ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, লিকুদ পার্টি এগিয়ে


ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, লিকুদ পার্টি এগিয়ে

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। বর্তমানে ১২ লাখের বেশি ভোটের গণনা প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে। এতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি এগিয়ে রয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত এই নির্বাচনে প্রায় ৭৩ লাখ যোগ্য ভোটারের মধ্যে ৭৭ দশমিক ৭ শতাংশের বেশি ভোট প্রদান করা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এটি ইসরায়েলের প্রথম নির্বাচন।

দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, বুধবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক সময় রাত ২টা ২০ মিনিট পর্যন্ত ১২ লাখ ১৬ হাজার ২টি ব্যালট গণনা করা হয়েছে। এর মধ্যে ১২ লাখ ১০ হাজার ৪৬১টি ভোট বৈধ এবং ৫ হাজার ৫৪১টি ভোট বাতিল হয়েছে। এ পর্যন্ত ৩ হাজার ২৪টি ভোটকেন্দ্রের গণনা সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: সরকারের অভ্যন্তরীণ ঋণ ১১ লাখ ৯৫ হাজার কোটি টাকায় পৌঁছেছে

গণনা করা বৈধ ভোটের মধ্যে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৩ দশমিক ৩৬ শতাংশ ভোট পেয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সাবেক সেনা প্রধান গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি, যারা ১৫ দশমিক ৭৪ শতাংশ ভোট অর্জন করেছে। নাফতালি বেনেটের দল ৮ দশমিক ৫৩ শতাংশ ভোট পেয়েছে।

তবে এই ফলাফলগুলি প্রাথমিক। ভোট গণনা সম্পূর্ণ হওয়ার পর নির্বাচনের চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন: ধামরাইয়ে দুই ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৬ এম


ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কাশিনগর গ্রামের এক কিশোরীকে প্রতিবেশী রাকিব মিয়া বিয়ের প্রস্তাব দেন। কিন্তু কিশোরীর পরিবার এই প্রস্তাবে সম্মতি দেয়নি। এর ফলে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে বিজয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।

সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, "খবর পেয়ে গিয়ে দেখি, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুই পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের ফলে কয়েকটি বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে।"

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাজিব চন্দ্র সরকার জানান, "মেয়েসংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ মালাগার সঙ্গে কৃষি ও বাণিজ্যে সহযোগিতা বাড়াতে চায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৬ এম


বাংলাদেশ মালাগার সঙ্গে কৃষি ও বাণিজ্যে সহযোগিতা বাড়াতে চায়

বাংলাদেশ স্পেনের মালাগা শহরের সঙ্গে কৃষি, তথ্যপ্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, বাণিজ্য, পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতার পরিধি বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছে।

সোমবার (২৭ অক্টোবর) মালাগা সিটি মেয়রের কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম শহরটির মেয়র ফ্রান্সিসকো দে লা তোরে প্রাদোসের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকের সময় প্রতিমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার বিষয়টি মেয়রকে অবহিত করেন। তিনি স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর সহযোগিতার প্রশংসা করেন।

আলোচনার প্রেক্ষাপটে স্পেনের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা জোরদারের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। মালাগা শহরের কেন্দ্রবিন্দুতে দু'পক্ষের মধ্যে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র হিসেবে কৃষি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), দক্ষতা উন্নয়ন, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা, পর্যটন এবং সৃজনশীল অর্থনীতি উঠে আসে।

মালাগার মেয়র বৈঠকে বাংলাদেশের উদারতার প্রশংসা করেন। তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গার মানবিক আশ্রয়দানের বিষয়টি উল্লেখ করেন এবং এ সংকটের দ্রুত ও টেকসই সমাধানের আশা প্রকাশ করেন।

এছাড়া, বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মালাগার পৌর সরকারের মধ্যে ভবিষ্যতে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেসব জেলায় ঝড়ের শঙ্কা, ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা হাওয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৭ এম


যেসব জেলায় ঝড়ের শঙ্কা, ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা হাওয়া

দেশের কিছু অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৭ এম


ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই

ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। বুথফেরত জরিপের তথ্য অনুযায়ী, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অথবা তার প্রধান প্রতিদ্বন্দ্বী সেনাবাহিনীর সাবেক প্রধান গাদি আইজেনকোট, কোন পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না।

১৯৯৯ সালের পর সর্বোচ্চ ভোটার উপস্থিতির মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রকাশিত প্রাথমিক প্রক্ষেপণে দেখা যাচ্ছে, নেতানিয়াহুর জোট আসন সংখ্যায় এগিয়ে থাকলেও একটি স্থিতিশীল সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য যা প্রয়োজন, তা থেকে তারা অনেক দূরে অবস্থান করছে।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এর রিপোর্ট অনুযায়ী, ডানপন্থি নেতানিয়াহু জোটের জন্য এই ফল একটি বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। পূর্ববর্তী পার্লামেন্টের (নেসেট) মেয়াদে যেখানে নেতানিয়াহুর জোটের আসন সংখ্যা ছিল ৬৮, সেখানে তা কমে ৫২টিতে নেমে আসতে পারে। অন্যদিকে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৯টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, প্রাথমিক জরিপে ইতিবাচক ফল পাওয়ার ইঙ্গিত পেয়ে উৎসবে মেতে উঠেছেন দেশটির আরব দলগুলোর সমর্থকেরা। তাদের মতে, এবার পার্লামেন্টে রেকর্ডসংখ্যক আরব প্রতিনিধি দেখা যেতে পারে।

যদিও জরিপের এই আভাস সত্ত্বেও নেতানিয়াহু বেশ ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, ফলাফলের এই প্রবণতা প্রমাণ করে যে দেশের ইহুদি জনগণের একটি বড় অংশ এখনও তার ডানপন্থি জোটের ওপর আস্থা রাখছে।

নির্বাচনের আনুষ্ঠানিক চূড়ান্ত ফল জানতে আরো অন্তত ৪৮ ঘণ্টা অপেক্ষা করতে হতে পারে। তবে চূড়ান্ত ফল প্রকাশের পরও জোট বা সরকার গঠনের এই দর-কষাকষি কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%