০৮:২৬ পি.এম
কুড়িগ্রামের রাজারহাটে ১১ বছরের এক মাদরাসাছাত্রীকে যৌন নির্যাতনের একটি অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি আইয়ুব আলী (৬৫) নামের একজন বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার নাজিমখান ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক আইয়ুব আলী ওই গ্রামের নছরউদ্দিনের ছেলে।
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌমিকের, দুই বাড়িতে শোকের মাতম
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি মাদরাসার ছাত্রী। মাদরাসায় যাওয়া-আসার সময় বৃদ্ধ আইয়ুব আলী তার সঙ্গে "নানা-নাতনি" সম্পর্ক গড়ে তোলে।
বুধবার সকালে বাড়ি ফাঁকা থাকার সুযোগে কৌশলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে যায় ওই বৃদ্ধ। এক পর্যায়ে শিশুটিকে জোরপূর্বক যৌন নির্যাতন করেন তিনি।
এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আইয়ুব আলীকে হাতেনাতে আটক করে। পরে উত্তেজিত জনতা অভিযুক্ত বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
আরও পড়ুন: পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে ইনকিলাব মঞ্চের পথসভা
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন