ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ফ্রান্সের সম্ভাব্য শুরুর একাদশে কারা থাকছেন


ফ্রান্সের সম্ভাব্য শুরুর একাদশে কারা থাকছেন

ফ্রান্স, রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন। তারা কাতার বিশ্বকাপের রানার্স আপও।

২০২৬ বিশ্বকাপেও ফ্রান্সের দল লেস ব্লুজরা টপ ফেবারিট হিসেবে পা রেখেছে। অনেকেই ফ্রান্সের এই দলকে ব্রাজিলের ১৯৯৪-২০০২ বিশ্বকাপ খেলা প্রজন্মের সঙ্গে তুলনা করছেন। দিদিয়ের দেশমের বিশ্বকাপ জয়ী দলের মধ্যে এত তারকা আছেন যে, কাকে রেখে কাকে খেলাবেন সেই অবস্থায় আছেন তিনি।

মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় সেনেগালের বিপক্ষে ম্যাচের আগের অবস্থা ফ্রান্সের দলের জন্য প্রতিকূল।

আরও পড়ুন: চোটের কারণে তিন মাসের জন্য মাঠের বাইরে চেলসি অধিনায়ক রিস জেমস

স্কোয়াডের রক্ষণের কথাই যদি ধরা হয়, দেখবেন দুই ফুলব্যাক, জুলেন কুন্দে এবং থিও হার্নান্ডেজ, ৪ বছর আগের মতো সেরা কন্ডিশনে নেই। কুন্দে সদ্য ইনজুরি কাটিয়ে উঠেছেন। ফ্রান্স শিবিরে সেনেগালের বিপক্ষে তার সেরাটা পাওয়া নিয়ে দুশ্চিন্তা রয়েছে।

থিও হার্নান্ডেজ, এসি মিলানে থাকার সময়ের সেরা লেফট ব্যাক ছিলেন। তবে সেরা সময় পেরিয়ে ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার সৌদি প্রো লিগে চলে গেছেন। অনেক ইনজুরির কারণে তিনি ইউরোপের শীর্ষ লিগ ছেড়ে চলে গেছেন।

স্পেনের মধ্যে সবচেয়ে বড় চিন্তার জায়গা হলো অ্যাটাকিং মিডফিল্ড বা প্লে মেকিং পজিশন। রাশিয়ায় পল পগবার সৃজনশীলতা ফ্রান্সকে শক্তিশाली করেছে। কাতারে প্লে মেকারের ভূমিকায় ছিলেন অ্যান্তোনিও গ্রিজম্যান।

এবার উসমান ডেম্বেলে কিংবা মাইকেল ওলিসের একজনকে নাম্বার টেন পজিশনে খেলার দায়িত্ব নিতে হবে। কিন্তু তাদের কেউ ওই পজিশনে অভ্যস্ত নন।

আরও পড়ুন: সৌদিতে পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর, সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে

ওলিস অবশ্য বায়ার্ন মিউনিখে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলেছেন। তবে তিনি শেষ মৌসুমটায় রাইট উইঙ্গার পজিশনে বেশি দেখা গেছেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, ফ্রান্স কোচ দেশম পজিশনাল মেক-শিফট নিয়ে কাজ করছেন। তিনি ওলিসকে মিডফিল্ডার পজিশনে রেখে উসমান ডেম্বেলেকে লেফট উইঙ্গেতে রাখতে পারেন। কিলিয়ান এমবাপ্পে খেলবেন স্ট্রাইকার পজিশনে। রাইট উইঙ্গার হিসেবে ব্রাডলি বারকোলা হতে পারেন প্রথম পছন্দ। যদি তা সত্যি হয়, ডিজেরি দুয়ে বেঞ্চ গরম করবেন।

অন্যদিকে, যদি দুয়ে শুরুর একাদশে থাকেন তাহলে বারবোলা বেঞ্চে বসবেন। এরপর উসমান ডেম্বেলেকে রাইট উইঙ্গার পজিশনে খেলতে হবে, যেই পজিশনে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না।

ফ্রান্সের সম্ভাব্য শুরুর একাদশ হচ্ছে: মাইক ম্যাইগনান, জুলেন কুন্দে, উইলিয়াম সালিবা, দায়ত উপামেকানো, থিও হার্নান্ধেজ, অঁরেলিন চুয়ামেনি, আদ্রিয়ান রাবিওট, মাইকেল ওলিস, উসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, ব্যাডলি বারকোলা।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে লাগেজের গতিবিধি এখন যাত্রীদের জন্য দৃশ্যমান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা পলিটেকনিকে নিয়মিত-অনিয়মিত পরীক্ষার্থীদের ফর্ম ফিলাপ বিজ্ঞপ্তি প্রকাশ, অতিরিক্ত ফি নিয়ে শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আরমান খাঁন ছামির, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


ঢাকা পলিটেকনিকে নিয়মিত-অনিয়মিত পরীক্ষার্থীদের ফর্ম ফিলাপ বিজ্ঞপ্তি প্রকাশ, অতিরিক্ত ফি নিয়ে শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়া

ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফরম ফিলাপ বিজ্ঞপ্তি প্রকাশের পর বিভিন্ন খাতে ফি বৃদ্ধি ও অতিরিক্ত আর্থিক চাপ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ফরম ফিলাপ সম্পন্ন করতে বলা হয়েছে। তবে ফি কাঠামো নিয়ে শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন এবং এর যৌক্তিকতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতি সেমিস্টারে বিভিন্ন খাতে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হলেও বাস্তবে এসব ফি-এর বিপরীতে কী ধরনের সেবা বা কার্যক্রম পরিচালিত হচ্ছে, সে বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা বা স্বচ্ছ হিসাব শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয় না। অনেক কার্যক্রমই বাস্তবে সীমিত বা দৃশ্যমান নয় বলে তারা দাবি করছেন।
অভ্যন্তরীণ পরীক্ষার (ক্লাস টেস্ট ও কুইজ টেস্ট) জন্য নির্ধারিত ফি, রোভার স্কাউট, অভিভাবক দিবস, নিরাপত্তা, আইসিটিসি, মসজিদ উন্নয়ন, ধর্মীয় তহবিল, সাইকেল গ্যারেজ, বিবিধ, ম্যাগাজিন এবং বিএনসিসি ফি এসব খাতে শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিতভাবে অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শিক্ষার্থীদের দাবি, এসব খাতের অনেক কার্যক্রম বাস্তবে যথাযথভাবে দৃশ্যমান নয়। উদাহরণ হিসেবে ক্লাস টেস্টের ক্ষেত্রে আলাদা প্রশ্নপত্র না থাকা, শিক্ষার্থীদের নিজস্ব খাতা ব্যবহার এবং কিছু ক্ষেত্রে সীমিত অবকাঠামোগত সুবিধার কথাও তারা তুলে ধরেন।

এছাড়া রোভার স্কাউট ও বিএনসিসি ফি সকল শিক্ষার্থীর ওপর আরোপ করা হলেও সবাই এসব কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয় বলে অভিযোগ রয়েছে। একইভাবে মসজিদ উন্নয়ন, ধর্মীয় তহবিল ও সাইকেল গ্যারেজ ফি নিয়েও শিক্ষার্থীরা এর ব্যবহার ও প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

শিক্ষার্থীদের মতে, প্রতি সেমিস্টারে প্রায় ১ কোটি টাকার মতো অর্থ বিভিন্ন খাতে আদায় করা হলেও এর নিরীক্ষিত ও বিস্তারিত হিসাব প্রকাশ করা হয় না। ফলে অর্থের ব্যবহার নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি রয়েছে বলে তারা মনে করছেন।

এ বিষয়ে শিক্ষার্থীরা কয়েকটি দাবি তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে—প্রতি খাতে আদায়কৃত অর্থের পূর্ণাঙ্গ ও নিরীক্ষিত হিসাব প্রকাশ, অপ্রয়োজনীয় ও বিতর্কিত ফি পুনর্বিবেচনা, এবং শিক্ষার্থীদের জন্য প্রতিশ্রুত সেবা ও সুবিধা বাস্তবায়ন নিশ্চিত করা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা কোনো ধরনের বিশৃঙ্খলা নয়, বরং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনের কাছে এসব বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা ও কার্যকর পদক্ষেপ চান। তাদের দাবি, কোন খাতে কত টাকা আদায় করা হচ্ছে এবং তা কীভাবে ব্যয় করা হচ্ছে এর পূর্ণাঙ্গ ও নিরীক্ষিত হিসাব প্রকাশ করা হোক।

এ বিষয়ে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দি ভূমি অফিস পরিদর্শন রেকর্ড রুমের সম্প্রসারিত অংশের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


বালিয়াকান্দি ভূমি অফিস পরিদর্শন রেকর্ড রুমের সম্প্রসারিত অংশের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন

রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আফরোজা পারভীন বালিয়াকান্দি উপজেলা ভূমি অফিস ও ইসলামপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

মঙ্গলবার (১৬ জুন) বালিয়াকান্দি উপজেলার উপজেলা ভূমি অফিসে তিনি পরিদর্শন করেন, যেখানে তিনি রেকর্ড রুমের নবনির্মিত সম্প্রসারিত অংশের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

তিনি ভূমি অফিসের সার্বিক দাপ্তরিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ নথি ও রেজিস্টার সংরক্ষণ পদ্ধতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এই সময়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক ভূমি সেবার মানোন্নয়ন ও সেবাগ্রহীতাদের দ্রুত এবং সহজে সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। পরবর্তীতে তিনি ইসলামপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে জনসাধারণের জন্য ভূমি সেবা আরও সহজ ও গতিশীল করার আহ্বান জানান।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় ইসলামপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করার পর দুপুর ২টা ৩০ মিনিটে তিনি বালিয়াকান্দি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ চলাকালে বরখাস্ত হয়েছেন যেসব কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১১:৪৫ পি.এম


বিশ্বকাপ চলাকালে বরখাস্ত হয়েছেন যেসব কোচ

বিশ্বকাপের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হারের পর সাবরি লামুশি কোচের দায়িত্ব হারিয়েছেন। দেশটির নতুন প্রধান কোচ হিসেবে হার্ভে রেনার্ডেকে দায়িত্ব দেয়া হয়েছে।

বিশ্বকাপের মঞ্চে কোচ পরিবর্তনের ঘটনা এবারই প্রথম নয়। বিভিন্ন দলের খারাপ পারফরম্যান্সের দরুণ এর আগেও কোচ পরিবর্তন হয়েছে। ১৯৫৪ সাল থেকে শুরু করে বিশ্বমঞ্চে কোচদের এমন নাটকীয় বিদায়ের ইতিহাস নিচে তুলে ধরা হলো:

অ্যান্ডি বিটি (স্কটল্যান্ড, ১৯৫৪): ১৯৫৪ সালে নিজেদের অভিষেক বিশ্বকাপে অংশ নিয়েছিল স্কটল্যান্ড। সেবার স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন কোচ অ্যান্ডি বিটিকে মাত্র ১৩ জনের একটি ছোট স্কোয়ার্ড নিয়ে সুইজারল্যান্ডে যাওয়ার অনুমতি দেয়। সীমাবদ্ধতার মাঝেও প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রিয়ার কাছে তারা মাত্র ১-০ গোলে হেরেছিল। তবে আসল বিপর্যয় ঘটে পরের ম্যাচে। সুইজারল্যান্ডের তীব্র গরমের মধ্যে উলের তৈরি ভারী জার্সি পরে উরুগুয়ের মুখোমুখি হয় স্কটিশরা। প্রতিকূল আবহাওয়া আর জার্সির অস্বস্তিতে তারা উরুগুয়ের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়ে যায়। এই ঐতিহাসিক ও লজ্জাজনক হারের পরেই কোচের পদ থেকে ইস্তফা দেন অ্যান্ডি বিটি।

কার্লোস আলবার্তো (সৌদি আরব, ১৯৯৮): ১৯৯৪ বিশ্বকাপে দারুণ চমক দেখানো সৌদি আরব ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে বড় আশা নিয়ে মাঠে নেমেছিল। তবে প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরে যায় তারা। পরের ম্যাচে স্বাগতিক ফ্রান্সের কাছে বড় ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পরপরই সৌদি ফুটবল প্রশাসন কোচ কার্লোস আলবার্তোকে বরখাস্ত করে।

চা বুম-কুন (দক্ষিণ কোরিয়া, ১৯৯৮): ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে মেক্সিকো ও নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ৮টি গোল হজম করে টুর্নামেন্ট থেকে দক্ষিণ কোরিয়া ছিটকে যায়। এই ভরাডুবির জেরে তাৎক্ষণিকভাবে কোচ চা বুম-কুনকে বরখাস্ত করা হয়।

হেনরিক ক্যাসপারজাক (তিউনিসিয়া, ১৯৯৮): ১৯৯৮ বিশ্বকাপে দায়িত্ব হারিয়েছিল তিউনিসিয়ার কোচ। সেবার ২০ বছর পর বিশ্বকাপে ফেরা তিউনিসিয়া প্রথম দুই ম্যাচ হেরে আসর থেকে বিদায় নেয়। ইংল্যান্ডের কাছে ২-০ গোলে হারার সেই ম্যাচটি মাঠের বাইরের সহিংসতার জন্য বেশি আলোচিত ছিল। আর দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে লড়েও ১-০ গোলে হেরে যায় তিউনিসিয়া। এই টানা দুই পরাজয়ের পর কোচ হেনরিক ক্যাসপারজাককে বরখাস্ত করতে ফুটবল বোর্ড এক মুহূর্তও ভাবেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত পদত্যাগ করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১১:৪৭ পি.এম


সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত পদত্যাগ করেছেন

সুপ্রিম কোর্টের আইনজীবী আশিক রুবাইয়াত সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন।

আজ মঙ্গলবার তিনি অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের (আইন ও বিচার বিভাগের) সচিব বরাবর তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন।

পদত্যাগপত্রে আশিক রুবাইয়াত উল্লেখ করেছেন, 'আমাকে এ পদে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু ব্যক্তিগত কারণে আমার পক্ষে এ পদে কাজ করা আর সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আমি সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ হতে আজ পদত্যাগ করছি।'

এদিকে, আশিক রুবাইয়াতের পদত্যাগের বিষয়টি নিয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেছেন, 'তিনি নিয়মিত অফিস করেন না। এ বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাইলে তিনি তার সদুত্তর দিতে পারেননি। এমন প্রেক্ষাপটে তিনি তার পদত্যাগপত্র দিয়েছেন।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%