০২:১৯ পি.এম
ফুটবল মাঠের সব রূপকথার চিত্রনাট্য লেখা শেষ করে সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। তবে মাঠের সবুজ গালিচা ছাড়ার পর থেকেই মহাতারকাকে ঘিরে নতুন এক রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে। ফুটবলের রাজত্ব শেষ করে কি তবে দেশের রাজত্বে মন দেবেন ‘এলএমটেন’?
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি দাবিকে কেন্দ্র করে এমন প্রশ্ন এখন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর মনে ঘুরপাক খাচ্ছে। এক ভূ-রাজনৈতিক বিশ্লেষক ও ভবিষ্যদ্বক্তা চমকপ্রদ তথ্য দিয়ে দাবি করেছেন, আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে পারেন এই বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার।
কানাডীয় শিক্ষাবিদ ও ভবিষ্যদ্বক্তা হিসেবে পরিচিত ‘প্রফেসর জিয়াং’ আমেরিকান রাজনৈতিক ভাষ্যকার নিকোলাস কেন ডি বালিনথাজির (স্নিকো) দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে এই আলোড়ন সৃষ্টিকারী দাবিটি করেন।
আরও পড়ুন: সুদানে ড্রোন হামলায় ২ শতাধিক প্রাণহানি
জিয়াং জানান, মেসি অদূর ভবিষ্যতেই পেশাদার রাজনীতিতে সক্রিয়ভাবে যোগ দেবেন এবং শেষ পর্যন্ত লাতিন আমেরিকার এই দেশটি শাসন করার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে আসীন হবেন।
প্রফেসর জিয়াংয়ের দাবি, তিনি সাধারণত ‘গেম থিওরি’ ও বৈজ্ঞানিক কৌশল ব্যবহার করে বিশ্ব ভূ-রাজনীতির বিভিন্ন জটিল ঘটনা বিশ্লেষণ করেন। এর আগে তার বেশ কিছু রাজনৈতিক পূর্বাভাস সত্যি প্রমাণিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। যদিও এই প্রফেসরের পেশাগত পরিচয় কিংবা তার পূর্বাভাসের বৈজ্ঞানিক ভিত্তি স্বাধীনভাবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।
আর্জেন্টিনার রাজনৈতিক সমীকরণ বিশ্লেষণ করতে গিয়ে জিয়াং আরো একধাপ এগিয়ে দাবি করেন, মেসি যদি কখনো দেশটির প্রেসিডেন্ট হন, তবে তিনি প্রায় দুই দশক ধরে ক্ষমতায় টিকিয়ে রাখতে সক্ষম হবেন। তবে তার এই দীর্ঘ শাসনকালে আর্জেন্টিনার জাতীয় স্বার্থের জন্য বেশ কিছু ক্ষতিকর ও বিতর্কিত সিদ্ধান্ত গৃহীত হতে পারে বলেও মনে করেন তিনি।
বিজ্ঞানী জিয়াংয়ের মতে, মেসি রাষ্ট্রপতি হলে ক্ষমতার প্রকৃত কলকাঠি ও পর্দার আড়ালের মূল প্রভাব বজায় রাখবেন আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট ও চরম ডানপন্থী নেতা হাভিয়ের মিলেই।
আরও পড়ুন: তুর্কি সংসদে সৌদি ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন