ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রেসিডেন্টের আহ্বান


সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রেসিডেন্টের আহ্বান

প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বানটি তিনি জানান।

সাক্ষাৎকালে প্রেসিডেন্ট বলেন, "এ দেশে সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার রয়েছে।" তিনি উল্লেখ করেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমানসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করে। সবার সমান অধিকার, মর্যাদা ও সুযোগ নিশ্চিত করে একটি সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

আরও পড়ুন: দেশের অর্থনীতি তিন কাঠামোগত ফাঁদে আটকে, দারিদ্র্য ও বিনিয়োগে স্থবিরতা

প্রেসিডেন্ট আরও বলেন, বিগত সরকারের সৃষ্টি করা সংকট থেকে উত্তরণ ঘটিয়ে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নৃ-গোষ্ঠী, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের বিভিন্ন সমস্যা, দুঃখ-কষ্ট ও প্রত্যাশার বিষয়েও তিনি অবগত রয়েছেন বলে জানান।

তিনি ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সফল করতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। সংরক্ষিত নারী আসনে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রার্থীদের অধিক হারে মনোনয়ন দেওয়ার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট জানান, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সব সম্প্রদায়ের মানুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়ে বলেন, সরকারের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন বিষয় যথাযথভাবে তুলে ধরতে এ ধরনের একটি কমিটি কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, দেশের উন্নয়নে সবার প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে; একা কোনো পক্ষের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল প্রেসিডেন্টকে আসন্ন দুর্গাপূজায় ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দির পূজা মন্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণ গ্রহণ করেন এবং উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন।

আরও পড়ুন: আলীকদমের ৩৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

এ সময় প্রতিনিধি দল বিভিন্ন দাবি প্রেসিডেন্টের কাছে তুলে ধরে। জবাবে প্রেসিডেন্ট অতীতে বঞ্চিতদের এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

প্রতিনিধি দলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা তপন চন্দ্র মজুমদার, ধর্ম বিষয়ক সহ-সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য অ্যাডভোকেট জন গমেজ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা সুশীল চন্দ্র বড়ুয়াসহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রেসিডেন্টের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

সাতক্ষীরা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলামের সঞ্চালনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সনাক-সাতক্ষীরার এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, তথ্য অধিকার আইন সঠিকভাবে বাস্তবায়িত হলে সচ্ছতা নিশ্চিত হবে। এর মাধ্যমে দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। সাধারণ মানুষের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের তথ্য নিয়মিত হালনাগাদ করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিছিলে কিশোর অপরাধীর উপস্থিতি নিয়ে মুখ খুললেন কুমিল্লা মহানগর ছাত্রদল নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


মিছিলে কিশোর অপরাধীর উপস্থিতি নিয়ে মুখ খুললেন কুমিল্লা মহানগর ছাত্রদল নেতা

আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে আলোচিত কিশোর গ্যাং 'আর স্কোয়ার্ড' এর প্রধান রতনের উপস্থিতি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর একটি রেস্তোরাঁর হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে নগরীর ২৭টি ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বড় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তিনি জানিয়েছেন, কিশোর গ্যাংয়ের রতন কীভাবে পেছনের সারিতে এসে দাঁড়িয়েছেন, সে সম্পর্কে তাঁর কোনো ধারণা ছিল না। রতনের সঙ্গে তাঁর ব্যক্তিগত বা রাজনৈতিক সম্পর্কও নেই।

ছাত্রদল নেতা মহসিন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের ভিডিও তিনি নিজেই আপলোড করেছেন। তিনি উল্লেখ করেন, যদি তিনি কিশোর অপরাধী রতনকে ব্যক্তিগতভাবে চিনতেন, তাহলে এই ভিডিও আপলোড করতেন না এবং এটি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে এত আলোচনা সমালোচনা হতো না।

সংবাদ সম্মেলনে তিনি জানান, মিছিলের শুরুতে মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর মহানগর ছাত্রদল ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে যোগ দেন। মহানগর ছাত্রদলের সহসভাপতি হিসেবে তিনি সামনের সারিতে মহানগর ছাত্রদলের নেতাদের সঙ্গে ছিলেন। তাঁর পেছনের অংশে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন। গুরুত্বপূর্ণ একটি মিছিলে সকলকে চেনা খুব কঠিন ছিল। আমরা মিছিল নিয়ে ব্যস্ত ছিলাম।

মিছিলে রতনের উপস্থিতিকে নিজের সঙ্গে সম্পর্কের প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই বলে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন। ছাত্রদল নেতা মহসিন আরও বলেন, মিছিলে কারা কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে এসেছেন, তা খতিয়ে দেখা হবে। বিষয়টি নিয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারীতে ডিজিটাল ভূমি জোনিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


নীলফামারীতে ডিজিটাল ভূমি জোনিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারী, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : আজ জেলায় ‘মৌজা ও প্লট ভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং’ বিষয়ক একটি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়, যা ‘মৌজা ও প্লট ভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং’ প্রকল্পের আওতায় পরিচালিত হয়।

এই কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, এবং বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ জহিরুল ইসলাম।

প্রধান অতিথি অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, "সরকার ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা আইনের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে।"

এ অবহিতকরণ কর্মশালায় বিভিন্ন শ্রেণি পেশার ৫০ জন অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ২ হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ২ হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে, দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে ডেঙ্গু বিষয়ক একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩২৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৩২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৬৯ জন, খুলনা বিভাগে ২৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১৫ জন, রাজশাহী বিভাগে ১৯৭ জন, রংপুর বিভাগে ৬২ জন এবং সিলেট বিভাগে ১১ জন রয়েছেন।

এখন পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে ২৩৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৭৫ হাজার ৭৩০ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%