ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

‘জাতীয় পিতামহ’ হিসেবে পরিচিত রাজাকে বিদায় দিচ্ছে নরওয়ে


‘জাতীয় পিতামহ’ হিসেবে পরিচিত রাজাকে বিদায় দিচ্ছে নরওয়ে

নরওয়ের আধুনিক ইতিহাস এবং জাতীয় ঐক্যের অন্যতম প্রধান রূপকার, রাজা পঞ্চম হারাল্ডকে বিদায় জানাতে দেশের জনগণ চরম ভাবগাম্ভীর্য ও অশ্রুসজল শ্রদ্ধায় সমবেত হয়েছে। বুধবার, নরওয়ের রাজধানী ওসলোর ঐতিহাসিক লুথেরান ক্যাথেড্রালে রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয় এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান, যেখানে রাজপরিবারের সদস্য, দেশি-বিদেশি রাষ্ট্রপ্রধান এবং শীর্ষ কূটনীতিকরা উপস্থিত ছিলেন। রাজপ্রাসাদ প্রাঙ্গণে হাজারো সাধারণ মানুষ ফুল ও মোমবাতি নিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন।

দুপুর ঠিক বারোটায় রাজপ্রাসাদ থেকে প্রথাগত গান গেয়ে রাজকীয় কফিন নিয়ে অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রা প্রধান সড়ক ধরে ক্যাথেড্রালের উদ্দেশ্যে রওনা হয়। শোভাযাত্রার অগ্রভাগে পায়ে হেঁটে অংশ নেন নতুন রাজা অষ্টম হাঁকন। নরওয়ের নতুন রানি মেতে-মারিত এবং প্রয়াত রাজার ৮৯ বছর বয়সী স্ত্রী রানি সোনিয়া গাড়িতে করে কফিনের পেছনে যাত্রা করেন।

কফিন ক্যাথেড্রালে পৌঁছানোর পর দুপুর একটায় এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে পুরো দেশ স্তব্ধ হয়ে যায়। অন্ত্যেষ্টিক্রিয়া শেষে ক্যাথেড্রালের ওপর দিয়ে চারটি এফ-থার্টিফাইভ যুদ্ধবিমান ‘মিসিং ম্যান’ ফর্মেশনে উড়ে গিয়ে রাজাকে শেষ স্যালুট জানায়। পরবর্তীতে আকের্সহুস প্রাসাদের মাউসোলিয়ামে গোপন নকশায় তৈরি আড়াই মিলিয়ন ডলার মূল্যের একটি বিশেষ সারকোফ্যাগাসে তাকে পিতা ও পিতামহের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়। দাফন সম্পন্ন হওয়ার পরপরই এতদিন ধরে অর্ধনমিত রাখা দেশের সব পতাকাকে উঁচিয়ে দেওয়া হয় এবং এক ঘণ্টা ধরে ওসলোজুড়ে চার্চের ঘণ্টা বাজিয়ে রাজকীয় শ্রদ্ধা জানানো হয়।

আরও পড়ুন: কৃষ্ণসাগরে জাহাজে ড্রোন হামলার ঘটনায় যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে বুলগেরিয়া

এই অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্রিটেনের যুবরাজ উইলিয়াম, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, স্পেনের রাজদম্পতি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, জর্ডান, জাপান ও মোনাকোর রাজপরিবারের প্রতিনিধিরা এবং ফ্রান্স, জার্মানি, ফিনল্যান্ড ও চেক রিপাবলিকের মতো শীর্ষ পশ্চিমা দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা উপস্থিত ছিলেন। ঐতিহাসিক এই বিদায় অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ওসলোতে পুলিশের প্রায় তিন হাজার সদস্য এবং সাড়ে তিন হাজার সেনা সদস্যের সমন্বয়ে নরওয়ের ইতিহাসের অন্যতম বৃহত্তম নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। একই সাথে ওসলো এবং আশেপাশের আকাশসীমায় নজিরবিহীন বিধিনিষেধ জারি করা হয়।

১৯৯১ সালে সিংহাসনে আরোহণ করা রাজা পঞ্চম হারাল্ড মৃত্যুর পূর্ব পর্যন্ত ছিলেন ইউরোপের সবচেয়ে প্রবীণতম শাসক। জীবনের শেষ দিনগুলোতে নানা শারীরিক অসুস্থতায় ভুগলেও তিনি কখনো সিংহাসন ত্যাগের পথে হাঁটেননি, যার ফলে নরওয়েজীয়দের হৃদয়ে তার অবস্থান ছিল সুদৃঢ়। উগ্রতার বিপরীতে উদারতা, সহনশীলতা ও প্রগতিশীলতার প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। বিশেষ করে ২০১৬ সালে তার রাজত্বের ২৫ বছর পূর্তিতে দেওয়া কালজয়ী ভাষণটিতে তিনি ভালোবাসার বৈচিত্র্য, বহুসংস্কৃতিবাদ এবং সব ধর্মের প্রতি শ্রদ্ধার বাণী প্রকাশ করে গোটা বিশ্বে সমাদৃত হন।

অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্ববর্তী দিনগুলোতে হাজার হাজার নরওয়েজীয় টানা লাইনে দাঁড়িয়ে প্রিয় রাজাকে শেষবারের মতো দেখার সুযোগ নিয়েছিলেন।

আরও পড়ুন: ঋণ কমাবেন, সামাজিক ব্যয় কমাবেন না: ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অধিনায়কের পর এবার শাস্তি পেলেন পাকিস্তানি ব্যাটার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


অধিনায়কের পর এবার শাস্তি পেলেন পাকিস্তানি ব্যাটার

এশিয়া কাপে টানা দুই ম্যাচে শাস্তির মুখোমুখি হয়েছেন পাকিস্তানের দুই ক্রিকেটার। অধিনায়ক ফাতিমা সানার পর এবার আচরণবিধি লঙ্ঘনের কারণে জরিমানা গুনতে হলো টপ-অর্ডার ব্যাটার গুল ফিরোজাকে।

হংকংয়ের বিপক্ষে ম্যাচে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করার জন্য ফিরোজার ম্যাচ ফিরের ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি, তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে।

সোমবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হংকংকে ৭২ রানে পরাজিত করে এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। ম্যাচের পঞ্চম ওভারের প্রথম বলে ৩ রানে এলবিডব্লিউ হয়ে ফিরোজা আউট হন। বাঁহাতি রিস্ট স্পিনার ক্যারি চানের ফুল লেংথ ডেলিভারিতে সুইপ করতে গিয়ে তিনি পরাস্ত হন। জোরালো আবেদনের পর আম্পায়ার আঙুল তুলে তাকে আউট ঘোষণা করেন।

টুর্নামেন্টে ডিআরএস না থাকায় ফিরোজার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগ ছিল না। মাঠ ছাড়ার সময়, তবে, আম্পায়ারের দিকে তাকিয়ে ব্যাটে বল লাগার ইঙ্গিত করেন তিনি। আইসিসির আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ অনুযায়ী, আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি এমন প্রতিক্রিয়া দেখানো নিয়মবহির্ভূত।

মাঠের আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি সুপ্রিয়া দাস শাস্তির সিদ্ধান্ত দেন। ফিরোজার অপরাধ স্বীকার করে নেওয়ার কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এর আগে ভারতের বিপক্ষে ম্যাচে একই ধরনের শাস্তি পেয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। শেফালি ভার্মাকে আউট করার পর তাকে ‘সেন্ড অফ’ করায় ম্যাচ ফিরের ১০ শতাংশ জরিমানা করা হয় এবং তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়।

হংকংকে পরাজিত করে ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা মুখোমুখি হবে। এর আগে বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে খেলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শর্তসাপেক্ষে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানির অনুমতি চায় বারভিডা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


শর্তসাপেক্ষে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানির অনুমতি চায় বারভিডা

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) ব্যবহৃত ও রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি (ইভি) আমদানির সুযোগ পুনর্বহালের জন্য দাবি জানিয়েছে। সংগঠনটি প্রস্তাব করেছে যে, সর্বোচ্চ পাঁচ বছরের ব্যবহৃত বা রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানির অনুমতি দেওয়া হোক।

আজ বুধবার, ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বারভিডার সভাপতি আবদুল হক লিখিত বক্তব্যে এই দাবি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, "রিকন্ডিশন্ড মোটরযান খাত গত পাঁচ দশক ধরে দেশের গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।" তিনি আরও বলেন, "এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষ জড়িত।"

আবদুল হক বলেন, "দীর্ঘদিনের পথ পাড়ি দিয়ে আসা রিকন্ডিশন্ড মোটরযান খাত আবারও অভিঘাতের মুখে পড়েছে।" তিনি জানান, গত ২৪ আগস্ট প্রকাশিত আমদানি নীতি আদেশে বিদ্যমান সুবিধা বাতিল করে ব্যবহৃত ও রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

তার দাবি, নতুন নীতির ফলে গ্রাহকেরা নতুন প্রযুক্তির মোটরযানের সম্ভাবনা ও ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি সতর্ক করেন যে, এতে সরকারের রাজস্ব আয়ও ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি বলেন, "প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করে তরল জ্বালানি আমদানি করতে হয়।" তিনি আরও উল্লেখ করেন যে, "প্লাগ-ইন হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানো গেলে দীর্ঘমেয়াদে আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব।"

বারভিডার সভাপতি আরও জানান, "গত পাঁচ দশকে নানা নীতি বৈষম্য, উচ্চ শুল্ক ও নিয়ন্ত্রক সীমাবদ্ধতার মধ্যেও রিকন্ডিশন্ড মোটরযান খাত দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রায় ভূমিকা রেখেছে।" তিনি বলেন, "স্বল্পমূল্যে মানসম্মত যানবাহনের জোগান দেওয়ার পাশাপাশি এ খাত কর্মসংস্থান সৃষ্টি, পরিবহনব্যবস্থাকে গতিশীল করা এবং ওয়ার্কশপ, যন্ত্রাংশ, সার্ভিসিং ও বিনিয়োগের বিস্তৃত ক্ষেত্র তৈরি করেছে।"

বারভিডার মতে, বৈশ্বিকভাবে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। তিনি জানান, "জাপান, যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যবহৃত ও রিকন্ডিশন্ড বৈদ্যুতিক যানবাহন আন্তর্জাতিক বাজারে নিয়মিত রপ্তানি হচ্ছে।" তিনি যুক্ত করেন যে, "এজন্য পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার বিকাশ এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের স্বার্থেও বাংলাদেশে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানির সুযোগ রাখা প্রয়োজন।"

এ জন্য সংগঠনটি সর্বোচ্চ পাঁচ বছরের ব্যবহৃত ও রিকন্ডিশন্ড ইভি আমদানির অনুমতি দেওয়ার প্রস্তাব করেছে। তারা আরও প্রস্তাব করেছে যে, আমদানির আগে অনুমোদিত সংস্থার মাধ্যমে কার্যকর পরিদর্শন ও প্রত্যয়ন বাধ্যতামূলক করা হোক, ব্যাটারির ন্যূনতম ৭০ শতাংশ স্টেট অব হেলথ (এসওএইচ) নিশ্চিত করা হোক এবং আমদানিকৃত গাড়ির ব্যাটারির আয়ুষ্কাল সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়ন বাধ্যতামূলক করা হোক।

এছাড়া, বন্যা, অগ্নিকাণ্ড, গুরুতর দুর্ঘটনা বা কাঠামোগতভাবে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক গাড়ি আমদানি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বারভিডা। তারা ইভি ব্যাটারির জন্য ব্যাটারি পুনর্ব্যবহার ও নিরাপদ নিষ্পত্তির কাঠামো প্রণয়ন এবং চার্জিং স্টেশন, সার্ভিসিং, ব্যাটারি ডায়াগনস্টিকস ও রিসাইক্লিং খাতে বিনিয়োগে দেওয়া প্রণোদনা অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, বর্তমান বাজেটে বৈদ্যুতিক গাড়ির জন্য নির্ধারিত শুল্ক-কাঠামো সংশ্লিষ্ট খাতগুলোর সঙ্গে আলোচনা করে যৌক্তিকভাবে পুনর্নির্ধারণ করা প্রয়োজন। বারভিডা নির্দিষ্ট সময় পর নীতির ফলাফল মূল্যায়ন করে বয়সসীমাসহ অন্যান্য শর্ত পুনর্বিবেচনার প্রস্তাবও দিয়েছে।

আবদুল হক বলেন, "আমরা সরকারের নীতির বিরোধিতা করছি না। বরং পরিবেশ রক্ষা, জ্বালানি সাশ্রয়, বৈদেশিক মুদ্রা সাশ্রয়, ভোক্তার ক্রয়ক্ষমতা, বিনিয়োগ ও কর্মসংস্থান- সব বিষয় বিবেচনায় নিয়ে বৈদ্যুতিক গাড়ির জন্য একটি ভারসাম্যপূর্ণ ও ভবিষ্যতমুখী নীতি চাই।"

সংগঠনটির আবেদন, আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯-এর সংশ্লিষ্ট ধারা সংশোধন করে শর্তসাপেক্ষে ব্যবহৃত ও রিকন্ডিশন্ড বৈদ্যুতিক যানবাহন আমদানির সুযোগ পুনর্বহাল করা হোক। সংবাদ সম্মেলনে বারভিডার সেক্রেটারি জেনারেল রিয়াজ রহমান, সাবেক সভাপতি আবদুল মান্নান চৌধুরী, মো. হাবিব উল্লাহ ডন, সাবেক মহাসচিব মাহবুবুল হক চৌধুরী, সাবেক সেক্রেটারি জেনারেল হাবিবুর রহমান, মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেক বাউন্স মামলায় স্বস্তি পেলেন রাজপাল যাদব

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


চেক বাউন্স মামলায় স্বস্তি পেলেন রাজপাল যাদব

বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব চেক বাউন্স মামলায় আইনি স্বস্তি পেয়েছেন। তাকে আপাতত কারাগারে যেতে হচ্ছে না।

 

তবে এই স্বস্তি লাভের জন্য আদালতের নির্দেশ অনুযায়ী তাকে একটি বড় অঙ্কের অর্থ জমা দিতে হবে।

ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভারতের সুপ্রিম কোর্ট রাজপাল যাদবকে আপাতত আত্মসমর্পণ না করার অনুমতি প্রদান করেছে। কিন্তু আদালতের শর্ত অনুযায়ী, তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে ৫ কোটি রুপি জমা দিতে হবে।

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ রাজপাল যাদব ও তার স্ত্রী রাধা যাদবের করা আবেদনের শুনানি শেষে এই আদেশ প্রদান করেছে।

 

আদালতের নির্দেশ অনুসারে, বুধবারের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে ৫ কোটি রুপি জমা দিতে হবে রাজপাল যাদবকে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা পড়লে আপাতত আত্মসমর্পণ থেকে অব্যাহতি পাবেন তিনি। তবে শর্ত পূরণে ব্যর্থ হলে এই আইনি সুরক্ষা বাতিল হয়ে যেতে পারে।

রাজপাল যাদবের পক্ষে আদালতে মামলাটি উপস্থাপন করেন আইনজীবী সৌরভ ত্রিবেদী।

 

আবেদনের গুরুত্ব বিবেচনা করে সর্বোচ্চ আদালত অভিনেতাকে সাময়িক এই স্বস্তি দেন।

মামলাটির পরবর্তী শুনানি আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। ফলে আপাতত কারাগারে যাওয়া থেকে রেহাই পেলেও, আগামী শুনানিতে মামলার গতি-প্রকৃতি কোন দিকে যায়, সেদিকেই নজর থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে ‘ঐতিহ্য উৎসব’: একই মঞ্চে প্রাচীন মিশর ও বাংলার লোকসংস্কৃতি

আন্তর্জাতিক ডেস্ক

সোহেল,বেরোবি প্রতিনিধি

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


বেরোবিতে ‘ঐতিহ্য উৎসব’: একই মঞ্চে প্রাচীন মিশর ও বাংলার লোকসংস্কৃতি

 

প্রাচীন মিশরের রহস্যময় মমি, রানি নেফারতিতি ও তুতেনখামুনের ইতিহাসের পাশাপাশি বাংলার লোকজ সংস্কৃতি ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনুষ্ঠিত হয়েছে ‘ঐতিহ্য উৎসব-২০২৬’।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী উৎসবের উদ্বোধন করেন।

এবারের উৎসবের প্রতিপাদ্য ছিল— ‘অতীতকে দেখা, ইতিহাসকে যাপন করা এবং সংস্কৃতিকে আস্বাদন করা।’ সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যবাহী সংস্কৃতিকে শিক্ষার্থীসহ সবার সামনে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

উৎসবে বিশ্বসভ্যতার ইতিহাস ও বাংলার নিজস্ব ঐতিহ্যকে একই মঞ্চে তুলে ধরা হয়। একদিকে প্রদর্শন করা হয় প্রাচীন মিশরীয় সভ্যতার বিভিন্ন দিক, রানি নেফারতিতি ও তুতেনখামুনের মমির প্রতিকৃতি এবং মিশরীয় ইতিহাস-ঐতিহ্যের বিভিন্ন নিদর্শন। অন্যদিকে তুলে ধরা হয় বাংলার লোকজ সংস্কৃতি, মধ্যযুগীয় মসজিদ, প্রত্নতাত্ত্বিক খননকাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ও ঐতিহ্যের নানা উপাদান। এতে পুরো উৎসব প্রাঙ্গণটি ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত প্রদর্শনীতে পরিণত হয়।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পোশাক। ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীরা দেশীয় ও ঐতিহ্যবাহী পোশাকে উৎসবে অংশ নেন। তাদের বৈচিত্র্যময় সাজসজ্জা পুরো আয়োজনকে করে তোলে আরও বর্ণিল ও উৎসবমুখর।

উৎসবে ঘুরতে আসা শিক্ষার্থীরা বলেন, “আমাদের সমৃদ্ধ অতীত ও ঐতিহ্যবাহী সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরার প্রত্যয়ে এ আয়োজন সত্যিই চমৎকার। ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের এ উদ্যোগ ইতিহাসকে জানার বিষয়টিকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তুলবে।”

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সারজিদা আক্তার বলেন, “এই উৎসবের মাধ্যমে আমরা অতীতকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। প্রত্নতত্ত্বের প্রকৃত তাৎপর্য তুলে ধরা এবং সাধারণ মানুষের মধ্যে এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই আমাদের উদ্দেশ্য।”

আয়োজক কমিটির সার্বিক তত্ত্বাবধানে থাকা বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহাগ আলী বলেন, “শুধু শ্রেণিকক্ষের পাঠে সীমাবদ্ধ না থেকে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বাস্তব জ্ঞান ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে প্রত্নতত্ত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্যই এ আয়োজন।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী বলেন, “ইতিহাস ও ঐতিহ্যকে ভুলে কোনো জাতি সামনের দিকে এগোতে পারে না। আমাদের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ বিশ্বসভ্যতার ইতিহাস ও দেশীয় সংস্কৃতিকে একই মঞ্চে চমৎকারভাবে উপস্থাপন করেছে। শিক্ষার্থীদের এই সৃজনশীলতা ও বাহারি পোশাকের উপস্থিতি সত্যিই প্রশংসনীয়। বৈশ্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি নিজস্ব শেকড়কে চেনার এ প্রয়াস শিক্ষার্থীদের আরও সমৃদ্ধ করবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%