ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী


ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ঝটিকা সফরে গিয়ে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিদর্শন করেন। 

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এসময় বলেন, ফ্যাসিস্ট আমলের অনিয়ম এবং লুটপাটের কারণে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করার জন্য একই সঙ্গে জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে বর্তমান সরকার। তিনি বলেন, জনগণের কল্যাণের কথা মাথায় রেখে নতুন হাসপাতাল স্থাপন, যন্ত্রপাতি ক্রয় ও লোকবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্য খাতে গতি আনা হবে।

মন্ত্রী বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে আকস্মিক সফরে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

আরও পড়ুন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না

মন্ত্রী তার বক্তব্যে বলেন, জেনারেল হাসপাতাল পরিদর্শন করার সময় কিছু ছোটখাট ত্রুটি দেখা গেছে। বিশেষ করে কয়েকজন চিকিৎসক সময়মতো হাসপাতালে আসেননি এবং হাসপাতালের ড্রেনের অবস্থা শোচনীয়। এসব সমস্যা ঠিক করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন।

এছাড়াও তিনি নোয়াখালী হাসপাতালে আকস্মিক সফরে গিয়েছিলেন এবং সেখানে তিনি ক্লোজড ব্যবস্থা পর্যালোচনা করেন। সিভিল সার্জন অফিসে নিয়োগে অনিয়ম ও ফলাফল স্থগিতের বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, দেশের অনেক জেলায় কার্যক্রমে অনিয়ম ঘটেছে। এসব বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হবে।

এছাড়া কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আগামী তিন মাসের মধ্যে পরিপূর্ণভাবে চালু এবং যন্ত্রপাতি সচল করার জন্য প্রধানমন্ত্রী উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার জসীম উদ্দিন, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মন্নান এবং সিভিল সার্জন এসএম কামাল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন: দিল্লিতে জাতীয় পতাকা হাতে মিছিলের প্রস্তুতিতে অভিজিৎ দীপকেকে আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির বিতর্কিত ট্যাকল ঘিরে আলোচনা, আসলে কী ঘটেছিল?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


মেসির বিতর্কিত ট্যাকল ঘিরে আলোচনা, আসলে কী ঘটেছিল?

কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে হ্যাটট্রিক করেন এবং দলের জয়ে একটি বড় ভূমিকা রাখেন। তবে, ম্যাচের একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে নতুনভাবে বিতর্কের জন্ম হয়েছে।

ম্যাচের প্রথম গোল করার পর এক পর্যায়ে মেসি আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এই সময় পেছন দিক থেকে নিজের করা ট্যাকলে মান্দি মাটিতে পড়ে যান। ঘটনাটির উপর নজর রেখে রেফারি সিমন মার্সিনিয়াক ফাউলের বাঁশি বাজালেন, কিন্তু তিনি কোনো কার্ড দেখাননি।

পরবর্তীতে টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, ট্যাকলের সময় মেসির বুটের স্টাড মান্দির ডান পায়ের কাফ মাসল ও অ্যাকিলিস টেনডনের মাঝামাঝি অংশে আঘাত করে। ফুটবলের প্রচলিত নিয়ম অনুযায়ী, এমন ধরনের ট্যাকলে অনেক সময় হলুদ কার্ড, এমনকি পরিস্থিতি অনুযায়ী লাল কার্ডও দেওয়া যেতে পারে।

রেফারির এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক ফুটবল সমর্থকের মতামত, একই ধরনের ফাউল অন্য কোনো খেলোয়াড় করলে অন্তত হলুদ কার্ড দেখতে হতো। কিছু সমর্থক মেসির প্রতি বিশেষ সুবিধা প্রদর্শনের অভিযোগও তুলেছেন।

য যদিও ঘটনাটি নিয়ে মতভেদ রয়েছে, তবুও অনেক বিশ্লেষকের অভিমত যে রেফারির সিদ্ধান্তকে তুলনামূলকভাবে উদার বলা যায়। বিতর্কিত মুহূর্তের পরও মেসি নিজের দারুণ ফর্ম বজায় রেখেছেন এবং আরও দুটি গোল করে ম্যাচে হ্যাটট্রিক সম্পন্ন করেন।

ম্যাচ শেষে মেসির পারফরম্যান্স যেমন প্রশংসিত হয়েছে, তেমনি তার ওই ট্যাকল এবং রেফারির সিদ্ধান্ত ফুটবল অঙ্গনে আলোচনা ও বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেন যুদ্ধের মধ্যে এশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


ইউক্রেন যুদ্ধের মধ্যে এশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে রাশিয়া

পশ্চিমা দেশগুলোর চাপের মাঝে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার সময় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর নেতাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক শুরু করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার রাশিয়ার কাজান শহরে এই সম্মেলন আয়োজন করা হয়েছে। তাতারস্তান অঞ্চলের রাজধানী কাজানে অনুষ্ঠিত এই বৈঠকে আসিয়ানভুক্ত ১১টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। মূল বৈঠকটি অনুষ্ঠিত হবে পরদিন। ক্রেমলিন থেকে জানানো হয়েছে, রাশিয়া ও আসিয়ান দেশগুলোর সহযোগিতার ৩৫ বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীরা এতে অংশ নিচ্ছেন। ফিলিপিন্সের প্রতিনিধিত্ব করছেন প্রেসিডেন্ট ফের্দিনান্দ মার্কোস। সামরিক অভ্যুত্থানের পর মস্কোর ঘনিষ্ঠ মিয়ানমারও একটি প্রতিনিধি দল পাঠিয়েছে।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, বৈঠকে বৈশ্বিক ও আঞ্চলিক সমস্যা ছাড়াও নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ এবং মানবিক সহযোগিতার নতুন লক্ষ্য নিয়ে আলোচনা করা হবে। ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া তার অর্থনীতি, বিশেষ করে জ্বালানি রপ্তানি, এশিয়ার দিকে বেশি ঘুরিয়ে নিয়েছে।

এদিকে একই সময়ে ফ্রান্সে জি-৭ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে মস্কোর ওপর চাপ দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে যুদ্ধ শেষ করতে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করেছেন যে, রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

ইউক্রেন যুদ্ধে চার বছরের বেশী সময় ধরে জড়িয়ে থাকার ফলে, রাশিয়ার অর্থনীতি এখন উচ্চ মূল্যস্ফীতি, শ্রমিক সংকট ও ঋণের চাপের মুখে রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাতে পরিণত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই থেকে পুরোদমে চালু হচ্ছে ফ্যামিলি, কৃষক ও ইমাম কার্ড কর্মসূচি: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


জুলাই থেকে পুরোদমে চালু হচ্ছে ফ্যামিলি, কৃষক ও ইমাম কার্ড কর্মসূচি: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, এবারের বাজেটে সামাজিক উন্নয়ন কর্মসূচিকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী জুলাই মাসের ১ তারিখ থেকে ফ্যামিলি, কৃষক, ইমাম কার্ডসহ সমস্ত মানবিক-উন্নয়ন কর্মসূচি পুরোদমে শুরু করা হবে।

বুধবার ঝিনাইদহ শহরের পবহাটিতে আধুনিক কসাইখানা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথাগুলো বলেন। মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর অংশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো ভোটারের কালির দাগ মোছার আগে আমরা নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করেছি। বলা হয়েছিল, আমরা যখন ক্ষমতায় যাব, নারীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করব। সারা বাংলাদেশে ইতোমধ্যে ফ্যামিলি কার্ডের পাইলট প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আজ ১৯টি জেলায় ১৯টি স্পটে ফ্যামিলি কার্ডের উদ্বোধনও হবে।

তিনি উল্লেখ করেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বারুইপাড়া গ্রামে আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হবে। ইতোমধ্যে আমরা কৃষক কার্ড উদ্বোধন করেছি, হরিণাকুণ্ডু ও শৈলকুপায় খাল খননের উদ্বোধনও করা হয়েছে। আমরা ইমামদের ভাতা দিতে চেয়েছিলাম, এবং তার পাইলট কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছি।

আইনমন্ত্রী আরও বলেন, এবারের যে বাজেটটি ঘোষণা করা হয়েছে, তাতে সামাজিক উন্নয়ন কর্মসূচিকে অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ কারণেই আশা করছি, মাসের এক তারিখ থেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ যত মানবিক কর্মকাণ্ড আছে, তা আমরা ফুল স্পিরিটে এগিয়ে নিয়ে যেতে পারব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাত দশকের পথচলা পেরিয়ে এবার বাংলাদেশে পূর্ণাঙ্গরূপে কেমব্রিজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


সাত দশকের পথচলা পেরিয়ে এবার বাংলাদেশে পূর্ণাঙ্গরূপে কেমব্রিজ

বাংলাদেশের শিক্ষা খাতের রূপান্তর ও তরুণ প্রজন্মের বৈশ্বিক দক্ষতা উন্নয়নে বড় ধরনের বিনিয়োগ এবং অংশীদারত্বের ঘোষণা দিয়েছে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট। ১৯৫১ সাল থেকে দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে দেশে শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত থাকার পর, এবার ঢাকায় আনুষ্ঠানিক কার্যালয় স্থাপনের মাধ্যমে বাংলাদেশে তাদের পূর্ণাঙ্গ ও সরাসরি উপস্থিতি নিশ্চিত করেছে আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটি। গতকাল ১৬ জুন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ ছাড়াও উপস্থিত ছিলেন কেমব্রিজের ইন্টারন্যাশনাল এডুকেশন বিভাগের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ, দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক অরুণ রাজামানি এবং বাংলাদেশের কান্ট্রি লিড সারোওয়াত রেজা। সরকারি ও বেসরকারি পর্যায়ের শীর্ষস্থানীয় শিক্ষা কর্মকর্তারাও এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে অনুষ্ঠানে যোগ দেন।

নতুন এই প্রাতিষ্ঠানিক কাঠামোর ফলে কেমব্রিজ এখন থেকে বাংলাদেশের স্কুল, বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান এবং শিল্প খাতের সঙ্গে সরাসরি ও আরও নিবিড়ভাবে কাজ করার সুযোগ পাবে। এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের জন্য স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশ্বমানের সহায়তা, আধুনিক পাঠ্যক্রম এবং মূল্যায়ন পদ্ধতি নিশ্চিত করা।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশ বর্তমানে জ্ঞানভিত্তিক শিক্ষার গণ্ডি পেরিয়ে দক্ষতাভিত্তিক ও ভবিষ্যৎমুখী শিক্ষাব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে আধুনিক পাঠ্যক্রম, দক্ষ শিক্ষক এবং প্রযুক্তির সমন্বয় অপরিহার্য। এই রূপান্তরের সময়ে কেমব্রিজের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সরাসরি বিনিয়োগ ও সম্পৃক্ততা বাংলাদেশের শিক্ষা সংস্কারকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের সুযোগ সৃষ্টি করবে।

বর্তমানে বাংলাদেশের ১২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ২৫ হাজারের বেশি শিক্ষার্থী কেমব্রিজের শিক্ষাকাঠামোর সুফল পাচ্ছে। বিশ্বের ৭৫টিরও বেশি দেশের শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার বিশাল বৈশ্বিক অভিজ্ঞতাকে এবার বাংলাদেশের স্থানীয় চাহিদার আলোকে কাজে লাগিয়ে দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%