ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৫ মাসে ৩৭২০ কল


সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৫ মাসে ৩৭২০ কল

চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সুপ্রিম কোর্টের হেল্পলাইনে সারা দেশ থেকে ৩ হাজার ৭২০টি কল এসেছে। এর মধ্যে ৩৭৬টি কল এসেছে আইনি পরামর্শ সেবা গ্রহণের জন্য এবং ৭২৯টি কল এসেছে বিভিন্ন মামলার তথ্য জানতে চাওয়ার উদ্দেশ্যে।

নাগরিকদের প্রয়োজনীয় সব তথ্য তাৎক্ষণিকভাবে দেওয়ার কথা জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। তিনি উল্লেখ করেছেন, সুপ্রিম কোর্ট ও জেলা আদালত সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, বিলম্বে সেবাপ্রাপ্তি, অসদাচরণ ইত্যাদি সম্পর্কিত মোট ৬৮টি অভিযোগ এসেছে। এর মধ্যে বিলম্বে আইনি সেবাপ্রাপ্তি, নথি নিখোঁজ এবং দ্রুত নিষ্পত্তি সংক্রান্ত ৫৭টি অভিযোগ রয়েছে, যার মধ্যে নথি নিখোঁজ সংক্রান্ত এক অভিযোগের নিষ্পত্তির কার্যক্রম চলছে এবং অন্যান্য বিষয়গুলোর সমাধান করা হয়েছে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে।

শফিকুল ইসলাম আরো জানান, বাকি ১১টি অভিযোগ সম্পর্কিত নানা অনিয়ম, দায়িত্বে অবহেলা এবং অসদাচরণের সাথে সম্পর্কিত। এর মধ্যে হাইকোর্ট বিভাগের বিচারকগণের বিরুদ্ধে ১টি অভিযোগ, জেলা আদালতের বিচারকের বিরুদ্ধে ৭টি অভিযোগ (যার মধ্যে ৪টি অভিযোগ প্রাথমিকভাবে নিষ্পত্তি করা হয়েছে) এবং জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে ৩টি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণে ইতোমধ্যে আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে।

আরও পড়ুন: সিপিবি অফিসে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি সাইফুল হকের

গণসংযোগ কর্মকর্তা জানান, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত মোট ৪৩২টি কল এসেছে। হেল্পলাইনে আনা অভিযোগসমূহ সুপ্রিম কোর্টের এখতিয়ার বহির্ভূত হওয়ায় এ বিষয়ে কী করণীয় সে সম্পর্কে তাদের পরামর্শ প্রদান করা হয়।

এছাড়া, হেল্পলাইন নম্বর ১০৩-তে সেবা গ্রহণের জন্য যে কলগুলো প্রদানকারী সেবাগ্রহীতার কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি, সেসব কলের সংখ্যা ২ হাজার ১১৫টি।

২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর প্রথমবারের মতো ‘হেল্পলাইন’ সেবা চালু করে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিচারপ্রার্থীদের সেবা নিশ্চিত ও সহজ করতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে এই সেবা চালু করা হয়েছে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সেবা পাওয়া যায়।

বিচারপ্রার্থী ও সেবাগ্রহীতাদের সহায়তার জন্য ০১৩১৬-১৫৪২১৬ এবং ০১৭৯৫-৩৭৩৬৮০ নম্বরে কল ও হোয়াটসঅ্যাপ সেবা এবং ‘১০৩’ নম্বরে অনলাইন সেবা চালু রয়েছে।

আরও পড়ুন: টুপটুপ রিসোর্টের কার্নিশ থেকে ১০ দিন পর আরও একটি লাশ উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গভীর রাতের ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, কোথায় ছিল উৎপত্তিস্থল?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১২:৫০ এম


গভীর রাতের ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, কোথায় ছিল উৎপত্তিস্থল?

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রোববার (৭ জুন) রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে।রোববার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটের দিকে মাঝারি মাত্রার এ ভূকম্পন অনুভূত হয়।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে,এইভূমিকম্পেরমাত্রাছিল৫দশমিক৬ইউএসজিএসবলছে,এরউৎপত্তিস্থলছিলভুটানেরপুনাখা থেকে ৫ কিলোমিটার এবং থিম্পু থেকে ১৯ কিলোমিটার দূরে।সংস্থাটি আরও জানায়, ভূ-পৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।ভুটানের মূল কেন্দ্রে আঘাত হানলেও এর প্রভাবে বাংলাদেশ, নেপাল, ভারত এবং চীনও কেঁপে ওঠে বলে খবর পাওয়া গেছে।তবে এতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুটানের ভূমিকম্পে বাংলাদেশসহ কেঁপে উঠল ৫ দেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১২:৫২ এম


ভুটানের ভূমিকম্পে বাংলাদেশসহ কেঁপে উঠল ৫ দেশ

হিমালয় অঞ্চলের কেন্দ্রস্থলে রোববার (৭ জুন) একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল ৫.৬। এই ভূমিকম্পের কম্পন আশপাশের পাঁচটি দেশে অনুভূত হয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভুটান। তবে, এর প্রভাব দেশটির সীমানা ছাড়িয়ে ভারত, চীন, বাংলাদেশ ও নেপালেও ছড়িয়ে পড়ে।

ভূমিকম্পের কারণে বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার স্বার্থে অনেক বাসিন্দা ভবন থেকে বেরিয়ে আসেন। তবে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা আবারও স্মরণ করিয়ে দিলো যে হিমালয় অঞ্চল বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা। ভুটান এমন একটি উচ্চ ভূমিকম্প-ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত, যেখানে ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের চলমান সংঘর্ষের কারণে নিয়মিত ভূমিকম্পের ঝুঁকি তৈরি হয়।

ফলে, পুরো হিমালয় উপমহাদেশই এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে আছে। এর আগে চলতি সপ্তাহে ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালা অঞ্চলে একাধিক ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.০। ভূমিকম্পগুলো এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করলেও, কোনো প্রাণহানি বা বড় ধরনের সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়।

গত ৫ জুন ধর্মশালা অঞ্চলে এসব ভূমিকম্প অনুভূত হয়। সেদিন রাত ১০টা ৪ মিনিটে সবচেয়ে শক্তিশালী কম্পনটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ধর্মশালা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে, কাংড়া-চাম্বা সীমান্তের ধৌলাধার পর্বতমালার ধার ঘাদোই ও আর এফ কুগতি এলাকার মধ্যবর্তী অঞ্চল।

বহু ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, হিমালয় অঞ্চলে টেকটোনিক প্লেটের সক্রিয় গতিবিধির কারণে এ ধরনের ভূমিকম্প ভবিষ্যতেও ঘটতে পারে। তাই ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে সতর্কতা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া ডট কম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে অস্বাস্থ্যকর পিৎজা-বার্গার বিক্রির দায়ে রেস্তোরাঁ সিলগালা, জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

​নিজস্ব প্রতিবেদক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১২:৫৩ এম


পটুয়াখালীতে অস্বাস্থ্যকর পিৎজা-বার্গার বিক্রির দায়ে রেস্তোরাঁ সিলগালা, জরিমানা

পটুয়াখালীতে খাদ্যের স্বাস্থ্যগত ও গুণগত মান নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে পচা ও ছত্রাকাক্রান্ত খাদ্যসামগ্রী বিক্রির দায়ে ‘চাই পাই’ নামক একটি ফাস্টফুড রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

০৭ জুন ২০২৬ তারিখ বিকেল ৫:৩০ ঘটিকায় শহরের তিতাস মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আদালত সূত্র জানায়, পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর নির্দেশনায় এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে তিতাস মোড়ের ‘চাই পাই’ ফাস্টফুড রেস্তোরাঁয় তল্লাশি চালিয়ে পচা ও ছত্রাকাক্রান্ত পিৎজা, বার্গার, রুটি এবং বাসি মেয়োনিজ মজুদ অবস্থায় পাওয়া যায়।

জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ও অস্বাস্থ্যকর এসব খাদ্যসামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ (সংশোধিত) অনুযায়ী ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে রেস্তোরাঁটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে শহরের অন্যান্য হোটেল ও রেস্তোরাঁ মালিকদের নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও ভেজালমুক্ত খাদ্য প্রস্তুত ও বিক্রয়ের বিষয়ে কঠোরভাবে সতর্ক ও সচেতন করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তা অধিকার নিশ্চিতকরণে পটুয়াখালী জেলা প্রশাসন সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ এবং এ ধরণের জনস্বার্থমুখী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপির ফল উৎসবে হামলার ঘটনায় ১২০ জনের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০১:০১ এম


এনসিপির ফল উৎসবে হামলার ঘটনায় ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আয়োজিত ফল উৎসবে হামলার ঘটনায় ১২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, এর মধ্যে ছাত্রদল ও যুবদলের কয়েকজন সাবেক নেতাও রয়েছেন।

রোববার (৭ জুন) রাতে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, হামলায় আহত উপজেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব আল ফারাবি একইদিন সকালে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়েছে ২০ জনের নাম এবং অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ নিলয় ও রাজু নামে দুইজনকে গ্রেপ্তার করেছে। পরে তাদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, শনিবার বিকেলে এনসিপির ফল উৎসব চলাকালীন সময়ে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে অনুষ্ঠানে হামলা চালায়। হামলাকারীরা অনুষ্ঠানস্থলে ব্যাপক ভাঙচুর করে, যার ফলে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

এছাড়া, হামলার সময় বাধা দিতে গেলে আল ফারাবি ও কয়েকজনকে মারধর করা হয়। অনুষ্ঠানে ব্যবহৃত মাইক, সাউন্ড সিস্টেম, ব্যাটারি, এবং উৎসবের জন্য আনা বিভিন্ন ফল লুট করে নিয়ে যাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা বলে জানানো হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, রূপগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মারুফ মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, দাউদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুবেল পাশা এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাইনুল ইসলাম সুরুজ।

কেন্দ্রীয় যুবশক্তির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে বলে জানান। তিনি দাবি জানান যে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা প্রয়োজন।

তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের প্রয়োজন।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোক্তার হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%