ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বিদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় তৈরি হচ্ছে অস্থায়ী ‘ট্রানজিট সেন্টার’


বিদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় তৈরি হচ্ছে অস্থায়ী ‘ট্রানজিট সেন্টার’

মালয়েশিয়ায় নতুন আসা বিদেশি কর্মীদের জন্য সাময়িক আবাসন হিসেবে 'ট্রানজিট সেন্টার' বা অন্তর্বর্তীকালীন কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে দেশটির সরকার।

নিয়োগকর্তারা এসে নিয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত এই কর্মীরা স্থানটিতে অবস্থান করবেন।

সোমবার (৬ জুলাই) দেশটির মানবসম্পদ মন্ত্রী আর রামানান কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

তিনি জানান, বিমানবন্দরগুলোর ভিড় কমানো এবং কর্মীরা যেন নির্দিষ্ট সঠিক নিয়োগকর্তার কাছেই পৌঁছান, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, এই কেন্দ্রগুলো কোনোভাবেই 'ডিটেনশন সেন্টার' বা আটক কেন্দ্র নয়, এটি পুরোপুরি একটি সাময়িক আবাসন ব্যবস্থা।

কর্মীরা যাতে বিমানবন্দর থেকে বের হয়ে অন্য কোনো অননুমোদিত কর্মস্থলে চলে যেতে না পারেন, তা রোধ করাই এর মূল উদ্দেশ্য।

বর্তমানে মানবসম্পদ মন্ত্রণালয় এই কেন্দ্রগুলোর জন্য উপযুক্ত স্থান খুঁজছে এবং স্থায়ী স্থাপনা নির্মাণের আগ পর্যন্ত সাময়িকভাবে অন্য কোনো ভবনকে এই কাজে ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

এদিকে, গত ১ জুলাই মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী বিদেশি কর্মীদের জন্য গঠিত 'ওয়ান-স্টপ সেন্টার' এখন থেকে মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীনে কাজ করবে।

তবে কর্মীদের নিরাপত্তা স্ক্রিনিং, পাস এবং ওয়ার্ক পারমিট ইস্যু করার মূল দায়িত্ব আগের মতোই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতেই থাকছে।

জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিটি মন্ত্রণালয় নিজ নিজ দায়িত্ব পালন করবে বলে মন্ত্রী পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন: বিএনপি সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে যুবলীগ নেতা ভগ্নিপতিকে বিএনপি বানানোর চেস্টা এড. মু্বিনের

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


ঝালকাঠিতে যুবলীগ নেতা ভগ্নিপতিকে বিএনপি বানানোর চেস্টা এড. মু্বিনের

ঝালকাঠি জেলা যুবলীগ নেতা শামীম হোসেন খানকে বিএনপি পরিবারের সদস্য হিসেবে দাবী করে জেলা জজ আদালতে জেলা বিএনপির প্যাডে প্রত্যয়ন দিয়েছেন এডভোকেট মিজানুর রহমান মুবিন। মুবিন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য। বিস্ফোরক মামলায় কারাগারে আটক যুবলীগ নেতা শামীম, মুবিনের ভগ্নিপতি। আজ সোমবার জেলা জজ আদালতে জামিন শুনানীর সময় বিষয়টি ধরা পড়ে। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাৎ হোসেন আদালতে বলেন, "প্রত্যয়নের ব্যাপারে তাঁর কিছু জানা নেই এবং জেলা বিএনপির প্যাড ব্যবহার করে মুবিন সাহেব এ ধরণের প্রত্যয়ন দিতে পারেন না।" গত ১৬ জুন শহরের স্টেশন রোডের বাসা থেকে বিএনপি নেতা এডভোকেট মুবিনের ভগ্নিপতি যুবলীগ নেতা শামীমকে একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার করে ঝালকাঠি থানা পুলিশ। ২০২২ সালের ৫ জানুয়ারী জেলা বিএনপির অফিসে হামলা ও বোমা বিস্ফোরণের অভিযোগে ছাত্রদল নেতা সুমন মন্ডল বাদী হয়ে ২০২৪ সালের আগস্ট মাসে এ মামলা দায়ের করেছিলেন। এডভোকেট মুবিন দাবি করেন তাঁর ভগ্নিপতিকে বিএনপির কর্মী বানানোর জন্য তিনি বেশ কয়েকজন বিএনপি পন্থি আইনজীবীর স্বাক্ষর ব্যবহার করে একটি হলফনামা তৈরি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাভাবিপ্রবিতে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


মাভাবিপ্রবিতে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

'জলবায়ু পরিবর্তন’ আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এই বার্তা নিয়ে নানা আয়োজনের মাধ্যমে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাহাটিপ্রবি) বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে র‌্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ বিষয়ক সেমিনার, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

উদ্বোধনের পর ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় এবং তার পর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর পর ইএসআরএম বিভাগের সেমিনার হলে পরিবেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এখন কোনও ভবিষ্যতের আশঙ্কা নয়, এটি বর্তমানে বিশ্বের অন্যতম বড় বাস্তবতা। পরিবেশ সংরক্ষণে কেবল সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, শিক্ষকেরা, শিক্ষার্থীরা, গবেষকরা এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

তিনি আরও বলেন, একটি গাছ রোপণ করা, প্লাস্টিকের ব্যবহার কমানো, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব জীবনধারা গ্রহণের মাধ্যমে আমরা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সক্ষম হব। সেই লক্ষ্য অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ে পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার জন্য সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ইএসআরএম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. এস. এম. সাইফুল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে অংশগ্রহণ করেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন এবং পূবালী ব্যাংকের আঞ্চলিক প্রধান ডেপুটি জেনারেল ম্যানেজার মো. বেল্লাল হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মাহমুদা বিনতে লতিফ।

সেমিনারে বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই উন্নয়ন বিষয়ে বিভিন্ন গবেষণা ও করণীয় তুলে ধরেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাছের সঙ্গে বেঁধে তরুণ-তরুণীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


গাছের সঙ্গে বেঁধে তরুণ-তরুণীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুর গ্রামে এক তরুণের সঙ্গে গৃহবধুকে পরকীয়া প্রেমের অভিযোগে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। জানা যায়, গৃহবধুর স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর ওই তরুণের সঙ্গে তার বিয়ে হওয়ার মাধ্যমে তাদের মুক্তি মিলেছে।

শনিবার (৪ জুলাই) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে গৃহবধুর স্বামীর বাড়িতে। রবিবার বিকেলে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়, বাড়ির উঠানে মেহগনি গাছের সঙ্গে গৃহবধু ও ওই তরুণকে একই রশিতে বেঁধে রাখা হয়েছে। এ সময় বহু নারী ও পুরুষের উপস্থিতি দেখা যায়।

ভিডিওতে শোনা যায়, ‘তোরা এমন কাজ কী করে করতে পারলি।’ আবার কখনও তরুণকে উদ্দেশ্যে করে শোনা যায়, ‘তোর বাপকে ফোন করে এখানে আসতে বল, তিনি আসলেই ঝামেলা মিটবে।’ এ সময় একজনের কাছ থেকে মুঠোফোন নিয়ে বেঁধে রাখা তরুণকে কথা বলার চেষ্টা করতে দেখা যায়। গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতনের দৃশ্য অনেক লোকজন মুঠোফোনে ধারণ করছিল।

ভিডিওতে দেখা যায়, বেঁধে রাখা তরুণ স্থানীয়দের বারবার রশি খুলে দিতে অনুরোধ করছেন। তিনি বলেন, কোথাও পালিয়ে যাবে না, ঘোষণা করে রশি খুলে দিতে অনুরোধ করেন। শরীর গামছা দিয়ে ঢেকে রাখা এক যুবকের হাত ধরে তিনি বারবার রশির বাঁধন খুলতে বলেন। তখন ওই যুবক বিপন্ন হয়ে জানায়, রশির বাঁধন খুলে দিলে সেখানে উপস্থিত সবাই তাকে মারধর করবেন। ফলে, তিনি বাঁধন খুলে দিতে পারবেন না।

