১১:৩৬ পি.এম
রাষ্ট্রপতির কার্যালয়ের অধীনে জন বিভাগের রাজস্ব খাতভুক্ত ১৬ ও ২০ গ্রেডের পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১৯টি।
আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই ২০২৬।
নিয়োগ প্রাপ্ত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন।
আরও পড়ুন: এইচএসসি পাসে স্কয়ার ফুডে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৫ অক্টোবর
১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৫
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; কম্পিউটার মুদ্রাক্ষর গতি পরীক্ষায় প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দের সর্বনিম্ন গতি থাকতে হবে।
বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
আরও পড়ুন: ইউএস-বাংলা এয়ারলাইনসে ট্রেইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার নিচ্ছে
২. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৪
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।
আরও পড়ুন: ব্র্যাক বিশ্ববিদ্যালয় স্নাতক পাশে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি দেবে
বয়সসীমা: ১ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম:
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি:
আরও পড়ুন: যুব উন্নয়ন পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৫ জন গ্রেপ্তার
১ নম্বর পদ: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)
২ নম্বর পদ: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।
আবেদনের সময়সীমা:
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়: ২১ জুন ২০২৬, সকাল ১০টা।
আরও পড়ুন: আনসার-ভিডিপি ২২৮ জনকে নিয়োগ দেবে, এসএসসি পাসেও আবেদন
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০ জুলাই ২০২৬, বিকেল ৪টা।
বিস্তারিত তথ্যের জন্য এই ঠিকানায় দেখুন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন