ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বকাপ চলাকালে বরখাস্ত হয়েছেন যেসব কোচ


বিশ্বকাপ চলাকালে বরখাস্ত হয়েছেন যেসব কোচ

বিশ্বকাপের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হারের পর সাবরি লামুশি কোচের দায়িত্ব হারিয়েছেন। দেশটির নতুন প্রধান কোচ হিসেবে হার্ভে রেনার্ডেকে দায়িত্ব দেয়া হয়েছে।

বিশ্বকাপের মঞ্চে কোচ পরিবর্তনের ঘটনা এবারই প্রথম নয়। বিভিন্ন দলের খারাপ পারফরম্যান্সের দরুণ এর আগেও কোচ পরিবর্তন হয়েছে। ১৯৫৪ সাল থেকে শুরু করে বিশ্বমঞ্চে কোচদের এমন নাটকীয় বিদায়ের ইতিহাস নিচে তুলে ধরা হলো:

অ্যান্ডি বিটি (স্কটল্যান্ড, ১৯৫৪): ১৯৫৪ সালে নিজেদের অভিষেক বিশ্বকাপে অংশ নিয়েছিল স্কটল্যান্ড। সেবার স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন কোচ অ্যান্ডি বিটিকে মাত্র ১৩ জনের একটি ছোট স্কোয়ার্ড নিয়ে সুইজারল্যান্ডে যাওয়ার অনুমতি দেয়। সীমাবদ্ধতার মাঝেও প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রিয়ার কাছে তারা মাত্র ১-০ গোলে হেরেছিল। তবে আসল বিপর্যয় ঘটে পরের ম্যাচে। সুইজারল্যান্ডের তীব্র গরমের মধ্যে উলের তৈরি ভারী জার্সি পরে উরুগুয়ের মুখোমুখি হয় স্কটিশরা। প্রতিকূল আবহাওয়া আর জার্সির অস্বস্তিতে তারা উরুগুয়ের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়ে যায়। এই ঐতিহাসিক ও লজ্জাজনক হারের পরেই কোচের পদ থেকে ইস্তফা দেন অ্যান্ডি বিটি।

আরও পড়ুন: বি-স্ট্রং প্রকল্পে কেনাকাটা ও তহবিল ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ

কার্লোস আলবার্তো (সৌদি আরব, ১৯৯৮): ১৯৯৪ বিশ্বকাপে দারুণ চমক দেখানো সৌদি আরব ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে বড় আশা নিয়ে মাঠে নেমেছিল। তবে প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরে যায় তারা। পরের ম্যাচে স্বাগতিক ফ্রান্সের কাছে বড় ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পরপরই সৌদি ফুটবল প্রশাসন কোচ কার্লোস আলবার্তোকে বরখাস্ত করে।

চা বুম-কুন (দক্ষিণ কোরিয়া, ১৯৯৮): ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে মেক্সিকো ও নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ৮টি গোল হজম করে টুর্নামেন্ট থেকে দক্ষিণ কোরিয়া ছিটকে যায়। এই ভরাডুবির জেরে তাৎক্ষণিকভাবে কোচ চা বুম-কুনকে বরখাস্ত করা হয়।

হেনরিক ক্যাসপারজাক (তিউনিসিয়া, ১৯৯৮): ১৯৯৮ বিশ্বকাপে দায়িত্ব হারিয়েছিল তিউনিসিয়ার কোচ। সেবার ২০ বছর পর বিশ্বকাপে ফেরা তিউনিসিয়া প্রথম দুই ম্যাচ হেরে আসর থেকে বিদায় নেয়। ইংল্যান্ডের কাছে ২-০ গোলে হারার সেই ম্যাচটি মাঠের বাইরের সহিংসতার জন্য বেশি আলোচিত ছিল। আর দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে লড়েও ১-০ গোলে হেরে যায় তিউনিসিয়া। এই টানা দুই পরাজয়ের পর কোচ হেনরিক ক্যাসপারজাককে বরখাস্ত করতে ফুটবল বোর্ড এক মুহূর্তও ভাবেনি।

আরও পড়ুন: বাংলাদেশি বংশোদ্ভূত নারীর অধিনায়কত্বে ইংল্যান্ডের মহিলা কাবাডি দল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত পদত্যাগ করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১১:৪৭ পি.এম


সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত পদত্যাগ করেছেন

সুপ্রিম কোর্টের আইনজীবী আশিক রুবাইয়াত সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন।

আজ মঙ্গলবার তিনি অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের (আইন ও বিচার বিভাগের) সচিব বরাবর তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন।

পদত্যাগপত্রে আশিক রুবাইয়াত উল্লেখ করেছেন, 'আমাকে এ পদে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু ব্যক্তিগত কারণে আমার পক্ষে এ পদে কাজ করা আর সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আমি সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ হতে আজ পদত্যাগ করছি।'

এদিকে, আশিক রুবাইয়াতের পদত্যাগের বিষয়টি নিয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেছেন, 'তিনি নিয়মিত অফিস করেন না। এ বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাইলে তিনি তার সদুত্তর দিতে পারেননি। এমন প্রেক্ষাপটে তিনি তার পদত্যাগপত্র দিয়েছেন।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে শিক্ষার মানোন্নয়নে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে ‘কেমব্রিজ প্রিন্সিপালস মিট’ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


দেশে শিক্ষার মানোন্নয়নে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে ‘কেমব্রিজ প্রিন্সিপালস মিট’ অনুষ্ঠিত

দেশে আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন এবং শিক্ষাবিদদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ২০২৬ সালের ‘কেমব্রিজ প্রিন্সিপালস মিট’ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার, রাজধানীর উত্তরাস্থ গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৫০ জনের বেশি অধ্যক্ষ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও শিক্ষাবিদ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্লোবাল ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ এবং দক্ষিণ এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর অরুণ রাজামানি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মানাস সিং বলেন, শিক্ষার্থীদের জন্য অর্থবহ শেখার পরিবেশ গড়ে তুলতে শিক্ষকদের পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। তিনি যোগ করেন, মতবিনিময়ের এই পরিবেশ দেশের শিক্ষাব্যবস্থাকে সমৃদ্ধ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে আরও দক্ষ করে তুলবে।

মূল অধিবেশনে দেশে কেমব্রিজ শিক্ষাধারার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া, পূর্ণাঙ্গ কেমব্রিজ শিক্ষাধারা অনুসরণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি প্রদান এবং অনুমোদিত ও মৌলিক শিক্ষাসামগ্রী ব্যবহারে ভূমিকা রাখা স্কুলগুলোর প্রশংসা করা হয়।

বিভিন্ন অংশগ্রহণমূলক সেশনে শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা আরও অর্থবহ করতে আধুনিক পাঠদান পদ্ধতি ও কার্যকর শিক্ষণ কৌশল নিয়ে আলোচনা করা হয়। কেমব্রিজ ইংলিশ প্রোগ্রামের বিভিন্ন উদাহরণের মাধ্যমে দেখানো হয়, কীভাবে এসব কর্মসূচি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও যোগাযোগ দক্ষতা বাড়াতে এবং বাস্তব জীবনে ভাষা ব্যবহারের সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করে।

অনুষ্ঠানে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্ব আরও উন্নত করার বিষয়েও প্রতিনিধিরা আলোচনা করেন। এ সময় শিক্ষকদের আত্মমূল্যায়ন ও পেশাগত উন্নয়নে ‘কেমব্রিজ প্রফেশনাল ডেভেলপমেন্ট কোয়ালিফিকেশনস’ (পিডিকিউ) কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়।

বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষাক্রমের মানোন্নয়নে শিক্ষাবিদদের মধ্যে ধারাবাহিক অংশীদারিত্ব জোরদার করার আহ্বানের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শূন্যরেখায় ‘গানপয়েন্টে’ আটকে ৯টি প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১১:৫০ পি.এম


শূন্যরেখায় ‘গানপয়েন্টে’ আটকে ৯টি প্রাণ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পুশ ইন চেষ্টায় দুই সীমান্তের শূন্যরেখায় তিন দিনের অধিক সময় ধরে খোলা আকাশের নিচে অবস্থান করছেন ৯ জন নারী, শিশু ও পুরুষ। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় সেখানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ‘গানপয়েন্টে’ মানবেতর জীবনযাপন করতে দেখা গেছে।

রোববার (১৪ জুন) ভোর ৪টার দিকে বিএসএফ রৌমারী গয়টাপাড়া ও ভুন্দুর সীমান্তের মধ্যে অবৈধভাবে তাদের পুশ ইন করার চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে উভয়ের মাঝে ধাওয়া পালটাধাওয়ার ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েন শিশু এবং নারীরা। কাঁটাতারের দিকে একবার এবং শূন্যরেখায় ঠেলাঠেলিতে চরম আতঙ্কের মধ্যে ছিলেন পুশ ইনের শিকার অসহায় মানুষগুলো।

গয়টাপাড়া সীমান্তে পুশ ইনের শিকার ২ জন শিশু, ১ জন নারী এবং ২ জন পুরুষ।

পুশ ইনের শিকার সুমি আক্তার বলেন, “গত তিন দিন ধইরা আমরা এই গরমে এই জায়গায় আছি। কোলে ৬ মাসের ও ৪ বছরের শিশুসন্তান রয়েছে। খাবার নাই, পানি নাই, মাথার উপর ছাদ নাই। বাচ্চারা কান্নাকাটি করছে, কিছুই খাবার দিতে পারছি না। অনেকে বিস্কুট ও রুটি দিচ্ছে, তাই দিয়ে ক্ষুধা মেটাচ্ছি।”

সুমি আক্তার আরও বলেন, “২৭ দিন আগে সিলেট দিয়ে বাবা-মাসহ কাজের সন্ধানে অবৈধপথে ভারত যাই। ইন্ডিয়ান পুলিশ আমাগো ধরে বিএসএফের হাতে তুলে দেয়। এখন আমাদের কেউ নিচ্ছে না।

আমাগো বাঁচান। অন্যায় হলে সাজা দেন, তাও বাঁচান,” জানিয়ে সুমির স্বামী বেলাল জানান, “ছোট পোলাপান লইয়া আমরা খুব দুর্ভোগে আছি। পানি নাই, পায়খানা নাই, বউ ও ছাওয়াল নিয়ে খুব অসুবিধায় আছি। দিনের বেলা প্রচণ্ড গরমে বাচ্চা দুইটি অসুস্থ হয়ে আছে। জীবনে অনেক বড় ভুল করছি, বাঁচি থাইলে এই কাজ আর করব না।”

গয়টাপাড়া সীমান্ত দিয়ে পুশ ইনের শিকার ব্যক্তিরা দাবি করেন, তারা বাংলাদেশের ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামের বাসিন্দা।

এদিকে রোববার (১৪ জুন) সকালে বিজিবি এবং বিএসএফের পক্ষ থেকে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ পুশ ইনের ঘটনাটি অস্বীকার করে, ফলে বৈঠকটি সমাধান ছাড়াই ব্যর্থ হয়। বিজিবি অবৈধ পুশ ইন বন্ধ করে শূন্যরেখায় অবস্থানকারী ৯ জনকে ফিরিয়ে নেওয়ার অনুরোধ করলেও বিএসএফ ৩ দিন গড়িয়ে গেলেও সেই ৯ নাগরিককে ফিরিয়ে নেয়নি।

গয়টাপাড়ার বাসিন্দা ছক্কু মিয়া বলেন, “তিন দিন হয়ে গেছে, দুই দেশের কোনো সরকারই তাদের নিচ্ছে না। এরা চরম ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে। বিষয়টি নিয়ে সীমান্ত পর্যায়ে আলোচনা করে অসহায় বাচ্চা দুইটির মুখের দিকে তাকিয়ে দ্রুত সমাধান হওয়া দরকার।”

রৌমারীর শৌলমারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সোনা মিয়া জানান, “কোলের বাচ্চাসহ লোকগুলো খুব কষ্টে খোলা আকাশে দিন কাটাচ্ছে। গরমে ঘামে বাচ্চা দুটি কাঁদছে। ঠিকমতো খাবার নাই, পানি নাই, টয়লেটের ব্যবস্থা নাই, অন্ধকার রাতে সাপ-বিচ্ছুর ভয়, মশার কামড়ে তাদের যায় যায় অবস্থা। বিএসএফও ফেরত নিচ্ছে না। সমাধান না হওয়ার কারণে এই বাচ্চাগুলোর বড় একটা বিপদ হয়ে যেতে পারে।”

৬ মাসের শিশুসহ পুশ ইনের শিকার ৬ জনকে দেখতে সারাদিনই ভিড় জমাচ্ছেন বাংলাদেশের অভ্যন্তরে থাকা অসংখ্য নারী-পুরুষ ও শিশু। টানা তিন দিন ধরে বাবা-মায়ের সঙ্গে ৬ মাসের শিশুকে এভাবে আটকিয়ে রাখায় হতবাক সবাই।

ঘটনার পর থেকে গয়টাপাড়া, ভন্দুরচরসহ রৌমারী উপজেলা সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি, সেইসঙ্গে স্থানীয়রাও।

গয়টাপাড়া বিওপি ক্যাম্পের হাবিলদার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, “যেকোনো অবৈধ অনুপ্রবেশ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।”

তিনি আরও জানান, “মূলত রোববার সকাল ৭টার দিকে গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে ৩ যুবককে বাংলাদেশি সন্দেহে পুশ ইন করার চেষ্টা করলে বিজিবি এবং স্থানীয়রা বাধা দেন। পরে বাঁধার মুখে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজের ভিতরে সীমান্তের শূন্যরেখা লাগোয়া ভারতের অংশে অবস্থান নেয় তারা।”

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান উদ্ভূত পরিস্থিতির সত্যতা নিশ্চিত করে বলেন, “ঊর্ধ্বতন পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে, দ্রুত সমাধানের চেষ্টা চলমান রয়েছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে কাজ করছে সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে কাজ করছে সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে কাজ করছে সরকার।

এ লক্ষ্যে দেশের প্রতিটি জেলায় একটি করে ব্ল্যাক বেঙ্গল ছাগল খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ছাগল গবেষণাগার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০০১-২০০৬ মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল।

সে সময় ছাগলের কৃত্রিম প্রজনন, সহজ শর্তে ঋণ প্রদান এবং দরিদ্র নারীদের মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণের মতো কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছিল।

তিনি বলেন, পরবর্তী সময়ে প্রকল্পটি ধারাবাহিকভাবে এগিয়ে না যাওয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়। বর্তমান সরকার এ জাতের ছাগলের ঐতিহ্য ও সম্ভাবনাকে পুনরুজ্জীবিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

মন্ত্রী আরও বলেন, দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।

মহিষের জাত সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় গবেষণা ও উন্নয়ন কার্যক্রমও জোরদার করা হয়েছে।

পরে, তিনি প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সমাপনী কর্মশালা এবং নবনির্মিত বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে, মন্ত্রী মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%