এ সময় কয়েকজন ঘটনাস্থলে এসে বেঁধে রাখা তরুণের ওপর হামলা করেন। তাদের বলতে শোনা যায়, কেউ রশি খোলার চেষ্টা করলে তাকে মারধর করা হবে। স্থানীয় কয়েকজন জানান, নবুওছিমদ্দিন এলাকার ওই যুবকের (২৪) সঙ্গে তাদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর এলাকার বাসিন্দা তার ফুফাতো ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে গৃহবধুর সঙ্গে দেখা করতে গেলে ওই তরুণকে হাতেনাতে ধরে ফেলে গৃহবধুর স্বামী। এ সময়, তিনি তাঁর পরিবারের লোকজনের সহায়তায় ছেলেটিকে মারধর করেন ও বাড়ির উঠানের একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। এরপর ওই গৃহবধুকেও তার সঙ্গে বেঁধে রেখে আশপাশের সবাইকে খবর দেন।

গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবুওছিমদ্দিন পাড়ার হাসেম শেখ ঘটনাটি উল্লেখ করে বলেন, খবর পেয়ে আমরা রাতেই ওই বাড়িতে গিয়ে দেখি, গাছের সঙ্গে গৃহবধূ ও তরুণকে বেঁধে রাখা হয়েছে।

তিনি জানান, গৃহবধূর স্বামী ওই সময় সবাইকে সাফ জানিয়ে দেন, তিনি তার স্ত্রীর সঙ্গে সংসার করবেন না এবং খালাতো ভাইয়ের সঙ্গেই তার স্ত্রীকে বিয়ে দেবেন। পরে রাত আড়াইটার দিকে স্থানীয়ভাবে মৌলভি ডেকে তাদের মধ্যে তালাক করানোর পর রাত সাড়ে ৩টার দিকে গৃহবধুর সঙ্গে ওই তরুণের বিয়ে হয়।

নবুওছিমদ্দিন পাড়ার হাসেম শেখ আরও বলেন, রবিবার ভোরের দিকে ছেলেটি মেয়েটিকে নিয়ে তাদের বাড়ি ফিরে গেছে। গাছের সঙ্গে বেঁধে রেখে তার স্বামী নির্যাতন করেছেন। আমরা সুষ্ঠুভাবে বিষয়টি মীমাংসা করেছি মাত্র।

রাজবাড়ী সদর থানার কার্যনির্বাহী কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ এ বিষয়ে মন্তব্য করে বলেন, এমন একটি ভিডিও ফেসবুকে দেখেছি। ভিডিও দেখে স্থানীয় হাসেম শেখের কাছে ফোন করে ঘটনা জানার চেষ্টা করেছি। এ বিষয়ে কোনো পক্ষ থেকে আমাদের কাছে লিখিত বা মৌখিকভাবে অভিযোগ হয়নি। নির্যাতনের কোনো অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার মানোন্নয়নে প্রতিটি ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


শিক্ষার মানোন্নয়নে প্রতিটি ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

আজ রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কঠোর মনিটরিংয়ের আওতায় আনা হবে।

তিনি এ বিষয়ে উল্লেখ করেন, ‘শ্রেণিকক্ষে সঠিকভাবে পাঠদান করা হচ্ছে কিনা তা নজরে রাখার জন্য প্রতিটি ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার উদ্যোগ নেওয়া হবে।’

আজ সোমবার অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেন সঠিকভাবে মনিটরিং করা যায়, সেজন্য একটি কেন্দ্রীয় মনিটরিং সেল স্থাপন করা হবে। এর মাধ্যমে যেকোনো সময় যেকোনো ক্লাসরুম সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।’

শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী আরও বলেন, দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। এর ফলে সেগুলো ব্যবহারে শিক্ষক-শিক্ষার্থীরা আগ্রহ হারায়। তাই দেশের শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।

শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধির বিষয়ে ড. এহছানুল হক মিলন বলেন, শিক্ষার প্রকৃত মানোন্নয়ন করতে হলে শিক্ষকদের সামাজিক ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বৃদ্ধি করতে হবে। দেশের শিক্ষা কাঠামোকে এমনভাবে সংস্কার ও পরিবর্তন করতে হবে, যেন মেধাবীরা স্বতঃস্ফূর্তভাবে শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হন।

অনুষ্ঠানে নায়েমের মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বের মধ্যে লাইভ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।

অনুষ্ঠানে নায়েমের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া প্রশিক্ষণার্থী কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%