ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

অস্ট্রেলিয়ার উদ্বেগ প্রকাশ চীনের প্রশান্ত মহাসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষায়


অস্ট্রেলিয়ার উদ্বেগ প্রকাশ চীনের প্রশান্ত মহাসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষায়

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকের সময় এ উদ্বেগ জানান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

চলতি মাসে চীনের একটি সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই ক্ষেপণাস্ত্রটিতে ছিল একটি নিষ্কিয় ওয়ারহেড (ডামি ওয়ারহেড), এবং এটি প্রশান্ত মহাসাগরের অনেক দূর পর্যন্ত গিয়ে পৌঁছায়।

আরও পড়ুন: গুলশান-বনানীতে উওরা ডিএনসির অভিযান: নেপথ্যে মাসোহারা আদায় ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

মঙ্গলবার রাতে বৈঠকের শুরুতে চীনা পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় পেনি ওং ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি একই সঙ্গে নিরাপদ ও পেশাদার সামরিক আচরণ, পাশাপাশি স্বচ্ছতা এবং সামরিক উদ্দেশ্য সম্পর্কে আস্থা তৈরির গুরুত্বের কথা তুলে ধরেন।

এর আগে অস্ট্রেলিয়া বলেছিল, চীনের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে তাদের পর্যাপ্ত আগাম তথ্য দেওয়া হয়নি।

আরও পড়ুন: ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য ফাঁস

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রায় এক ডজন দ্বীপরাষ্ট্রও এই পরীক্ষার নিন্দা জানিয়েছে। তাদের মতে, এ ধরনের পরীক্ষা পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে থাকার ওই অঞ্চলের আকাঙ্ক্ষার পরিপন্থী।

পর্যবেক্ষকদের মতে, রকেটটি সলোমন দ্বীপপুঞ্জ, নাউরু ও টুভালুর মধ্যবর্তী কোনো একটি সমুদ্র এলাকায় পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বস্ত্রখাতের সমস্যা সমাধানে কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১২:১২ পি.এম


বস্ত্রখাতের সমস্যা সমাধানে কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী

বস্ত্রখাতের সমস্যা সমাধানের লক্ষ্যে অর্থ উপদেষ্টা এবং বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে নতুন একটি কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন-বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।

এসময় তিনি বলেন, বস্ত্রখাতের সমস্যা বিষয়ক অভিযোগগুলো অনেক পুরনো এবং পূর্ববর্তী কোনো সরকারই এগুলি সমাধানে উদ্যোগী হয়নি।

শওকত আজিজ আরও বলেন, সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণ করলেও, সমস্যাগুলি সমাধানে আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে। উদ্যোক্তারা এ সময়সীমা সরকারের জন্য দিবেন বলেও তিনি জানান।

তিনি মন্তব্য করেন, যদি সরকার আন্তরিক হয়, তবে বস্ত্রখাত উন্নতির পথে হাঁটবে এবং গ্যাস ও বিদ্যুতের পাশাপাশি এ খাতের আর্থিক সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে।

এই প্রেক্ষাপটে, সরকার ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে বলেও জানান শওকত আজিজ। তিনি উল্লেখ করেন, গঠিত কমিটি আগামী সপ্তাহে পুনরায় বৈঠকে বসবে।

তিনি জানান, সরকারের বন্ধ কারখানা পুনরায় চালু হলেই, বন্ধ এবং অর্ধ বন্ধ কারখানার পুনরায় চালু হলে ১৫ লাখ মানুষের জন্য কর্মসংস্থান হবে এবং তা দ্রুতগতিতেই সম্ভব হবে। তবে এসব কারখানা চালু করতে হলে প্রতিযোগিতামূলক বাজারে বর্তমানে যে ডাম্পিং হচ্ছে, সেদির প্রতি বিশেষভাবে মনোযোগী হতে হবে বলেও জানান বিটিএমএ সভাপতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: মার্কিন প্রতিরক্ষা সচিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১২:১৫ পি.এম


ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: মার্কিন প্রতিরক্ষা সচিব

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (২১ জুলাই, ২০২৬) ওয়াশিংটনের ক্যাপিটল হিলে সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে সাক্ষ্য দিচ্ছেন। 

