ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের পক্ষে লড়াইয়ে নাভি পিল্লাইয়ের নোবেল জয়


আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের পক্ষে লড়াইয়ে নাভি পিল্লাইয়ের নোবেল জয়

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত মানবাধিকার কর্মী ও সাবেক আন্তর্জাতিক বিচারক নাভানেথেম "নাভি" পিল্লাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করেছেন। আন্তর্জাতিক আইন এবং বিশ্বব্যাপী ন্যায়বিচার ব্যবস্থাকে শক্তিশালীকরণ এবং সংঘাত নিরসনে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে।

নরওয়ের ওসলোতে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটে আজ এক সংবাদ সম্মেলনে নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ভাতনে ফ্রাইদনেস আনুষ্ঠানিকভাবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেন।

পুরস্কার ঘোষণার সময় নরওয়েজিয়ান নোবেল কমিটির পক্ষ থেকে একটি বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বর্তমান উত্তাল বৈশি^ক পরিস্থিতিতে এই পুরস্কারের যৌক্তিকতা এবং প্রেক্ষাপট অত্যন্ত জোরালোভাবে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ ১২ নিহত, নিষিদ্ধ বোমার অভিযোগ

নোবেল কমিটি সংবাদ বিজ্ঞপ্তিতে বর্তমান বিশ্বের এক গভীর অস্তিত্ব সংকটের কথা উল্লেখ করে জানায়, বিশ্ব এখন দীর্ঘ সময়ের মধ্যে সবচেয়ে বেশি যুদ্ধ ও সংঘাত প্রত্যক্ষ করছে। এমন একটি সন্ধিক্ষণে আন্তর্জাতিক আইন কেবল শান্তি ও নিরাপত্তার সহায়ক নয়, বরং এটি একটি পরম অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞপ্তিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, 'বর্তমানে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে এবং এর প্রতিষ্ঠানগুলো ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছে। আমরা আইনি কাঠামো এবং আইন ও বিচারের প্রতি বৈশ্বিক সম্মান প্রদর্শনের চেয়ে 'ক্ষমতার রাজনীতি'র দিকে একটি বিপজ্জনক রূপান্তর লক্ষ্য করছি। যখনই ন্যায়ের ওপর পেশিশক্তির জয় হয়, তখনই তা বৈশ্বিক স্থিতিশীলতা, পারস্পরিক বিশ্বাস এবং শান্তিপূর্ণ সহাবস্থানকে ধ্বংস করে দেয়।'

বিজ্ঞপ্তিতে ৮৫ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান জুরিস্টের সুদীর্ঘ ক্যারিয়ারের প্রশংসা করে তাঁকে এই সময়ের আন্তর্জাতিক আইনি নীতির অন্যতম সেরা ও সাহসী রক্ষক হিসেবে অভিহিত করে বলা হয়, 'নাভি পিল্লাই এমন একজন মানুষ, যিনি অসাধারণ সাহসিকতা ও সততার সাথে একটি আরও ব্যাপক বৈশ্বিক আইনি ব্যবস্থার পথ দেখিয়েছেন। সর্বজনীন আইনি নীতির প্রতি তাঁর আজীবন প্রতিশ্রুতি এবং দৃঢ় নৈতিক কম্পাস তাঁর দীর্ঘ কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে প্রকাশ পেয়েছে।'

কমিটি আরও উল্লেখ করে, বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার পক্ষে কাজ করা থেকে শুরু করে আন্তর্জাতিক আদালতের বিচারক হিসেবে নাভি পিল্লাই দেখিয়েছেন কীভাবে আইনি পদক্ষেপের মাধ্যমে যুদ্ধ ও সহিংসতার রূপ প্রতিরোধ করা সম্ভব। তিনি যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা প্রসেকিউশনের আওতায় আনতে অবিকল্প ভূমিকা রেখেছেন।

আরও পড়ুন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর নিয়ে বিতর্ক, চাপের মুখে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক

নরওয়েজিয়ান নোবেল কমিটি বলেছে, ২০২৬ সালের এই নোবেল শান্তি পুরস্কারটি সরাসরি আলফ্রেড নোবেলের উইলের মূল ভাবনার সাথে মিলে যায়। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ও আইনি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণের মাধ্যমে নাভি পিল্লাই জাতিগুলোর মধ্যে সৌহার্দ্য জোরদার করেছেন এবং আধুনিক যুগের শান্তি প্রক্রিয়াকে একটি সুনির্দিষ্ট ও কার্যকর রূপ দিয়েছেন।

নোবেল শান্তি পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২০ লাখ (১২ মিলিয়ন) সুইডিশ ক্রোনা। বিজয়ী নাভি পিল্লাই পুরস্কার হিসেবে এই বিপুল অর্থের পাশাপাশি একটি অনন্য নকশার স্বর্ণপদক এবং প্রশংসাপত্র (ডিপ্লোমা) পাবেন।

