ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন


মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

মাগুরায় অনুষ্ঠিত হয়েছে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-২৭-এর উদ্বোধন। বুধবার (২৫ নভেম্বর) সকালে মাগুরা জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় এবং মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি রুবায়েত হোসেন।

অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর উদ্বোধনী বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।

আরও পড়ুন: ঝালকাঠি পৌরসভায় নাগরিক সেবা নিতে ভোগান্তি, সাবেক ভাড়াটিয়াদের বিপত্তি

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আকতার হোসেন, যুগ্ন আহবায়ক আমিনুর রহমান খান পিকুল, জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আ: রহিম প্রমুখ।

টুর্নামেন্টের প্রথম দিনে খুলনা জেলা ও চুয়াডাঙ্গা জেলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতা আগামী ১ ডিসেম্বর সমাপ্ত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠি পৌরসভায় নাগরিক সেবা নিতে ভোগান্তি, সাবেক ভাড়াটিয়াদের বিপত্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


ঝালকাঠি পৌরসভায় নাগরিক সেবা নিতে ভোগান্তি, সাবেক ভাড়াটিয়াদের বিপত্তি

নাগরিক সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও ঝালকাঠি পৌরসভায় জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন পৌরবাসী। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য দীর্ঘসূত্রতা, হোল্ডিং ট্যাক্সের বিল নিয়ে জটিলতা এবং অতিরিক্ত অর্থ লেনদেনের অভিযোগে সেবাপ্রত্যাশীদের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে জন্মনিবন্ধন সংশোধনের প্রক্রিয়ায় আগের বাড়ির হোল্ডিং ট্যাক্স পরিশোধের বিল চাওয়ায় বিপাকে পড়েছেন সাবেক ভাড়াটিয়া পরিবারের সদস্যরা।

২০২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম সামনে রেখে জন্মনিবন্ধন নিয়ে অভিভাবকদের উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। অভিযোগ রয়েছে, জন্মনিবন্ধন সংশোধনের জন্য পূর্বে যে বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন, সেই বাড়ির হোল্ডিং ট্যাক্স পরিশোধের বিলের কপি জমা দিতে বলা হচ্ছে। বাড়ি পরিবর্তন, বাড়ির মালিকের মৃত্যু কিংবা আর্থিক অসচ্ছলতার কারণে পুরোনো বাড়ির কর পরিশোধের কাগজ সংগ্রহ করতে না পারায় অনেকের জন্মনিবন্ধন সংশোধনের কাজ আটকে যাচ্ছে।

এদিকে সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচিতে আবেদন করতে গিয়ে জন্মনিবন্ধন জটিলতায় ভোগান্তিতে পড়েছে অনেক পরিবার। আবেদনের ক্ষেত্রে পরিবারের সদস্যদের জন্মনিবন্ধন প্রয়োজন হওয়ায় যেসব পরিবারের সদস্যদের জন্ম নিবন্ধন নেই কিংবা নিবন্ধনে ভুলত্রুটি রয়েছে, তাঁরা পড়েছেন বিপাকে। জন্মনিবন্ধন তৈরি ও সংশোধনে অনেকে ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ফলে সরকারি সহায়তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ডের আবেদন—দুই ক্ষেত্রেই অনিশ্চয়তায় পড়ছেন সংশ্লিষ্ট পরিবারগুলো। বিশেষ করে নিম্নআয়ের মানুষের মধ্যে এ নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।

ভুক্তভোগী হেলেনা আক্তার জানান, দীর্ঘদিন ঝালকাঠি পৌর শহরের কেফাইতনগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসের সময় পৌরসভা থেকেই তাঁর মেয়ের জন্মনিবন্ধন করানো হয়েছিল। বর্তমানে জন্মনিবন্ধন সংশোধনের প্রয়োজন হলে পৌরসভা থেকে আগের বাড়ির হোল্ডিং ট্যাক্স পরিশোধের বিল চাওয়া হচ্ছে। বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি আর্থিক অসচ্ছলতার কথা জানান। ফলে একাধিকবার পৌরসভায় গিয়েও মেয়ের জন্মনিবন্ধন সংশোধন করাতে পারছেন না তিনি। এতে সময় ও যাতায়াত খরচ দুটোই বাড়ছে।

