ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

বদরুন্নেসা কলেজে ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন, ‘স্বপ্নের শুরু হলো আজ’


বদরুন্নেসা কলেজে ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন, ‘স্বপ্নের শুরু হলো আজ’

রাজধানীর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও দিকনির্দেশনার উদ্দেশ্যে ‘স্বপ্নের শুরু হলো আজ’ স্লোগানে ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজের অধ্যক্ষ প্রফেসর ফরিদা ইয়াছমিন ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সোনিয়া রহমান।

আরও পড়ুন: ‘বাইক চালানোর কারণে’ শ্বাসকষ্ট বেড়ে যায় তরিকুলের, অতঃপর মৃত্যু

এ সময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তছমিনা বেগম চৌধুরী, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সোনিয়া রহমানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর ফরিদা ইয়াছমিন বলেন, “তোমরা সৌভাগ্যবান যে এমন একটি ক্যারিয়ার ক্লাব পাচ্ছ। শিক্ষার্থীদের যেকোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে আমরা পাশে থাকব। এখন থেকে পড়াশোনার পাশাপাশি তোমরা ক্যারিয়ার নিয়েও দিকনির্দেশনা পাবে।”

তিনি আরও বলেন, ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি সিভি তৈরি, স্পোকেন ইংলিশসহ ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।

উপাধ্যক্ষ প্রফেসর তছমিনা বেগম চৌধুরী বলেন, “তোমরা এই ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবে। গ্র্যাজুয়েশন শেষ করার পর কীভাবে সঠিকভাবে ক্যারিয়ার গড়ে তুলবে, সে বিষয়েও তোমাদের প্রয়োজনীয় গাইডলাইন দেওয়া হবে।”

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবে আগামীকাল

অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সোনিয়া রহমান বলেন, “শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করলেই হবে না, ক্যারিয়ার গঠনের জন্য সঠিক দিকনির্দেশনাও প্রয়োজন। আর সেই দিকনির্দেশনা তোমরা আমাদের এই ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে পাবে।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “তোমরা ভাগ্যবতী যে এমন একটি ক্লাব পাচ্ছ। শিক্ষকরা তোমাদের সামনে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন। মেয়েদের জীবন অনেক চ্যালেঞ্জের, তাই এখন থেকেই নিজেদের ক্যারিয়ার গড়ে তোলার জন্য প্রস্তুত হতে হবে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্যারিয়ার ক্লাবটি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

“স্বপ্নের শুরু হলো আজ”-এই প্রত্যয়কে সামনে রেখে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের ভাবনাকে আরও সুসংহত করবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা স্মারক পেলেন দেশসেরা শিক্ষিকা ডলি রানী দেব

পরে অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনটি সফল করার জন্য কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থাইল্যান্ডের রানি সুথিদা এককভাবে গ্রিপেন যুদ্ধবিমান চালালেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


থাইল্যান্ডের রানি সুথিদা এককভাবে গ্রিপেন যুদ্ধবিমান চালালেন

থাইল্যান্ডের রানি সুথিদা বৃহস্পতিবার (৮ অক্টোবর) দক্ষিণ থাইল্যান্ডের সুরাত থানি প্রদেশের উইং ৭ বিমানঘাঁটি থেকে এককভাবে গ্রিপেন যুদ্ধবিমান চালিয়ে নতুন নজির স্থাপন করেন। তার এই উড্ডয়ন বিমান চালনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে গণ্য হচ্ছে।

ব্যাংকক পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, থাইল্যান্ডের রানি সুথিদার বিমান চালনায় দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। তিনি বিভিন্ন ধরনের বিমানে মোট ১ হাজার ১৮৮ ঘণ্টারও বেশি সময় উড্ডয়ন করেছেন। এর মধ্যে সেসনা, পিলাটাস ও পাইপার বিমানের পাশাপাশি বোয়িং ৭৩৭ যাত্রীবাহী বিমান চালানোর অভিজ্ঞতাও রয়েছে তার।

২০১০ সালের ১৩ মে ব্যাংককের উইং ৬ বিমানঘাঁটি থেকে সেসনা টি-৪১ডি বিমান চালিয়ে প্রথমবার আকাশে উড়াল দেন সুথিদা। পরবর্তীতে তিনি এক আসনের গ্রিপেন যুদ্ধবিমানও চালান। রাজকীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সফরে রাজার সঙ্গে সহপাইলট হিসেবেও কাজ করেছেন।

গত বছরের এপ্রিলে ভুটান সফরের সময় রাজা ও রানি একসঙ্গে একটি রাজকীয় বিমান পরিচালনা করেন। তারা পরে পারো বিমানবন্দরে অবতরণ করেন, যা কঠিন অবতরণপথের জন্য পরিচিত।

উড্ডয়নের আগে রানী বিমান চালানোর পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং নেন এবং বিমানটিও পরীক্ষা করেন। এরপর তিনি এক আসনবিশিষ্ট জেএস ৩৯সি গ্রিপেন যুদ্ধবিমান নিয়ে আকাশে উড়াল দেন। এই সময় উপস্থিত ছিলেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন।

উড্ডয়ন শেষে রানীকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান রাজা। তাকে একটি বিশেষ ‘গ্রিপেন অর্ডার গোল্ডেন প্যাচ’ উপহার দেওয়া হয়। সুইডেনে তৈরি এই যুদ্ধবিমান চালানোর সঙ্গে যুক্ত বিশেষ স্বীকৃতির প্রতীক হিসেবে এটি প্রদান করা হয়েছে।

গ্রিপেন যুদ্ধবিমানে রানির প্রথম একক উড্ডয়ন তার দীর্ঘ বিমান চালনার অভিজ্ঞতায় নতুন সংযোজন। একই সঙ্গে সামরিক ও বেসামরিক বিমান চালনায় তাঁর দক্ষতারও পরিচয় দিয়েছে এই কৃতিত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলাউড়ায় নিখোঁজ জুবায়েরের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

‎​আহমেদ আক্তার রানা কুলাউড়া উপজেলা প্রতিনিধি

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


কুলাউড়ায় নিখোঁজ জুবায়েরের মরদেহ উদ্ধার

‎‎ঢাকা থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তরুণ জুবায়ের ইসলাম জুবেলের (২৩) নিথর দেহ উদ্ধার করা হয়েছে। কুলাউড়া উপজেলার ১১নং হাজীপুর ইউনিয়নের কটারকোনা সংলগ্ন রেললাইনের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
‎
‎নিহত জুবায়ের ইসলাম জুবেল উপজেলার ৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিঙ্গাজিয়া গ্রামের বাসিন্দা। 
‎
‎শুক্রবার( ৯ অক্টোবর) পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর রাতে ঢাকা বিমানবন্দর (এয়ারপোর্ট) রেলওয়ে স্টেশন থেকে কুলাউড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রেনে রওনা হয়েছিলেন জুবায়ের। রাত আনুমানিক ৭টার দিকে ট্রেনটি ভৈরব এলাকা অতিক্রম করার সময় পরিবারের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এরপর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
‎
‎যথাসময়ে বাড়ি না পৌঁছায় চরম উৎকণ্ঠায় পড়ে তাঁর পরিবার এবং তাঁকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের নম্বর দিয়ে আকুতি জানান স্বজনেরা। অবশেষে দীর্ঘ উৎকণ্ঠা ও খোঁজাখুঁজির পর আজ কটারকোনা এলাকায় রেললাইনের পাশে তাঁর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। 
‎
‎খবর পেয়ে সংশ্লিষ্ট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করেছে। এই মর্মান্তিক ঘটনায় উত্তর হিঙ্গাজিয়া গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

গৌরীপুর প্রতিনিধি

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


গৌরীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে ভিডিও ভাইরাল
ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার চর শ্রীরামপুর এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ৬ নম্বর বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-মুক্তাদির শাহিন। এ সময় ছাত্রলীগের আরও কয়েকজন নেতাকর্মীকে মিছিলে অংশ নিতে দেখা যায়।
মিছিলে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন অনন্ত হাসান হৃদয়, মো. আসাদুল হক, রেজাউল হাব বাবু, মুস্তাকিম, সিরাজুল হক, সিফাত খান পাঠান, রিফাত খান বাবু, আনোয়ার, রবি ও পিয়াস খান পাঠানসহ আরও অনেকে।
মিছিল শেষে বক্তব্য দেন আল-মুক্তাদির শাহিন। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মিছিলের ভিডিও ক্লিপ হাতে পেয়েছি। এ ঘটনায় মামলা করা এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধীদলের মূল লক্ষ্য অরাজকতা ছড়ানো ও সমাজ নষ্ট করা: এমপি খোকন তালুকদার

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


বিরোধীদলের মূল লক্ষ্য অরাজকতা ছড়ানো ও সমাজ নষ্ট করা: এমপি খোকন তালুকদার

বিরোধী দলের মূল লক্ষ্যই হলো বিভিন্ন ক্ষেত্রে অরাজকতা সৃষ্টি করা এবং সমাজকে নষ্ট করা—এমন মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ ভবনে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের সামনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খোকন তালুকদার বলেন, “আমাদের দেশে এমন এক বিরোধী দল তৈরি হয়েছে, যাদের মূল লক্ষ্যই হলো প্রতিটি ক্ষেত্রে কীভাবে অরাজকতা ছড়ানো যায় এবং সমাজকে নষ্ট করা যায়।”

তিনি আরও বলেন, ফুটপাতে অতিরিক্ত দোকান বসলে বিরোধিতা করা হয়। আবার জনস্বার্থে ফুটপাত হকারমুক্ত ও পরিষ্কার করা হলেও এর বিরোধিতা করে প্রতিবাদ শুরু করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, মাদারীপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রান্তোস মন্ডল, কালকিনি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামা প্রসাদ পাল ও সাধারণ সম্পাদক প্রমথ মন্ডলসহ বিএনপি ও বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%