১৯০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত নোবেল শান্তি পুরস্কার মোট ১০৭ বার ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত মোট ১১৩ জন ব্যক্তি এবং ৩১টি সংস্থা বা সংস্থাগত অবদান এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সহ নোবেল শান্তি পুরস্কার ইতিহাসের মোট ১৯ বার কোনো ব্যক্তি বা সংস্থাকে দেওয়া সম্ভব হয়নি। রেড ক্রসের প্রতিষ্ঠাতা সুইজারল্যান্ডের জঁ অঁরি দ্যুনাঁ এবং ফ্রেঞ্চ পিস সোসাইটির প্রতিষ্ঠাতা ফ্রান্সের ফ্রেডেরিক পাসি যৌথভাবে ইতিহাসের প্রথম নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

নোবেলের পুরো ইতিহাসেই সবচেয়ে কম বয়সে শান্তি পুরস্কার পাওয়ার বিশ্বরেকর্ড পাকিস্তানের শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই-এর (১৪ সালে ১৭ বছর বয়সে)। আর প্রবীণতম বিজয়ী হলেন পোলিশ-ব্রিটিশ পদার্থবিদ জোসেফ রটব্লাট (৯৫ সালে ৮৬ বছর বয়সে)। নোবেল শান্তি পুরস্কারের ইতিহাসে এ পর্যন্ত মোট ২১ জন নারী এই পুরস্কারে ভূষিত হয়েছেন এবং ১৯০৫ সালে অস্ট্রিয়ান লেখিকা বার্থা ফন সাটনার প্রথম নারী হিসেবে এই পুরস্কার পান।

আরও পড়ুন: মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকি

ইতিহাসের এক অনন্য ট্র্যাজেডি হলো অহিংস আন্দোলনের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধী ৫ বার মনোনীত হওয়া সত্ত্বেও নোবেল পাননি। ১৯৪৮ সালে তাঁকে চূড়ান্ত পুরস্কার দেওয়ার ঠিক আগমুহূর্তে তিনি আততায়ীর গুলিতে নিহত হওয়ায় নোবেল কমিটি সে বছর কোনো শান্তি পুরস্কারই ঘোষণা করেনি।

রীতি অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে নরওয়ের ওসলোতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬ সালের এই নতুন নোবেলজয়ীর হাতে শান্তি পুরস্কারের মেডেল ও অর্থ তুলে দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জঙ্গল সলিমপুরে পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতার, উদ্ধার অস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


জঙ্গল সলিমপুরে পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতার, উদ্ধার অস্ত্র

চট্টগ্রাম, ৯ অক্টোবর, ২০২৬ : সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকা থেকে অভিযান চালিয়ে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। এই অভিযানের সময় বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র ও চাঁদা আদায় সংক্রান্ত একটি খাতা উদ্ধার করা হয়।

শুক্রবার সীতাকুণ্ড থানায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অস্ত্র উদ্ধার এবং গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর বাহাদুরঘোনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. মোরশেদ (৩৩), মো. রাসেল (৩০), মো. বাবু (৩২) ও মো. সাব্বির (৩২)। তাঁদের আবাসস্থল চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে অবস্থিত। বর্তমানে তারা জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় বসবাস করছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে তিনটি অস্ত্র মামলা রয়েছে। অন্যদিকে, মোরশেদ, বাবু এবং সাব্বিরের প্রত্যেকের বিরুদ্ধে দু’টি ডাকাতি ও একটি অস্ত্র মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযানে একটি শর্টগান, একটি চাইনিজ পিস্তল, নয়টি সীসার বুলেট, ছয়টি কার্তুজ, একটি টেঁটা, চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক এবং চাঁদা আদায়ের তালিকাসংবলিত একটি খাতা উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, গ্রেফতার চারজনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের বাবার মৃ-ত্যু-তে ইউট্যাবের গভীর শোক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের বাবার মৃ-ত্যু-তে ইউট্যাবের গভীর শোক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারের পিতা মোহাম্মদ হিরণ মিয়া সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক শোকবার্তায় উল্লেখ করেন, "মরহুম হিরণ মিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাই।" তারা আরও বলেন, "মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন মরহুম হিরণ মিয়া সরকারকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।"

শোকবার্তায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করা হয়েছে। অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার-সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি আবারও গভীর সমবেদনা জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় বার্ধক্যজনিত কারণে ঢাকাস্থ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বদরুন্নেসা কলেজে ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন, ‘স্বপ্নের শুরু হলো আজ’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


বদরুন্নেসা কলেজে ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন, ‘স্বপ্নের শুরু হলো আজ’

রাজধানীর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও দিকনির্দেশনার উদ্দেশ্যে ‘স্বপ্নের শুরু হলো আজ’ স্লোগানে ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজের অধ্যক্ষ প্রফেসর ফরিদা ইয়াছমিন ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সোনিয়া রহমান।

এ সময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তছমিনা বেগম চৌধুরী, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সোনিয়া রহমানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর ফরিদা ইয়াছমিন বলেন, “তোমরা সৌভাগ্যবান যে এমন একটি ক্যারিয়ার ক্লাব পাচ্ছ। শিক্ষার্থীদের যেকোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে আমরা পাশে থাকব। এখন থেকে পড়াশোনার পাশাপাশি তোমরা ক্যারিয়ার নিয়েও দিকনির্দেশনা পাবে।”

তিনি আরও বলেন, ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি সিভি তৈরি, স্পোকেন ইংলিশসহ ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।

উপাধ্যক্ষ প্রফেসর তছমিনা বেগম চৌধুরী বলেন, “তোমরা এই ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবে। গ্র্যাজুয়েশন শেষ করার পর কীভাবে সঠিকভাবে ক্যারিয়ার গড়ে তুলবে, সে বিষয়েও তোমাদের প্রয়োজনীয় গাইডলাইন দেওয়া হবে।”

অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সোনিয়া রহমান বলেন, “শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করলেই হবে না, ক্যারিয়ার গঠনের জন্য সঠিক দিকনির্দেশনাও প্রয়োজন। আর সেই দিকনির্দেশনা তোমরা আমাদের এই ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে পাবে।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “তোমরা ভাগ্যবতী যে এমন একটি ক্লাব পাচ্ছ। শিক্ষকরা তোমাদের সামনে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন। মেয়েদের জীবন অনেক চ্যালেঞ্জের, তাই এখন থেকেই নিজেদের ক্যারিয়ার গড়ে তোলার জন্য প্রস্তুত হতে হবে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্যারিয়ার ক্লাবটি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

“স্বপ্নের শুরু হলো আজ”-এই প্রত্যয়কে সামনে রেখে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের ভাবনাকে আরও সুসংহত করবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

পরে অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনটি সফল করার জন্য কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থাইল্যান্ডের রানি সুথিদা এককভাবে গ্রিপেন যুদ্ধবিমান চালালেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


থাইল্যান্ডের রানি সুথিদা এককভাবে গ্রিপেন যুদ্ধবিমান চালালেন

থাইল্যান্ডের রানি সুথিদা বৃহস্পতিবার (৮ অক্টোবর) দক্ষিণ থাইল্যান্ডের সুরাত থানি প্রদেশের উইং ৭ বিমানঘাঁটি থেকে এককভাবে গ্রিপেন যুদ্ধবিমান চালিয়ে নতুন নজির স্থাপন করেন। তার এই উড্ডয়ন বিমান চালনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে গণ্য হচ্ছে।

ব্যাংকক পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, থাইল্যান্ডের রানি সুথিদার বিমান চালনায় দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। তিনি বিভিন্ন ধরনের বিমানে মোট ১ হাজার ১৮৮ ঘণ্টারও বেশি সময় উড্ডয়ন করেছেন। এর মধ্যে সেসনা, পিলাটাস ও পাইপার বিমানের পাশাপাশি বোয়িং ৭৩৭ যাত্রীবাহী বিমান চালানোর অভিজ্ঞতাও রয়েছে তার।

২০১০ সালের ১৩ মে ব্যাংককের উইং ৬ বিমানঘাঁটি থেকে সেসনা টি-৪১ডি বিমান চালিয়ে প্রথমবার আকাশে উড়াল দেন সুথিদা। পরবর্তীতে তিনি এক আসনের গ্রিপেন যুদ্ধবিমানও চালান। রাজকীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সফরে রাজার সঙ্গে সহপাইলট হিসেবেও কাজ করেছেন।

গত বছরের এপ্রিলে ভুটান সফরের সময় রাজা ও রানি একসঙ্গে একটি রাজকীয় বিমান পরিচালনা করেন। তারা পরে পারো বিমানবন্দরে অবতরণ করেন, যা কঠিন অবতরণপথের জন্য পরিচিত।

উড্ডয়নের আগে রানী বিমান চালানোর পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং নেন এবং বিমানটিও পরীক্ষা করেন। এরপর তিনি এক আসনবিশিষ্ট জেএস ৩৯সি গ্রিপেন যুদ্ধবিমান নিয়ে আকাশে উড়াল দেন। এই সময় উপস্থিত ছিলেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন।

উড্ডয়ন শেষে রানীকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান রাজা। তাকে একটি বিশেষ ‘গ্রিপেন অর্ডার গোল্ডেন প্যাচ’ উপহার দেওয়া হয়। সুইডেনে তৈরি এই যুদ্ধবিমান চালানোর সঙ্গে যুক্ত বিশেষ স্বীকৃতির প্রতীক হিসেবে এটি প্রদান করা হয়েছে।

গ্রিপেন যুদ্ধবিমানে রানির প্রথম একক উড্ডয়ন তার দীর্ঘ বিমান চালনার অভিজ্ঞতায় নতুন সংযোজন। একই সঙ্গে সামরিক ও বেসামরিক বিমান চালনায় তাঁর দক্ষতারও পরিচয় দিয়েছে এই কৃতিত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%