ এবং এলাকাবাসী হাততালি দিয়ে রীতিমত উল্লাস করেছে। অনেকদিন পর আমরা সাহস পেয়েছি। তাদের প্রত্যাশা অনুযায়ী আমি কাজ করে যাব।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন