০৩:৪০ পি.এম
চাঁদপুরে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) ভোরে সদর উপজেলার ধনপর্দী সীমানার সাদ্দাম ব্রিজের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে সংবাদ পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর কার্যালয়ের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত যুবকের পরনে কালো রঙের টি-শার্ট ছিল এবং নেভি ব্লু রঙের জিন্সের প্যান্টও ছিল। তবে যুবকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন জোরারগঞ্জ থানার মোহাম্মদ আব্দুল হালিম
মুন্সীরহাট এলাকার একজন বাসিন্দা শরীফ হোসেন জানান, রোববার (৫ জুলাই) রাতে মুন্সীরহাট বাজারের বাসস্ট্যান্ডে প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় তিনি ওই যুবককে বাজারের ব্রিজের ওপর বসে থাকতে দেখেছেন। পরিচয় জানতে চাইলে ওই যুবক নিজেকে শ্রমিক বলে জানিয়েছেন, কিন্তু ঠিকানা সম্পর্কে কোনো তথ্য দেননি।
পিবিআই চাঁদপুর কার্যালয়ের পুলিশ পরিদর্শক তরুণ কান্তি দে বলেছেন, যুবকের পরিচয় শনাক্তের জন্য দুই হাতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত করার এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে।
আরও পড়ুন: জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন দিলো জনতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন