ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

তিন বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, ৬১৯ কোটি টাকার বিনিয়োগ


তিন বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, ৬১৯ কোটি টাকার বিনিয়োগ

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ : দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর লক্ষ্যে বেসরকারি দুটি প্রতিষ্ঠানের কাছে লিজ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। তিনি জানান, চুক্তি অনুযায়ী সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড ও খুলনার স্টার জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। অপরদিকে, প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে হ্যামকো গ্রুপ।

চুক্তিতে বিজেএমসির পক্ষে সংস্থার চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার স্বাক্ষর করেন। অন্যদিকে, প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষে কোম্পানি সচিব আমিনুর রহমান এবং হ্যামকো গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফা চুক্তিতে স্বাক্ষর করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক

উপ-প্রেস সচিব জানান, চুক্তির আওতায় দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা তিনটি মিলকে বেসরকারি ব্যবস্থাপনার মাধ্যমে পুনরায় চালু করা হবে। মিল তিনটি চালু হলে কমপক্ষে ১১ হাজার ৬২৯ জনের কর্মসংস্থান হবে। এতে মোট ৬১৯ কোটি টাকার বিনিয়োগ হবে। প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য বার্ষিক টার্নওভার প্রায় ১ হাজার ১৭৫ কোটি টাকা হতে পারে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, সিরাজগঞ্জের রায়পুরে জাতীয় জুট মিলে প্রায় ১৫৭ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। মিলটি চালু হলে ৫ হাজার ২৩৮ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর বার্ষিক টার্নওভার প্রায় ৫০০ কোটি টাকা হতে পারে।

খুলনার দিঘলিয়ায় স্টার জুট মিলে প্রায় ২৫০ কোটি টাকার বিনিয়োগ করা হবে। এই মিলটি চালু হলে ৫ হাজার ২৩৮ জনের কর্মসংস্থানের গ্যারান্টি থাকবে। বছরের জন্য প্রায় ৫০০ কোটি টাকার টার্নওভারের লক্ষ্যমাত্রা রয়েছে।

অন্যান্যদিকে, খুলনার খালিশপুরে প্লাটিনাম জুবিলী জুট মিলে প্রায় ২১২ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। মিলটি চালু হলে কমপক্ষে ১ হাজার ১৫৩ জনের কর্মসংস্থান হবে। প্রতিষ্ঠানটির সম্ভাব্য বার্ষিক টার্নওভার প্রায় ১৭৫ কোটি টাকা বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: প্রশাসন কুয়াকাটায় এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করেছে

অনুষ্ঠানে জানানো হয়, বিজেএমসি’র উৎপাদন বন্ধ থাকা ২৫টি মিলের মধ্যে ২০টি ইজারার ভিত্তিতে বেসরকারি ব্যবস্থাপনায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৪টি মিলের লিজ সম্পন্ন করে লিজগ্রহীতাদের কাছে দখল হস্তান্তর করা হয়েছে এবং এর মধ্যে ৯টি মিলে ইতিমধ্যে উৎপাদন শুরু হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ বিজেএমসি ও লিজ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানিতে শোক জানালেন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানিতে শোক জানালেন পররাষ্ট্রমন্ত্রী

কলম্বিয়ায় একটি ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই শোকবার্তা কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠিয়েছেন।

তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী দের দ্রুত সুস্থতার জন্য কামনা করেন এবং জানান, এই কঠিন সময়ের মধ্যে বাংলাদেশ কলম্বিয়ার জনগণের পাশে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কলম্বিয়ার জনগণ সাহস ও দৃঢ়তার সঙ্গে এই ভয়াবহ দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা ইপিজেডে সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল গুনজে ইউনাইটেড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


ঢাকা ইপিজেডে সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল গুনজে ইউনাইটেড

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ : সাভারস্থ ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) অবস্থিত নিজের কারখানায় ৪২৪ কিলোওয়াট পিক (কেডব্লিউপি) ক্ষমতার একটি রুফটপ সোলার পিভি প্রকল্পের উদ্বোধন করেছে গুনজে ইউনাইটেড লিমিটেড।

গুনজে ইউনাইটেড লিমিটেড হল এক যৌথ উদ্যোগ যা ইউনাইটেড গ্রুপ ও জাপানের গুনজে করপোরেশন দ্বারা প্রতিষ্ঠিত। বাংলাদেশে শিল্প খাতে টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের প্রসারে এই রুফটপ সোলার প্রকল্পটি একটি অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার ডিইপিজেডে গুনজে ইউনাইটেড লিমিটেডের কারখানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন ও কমিশনিং সম্পন্ন করা হয়।

এই রুফটপ সোলার প্রকল্পটি মোট ৭২২টি উচ্চক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল নিয়ে গঠিত এবং এটি এখন পুরোদমে সচল হয়ে প্রয়োজনীয় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করছে। গুনজে ইউনাইটেড বিদ্যুৎ উৎসের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব শিল্প পরিবেশ গড়ে তুলতে তার প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে গেলো।

অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের পরিচালক খন্দকার জায়েদ আহসান, ইউনাইটেড গ্রুপের গ্রুপ এক্সিকিউটিভ ডিরেক্টর খন্দকার সাইদুল ইসলাম এবং গুনজে ইউনাইটেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিতোশি মোরি উপস্থিত ছিলেন।

শিল্পপ্রতিষ্ঠানের অব্যবহৃত ছাদের ওপর নবায়নযোগ্য শক্তি উৎপাদনের কার্যকরী উদাহরণ হিসেবে গুনজে ইউনাইটেড লিমিটেডের এই উদ্যোগ একটি চমৎকার দৃষ্টান্ত হিসেবে উঁচুতে ওঠে। বাংলাদেশে গ্রিন এনার্জি বা পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহারের রূপান্তরকে এই ধরনের প্রকল্প আরও ত্বরান্বিত করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁঠালিয়া উপজেলা প্রকৌশলীর কার্যালয় ‘৩ সিন্ডিকেটের’ নিয়ন্ত্রণে, প্রধান প্রকৌশলী বেল্লালের নাম বিক্রি করে পার্সেন্টেজ নিচ্ছে এই সিন্ডিকেট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


কাঁঠালিয়া উপজেলা প্রকৌশলীর কার্যালয় ‘৩ সিন্ডিকেটের’ নিয়ন্ত্রণে, প্রধান প্রকৌশলী বেল্লালের নাম বিক্রি করে পার্সেন্টেজ নিচ্ছে এই সিন্ডিকেট

 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা প্রকৌশলীর কার্যালয়কে ঘিরে বিভিন্ন অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম একটি প্রভাবশালী চক্র বা ‘তিন সিন্ডিকেটের’ নিয়ন্ত্রণে রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছে মো. ফোরকানের নাম।

অভিযোগ রয়েছে, কাঁঠালিয়া উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কম্পিউটার অপারেটর হিসেবে শাকিল হোসেন কর্মরত রয়েছেন। একই কার্যালয়ের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মো. ফোরকান ক্ষমতার অপব্যবহার করে হিসাবরক্ষকের চেয়ার ও দায়িত্ব দখল করে রেখেছেন বলেও অভিযোগ রয়েছে।

এ ছাড়া উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফাকে ঘিরেও বিভিন্ন অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বীর উত্তম এম. শাজাহান ওমরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মো. শহিদের নামও স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের বিভিন্ন কার্যক্রমে তিনটি পৃথক সিন্ডিকেটের প্রভাব রয়েছে। এর মধ্যে মো. ফোরকানকে একটি সিন্ডিকেটের প্রধান হিসেবে উল্লেখ করা হচ্ছে।

উল্লেখ্য বিষয়ে কম্পিউটার অপারেটর শাকিল বলে আমি এ বিষয়ে কিছু জানিনা আমার ছবিটা বাদ দিয়ে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনির্দিষ্টকালের বিরতিতে মেসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


অনির্দিষ্টকালের বিরতিতে মেসি

অর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি, তার বাবা হোর্হে মেসির চিরবিদায়ের কারণে ফুটবল থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন। হোর্হে মেসি ৬৮ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে দীর্ঘদিনের অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনের এই কঠিন সময়ে ব্যক্তিগত শোক সামলে উঠতে এবং পরিবারের পাশে থাকতে তিনি তার পেশাদার ফুটবল কার্যক্রম আপাতত স্থগিত রেখেছেন। আঠারবারের ব্যালন ডি’অর বিজয়ী এই ফুটবল তারকা কি ইন্টার মায়ামির হয়ে আবার কবে মাঠে ফিরবেন, সে বিষয়ে এখনও কোনো তারিখ ঘোষণা করেননি। বাবার ভূমিকা ছিল মেসির বিশ্বসেরা ফুটবল তারকা হয়ে ওঠার পেছনে অনস্বীকার্য। একসময় একটি স্টিল কারখানার তদারককারী হিসেবে কাজ করলেও, পরবর্তীতে হোর্হে মেসি ছেলের মূল এজেন্ট ও প্রধান কৌশলগত উপদেষ্টা হয়ে ওঠেন। মাত্র ১৩ বছর বয়সে মেসিকে আর্জেন্টিনা থেকে স্পেনে নিয়ে যাওয়া এবং বার্সেলোনার যুব একাডেমিতে যুক্ত করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল হোর্হের। শৈশবে মেসির শরীরিক বৃদ্ধিজনিত হরমোন চিকিৎসার খরচ ক্লাবকে রাজি করানোর শুরু করে, তিনি ক্যারিয়ারের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে ছায়ার মতো পাশে ছিলেন। মৃত্যুকালে হোর্হে মেসি স্ত্রী সেলিয়া কুচ্চিত্তিনি এবং চার সন্তান লিওনেল, রদ্রিগো, মাতিয়াস ও মারিয়া সোলকে রেখে গেছেন। বাবার এই অপূরণীয় ক্ষতিতে বর্তমানে পুরো পরিবার গভীর শোকে আচ্ছন্ন। ফলে প্রিয় খেলা ফুটবলকে সাময়িকভাবে পেছনে ফেলে আপাতত স্বজনদেরসঙ্গে সময় কাটাচ্ছেন এই আর্জেন্টাইন জাদুকর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%