০৪:৫৬ এম
ভোলার দৌলতখান উপজেলায় মেঘনা নদীর তীরবর্তী স্রুইঘাট এলাকায় একটি ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।
এই ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে একটি তেলের গোডাউন, বেশ কয়েকটি বসতঘর, মুদি দোকান, খাবার হোটেলসহ মোট নয়টি স্থাপনা।
ভুক্তভোগীরা জানান, এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: ঢাকার ধামরাইয়ে আজ সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যারা
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে দৌলতখান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্লুইজঘাট এলাকার বেড়িবাঁধে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনের তাণ্ডবে দুটি তেলের গোডাউন, দুটি বসতঘর, দুটি মুদি দোকান, দুটি খাবার হোটেল এবং একটি জালের গোডাউন পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, সন্ধ্যার সময় স্থানীয় তেল ব্যবসায়ী শাহাবুদ্দিনের গোডাউন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনটি চারদিকে ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাহাবুদ্দিনসহ কয়েকজন চোরাই গোডাউন বানিয়ে তেল মজুত করে ব্যবসা করতেন স্রুইঘাটের বেড়িবাঁধে। তাদেরই কারণে আজ দুটি বসতঘর, দুটি মুদি দোকান এবং দুটি খাবার হোটেল পুড়ে যায়।
দৌলতখান উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার মেরাজুর ইসলাম জানালেন, খবর পেয়ে দৌলতখান ও ভোলা সদরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আরও পড়ুন: বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর বিরুদ্ধে মামলা, মব আতঙ্কে বাড়িছাড়া মা-মেয়ে
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ক্ষয়ক্ষতির পরিমাণের তালিকা তৈরি করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন