ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ঝালকাঠিতে যুবলীগ নেতা ভগ্নিপতিকে বিএনপি বানানোর চেস্টা এড. মু্বিনের


ঝালকাঠিতে যুবলীগ নেতা ভগ্নিপতিকে বিএনপি বানানোর চেস্টা এড. মু্বিনের

ঝালকাঠি জেলা যুবলীগ নেতা শামীম হোসেন খানকে বিএনপি পরিবারের সদস্য হিসেবে দাবী করে জেলা জজ আদালতে জেলা বিএনপির প্যাডে প্রত্যয়ন দিয়েছেন এডভোকেট মিজানুর রহমান মুবিন। মুবিন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য। বিস্ফোরক মামলায় কারাগারে আটক যুবলীগ নেতা শামীম, মুবিনের ভগ্নিপতি। আজ সোমবার জেলা জজ আদালতে জামিন শুনানীর সময় বিষয়টি ধরা পড়ে। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাৎ হোসেন আদালতে বলেন, "প্রত্যয়নের ব্যাপারে তাঁর কিছু জানা নেই এবং জেলা বিএনপির প্যাড ব্যবহার করে মুবিন সাহেব এ ধরণের প্রত্যয়ন দিতে পারেন না।" গত ১৬ জুন শহরের স্টেশন রোডের বাসা থেকে বিএনপি নেতা এডভোকেট মুবিনের ভগ্নিপতি যুবলীগ নেতা শামীমকে একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার করে ঝালকাঠি থানা পুলিশ। ২০২২ সালের ৫ জানুয়ারী জেলা বিএনপির অফিসে হামলা ও বোমা বিস্ফোরণের অভিযোগে ছাত্রদল নেতা সুমন মন্ডল বাদী হয়ে ২০২৪ সালের আগস্ট মাসে এ মামলা দায়ের করেছিলেন। এডভোকেট মুবিন দাবি করেন তাঁর ভগ্নিপতিকে বিএনপির কর্মী বানানোর জন্য তিনি বেশ কয়েকজন বিএনপি পন্থি আইনজীবীর স্বাক্ষর ব্যবহার করে একটি হলফনামা তৈরি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাভাবিপ্রবিতে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


মাভাবিপ্রবিতে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

'জলবায়ু পরিবর্তন’ আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এই বার্তা নিয়ে নানা আয়োজনের মাধ্যমে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাহাটিপ্রবি) বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে র‌্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ বিষয়ক সেমিনার, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

উদ্বোধনের পর ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় এবং তার পর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর পর ইএসআরএম বিভাগের সেমিনার হলে পরিবেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এখন কোনও ভবিষ্যতের আশঙ্কা নয়, এটি বর্তমানে বিশ্বের অন্যতম বড় বাস্তবতা। পরিবেশ সংরক্ষণে কেবল সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, শিক্ষকেরা, শিক্ষার্থীরা, গবেষকরা এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

তিনি আরও বলেন, একটি গাছ রোপণ করা, প্লাস্টিকের ব্যবহার কমানো, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব জীবনধারা গ্রহণের মাধ্যমে আমরা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সক্ষম হব। সেই লক্ষ্য অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ে পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার জন্য সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ইএসআরএম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. এস. এম. সাইফুল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে অংশগ্রহণ করেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন এবং পূবালী ব্যাংকের আঞ্চলিক প্রধান ডেপুটি জেনারেল ম্যানেজার মো. বেল্লাল হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মাহমুদা বিনতে লতিফ।

সেমিনারে বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই উন্নয়ন বিষয়ে বিভিন্ন গবেষণা ও করণীয় তুলে ধরেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাছের সঙ্গে বেঁধে তরুণ-তরুণীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


গাছের সঙ্গে বেঁধে তরুণ-তরুণীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুর গ্রামে এক তরুণের সঙ্গে গৃহবধুকে পরকীয়া প্রেমের অভিযোগে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। জানা যায়, গৃহবধুর স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর ওই তরুণের সঙ্গে তার বিয়ে হওয়ার মাধ্যমে তাদের মুক্তি মিলেছে।

শনিবার (৪ জুলাই) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে গৃহবধুর স্বামীর বাড়িতে। রবিবার বিকেলে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়, বাড়ির উঠানে মেহগনি গাছের সঙ্গে গৃহবধু ও ওই তরুণকে একই রশিতে বেঁধে রাখা হয়েছে। এ সময় বহু নারী ও পুরুষের উপস্থিতি দেখা যায়।

ভিডিওতে শোনা যায়, ‘তোরা এমন কাজ কী করে করতে পারলি।’ আবার কখনও তরুণকে উদ্দেশ্যে করে শোনা যায়, ‘তোর বাপকে ফোন করে এখানে আসতে বল, তিনি আসলেই ঝামেলা মিটবে।’ এ সময় একজনের কাছ থেকে মুঠোফোন নিয়ে বেঁধে রাখা তরুণকে কথা বলার চেষ্টা করতে দেখা যায়। গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতনের দৃশ্য অনেক লোকজন মুঠোফোনে ধারণ করছিল।

ভিডিওতে দেখা যায়, বেঁধে রাখা তরুণ স্থানীয়দের বারবার রশি খুলে দিতে অনুরোধ করছেন। তিনি বলেন, কোথাও পালিয়ে যাবে না, ঘোষণা করে রশি খুলে দিতে অনুরোধ করেন। শরীর গামছা দিয়ে ঢেকে রাখা এক যুবকের হাত ধরে তিনি বারবার রশির বাঁধন খুলতে বলেন। তখন ওই যুবক বিপন্ন হয়ে জানায়, রশির বাঁধন খুলে দিলে সেখানে উপস্থিত সবাই তাকে মারধর করবেন। ফলে, তিনি বাঁধন খুলে দিতে পারবেন না।

এ সময় কয়েকজন ঘটনাস্থলে এসে বেঁধে রাখা তরুণের ওপর হামলা করেন। তাদের বলতে শোনা যায়, কেউ রশি খোলার চেষ্টা করলে তাকে মারধর করা হবে। স্থানীয় কয়েকজন জানান, নবুওছিমদ্দিন এলাকার ওই যুবকের (২৪) সঙ্গে তাদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর এলাকার বাসিন্দা তার ফুফাতো ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে গৃহবধুর সঙ্গে দেখা করতে গেলে ওই তরুণকে হাতেনাতে ধরে ফেলে গৃহবধুর স্বামী। এ সময়, তিনি তাঁর পরিবারের লোকজনের সহায়তায় ছেলেটিকে মারধর করেন ও বাড়ির উঠানের একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। এরপর ওই গৃহবধুকেও তার সঙ্গে বেঁধে রেখে আশপাশের সবাইকে খবর দেন।

গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবুওছিমদ্দিন পাড়ার হাসেম শেখ ঘটনাটি উল্লেখ করে বলেন, খবর পেয়ে আমরা রাতেই ওই বাড়িতে গিয়ে দেখি, গাছের সঙ্গে গৃহবধূ ও তরুণকে বেঁধে রাখা হয়েছে।

তিনি জানান, গৃহবধূর স্বামী ওই সময় সবাইকে সাফ জানিয়ে দেন, তিনি তার স্ত্রীর সঙ্গে সংসার করবেন না এবং খালাতো ভাইয়ের সঙ্গেই তার স্ত্রীকে বিয়ে দেবেন। পরে রাত আড়াইটার দিকে স্থানীয়ভাবে মৌলভি ডেকে তাদের মধ্যে তালাক করানোর পর রাত সাড়ে ৩টার দিকে গৃহবধুর সঙ্গে ওই তরুণের বিয়ে হয়।

নবুওছিমদ্দিন পাড়ার হাসেম শেখ আরও বলেন, রবিবার ভোরের দিকে ছেলেটি মেয়েটিকে নিয়ে তাদের বাড়ি ফিরে গেছে। গাছের সঙ্গে বেঁধে রেখে তার স্বামী নির্যাতন করেছেন। আমরা সুষ্ঠুভাবে বিষয়টি মীমাংসা করেছি মাত্র।

রাজবাড়ী সদর থানার কার্যনির্বাহী কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ এ বিষয়ে মন্তব্য করে বলেন, এমন একটি ভিডিও ফেসবুকে দেখেছি। ভিডিও দেখে স্থানীয় হাসেম শেখের কাছে ফোন করে ঘটনা জানার চেষ্টা করেছি। এ বিষয়ে কোনো পক্ষ থেকে আমাদের কাছে লিখিত বা মৌখিকভাবে অভিযোগ হয়নি। নির্যাতনের কোনো অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার মানোন্নয়নে প্রতিটি ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


শিক্ষার মানোন্নয়নে প্রতিটি ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

আজ রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কঠোর মনিটরিংয়ের আওতায় আনা হবে।

তিনি এ বিষয়ে উল্লেখ করেন, ‘শ্রেণিকক্ষে সঠিকভাবে পাঠদান করা হচ্ছে কিনা তা নজরে রাখার জন্য প্রতিটি ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার উদ্যোগ নেওয়া হবে।’

আজ সোমবার অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেন সঠিকভাবে মনিটরিং করা যায়, সেজন্য একটি কেন্দ্রীয় মনিটরিং সেল স্থাপন করা হবে। এর মাধ্যমে যেকোনো সময় যেকোনো ক্লাসরুম সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।’

শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী আরও বলেন, দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। এর ফলে সেগুলো ব্যবহারে শিক্ষক-শিক্ষার্থীরা আগ্রহ হারায়। তাই দেশের শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।

শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধির বিষয়ে ড. এহছানুল হক মিলন বলেন, শিক্ষার প্রকৃত মানোন্নয়ন করতে হলে শিক্ষকদের সামাজিক ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বৃদ্ধি করতে হবে। দেশের শিক্ষা কাঠামোকে এমনভাবে সংস্কার ও পরিবর্তন করতে হবে, যেন মেধাবীরা স্বতঃস্ফূর্তভাবে শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হন।

অনুষ্ঠানে নায়েমের মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বের মধ্যে লাইভ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।

অনুষ্ঠানে নায়েমের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া প্রশিক্ষণার্থী কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাসায়নিক অস্ত্র উন্নয়নে জড়িত রুশ বিজ্ঞানী ও গবেষণাগারের ওপর ব্রিটেনের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


রাসায়নিক অস্ত্র উন্নয়নে জড়িত রুশ বিজ্ঞানী ও গবেষণাগারের ওপর ব্রিটেনের নিষেধাজ্ঞা

ব্রিটেন সোমবার সাতজন রুশ বিজ্ঞানীর এবং দুটি গবেষণা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে রাসায়নিক হামলায় ব্যবহৃত রাসায়নিক অস্ত্র তৈরিতে সহায়তা করার।

লন্ডন থেকে প্রকাশিত এএফপির প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা ২০১৮ সালে ইংল্যান্ডে আত্মগোপনে থাকা সাবেক রুশ গুপ্তচরের ওপর হামলায় ব্যবহৃত 'নোভিচক' (ঘড়ারপযড়শ) স্নায়ুবিষ এবং ২০২৪ সালে সাইবেরিয়ায় রুশ বিরোধীদলীয় নেতা আলেক্সেই নাভালনিকে প্রাণঘাতীভাবে বিষক্রিয়ায় আক্রান্ত করতে ব্যবহৃত বলে ধারণা করা একটি রাসায়নিক পদার্থের উন্নয়নে জড়িত ছিলেন।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, 'নতুন এ পদক্ষেপের মাধ্যমে বিষাক্ত রাসায়নিকের উন্নয়ন ও উৎপাদনের সঙ্গে জড়িত দুটি শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে।'

২০১৮ সালের মার্চে, ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর স্যালিসবারিতে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়েকে 'নোভিচক' স্নায়ুবিষ প্রয়োগ করে বিষক্রিয়ায় আক্রান্ত করার অভিযোগ রুশ গোয়েন্দা এজেন্টদের বিরুদ্ধে আনা হয়।

এই হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে রাসায়নিক অস্ত্রের প্রথম আক্রমণাত্মক ব্যবহার হিসেবে দেখা হয়, যা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর ফলস্বরূপ পশ্চিমা দেশগুলো সম্মিলিতভাবে বিপুলসংখ্যক রুশ কূটনীতিককে বহিষ্কার করে।

স্ক্রিপাল এবং তার মেয়ে প্রাণে বেঁচে গেলেও এরপর এক ব্রিটিশ নারী মারা যান। ধারণা করা হয়, ওই নারী নোভিচক বহনে ব্যবহৃত একটি ফেলে দেওয়া সুগন্ধির বোতল কুড়িয়ে পাওয়ার পর বিষের সংস্পর্শে এসেছিলেন।

আলেক্সেই নাভালনি, দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা, রুশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভে লাখো মানুষকে রাজপথে নামতে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে শক্তিশালী অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দীর্ঘদিন পরিচিত ছিলেন।

১৯ বছরের কারাদণ্ড ভোগরত অবস্থায়, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আর্কটিক অঞ্চলের একটি কারা উপনিবেশে তার মৃত্যু ঘটে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, 'বারবার রাসায়নিক অস্ত্র ব্যবহার আন্তর্জাতিক আইনের জঘন্য লঙ্ঘন এবং বৈশ্বিক নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি।'

নিষেধাজ্ঞার আওতায় পড়া দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি হলো রাশিয়ার রাষ্ট্রীয় বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান এসসি সিগন্যাল এবং অন্যটি দেশটির সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট ফর মিলিটারি মেডিসিন (জিএনআইআইআই ভিএম)।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ওই দুই গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক এবং কারিগরি বিশেষজ্ঞরাও রয়েছেন।

মঙ্গলবার তুরস্কের আঙ্কারায় শুরু হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হলো। সম্মেলনে ইউক্রেন যুদ্ধ অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে যাচ্ছে।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর যুদ্ধকে কেন্দ্র করে এ পর্যন্ত তিন হাজার ৪০০-এর বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%