ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত প্রচেষ্টার তাগিদ পরিবেশমন্ত্রীর


টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত প্রচেষ্টার তাগিদ পরিবেশমন্ত্রীর

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ : টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

আজ মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘কনফারেন্স অন নেভিগেটিং ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর এচিভিং এসডিজিএস : পলিসি, পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটিজ’ শীর্ষক জাতীয় সম্মেলনে বক্তব্যে তিনি এই কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, এসডিজি কোনো একক মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কর্মসূচি নয়; এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, সামাজিক অন্তর্ভুক্তি, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতাকে সমন্বিত করে একটি জাতীয় উন্নয়ন কাঠামো। বাংলাদেশের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের জন্য বিশেষ করে এসডিজি ১৩ এনক্লাইমেট অ্যাকশন জিইএস এসডিজি ১৫-লাইফ অন ল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: গুম-খুনের রাজনীতি ফিরতে দেবে না: আব্দুল্লাহ আল জাবের

মন্ত্রী আরও বলেন, প্রতিটি এসডিজি সূচকের বর্তমান অবস্থা মূল্যায়ন করে সেগুলোকে অন ট্র্যাক, অ্যাট রিস্ক এবং ক্রিটিকাল-এই তিন শ্রেণিতে চিহ্নিত করা যেতে পারে। যেসব সূচক বর্তমান গতিতে ২০৩০ সালের লক্ষ্য অর্জনে পিছিয়ে রয়েছে, সেগুলোকে ন্যাশনাল এসডিজি প্রায়োরিটি টার্গেটস হিসেবে নির্ধারণ করে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। সীমিত সম্পদ দিয়ে কোথায় সবচেয়ে বেশি ফল অর্জন করা সম্ভব, সেটিই অগ্রাধিকারভিত্তিক এসডিজি পরিকল্পনার মূল বিবেচ্য হওয়া উচিত।

নীতিসামঞ্জস্যের ওপর গুরুত্ব দিয়ে আবদুল আউয়াল মিন্টু বলেন, শুধু নতুন নীতি প্রণয়ন করলেই হবে না; বিদ্যমান নীতি, পরিকল্পনা, বাজেট ও উন্নয়ন কর্মসূচিকে একই জাতীয় ফলাফলের দিকে পরিচালিত করতে হবে। বায়ুদূষণের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এ সমস্যা শুধু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নীতির মাধ্যমে সমাধান সম্ভব নয়; পরিবহন, শিল্প, জ্বালানি, নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা, জনস্বাস্থ্য, গবেষণা ও প্রযুক্তি-সব খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ জন্য পলিসি কোহেরেন্স ও পলিসি কনভার্জেন্স অপরিহার্য।

এসডিজি অর্থায়নের ক্ষেত্রে শুধু সরকারি বাজেটের ওপর নির্ভর না করে গ্রিন ফিন্যান্স, ক্লাইমেট ফিন্যান্স, ব্লেন্ডেড ফিন্যান্স, প্রাইভেট ইনভেস্টমেন্ট জিইএস ডেভেল্পমেন্ট পার্টনার ফিন্যান্সিং আরও কার্যকরভাবে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, পরিবেশগত টেকসইতাকে শুধু ব্যয় নয়, বরং বিনিয়োগের সুযোগ হিসেবেও দেখতে হবে।

মন্ত্রী আরও বলেন, ২০৩০ সাল এখন আর দূরে নয়। আগামী কয়েক বছরই নির্ধারণ করবে বাংলাদেশ এসডিজি অর্জনের পথে কতটা দ্রুত ও কার্যকরভাবে এগোতে পারবে। বিদ্যমান নীতি, প্রতিষ্ঠান, বাজেট, তথ্য, প্রযুক্তি ও অংশীদারিত্বকে একটি অভিন্ন জাতীয় ফলাফলের দিকে সমন্বিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসডিজিকে শুধু আন্তর্জাতিক রিপোর্টিং কাঠামো হিসেবে নয়, বাংলাদেশের টেকসই উন্নয়নের বাস্তব জাতীয় কর্মপরিকল্পনা হিসেবে গ্রহণ করতে হবে।

আরও পড়ুন: নতুন প্রজন্মের মধ্যে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, প্যানেল আলোচক হিসেবে বুয়েটের প্রফেসর ড. ইজাজ হোসেন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. এ কে এনামুল হক, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, পরিকল্পনা কমিশনের সদস্য ড. নিয়ামত উল্লাহ ভূইয়া উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় চারতলা বাড়িতে অভিযান, ককটেল-বোমা তৈরির সরঞ্জাম জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


ঢাকায় চারতলা বাড়িতে অভিযান, ককটেল-বোমা তৈরির সরঞ্জাম জব্দ

ঢাকার সাভার উপজেলার দক্ষিণ শ্যামপুর এলাকায় পুলিশ কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও স্থানীয় থানা পুলিশ সদস্যরা চারতলা একটি ভবন ঘিরে রেখেছে। অভিযানরত পুলিশের একটি সূত্র জানিয়েছে যে, ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল এবং বোমা তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে, বাড়িটির সামনে অবস্থান নেয়া সিটিটিসি সদস্যরা বাড়িটি ঘিরে ফেলেছেন, এমনটাই জানান স্থানীয়রা। রাত ৯টার দিকে ঘটনাস্থলে গেলে দেখা যায়, শ্যামপুর এলাকার জলাবদ্ধ সড়কের পাশে একটি ভবনের সামনে সিটিটিসি সদস্যরা অবস্থান করছেন। তাদের সঙ্গে ছিল বোম্ব ডিস্পোজাল ইউনিট এবং স্থানীয় থানা পুলিশও।

এ সময় নিরাপত্তাজনিত কারণে সিটিটিসি সদস্যরা সাংবাদিকসহ সাধারণ মানুষকে বাড়িটির সামনে থেকে সরিয়ে দেন। তবে ঘটনাস্থলে উপস্থিত সিটিটিসি ও পুলিশের কোনো কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিকভাবে কথা বলার জন্য রাজি হননি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, রাতে শ্যামপুর এলাকার তেঁতুলঝড়া ইউনিয়নে পাঁচটি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান যে শ্যামপুর এলাকায় এক ব্যক্তি বাড়ি ঘিরে রাখা হয়েছে, যেখানে সন্ত্রাসীরা অবস্থান করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শান্তিরহাট-আবুরহাট সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি নুরুল আমিন

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব চৌধুরী চট্টগ্রাম

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


শান্তিরহাট-আবুরহাট সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি নুরুল আমিন

চট্টগ্রাম মিরসরাইয়ের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘবের লক্ষ্যে শান্তিরহাট রাস্তার মাথা থেকে আবুরহাট পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য জনাব নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন কাজের অনুষ্ঠানে ফলক উন্মোচন ও উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র জনাব দিদারুল আলম মিয়াজী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নুরুল আমিন বলেন, "মিরসরাইয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং প্রতিটি অঞ্চলের মানুষের যাতায়াত সহজ করাই আমাদের মূল লক্ষ্য। অবহেলিত এই সড়কটির সংস্কার কাজ শেষ হলে, এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন হবে।"

সভাপতির বক্তব্যে দিদারুল আলম মিয়াজী বলেন, "এলাকার সার্বিক উন্নয়নে আমরা সবসময় জনগণের পাশে আছি। এই সংস্কার কাজ দ্রুত এবং মানসম্মত উপায়ে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি।"

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক সাধারণ মানুষ সেখানে উপস্থিত ছিলেন। সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও স্বস্তি ছড়িয়ে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ, ফিকে বাংলাদেশের সফরের আশা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩১ পি.এম


ভারত-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ, ফিকে বাংলাদেশের সফরের আশা

ভারতের বাংলাদেশ সফরের শেষ আশাটুকুও যেন জল ঢেলে দিল আফগানিস্তান। সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত হওয়ায় বাংলাদেশ দলকে নিয়ে সিরিজ আয়োজনের সম্ভাবনা এখন প্রায় নেই বললেই চলে।

আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত–আফগানিস্তানের তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।

সোমবার (১০ আগস্ট) বাণিজ্যিক অংশীদারদের কাছে পাঠানো এক চিঠিতে এই সূচি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। একই সঙ্গে বোর্ডটি জানিয়েছে, দিনক্ষণ ও ভেন্যু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সম্মতিতেই চূড়ান্ত করা হয়েছে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান জানান, ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সিরিজ আয়োজনের বিষয়ে দুই বোর্ডই একমত হয়েছে।

উল্লেখযোগ্য হলো, আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি থাকলেও সম্প্রচার ও বাণিজ্যিক প্রস্তুতির সুবিধার্থে অংশীদারদের আগেভাগেই বিষয়টি জানানো হয়েছে।

এই ঘোষণার সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে ভারতের সম্ভাব্য বাংলাদেশ সফরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ছয়টি সাদা বলের ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল। কিন্তু ১৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ থাকায় বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা আরো বেড়েছে।

ফলে শেষ মুহূর্তে বিশেষ কোনো সিদ্ধান্ত না এলে বাংলাদেশের বিপক্ষে ভারতের সিরিজটি আপাতত অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

এদিকে ঐতিহাসিক এই সিরিজকে ঘিরে সম্প্রচার আয়োজনও জোরেশোরে এগোচ্ছে। সম্প্রচার স্বত্বধারী আইটিডব্লিউ ইউনিভার্স টেলিভিশন স্বত্ব নিয়ে জিওস্টার, সনি স্পোর্টস ও জি নেটওয়ার্কের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সম্প্রচারকারী প্রতিষ্ঠান চূড়ান্ত হতে পারে। ডিজিটাল স্বত্ব রয়েছে ফ্যানকোডের কাছে।

সিরিজটিকে আরো আকর্ষণীয় করে তুলতে একটি ম্যাচ ১৪ সেপ্টেম্বর, গণেশ চতুর্থীর (হিন্দু দেবতা গণেশের জন্মবার্ষিকী উদযাপনের বিশেষ দিন) দিনে আয়োজনের প্রস্তাবও দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা চলছে। আইটিডব্লিউ ইউনিভার্সের সহপ্রতিষ্ঠাতা ভৈরব শান্ত মনে করেন, এমন উদ্যোগ দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ককে আরো দৃঢ় করবে এবং সিরিজটিকে বিশেষ মাত্রা দেবে।

ভারত ও আফগানিস্তানের মধ্যে এটি হবে আফগানিস্তানের আয়োজনে প্রথম দ্বিপক্ষীয় সিরিজ। এই সিরিজ দুটি দেশের ক্রিকেট সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরযাত্রীবাহী অটোরিকশা খালে পড়ে ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪১ পি.এম


বরযাত্রীবাহী অটোরিকশা খালে পড়ে ১২ জন নিহত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোট আদ্দু জেলায় বরযাত্রীবাহী একটি অটোরিকশা খালে পড়ে ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, এর মধ্যে ছয়টি শিশু রয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) রাতের এই মর্মান্তিক দুর্ঘটনা মুজাফফরগড় খালে ঘটে। উদ্ধারকারীরা দুই দিনের প্রচেষ্টায় ১২ জনের মৃতদেহ উদ্ধার করেছেন।

সংবাদমাধ্যম পাকিস্তান টুডের খবর অনুযায়ী, গতকাল রাতে বরযাত্রীরা লোমার ওয়ালা থেকে বাসিত আরিনে যাওয়ার জন্য তিনটি অটোরিকশায় ছিলেন। এই অটোরিকশাগুলোর প্রতিটিতে অতিরিক্ত যাত্রী ছিল। অস্বাভাবিক গতির কারণে একজন চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার ফলস্বরূপ রিকশাটি খালে পড়ে যায়।

দুর্ঘটনার সময় ওই রিকশাটিতে ২৪ জন যাত্রী ছিলেন। এর মধ্যে তিনজন সাঁতরে উপরে উঠে অন্যদের খবর দেন। এরপর উদ্ধারকারী ও স্থানীয়রা মিলে রাতভর ব্যাপক উদ্ধার অভিযান শুরু করেন। প্রাথমিক অবস্থায় তারা ছয়জনকে জীবিত এবং তিনটি মরদেহ উদ্ধার করেন।

উদ্ধারকারী দলের ইনচার্জ ওসামা জিসান জানিয়েছেন, মঙ্গলবার তারা আরও ৯টি মরদেহ উদ্ধার করেছেন। এতে মোট মৃতের সংখ্যা ১২ জনে পৌঁছেছে। তবে এখনো কিছু লোক নিখোঁজ রয়েছে, তাই এ সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, ঘটনার স্থান থেকে ২০ কিলোমিটার দূরেও একটি মরদেহ উদ্ধার হয়েছে। পাশাপাশি ৫, ৭ এবং ১৫ কিলোমিটার দূর থেকেও বরযাত্রীদের মৃতদেহ পাওয়া গেছে।

খালটির গভীরতা প্রায় ১৫ থেকে ২০ ফুট এবং প্রস্থ ১০০ থেকে ১২০ ফুট। কৃষকরা ওই অঞ্চলের সেঁচ কাজে খালটির পানি ব্যবহার করে থাকেন।

সূত্র: পাকিস্তান টুডে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%