ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল


কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে প্রকাশিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ (সংশোধিত-২০১৩)-এর ১১(ক)(১) ধারা এবং ১২(১) ধারা অনুযায়ী উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের ফলে তারা যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরগ্রহণের তারিখ পর্যন্ত—যেটি প্রথমে ঘটবে, ততদিন তারা তাদের দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের গরুভোজের ঘোষণা, থাকছে কাওয়ালি

নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার কুমিল্লার হোমনা উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং চীনের উহান ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে ট্যুরিজম মার্কেটিং বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তার ৩০টিরও বেশি গবেষণা প্রবন্ধ বিভিন্ন দেশি ও বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া, তিনি সিন্ডিকেট সদস্য, বিভাগীয় প্রধান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন, একাডেমিক কাউন্সিলের সদস্য, অর্থ কমিটির সদস্য, ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক, শিক্ষক সমিতির আহ্বায়ক এবং উচ্চশিক্ষা সেলের তত্ত্বাবধায়কসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর, যা অর্জন করেছেন এবং চীনের শিয়ামেন ইউনিভার্সিটি থেকে ২০১১ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিষয়ে তার উচ্চতর পেশাগত যোগ্যতাও রয়েছে। ২০১১ সালে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং তার ৪১টিরও বেশি গবেষণা প্রবন্ধ দেশি ও বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি বিভাগীয় প্রধান, ডিন, অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য, অর্থ কমিটির সদস্য, প্রোগ্রাম ডিরেক্টর, কারিকুলাম চেয়ারম্যান এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: কমলনগরে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের দায়ে চারজনকে কারাদণ্ড ও জরিমানা

প্রজ্ঞাপন জারির পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সম্মেলনে উপাচার্য, নবনিযুক্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের শুরুতেই নবনিযুক্ত দুই কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেন।

নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই উপাচার্য, কোষাধ্যক্ষ এবং আমি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা নিষ্ঠার সঙ্গে আমাদের দায়িত্ব পালন করেছি। আমাদের লক্ষ্য ‘স্টুডেন্ট ফার্স্ট’ নীতিকে বাস্তবায়ন করা। তাই শিক্ষার্থীদের কল্যাণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং সার্বিক মানোন্নয়নে যা যা প্রয়োজন, তা করতে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। শুধু বক্তব্যে নয়, কার্যকর উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করছি।’

উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত, আমার ‘স্টুডেন্ট ফার্স্ট’ নীতিকে ওনারা স্বাগত জানিয়েছেন। আমাদের কোষাধ্যক্ষ একজন মেধাবী শিক্ষক এবং বর্তমানে ডিনের দায়িত্বও পালন করছেন। আশা করি তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। আমি আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শৃঙ্খলা ফেরানো এবং মানোন্নয়নের দায়িত্ব উপ-উপাচার্যকে প্রদান করছি। আশাকরি তিনি আমাদের বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সহযোগিতা করবেন। আমি নবনিযুক্ত উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষকে আবারও অভিনন্দন জানাই। আশাকরি তারা সফলভাবে তাদের দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ১৬ হাজার ৬২০ যাত্রী ভোগান্তিতে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানকে রুশ স্যাটেলাইট সাহায্য করছে কি না, পুতিনের কাছে জানতে চাইবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১২:৪৪ এম


ইরানকে রুশ স্যাটেলাইট সাহায্য করছে কি না, পুতিনের কাছে জানতে চাইবেন ট্রাম্প

এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রচণ্ড সামরিক চাপের মুখে পড়ে ইরান সরাসরি মার্কিন প্রশাসনের সঙ্গে গোপন বৈঠকে বসেছে। চাঞ্চল্যকর এই তথ্যটি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প জানিয়েছেন, অতি সম্প্রতি, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তেহরান মূল্যবান প্রতিনিধি মারফত এবং সরাসরি এই বৈঠকের অনুরোধ করেছে। বর্তমানে আমরা ইরানের সঙ্গে আলোচনা করছি, এবং এই আলোচনা বেশ ফলপ্রসূ হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। ট্রাম্প আরও বলেন, আমরা তাদের ওপর প্রচণ্ড আঘাত হানছি, এবং এ কারণেই তারা এই বৈঠকটি চাইত।

এছাড়া, ইরান ইস্যুতে তিনি জানিয়ে দেন, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র একেবারে কাছাকাছি অবস্থানে রয়েছে। ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেন যে, চলমান এই আলোচনা থেকে সুন্দর ফলাফল বেরিয়ে আসতে পারে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের সংঘাতে রুশ স্যাটেলাইট বিতর্ক নতুন মাত্রা যোগ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি দাবি করেছেন, রাশিয়ার স্যাটেলাইটগুলি উপসাগরীয় দেশগুলো ও সেখানকার মার্কিন সামরিক স্থাপনাগুলোতে নজরদারি করছে। এই স্যাটেলাইটগুলি কি ইরানকে নিখুঁতভাবে হামলা চালাতে সাহায্য করছে—এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, "আমি পুতিনকে সরাসরি এ বিষয়ে জিজ্ঞেস করব এবং আসল সত্যটা বের করব।"

এদিকে, ইয়েমেনে হুতি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক হামলার প্রসঙ্গে ট্রাম্প স্পষ্ট করে জানান, ইয়েমেনের এই লড়াইয়ে যুক্তরাষ্ট্র আপাতত জড়িত নয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা হস্তক্ষেপ করতে পারে। তিনি আরও জানিয়ে দেন, রিয়াদ ‘আব্রাহাম চুক্তি’ অনুযায়ী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত সৌদি আরবের সঙ্গে কোনো বেসামরিক পারমাণবিক চুক্তি হচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে সাংবাদিককে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকি: ‘নাক কাটা রুবেল’সহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১২:৫২ এম


বরিশালে সাংবাদিককে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকি: ‘নাক কাটা রুবেল’সহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট


অনলাইন পোর্টালে অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে শীর্ষ সন্ত্রাসী ‘নাক কাটা রুবেল’সহ ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা পেয়ে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ও ৫ ধারায় এই চার্জশিট দাখিল করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব দাস সনেট সার্বিক তদন্ত ও উর্ধতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (দ্রুত বিচার আদালত) আদালতে সম্প্রতি এ চার্জশিট (নং- ৪১৪, তারিখ: ২৩ জুলাই, ২০২৬) জমা দেন।

মামলার এজাহার ও তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাংবাদিক মো: মাছুদুর রহমান (আসলাম) এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে একটি অনুমোদিত অনলাইন নিউজ পোর্টালে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। এরই জেরে আসামিরা তার ওপর ক্ষিপ্ত হয়ে টানা হুমকি-ধামকি দিয়ে আসছিল।
গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ৬:১৫ ঘটিকার সময় সাংবাদিক আসলাম তার এক সহকর্মীকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে কোতোয়ালী থানাধীন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে খেলার মাঠ সংলগ্ন পাকা রাস্তার ওপর পৌঁছালে তিনটি মোটরসাইকেলে এসে সন্ত্রাসী বাহিনী তাদের পথরোধ করে।
অভিযোগ সূত্রে জানা যায়, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ১ নম্বর আসামি মো: রুবেল শরীফ ওরফে ‘নাক কাটা রুবেল’ (৪২) প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে সাংবাদিক আসলামের মাথায় ঠেকায়। পরবর্তীতে কোনো সংবাদ প্রকাশ করলে তাকে গুলি করে হত্যা ও লাশ গুম করার হুমকি দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে চলে যায়।

তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় যাদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়েছে:
১.মো: রুবেল শরীফ ওরফে ‘নাক কাটা রুবেল’ (৪২), পিতা- মৃত আলতাফ হোসেন (তার বিরুদ্ধে সন্ত্রাসী ও অস্ত্র আইনে একাধিক মামলা বিচারাধীন)।
২. মানুল ফকির ৩. জেমস তাপস পাড়ৈ (৫০) পিতা- মৃত মহানন্দ পাড়ৈ।
৪ মো: তুহিন কসাই (৩০), পিতা- মৃত আকতার কসাই।
৫. মো: রফিকুল ইসলাম ওরফে ‘গাঁজা রফিক’ (৪৭), পিতা- মো: হানিফ পেদা।
৬. মো: আসলাম (৪১) পিতা- মো: হযরত আলী।
৭. মো: কালাম হোসেন খান (৪৬), পিতা- আব্দুল আজিজ খান (সাবেক ইউপি সদস্য)।

ইসলাম (৩৮)-এর বিরুদ্ধে ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার কোনো তথ্য-প্রমাণ না পাওয়ায় তদন্ত কর্মকর্তা তাকে মামলার দায় হতে অব্যাহতির (Exoneration) আবেদন জানিয়েছেন।
তদন্তকারী কর্মকর্তা জানান, অপরাধীদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা মিললেও অপরাধে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে বিজ্ঞ আদালতে সাক্ষীদের সমন জারির আবেদন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটবলের পর এবার অভিনয়ে নাম লেখাচ্ছেন রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০১:০২ এম


ফুটবলের পর এবার অভিনয়ে নাম লেখাচ্ছেন রোনালদো

বিশ্বকাপ ফুটবল থেকে বিদায়ের বিষাদ কাটিয়ে এবার নতুন এক চমক নিয়ে বিনোদনজগতে নামছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বিখ্যাত ‘কিংসম্যান’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভন এবং ‘হোমল্যান্ড’ খ্যাত ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইসের সঙ্গে জুটি বেঁধে নিজের ক্যারিয়ারের প্রথম টিভি ড্রামা সিরিজ প্রযোজনা ও অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন এই পর্তুগিজ সুপারস্টার। 

ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সান’-এর এক বিশেষ প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাজ্যের ফুটবল এজেন্টদের পর্দার পেছনের জীবনের ওপর নির্মিত এই ড্রামা সিরিজে রোনালদোর পাশাপাশি বেশ কয়েকজন বিশ্বখ্যাত ক্রীড়াবিদ ও বিনোদনজগতের তারকাদেরও অভিনয় করতে দেখা যাবে।

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইতিমধ্যেই শুরু হয়েছে সিরিজটির চিত্রগ্রহণের কাজ। ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের একটি মূল ভাবনার ওপর ভিত্তি করে তৈরি হতে যাওয়া এই ড্রামা সিরিজটির নাম রাখা হয়েছে ‘ডে ওয়ানস’। সিরিজটির গল্প আবর্তিত হয়েছে ‘স্ট্যানলি ডাল্টন’ নামের এক কাল্পনিক ফুটবল এজেন্টকে কেন্দ্র করে। এই কাল্পনিক চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ড্যামিয়ান লুইস। এ ছাড়াও প্রতিবেদন অনুযায়ী, ফরাসি ফুটবল কিংবদন্তি থিয়েরি অঁরি এবং বিখ্যাত ব্রিটিশ র‌্যাপার ডেভ এই সিরিজে অতিথি শিল্পী বা বিশেষ চরিত্রে হাজির হবেন। 

সাম্প্রতিক সময়ে ব্রাজিলের গ্লোবো চ্যানেলের জন্য নির্মিত ‘দ্য প্লেঅফস’ নামের একটি ফুটবল এজেন্টভিত্তিক ড্রামা সিরিজের সঙ্গেই এই উদ্যোগের তুলনা করা হচ্ছে, যেখানে অভিনয় করেছিলেন কাউয়া রেমন্ড।

এই ড্রামা সিরিজে ক্রিশ্চিয়ানো রোনালদো কেবল অভিনয়ই করবেন না, বরং নির্বাহী প্রযোজক (এক্সিকিউটিভ প্রডিউসার) হিসেবেও দায়িত্ব সামলাবেন। ‘ডে ওয়ানস’ প্রকল্পটি মূলত গত বছর আত্মপ্রকাশ করা রোনালদো ও ম্যাথিউ ভনের যৌথ প্রযোজনা সংস্থা ‘ইউআর•মার্ভ স্টুডিওস’-এর অধীনে নির্মিত প্রথম বড় কোনো অফিশিয়াল কাজ। চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের মূল প্রতিষ্ঠান ‘মার্ভ স্টুডিওস’-এর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে গঠিত এই যৌথ উদ্যোগটি নিজস্ব অর্থায়নে তৈরি করছে নতুন এই সিরিজটি। এর আগে এই যৌথ প্রযোজনা সংস্থা দুটি ক্রীড়াভিত্তিক চলচ্চিত্র নির্মাণ সম্পন্ন করেছে এবং প্রযুক্তি ও ঐতিহ্যকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগোচ্ছে। বিশ্বখ্যাত পরিচালক ম্যাথিউ ভন এর আগে ‘লক, স্টক অ্যান্ড টু স্মোকিং ব্যারেলস’, ‘লেয়ার কেক’ এবং ‘এক্স-মেন: ফার্স্ট ক্লাস’-এর মতো তুমুল জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন।

বর্তমানে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের পেশাদার ক্লাব আল-নাসরের হয়ে মাঠ মাতালেও ফুটবল ক্যারিয়ারের ইতি টানার পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে তার দল পর্তুগাল শেষ ষোলোর লড়াইয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া স্পেনের কাছে হেরে বিদায় নেয়, যা রোনালদোর বর্ণাঢ্য বিশ্বকাপ ক্যারিয়ারেরও ইতি টেনেছিল। নিজ ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অবিস্মরণীয় সব ট্রফি ও রেকর্ড গড়েছেন এই ফুটবল মহানায়ক। 

তবে নতুন এই ড্রামা সিরিজ ও তাতে নিজের যুক্ত থাকার বিষয়ে জানতে রোনালদো, ম্যাথিউ ভন ও ড্যামিয়ান লুইসের প্রতিনিধিদের সঙ্গে ডেডলাইনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: ডেডলাইন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামলার জবাব দেওয়ার প্রস্তুতির পাশাপাশি কূটনীতির পথও খোলা রাখছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০১:০৭ এম


হামলার জবাব দেওয়ার প্রস্তুতির পাশাপাশি কূটনীতির পথও খোলা রাখছে ইরান

যুক্তরাষ্ট্রের যেকোনো নতুন হামলার জবাব দেওয়ার জন্য ইরান প্রস্তুত হয়েছে।

যদিও সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের পথও তারা এখনো খোলা রেখেছে।

দেশটির সেনাবাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নতুন হামলার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেও, রাজনৈতিক মহল এমন দ্বিমুখী বার্তা প্রদান করছে।

এতে স্পষ্ট হচ্ছে যে, কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ নেই, আবার পুরোপুরি খোলাও হয়নি।

আল জাজিরা বলছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সমঝোতার ক্ষেত্রে তেহরানের মনে চরম আস্থাহীনতা কাজ করছে।

এই অবিশ্বাসের মেঘ পুরো আলোচনা প্রক্রিয়াকেই ঢেকে ফেলেছে। ফলে সার্বিক পরিস্থিতি বর্তমান সময় বেশ ধোঁয়াশাচ্ছন্ন লাগছে।

দেশের সাধারণ মানুষ এবং শীর্ষ কর্মকর্তাদের কথাবার্তায় ভবিষ্যতের কোনো স্পষ্ট দিকনির্দেশনা পাওয়া যাচ্ছে না।

বর্তমানে সীমিত সময়ের জন্য একধরনের যুদ্ধবিরতি চলছে, তবে পরিস্থিতি যেকোনো সময় ভেঙে যেতে পারে।

নতুন করে সংঘাতের ঢেউ আবার আছড়ে পড়ার প্রবল আশঙ্কাও রয়েছে।

মূলত যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এখনও অনেক বিরোধপূর্ণ বিষয় অমীমাংসিত রয়ে গেছে।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো—হরমুজ প্রণালি, পরমাণু চুক্তি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, আটকে থাকা সম্পদ এবং যুদ্ধের ক্ষতিপূরণ।

এখন এসব অমীমাংসিত বিষয়গুলো শেষ পর্যন্ত কূটনীতির টেবিলে সমাধান হবে, নাকি নতুন কোনো সংঘাতের জন্ম দেবে—তা দেখতে আমাদের আরও কিছু সময় অপেক্ষায় থাকতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%