একই ধরনের সমস্যায় পড়েছেন সুমাইয়া আক্তার। তিনি জানান, দীর্ঘদিন শহরের পুরাতন কলাবাগান এলাকায় খালার বাসায় থাকার সময় ওই ঠিকানা ব্যবহার করে তাঁর জন্মনিবন্ধন করা হয়েছিল। বর্তমানে ইংরেজিতে জন্মনিবন্ধন প্রয়োজন হওয়ায় পৌরসভায় যোগাযোগ করেন। কিন্তু আগের বাড়ির হোল্ডিং ট্যাক্স পরিশোধের বিল চাওয়ায় সমস্যায় পড়েছেন। তাঁর খালু অসুস্থ এবং পরিবারটি আর্থিক সংকটে থাকায় বকেয়া কর পরিশোধ করা সম্ভব হচ্ছে না। ফলে নিজের জন্মনিবন্ধন সংশোধনের পাশাপাশি সন্তানদের জন্মনিবন্ধন করানো নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভুক্তভোগীদের প্রশ্ন, যে বাড়িতে তাঁরা একসময় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেছেন, সেই বাড়ির মালিকের বকেয়া হোল্ডিং ট্যাক্সের দায় কেন তাঁদের নাগরিক সেবা পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে? বাড়ি পরিবর্তন কিংবা বাড়ির মালিকের আর্থিক অসচ্ছলতার কারণে একজন নাগরিকের জন্মনিবন্ধন সংশোধন আটকে থাকা কতটা যৌক্তিক, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

শুধু জন্মনিবন্ধন নয়, নাগরিক সনদ সংগ্রহ করতেও ভোগান্তির অভিযোগ রয়েছে। সেবাপ্রত্যাশীদের দাবি, একটি নাগরিক সনদ পেতে দুই থেকে তিন দিন সময় লাগছে। আবেদনের সময় ২০ টাকার কোর্ট ফি দিতে হচ্ছে বলেও জানিয়েছেন তাঁরা। প্রয়োজনীয় সনদ সংগ্রহ করতে একাধিকবার পৌরসভায় যাতায়াত করতে হওয়ায় সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে। ডিজিটাল সেবার যুগে এমন দীর্ঘসূত্রতায় অসন্তোষ প্রকাশ করেছেন পৌরবাসী।

একজন অভিভাবকের অভিযোগ, সন্তানের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময়ে জন্মনিবন্ধনের মতো প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে তাঁদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে জন্মনিবন্ধন সংশোধন না হলে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁদের দাবি, নাগরিক সেবা পেতে বিশেষ কোনো সুবিধা নয়, বরং প্রচলিত নিয়মে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে।

সচেতন নাগরিকদের মতে, জন্মনিবন্ধন সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা ও সুনির্দিষ্ট নিয়ম জনসাধারণের সামনে প্রকাশ করা জরুরি। একই সঙ্গে সাবেক ভাড়াটিয়া ও বিশেষ পরিস্থিতিতে থাকা পরিবারগুলোর জন্য বিকল্প যাচাইয়ের ব্যবস্থা রেখে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে। অতিরিক্ত অর্থ লেনদেনের অভিযোগ তদন্ত, নাগরিক সনদ প্রদানে দীর্ঘসূত্রতা দূর এবং অকেজো সড়কবাতি সচল করতেও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে ঝালকাঠি পৌর প্রশাসক জুলিয়া সুকায়না বলেন, ১১ হজার হোল্ডিং রয়েছে। অনেক ভবনের মালিক মিথ্যা তথ্য দিয়ে জন্মনিবন্ধন নিতে আসেন। অনেক ভাড়াটিয়াও আসেন। আমরা তাদের প্রপার কাগজপত্র নিয়ে আসতে বলি। যারা সঠিক কাগজপত্র দেয়, তাদের কোন সমস্যা হয় না। তারপরেও আমরা ভাড়াটিয়াদের কনসিডার করি। পৌরসভার আইন অনুযায়ী আমরা পৌর কর পরিশোধের কথা বলে থাকি। যেহেতু পৌরসভা নিজস্ব আয় দিয়ে চলে, তাই কর না দিলে এটি কিভাবে চলবে? অনেকেই মিথ্যা তথ্য দিয়ে সুবিধা নিতে চায়।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, ঝালকাঠি পৌরসভা নাগরিকবান্ধব সেবাপ্রতিষ্ঠান হিসেবে কার্যকর ভূমিকা রাখবে। জন্মনিবন্ধন ও নাগরিক সনদের মতো মৌলিক সেবা পেতে কাউকে যেন দিনের পর দিন পৌরসভায় ঘুরতে না হয়। একই সঙ্গে অন্যের বাড়ির বকেয়া হোল্ডিং ট্যাক্সের দায় যেন সাবেক ভাড়াটিয়াদের নাগরিক সেবা পাওয়ার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ চান তাঁরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জীবনের গল্প যেন এক নীরব সংবাদ: ফারহাদের হাসির আড়ালে লুকিয়ে আছে হাজারো কষ্ট!

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


জীবনের গল্প যেন এক নীরব সংবাদ: ফারহাদের হাসির আড়ালে লুকিয়ে আছে হাজারো কষ্ট!

 প্রতিটি মানুষের জীবনেই কিছু গল্প থাকে, যে গল্পগুলো বাইরে থেকে বোঝা যায় না। তেমনই একজন ফারহাদ। যার মুখে হয়তো সবসময় হাসি দেখা যায়, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে আছে অসংখ্য না বলা কষ্ট, হারিয়ে যাওয়া স্বপ্ন আর কিছু অপূর্ণ ইচ্ছা।

ছোটবেলা থেকেই জীবনকে নিয়ে ফারহাদের ছিল অনেক স্বপ্ন। চেয়েছিল নিজের পায়ে দাঁড়াতে, পরিবারের মুখে হাসি ফোটাতে এবং জীবনে কিছু একটা করে দেখাতে। কিন্তু বাস্তবতার কঠিন পথ তাকে বারবার থামিয়ে দিয়েছে।

সময় বদলেছে, বদলে গেছে জীবনের অনেক মানুষ। কেউ পাশে থাকার কথা দিয়েও দূরে চলে গেছে, আবার কেউ প্রয়োজনের সময় চিনতেও চায়নি। তবুও ফারহাদ নিজের কষ্টগুলো নিজের মধ্যেই রেখে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে।

তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো—সবাই হাসির সঙ্গী হতে চায়, কিন্তু দুঃখের সময়ে পাশে থাকার মানুষ খুব কম।

আজও ফারহাদ স্বপ্ন দেখে, একদিন তার জীবনের গল্প বদলে যাবে। হয়তো সেদিন আর কাউকে নিজের কষ্ট বোঝাতে হবে না।

ফারহাদের জীবন যেন একটি নীরব সংবাদ—যেখানে হাসির চেয়ে কষ্টের গল্পই বেশি, আর প্রতিটি রাতের শেষে রয়েছে নতুন করে বাঁচার অপেক্ষা।

সংবাদ শেষ নয়, ফারহাদের জীবনের গল্প এখনো চলমান...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে ‘এ পাথওয়ে: ফ্রম ওবিই টু অ্যাক্রিডিটেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিবেদক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


বেরোবিতে ‘এ পাথওয়ে: ফ্রম ওবিই টু অ্যাক্রিডিটেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ‘এ পাথওয়ে: ফ্রম ওবিই টু অ্যাক্রিডিটেশন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর, ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের গ্যালারি রুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে এ কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম হলো অ্যাক্রিডিটেশন অর্জনের মূল ভিত্তি, আর অ্যাক্রিডিটেশন হলো সেই ভিত্তির ওপর নির্মিত আনুষ্ঠানিক স্বীকৃতি। ওবিই-কে কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে শ্রেণিকক্ষে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এ সময় তিনি আগামী ১৯তম ব্যাচ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে পূর্ণাঙ্গভাবে ওবিই কারিকুলাম চালুর পাশাপাশি আগামী ছয় মাসের মধ্যে প্রোগ্রাম লার্নিং আউটকাম (পিএলও) চূড়ান্তকরণ, কোর্স লার্নিং আউটকাম (সিএলও)-পিএলও ম্যাপিং সম্পন্ন এবং অন্তত একটি সেমিস্টারের পূর্ণাঙ্গ প্রমাণাদি সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। অ্যাক্রিডিটেশন অর্জনের এই যাত্রায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন উপাচার্য।

আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আবু লায়েক। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট কমিটির (পিএসএসি) সদস্যবৃৃৃন্দ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%