ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

স্পেনের বিশ্বকাপ জয় যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধীদের আনন্দ দিয়েছে: ইরান


স্পেনের বিশ্বকাপ জয় যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধীদের আনন্দ দিয়েছে: ইরান

ইরান স্পেনকে বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানিয়ে বলেছে, এই জয় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নীতির বিরোধিতাকারী বিশ্বের বহু মানুষের মধ্যে আনন্দের সঞ্চার করেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর বরাতে দেশটির শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, স্পেনের খেলোয়াড়দের ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন এবং স্পেন সরকারের গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসন ও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের সমালোচনামূলক অবস্থান বিশ্ব জুড়ে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে।

গালিবাফের বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতি খেলোয়াড়দের সমর্থন এবং ইরানের প্রতি স্পেনের অবস্থান প্রমাণ করে যে স্বাধীনচেতা মনোভাব ও দৃঢ়তা সেই জ্ঞানী ও মর্যাদাপূর্ণ জাতির বৈশিষ্ট্য।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

স্পেন সরকারের পররাষ্ট্রনীতি এবং গাজা ও ইরান ইস্যুতে তাদের অবস্থানের কারণে বিশ্বকাপজয়ী দলটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমর্থন পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে তুলা চাষিদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


যশোরে তুলা চাষিদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

 জেলায় আজ প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মিলনায়তনে তুলা উন্নয়ন বোর্ডের যশোর জোনের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তুলা উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. মোজাদ্দীদ আল শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর কার্যালয়ের উপ-পরিচালক মো. মোশাররফ হোসেন, তুলা উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের কীটতত্ত্ববিদ ড. মো. তাসদিকুর রহমান এবং প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান। আলোচনা সভা শেষে অতিথিরা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে উন্নত জাতের তুলা বীজ, সার ও কৃষি উপকরণ তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি দেওয়ার দাবি নাহিদের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি দেওয়ার দাবি নাহিদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, জুলাই আন্দোলনসহ ফ‍্যাসিবাদবিরোধী আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন।

তিনি মন্তব্য করেন, ‘১৭-১৮ তারিখ আন্দোলন স্তিমিত হয়ে পড়লে দুটি শক্তি এই আন্দোলনের পুনর্জাগরণ ঘটায়। মাদরাসা শিক্ষার্থী এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ ভূমির মানচিত্রে মানুষের অধিকার আদায়ে যুগে যুগে আমাদের ওলামা কেরাম জীবন দিয়েছেন, ত্যাগ করেছেন। গত কয়েক দশক ধরে মাদরাসা শিক্ষার্থীদের জুব্বা রক্তাক্ত হয়েছে। শুধুমাত্র বাংলাদেশে নয়, পৃথিবীজুড়ে এ জুব্বা বিদ্রোহ এবং লড়াইয়ের প্রতীক। সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, মাদরাসা শিক্ষার্থীদের ত্যাগকে রাষ্ট্রীয় সম্মাননা দিতে হবে।’

সোমবার রাজধানীর বিএমএ ভবন মিলনায়তনে ‘জুলাইয়ের রক্তাক্ত জুব্বা: মাদরাসা শিক্ষার্থীদের অবদান’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জুলাই নিয়ে ব্যবসা করা যাবে না। জুলাইয়ের আকাঙ্ক্ষা পরিবর্তন। যখন আমরা এই পরিবর্তনের কথা বলতে গেলে, জুলাই চেতনা বিক্রি বলছে। কিন্তু জুলাই কেউ বিক্রি করছে না। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গত ৫০ বছর আওয়ামী লীগ এদেশে গণতন্ত্র হত্যা চালিয়ে গেছে। গুম, খুনের রাজনীতি করেছে এবং দেশের টাকা লুটপাট করেছে। সেই চেতনার কথাই বিএনপির কাছে সবচেয়ে বেশি শুনতে পাই।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘জুলাইয়ে আমাদের আকাঙ্ক্ষা ছিল, জনগণের কাছে প্রতিশ্রুতি ছিল নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, প্রাতিষ্ঠানিক সংস্কার। এই সংস্কারের কথাকে জুলাইয়ের চেতনা বলা হচ্ছে। কিন্তু জনগণ জানে, জুলাইয়ের ফলে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে বিএনপি। তারেক রহমান লন্ডন থেকে দেশে এসেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী শিলং থেকে ফিরে এসেছেন। বিএনপি একদিকে দায়িত্বহীন ক্ষমতা পেয়েছে এবং আমরা পেয়েছিলাম ক্ষমতাহীন দায়িত্ব। সংবিধান সংস্কার আদেশ যদি অবৈধ হয়, সে আদেশ দেওয়া রাষ্ট্রপতির বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না? নির্বাচন কমিশনার শফথ পড়িয়েছেন; তার বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না?

অবিলম্বে সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ী হয়নি। বিপ্লবের পরে আকাঙ্ক্ষা এবং আদেশের মাধ্যমে নির্বাচন এবং গণভোট হয়েছে। সংবিধানের কোথাও ২০২৪ সালে নির্বাচনের কথা ছিল না। বরং ২০২৯ সালের নির্বাচনের কথাই বলা হয়েছিল। ফলে সরকারের বুঝতে হবে, পাঁচ আগস্টের পরের ধারাবাহিকতা সংবিধান দিয়ে বোঝা যাবে না। এটি জুলাই বিপ্লবের জনগণের আকাঙ্ক্ষা দিয়ে ব্যাখ্যা করতে হবে। সে আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন এবং নতুন বাংলাদেশ গঠন।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহার, চিন্তক মুসা আল হাফিজ, এনসিপির যুগ্ম সদস্যসচিব সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনসহ বিভিন্ন ইসলামী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে বিক্ষোভকারীদের বর্ণনায় উঠে এলো নিরাপত্তা বাহিনীর বর্বরতা, এ যেন আরেক জুলাই বিপ্লব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


দিল্লিতে বিক্ষোভকারীদের বর্ণনায় উঠে এলো নিরাপত্তা বাহিনীর বর্বরতা, এ যেন আরেক জুলাই বিপ্লব

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। সংসদের দিকে আগ্রসর হওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের ঠেকানোর জন্য দিল্লি পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এই সময়, কয়েকটি এলাকায় বিক্ষোভকারীদের এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।

সংসদ ভবনের দিকে যাওয়ার পথে সংসদ স্ট্রিট, কনট প্লেস এবং বিশেষভাবে প্যাটেল চৌক মেট্রো স্টেশন এলাকার মধ্যে সংঘর্ষের তীব্রতা সবচেয়ে বেশি ছিল। যখন বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, নিরাপত্তা বাহিনী একাধিক টিয়ারগ্যাস শেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ শুরু করে। প্রত্যক্ষদর্শীদের মতে, কিছু বিক্ষোভকারী কাঁচ ও প্লাস্টিকের বোতল নিয়ে পুলিশকে লক্ষ্য করে।

নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনার দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী ও সমর্থক কনট প্লেস থেকে জনপথ হয়ে সংসদ মার্গের দিকে পদযাত্রা করেন। কিন্তু সংসদ মার্গের প্রবেশমুখে আগে থেকেই ব্যারিকেড বসিয়ে তাদের অগ্রযাত্রা আটকে দেয় পুলিশ।

প্যাটেল চৌক এলাকায় সংঘর্ষের সময় বহু বিক্ষোভকারী আহত হন, যেখানে কারও হাত, কারও পায়ে গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থল থেকে সরানো সময় আহত এক আন্দোলনকারী শরীরের আঘাতগুলো দেখিয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা কি পশু? কেন আমাদের এভাবে মারছে? আমরা কি সন্ত্রাসী?’ আরেকজন অভিযোগ করেন, ‘কোনো কারণ ছাড়াই আমাদের ওপর নির্মমভাবে লাঠিচার্জ করা হয়েছে।’

শিক্ষার্থী সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন দাবি করেছে, তাদের দিল্লি বিশ্ববিদ্যালয় শাখার এক নেতা রোভিনের বাম হাত ভেঙে গেছে। এছাড়া আরেকজন কর্মী ঘাড়, পিঠ, হাত ও পায়ে গুরুতর আহত হয়েছেন। সংগঠনটির অভিযোগ, এক শিক্ষার্থীর কাঁধ নড়ে মারাত্বক জখম হয়েছে এবং নারী বিক্ষোভকারীদের ওপর পুরুষ পুলিশ সদস্যরা লাঠিচার্জ করেছেন।

টিয়ারগ্যাসে আক্রান্ত এক বিক্ষোভকারী বলেন, তারা সকাল থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। চারদিকে ব্যারিকেড থাকায় নিরাপদে সরে যাওয়ার রাস্তা ছিল না। অনেক শিক্ষার্থী অভিযোগ করেছেন, নিরাপদে বেরিয়ে আসার চেষ্টা করলেও পুলিশ সহযোগিতা না করে তাদের ওপর লাঠিচার্জ করে। পরে তারা নিজেদের রক্ষার জন্য রাস্তার পাশে থাকা যানবাহনের আড়ালে আশ্রয় নেন।

ঘটনার পর সিজেপি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রশ্ন তোলে, ‘এটি কি যুদ্ধক্ষেত্র? শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর কেন টিয়ারগ্যাস ব্যবহার করা হচ্ছে?’

দলটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে আরও লিখেছে, ‘আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা আর গণতন্ত্রে বাস করছি না? এক মাস ধরে সরকার এই আন্দোলন উপেক্ষা করেছে, আর এখন আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করলে আমাদের ওপর হামলা চালানো হচ্ছে।’

বিরোধী নেতারাও এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। শিবসেনা নেতা আদিত্য ঠাকরে বলেছেন, “যখন একটি সরকার উন্নত শিক্ষা ব্যবস্থার দাবিতে আন্দোলনরত তরুণদের দিকে অস্ত্র তাক করে, তখন বোঝা যায় সেই সরকার তরুণদের বিরোধী।” তিনি আরও দাবি করেন যে, শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের কঠোর পদক্ষেপ বিশ্বের কাছে ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলবে।

অন্যদিকে, দিল্লি পুলিশের অতিরিক্ত কমিশনার ও মুখপাত্র রাজীব রঞ্জন এক বিবৃতিতে বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান এবং বলেন, সবাইকে আইনশৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করতে হবে এবং কোনো ধরনের সহিংসতা বা বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। কর্তব্যরত পুলিশ সদস্যদের আইনসম্মত নির্দেশনা মেনে চলার আহ্বানও জানান তিনি।

উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের জুলাইয়ে কোটা আন্দোলন গোটা বাংলাদেশকে উত্তাল করে তুলেছিল। ছাত্র-জনতার সেই অবিশ্মরণীয় আন্দোলনকে ভারতের এই ককরোচ আন্দোলন দমনের মতোই একই ভূমিকা পালন করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে: চরমোনাই পীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে: চরমোনাই পীর

 

নারায়ণগঞ্জে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন চরমোনাই পীর মুফতি রেজাউল করীম।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং চরমোনাই পীর মুফতি রেজাউল করীম বলেছেন, 'নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অর্থপাচার এবং সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ করতে হবে।' এ সময় দেশের আইন-শৃঙ্খলা, বিচারব্যবস্থা এবং অর্থপাচারের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের কালিরবাজারে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, 'যারা স্বাধীনভাবে ও শান্তিতে বসবাস করতে চান, তাদের জন্য ইসলাম ছাড়া অন্য কোনো নীতি বা আদর্শের মাধ্যমে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।'

চরমোনাই পীর জানান, ২০২৬ সালের জাতীয় নির্বাচন নিয়ে তিনি শতভাগ মানসিকভাবে পরিষ্কার এবং অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব কিছুই আল্লাহর ইচ্ছায় সংঘটিত হচ্ছে বলে তিনি বিশ্বাস করেন।

ইসলামের নামে বিভিন্ন রাজনৈতিক দলের বিভক্তির সমালোচনা করে তিনি বলেন, 'একই ইসলামের কথা বললেও তারা একসঙ্গে চলতে বা রাজনীতি করতে পারেনি।'

তার দাবি, ইসলামের নামে যে বিভ্রান্তি ছিল, তা এখন মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। তিনি আরো দাবি করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশই প্রকৃত ইসলামী রাজনীতির প্রতিনিধিত্ব করছে।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সহসভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি মো. সুলতান মাহমুদকে এবং নারায়ণগঞ্জ জেলার সভাপতি হিসেবে মো. আব্দুর রশিদ, সহসভাপতি ফারুক আহমেদ মুনশি ও সেক্রেটারি মাওলানা শিব্বির আহমদের নাম ঘোষণা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%