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বর্তমান ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার চূড়ান্তভাবে এসেছে। একই সাথে, যুদ্ধ চালিয়ে যেতে কংগ্রেসের কাছে সরকারের পক্ষ থেকে প্রায় ৯০ বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থ বরাদ্দের আবেদন করা হয়েছে। এই বিষয়টি নিয়ে দেশে আইনপ্রণেতাদের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২১ জুলাই) ওয়াশিংটনের কংগ্রেসের এক শুনানিতে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানান, চলমান যুদ্ধের পাশাপাশি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য ব্যয়ের হিসাব মিলিয়ে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। তবে এই ব্যয়ের পরিমাণ কিভাবে নির্ধারণ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

পূর্বে, গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের কাছে অতিরিক্ত ৯০ বিলিয়ন ডলার বরাদ্দের আবেদন করেছিলেন, যা মূলত ইরান যুদ্ধে ব্যবহারের জন্য চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কংগ্রেসে নতুন বিতর্ক শুরু হয়েছে।

শুনানিতে বিরোধী দলীয় আইনপ্রণেতারা যুদ্ধের প্রয়োজনীয়তা এবং ব্যয়ের যৌক্তিকতা নিয়ে বিভিন্ন প্রশ্ন ছুঁড়ছেন। তারা অভিযোগ করছেন যে, ট্রাম্প প্রশাসন যুদ্ধের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কংগ্রেসকে যথাযথভাবে অবহিত করছে না। ডেমোক্র্যাট সিনেটর প্যাটি মারে মন্তব্য করেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধকে আরও বিস্তৃত করার হুমকি তৈরি করছেন এবং কিছু মন্তব্য করছেন যা যুদ্ধাপরাধের আশঙ্কা তৈরি করছে।

ডেমোক্র্যাট সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড যাচাই করতে বলেন, প্রশাসনের বক্তব্যে অসঙ্গতি রয়েছে। তিনি বলেন, সরকার যুদ্ধের অবস্থা নিয়ে স্পষ্ট অবস্থান জানাতে পারছে না, যুদ্ধ শেষ হয়েছে নাকি এখনো চলছে—এ বিষয়টিতে বিদ্যমান অস্পষ্টতা দৃশ্যমান।

শুনানিতে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সতর্ক করে জানান, জরুরি অর্থ বরাদ্দ না পেলে সামরিক প্রশিক্ষণ কার্যক্রম সীমিত করতে হতে পারে এবং যুদ্ধের কারণে প্রতিরক্ষা বাজেটের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। তিনি ২০২৭ সালের জন্য ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট অনুমোদনের জন্য আবেদন জানান।

যৌথ বাহিনীর প্রধান জেনারেল ড্যান কেইন জানান, অর্থ সংকটের কারণে ভবিষ্যতে সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ এবং নতুন সক্ষমতা গড়ে তোলার কার্যক্রম ব্যাহত হতে পারে।

রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর দু পক্ষই প্রতিদিন পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটাতে শুরু করেছে।

এদিকে, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের নিহত সেনার সংখ্যা বেড়ে ১৮ জন হয়েছে। আহত হয়েছেন প্রায় ৪৩০ জন সেনা। যদিও প্রতিরক্ষা দপ্তর দাবি করছে, আহতদের ৯৬ শতাংশ ইতোমধ্যে আবার দায়িত্বে ফিরেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনা, সেতু, খার্গ দ্বীপের তেলকেন্দ্র এবং পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছেন। মঙ্গলবার তিনি জানান, ওই পারমাণবিক স্থাপনায় হামলা খুব শিগগিরই করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘের সড়ক নিরাপত্তা প্যানেলের নতুন দায়িত্বে সেতুমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


জাতিসংঘের সড়ক নিরাপত্তা প্যানেলের নতুন দায়িত্বে সেতুমন্ত্রী

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম যৌথসভাপতির দায়িত্ব পালন করেছেন। অনুষ্ঠানের সময় তিনি বিশ্বের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ও গুরুতর আহতের সংখ্যা কমাতে বেশ কিছু মূল বিষয় তুলে ধরেন। তিনি সংস্থা, সমন্বিত বাস্তবায়ন এবং জবাবদিহি জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।

বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনার কারণে মানুষের মৃত্যু ও গুরুতর আঘাতের হার কমানোর জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার পাশাপাশি কার্যকর বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন।

মঙ্গলবার, জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের সড়ক নিরাপত্তা উন্নয়নে আন্তর্জাতিক স্বীকৃতির অংশ হিসেবে তিনি যৌথ-সভাপতির দায়িত্ব পালন করেন। মন্ত্রী এ সময় বলেন, শুধু শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা যথেষ্ট নয়; বরং সড়ক পরিবহন ব্যবস্থার প্রতিটি স্তরে কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

তিনি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়, দায়িত্বের সুস্পষ্ট বণ্টন এবং নীতিমালা ও বাস্তবায়নে সামঞ্জস্যের কথা উল্লেখ করেন। শেখ রবিউল আলম আরো বলেন, স্থানীয় সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ, শিক্ষাবিদ এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ সড়ক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে এসব উদ্যোগ অবশ্যই শক্তিশালী সরকারি নেতৃত্ব, কার্যকর সমন্বয় এবং জবাবদিহিতার কাঠামোর আওতায় পরিচালিত হওয়া প্রয়োজন।

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়নবিষয়ক জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী উপস্থিত রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় জাহ্নবী কাপুর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় জাহ্নবী কাপুর

বলিউডের অভিনেত্রী জাহ্নবী কাপুরকে নিয়ে সামাজিক মাধ্যমে আবারও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে সামাজিক মাধ্যমে ‘অন্তরঙ্গ ভিডিও ফাঁস’ শিরোনামে যে দাবি ছড়িয়েছে, ভারতীয় গণমাধ্যমের প্রকাশিত তথ্যমতে তার সমর্থনে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

বরং, আলোচনার কেন্দ্রে রয়েছে তার অভিনীত তেলেগু সিনেমা ‘পেড্ডি’তে ‘আচিয়াম্মা’ চরিত্রের উপস্থাপন সম্পর্কে এবং তার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর। ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, ‘পাগলাইট’খ্যাত নির্মাতা উমেশ বিস্তের নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জাহ্নবী কাপুর। ছবিটির নাম এখনও চূড়ান্ত করা হয়নি, তবে এটি প্রযোজনা করবে একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স এবং অস্কারজয়ী প্রযোজক গুনীত মঙ্গার সিখ্যা এন্টারটেইনমেন্ট। চলতি বছরের অক্টোবর বা নভেম্বরে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। গল্প, ঘরানা কিংবা সহ-অভিনয়শিল্পীদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

এই সিনেমার মাধ্যমে জাহ্নবী প্রথমবারের মতো উমেশ বিস্তের পরিচালনায় কাজ করতে যাচ্ছেন। একই সঙ্গে নির্মাতা উমেশ বিস্ত ‘পাগলাইট ২’-এর কাজও এগিয়ে নিচ্ছেন। ২০২১ সালে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত প্রশংসিত সিনেমাটির সিক্যুয়েলে সানিয়া মালহোত্রার ফেরার সম্ভাবনার বিষয়টিও শোনা যাচ্ছে।

এদিকে ‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবীর ‘আচিয়াম্মা’ চরিত্রের উপস্থাপন নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। অনেক দর্শকের অভিযোগ, অতিরিক্ত ক্লোজআপ, নির্দিষ্ট ক্যামেরা অ্যাঙ্গেল এবং কিছু রোমান্টিক দৃশ্যের মাধ্যমে চরিত্রটির গভীরতার চেয়ে তার শারীরিক উপস্থিতিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

তবে এ নিয়ে মতভেদও রয়েছে। একাংশের মতে, কোনো অভিনেতা বা অভিনেত্রীকে নির্মাতার সৃজনশীল সিদ্ধান্তের জন্য দায়ী করা উচিত নয়। জাহ্নবী কাপুর এ বিষয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জয়া বচ্চন, কারিনা কাপুর খান, নিত্যা মেনন, জগপতি বাবু ও ডিম্পল হায়াথিসহ কয়েকজন তারকাও এই বিতর্ক নিয়ে বিবৃতি দিয়েছেন। তাদের বক্তব্যে মূলধারার সিনেমায় নারীদের আরও শক্তিশালী, স্বতন্ত্র ও অর্থবহ চরিত্রে উপস্থাপনের প্রয়োজনীয়তার বিষয়টি উঠে এসেছে।

সমালোচনার মুখে ‘পেড্ডি’র পরিচালক বুচি বাবু সানা সামাজিক মাধ্যমে ‘আচিয়াম্মা’ চরিত্রের উপস্থাপন নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং বিতর্কিত দৃশ্যগুলো সিনেমা থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওকে কেন্দ্র করে অনেক ধরনের দাবি উঠলেও, নির্ভরযোগ্য সূত্রে এখনও জাহ্নবী কাপুরের কোনো ‘অন্তরঙ্গ ভিডিও ফাঁস’এর সত্যতা নিশ্চিত করা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%