ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

শান্তিরহাট-আবুরহাট সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি নুরুল আমিন


শান্তিরহাট-আবুরহাট সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি নুরুল আমিন

চট্টগ্রাম মিরসরাইয়ের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘবের লক্ষ্যে শান্তিরহাট রাস্তার মাথা থেকে আবুরহাট পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য জনাব নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন কাজের অনুষ্ঠানে ফলক উন্মোচন ও উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র জনাব দিদারুল আলম মিয়াজী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নুরুল আমিন বলেন, "মিরসরাইয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং প্রতিটি অঞ্চলের মানুষের যাতায়াত সহজ করাই আমাদের মূল লক্ষ্য। অবহেলিত এই সড়কটির সংস্কার কাজ শেষ হলে, এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন হবে।"

আরও পড়ুন: জামায়াত নেতার বিরুদ্ধে প্রবাসী স্ত্রীর বাড়িকে ‘কবরস্থান ঘোষণা’ করার অভিযোগ

সভাপতির বক্তব্যে দিদারুল আলম মিয়াজী বলেন, "এলাকার সার্বিক উন্নয়নে আমরা সবসময় জনগণের পাশে আছি। এই সংস্কার কাজ দ্রুত এবং মানসম্মত উপায়ে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি।"

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক সাধারণ মানুষ সেখানে উপস্থিত ছিলেন। সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও স্বস্তি ছড়িয়ে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ, ফিকে বাংলাদেশের সফরের আশা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩১ পি.এম


ভারত-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ, ফিকে বাংলাদেশের সফরের আশা

ভারতের বাংলাদেশ সফরের শেষ আশাটুকুও যেন জল ঢেলে দিল আফগানিস্তান। সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত হওয়ায় বাংলাদেশ দলকে নিয়ে সিরিজ আয়োজনের সম্ভাবনা এখন প্রায় নেই বললেই চলে।

আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত–আফগানিস্তানের তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।

সোমবার (১০ আগস্ট) বাণিজ্যিক অংশীদারদের কাছে পাঠানো এক চিঠিতে এই সূচি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। একই সঙ্গে বোর্ডটি জানিয়েছে, দিনক্ষণ ও ভেন্যু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সম্মতিতেই চূড়ান্ত করা হয়েছে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান জানান, ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সিরিজ আয়োজনের বিষয়ে দুই বোর্ডই একমত হয়েছে।

উল্লেখযোগ্য হলো, আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি থাকলেও সম্প্রচার ও বাণিজ্যিক প্রস্তুতির সুবিধার্থে অংশীদারদের আগেভাগেই বিষয়টি জানানো হয়েছে।

এই ঘোষণার সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে ভারতের সম্ভাব্য বাংলাদেশ সফরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ছয়টি সাদা বলের ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল। কিন্তু ১৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ থাকায় বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা আরো বেড়েছে।

ফলে শেষ মুহূর্তে বিশেষ কোনো সিদ্ধান্ত না এলে বাংলাদেশের বিপক্ষে ভারতের সিরিজটি আপাতত অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

এদিকে ঐতিহাসিক এই সিরিজকে ঘিরে সম্প্রচার আয়োজনও জোরেশোরে এগোচ্ছে। সম্প্রচার স্বত্বধারী আইটিডব্লিউ ইউনিভার্স টেলিভিশন স্বত্ব নিয়ে জিওস্টার, সনি স্পোর্টস ও জি নেটওয়ার্কের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সম্প্রচারকারী প্রতিষ্ঠান চূড়ান্ত হতে পারে। ডিজিটাল স্বত্ব রয়েছে ফ্যানকোডের কাছে।

সিরিজটিকে আরো আকর্ষণীয় করে তুলতে একটি ম্যাচ ১৪ সেপ্টেম্বর, গণেশ চতুর্থীর (হিন্দু দেবতা গণেশের জন্মবার্ষিকী উদযাপনের বিশেষ দিন) দিনে আয়োজনের প্রস্তাবও দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা চলছে। আইটিডব্লিউ ইউনিভার্সের সহপ্রতিষ্ঠাতা ভৈরব শান্ত মনে করেন, এমন উদ্যোগ দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ককে আরো দৃঢ় করবে এবং সিরিজটিকে বিশেষ মাত্রা দেবে।

ভারত ও আফগানিস্তানের মধ্যে এটি হবে আফগানিস্তানের আয়োজনে প্রথম দ্বিপক্ষীয় সিরিজ। এই সিরিজ দুটি দেশের ক্রিকেট সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরযাত্রীবাহী অটোরিকশা খালে পড়ে ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪১ পি.এম


বরযাত্রীবাহী অটোরিকশা খালে পড়ে ১২ জন নিহত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোট আদ্দু জেলায় বরযাত্রীবাহী একটি অটোরিকশা খালে পড়ে ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, এর মধ্যে ছয়টি শিশু রয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) রাতের এই মর্মান্তিক দুর্ঘটনা মুজাফফরগড় খালে ঘটে। উদ্ধারকারীরা দুই দিনের প্রচেষ্টায় ১২ জনের মৃতদেহ উদ্ধার করেছেন।

সংবাদমাধ্যম পাকিস্তান টুডের খবর অনুযায়ী, গতকাল রাতে বরযাত্রীরা লোমার ওয়ালা থেকে বাসিত আরিনে যাওয়ার জন্য তিনটি অটোরিকশায় ছিলেন। এই অটোরিকশাগুলোর প্রতিটিতে অতিরিক্ত যাত্রী ছিল। অস্বাভাবিক গতির কারণে একজন চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার ফলস্বরূপ রিকশাটি খালে পড়ে যায়।

দুর্ঘটনার সময় ওই রিকশাটিতে ২৪ জন যাত্রী ছিলেন। এর মধ্যে তিনজন সাঁতরে উপরে উঠে অন্যদের খবর দেন। এরপর উদ্ধারকারী ও স্থানীয়রা মিলে রাতভর ব্যাপক উদ্ধার অভিযান শুরু করেন। প্রাথমিক অবস্থায় তারা ছয়জনকে জীবিত এবং তিনটি মরদেহ উদ্ধার করেন।

উদ্ধারকারী দলের ইনচার্জ ওসামা জিসান জানিয়েছেন, মঙ্গলবার তারা আরও ৯টি মরদেহ উদ্ধার করেছেন। এতে মোট মৃতের সংখ্যা ১২ জনে পৌঁছেছে। তবে এখনো কিছু লোক নিখোঁজ রয়েছে, তাই এ সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, ঘটনার স্থান থেকে ২০ কিলোমিটার দূরেও একটি মরদেহ উদ্ধার হয়েছে। পাশাপাশি ৫, ৭ এবং ১৫ কিলোমিটার দূর থেকেও বরযাত্রীদের মৃতদেহ পাওয়া গেছে।

খালটির গভীরতা প্রায় ১৫ থেকে ২০ ফুট এবং প্রস্থ ১০০ থেকে ১২০ ফুট। কৃষকরা ওই অঞ্চলের সেঁচ কাজে খালটির পানি ব্যবহার করে থাকেন।

সূত্র: পাকিস্তান টুডে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিবন্ধনসহ ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্টদের ৬ দফা দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫০ পি.এম


নিবন্ধনসহ ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্টদের ৬ দফা দাবি

স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের বৈষম্য ও পেশাগত জটিলতা নিরসন এবং ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্টদের পেশাগত নিবন্ধনের জটিলতা দ্রুত সমাধানের দাবি জানিয়েছে ‘জাতীয় স্বাস্থ্য পেশাজীবী ঐক্য’। একইসঙ্গে মেডিকেল টেকনোলজিস্টদের জন্য স্বতন্ত্র কাউন্সিল গঠন এবং পেশাগত নিবন্ধনের ব্যবস্থা করারও দাবি জানানো হয়েছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। নার্স, মিডওয়াইফ, ফার্মাসিস্ট, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও), ডেন্টাল টেকনোলজিস্ট ও মেডিকেল টেকনোলজিস্টদের জাতীয় পেশাজীবী সংগঠনগুলোর সমন্বয়ে ‘জাতীয় স্বাস্থ্য পেশাজীবী ঐক্য’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জনগণের জন্য উন্নত ও বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের পাশাপাশি অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীদের শিক্ষা, প্রশিক্ষণ, পেশাগত মর্যাদা ও কর্মক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করা জরুরি। সংবাদ সম্মেলনে ছয় দফা প্রস্তাব তুলে ধরে সংগঠনটি। দাবিগুলোর মধ্যে রয়েছে-ফার্মাসিস্ট, এসএসিএমও ও মেডিকেল টেকনোলজিস্টদের দ্রুত ১০ম গ্রেড তথা দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা প্রদান; নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের স্ট্যান্ডার্ড সেটআপ, নিয়োগবিধি ও অর্গানোগ্রাম বাস্তবায়ন; যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি; ডেন্টাল টেকনোলজিস্টদের পেশাগত নিবন্ধনের জটিলতা নিরসন; মেডিকেল টেকনোলজিস্টদের স্বতন্ত্র কাউন্সিল গঠন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য পেশাজীবীদের প্রয়োজনীয় পদ সৃষ্টি ও নিয়োগ। বক্তারা আরও বলেন, আধুনিক ও বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্স, মিডওয়াইফ, ফার্মাসিস্ট, এসএসিএমও ও মেডিকেল টেকনোলজিস্টদের উন্নত শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে স্বাস্থ্যখাতে প্রশাসনিক, রাজনৈতিক ও সাংগঠনিক বৈষম্য বন্ধ করে ন্যায্যতা প্রতিষ্ঠার দাবি জানান তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাঙনের আতঙ্কে শিকারপুর, নদীপাড়ের মানুষের পাশে এমপি ইলিয়াস মোল্লা

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৪ পি.এম


ভাঙনের আতঙ্কে শিকারপুর, নদীপাড়ের মানুষের পাশে এমপি ইলিয়াস মোল্লা

মধুমতি নদীর ভাঙনের আতঙ্কে থাকা নদীপাড়ের মানুষের পাশে দাঁড়াতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের শিকারপুর এলাকা পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সরেজমিনে নদীভাঙন পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় নদীর তীরবর্তী বিভিন্ন এলাকা ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দুর্ভোগ ও ভাঙনের বর্তমান পরিস্থিতির কথা শোনেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মধুমতি নদীর ভাঙনে শিকারপুর এলাকার বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে রয়েছে। নদীর তীর রক্ষায় ইতোমধ্যে জিও ব্যাগ ফেলা হলেও ভাঙন পুরোপুরি বন্ধ হয়নি বলে জানান তাঁরা। দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নদীপাড়ের বাসিন্দারা।

পরিদর্শনকালে এমপি ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, নদীভাঙনের কারণে মানুষের বসতভিটা ও ফসলি জমি হুমকির মুখে পড়া অত্যন্ত উদ্বেগের বিষয়। ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। নদীপাড়ের মানুষের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা মানুষের পাশে তিনি থাকবেন এবং ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সহযোগিতা করবেন।

এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগ ও নদীভাঙনের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তাঁদের আশঙ্কা, দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়া না হলে ভাঙনে বসতভিটা ও ফসলি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হতে পারে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. কামাল হুসাইন, উপজেলা সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মনিরুজ্জামান, শ্রমিক বিভাগের সভাপতি এস এম জিয়াউল হাসান এবং ছাত্রশিবিরের দায়িত্বশীল মো. জাবেদ হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

এমপি ইলিয়াস মোল্লার সরেজমিন পরিদর্শনে নদীভাঙনকবলিত শিকারপুরের স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে নদীভাঙন রোধ, বসতভিটা ও ফসলি জমি রক্ষা এবং নদীপাড়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে—এমন প্রত্যাশা তাঁদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%