ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানের সারফেস ড্রোন দখলের চেষ্টা ব্যর্থ: মার্কিন সামরিক বাহিনী


ইরানের সারফেস ড্রোন দখলের চেষ্টা ব্যর্থ: মার্কিন সামরিক বাহিনী

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে যে, একটি সারফেস ড্রোন (সমুদ্রপৃষ্ঠে চলাচলকারী চালকবিহীন নৌযান) দখলের জন্য ইরানের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আল আরাবিয়াকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করে।

সেন্টকমের ক্যাপ্টেন টিম হকিন্স উল্লেখ করেন যে, সম্প্রতি ইরানের বেশ কয়েকটি ছোট নৌযান একটি মার্কিন চালকবিহীন সারফেস ভেসেল দখল করার চেষ্টা করেছিল। কিন্তু মার্কিন বাহিনীর কার্যকর পদক্ষেপের কারণে তারা সফল হতে পারেনি।

আরও পড়ুন: পাকিস্তানের বেলুচিস্তানে ভারত সমর্থিত আট সন্ত্রাসী নিহত

তিনি আরও জানান, সারফেস ড্রোনটি বর্তমানে যুক্তরাষ্ট্রের অপারেশনাল নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে সোমবার, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করে যে, মার্কিন বাহিনী দুটি মাছ ধরার নৌকায় হামলা চালিয়েছে।

এদিকে, এর আগে ইরান একটি মার্কিন আন্ডারওয়াটার ড্রোন আটক করেছিল। ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠান অ্যান্ডুরিল এবং পেন্টাগনও বিষয়টি নিশ্চিত করেছে।

অ্যান্ডুরিলের প্রতিষ্ঠাতা জানান, আটক করা ‘ডাইভ-এলডি’ ড্রোনটি কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যের পানিসীমায় পরিচালিত হচ্ছিল।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১৫ পুণ্যার্থী নিহত

তবে টিম হকিন্সের দাবি, এটি একটি পুরোনো এবং ত্রুটিপূর্ণ মডেল ছিল, এবং এতে কোনো সংবেদনশীল তথ্য সংগ্রহের সক্ষমতা বা গোপনীয়তা শোনার ও রাডার সরঞ্জাম ছিল না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্ক টাইমসের সেরা ৫০ রেস্তোরাঁর তালিকায় বাংলাদেশি ‘কড়াই কিচেন’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


নিউইয়র্ক টাইমসের সেরা ৫০ রেস্তোরাঁর তালিকায় বাংলাদেশি ‘কড়াই কিচেন’

আমেরিকার শীর্ষ দৈনিক ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর প্রকাশিত বছরের সেরা ৫০টি রেস্তোরাঁর মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পেয়েছে নিউ জার্সির বাংলাদেশি খাবারের দোকান ‘কড়াই কিচেন’। এই রেস্তোরাঁটি খাঁটি বাংলাদেশি ঘরোয়া খাবারের স্বাদের জন্য বিশেষভাবে পরিচিত।

হাডসন কাউন্টির অবস্থানরত মা ও মেয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এই রেস্তোরাঁটির মালিক হলেন নূর-ই গুলশান রহমান এবং নূর-ই ফারহানা রহমান।

‘কড়াই কিচেন’ মূলত বাংলাদেশি খাবারের জন্য পরিচিত। রেস্তোরাঁটিতে সপ্তাহের অন্যান্য দিনগুলোতে পার্সেল বা টেকআউট সুবিধা প্রদান করা হয় এবং শুক্র ও শনিবার রাতে এখানে আয়োজন করা হয় আট পদের বিশেষ নৈশভোজ, যা ‘আম্মার দাওয়াত’ নামে পরিচিত।

আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার ঘটনা কড়াই কিচেনের জন্য নতুন নয়। এর আগেও গত বছর এনজে ডটকমের (NJ.com) করা নিউ জার্সির সেরা ৯৯টি রেস্তোরাঁর তালিকায় শীর্ষ স্থান অর্জন করেছিল এই প্রতিষ্ঠানটি।

নিউইয়র্ক টাইমসের পর্যালোচনায় কড়াই কিচেন সম্পর্কে উল্লেখ করা হয়েছে, ‘চিকেন টিক্কা মাসালা নেই’—এটি হলো নূর-ই গুলশান রহমান এবং তার মেয়ে নূর-ই ফারহানা রহমানের পরিচালিত এই ছোট্ট বাংলাদেশি রেস্তোরাঁটির মূলমন্ত্র। তারা ২০১৮ সালে বড় মিসেস রহমানের চমৎকার হাতের তৈরি ঘরোয়া খাবার নামে যাত্রা শুরু করেছিলেন। যেখানে স্টার্নো' বা বিশেষ হিটারের সাহায্যে বুফে পরিবেশন করা হতো এবং টেক-আউট এবং ডেলিভারি সেবা প্রদান করা হতো। বর্তমানে তারা এই সেবাগুলি অব্যাহত রেখেছেন। তবে সপ্তাহে দুদিন রাতে এখানে বসে খাওয়ার সুযোগ রয়েছে—যেখানে তিন ঘণ্টা ধরে চলে আট পদে এক বিশাল ভোজ, যা শেষ পর্যন্ত পদের সংখ্যার বিচারে আটটির চেয়ে অনেক বেশি হয়ে যায়। কাঁচা মরিচ ও সরিষার তেলের ব্যবহার তাদের খাবারের অন্যতম বৈশিষ্ট্য। এছাড়া প্রতিটি চালের দানা থেকে শুরু করে সবকিছুই অত্যন্ত যত্ন ও সতর্কতার সাথে রান্না করা হয়। এখান থেকে বেরিয়ে আসার সময় আপনার পেট যেমন ভরে ওঠে, তেমনি মনটাও প্রশান্তিতে ভরে যায়।

উল্লেখ্য, এর আগে নিউ জার্সির বেশ কয়েকটি খাবার দোকান নিউ ইয়র্ক টাইমসের বার্ষিক সেরা তালিকায় স্থান পেয়েছিল। ২০২৫ সালে ফ্র্যাঙ্কলিন পার্কের ‘চাটপাটি দিল্লি’ এবং ২০২৪ সালে নিউফিল্ডের ‘সুইট আমালিয়া মার্কেট অ্যান্ড কিচেন’ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। এ বছরের তালিকায় থাকা অন্যান্য দুই বিখ্যাত রেস্তোরাঁর মধ্যে রয়েছে শিকাগোর ‘ক্রিপিজ’ এবং ফিলাডেলফিয়ার ‘বোম্ব বোম্ব’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কা-মদিনার নিরাপত্তা রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


মক্কা-মদিনার নিরাপত্তা রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম মক্কা ও মদিনার নিরাপত্তাকে সব ধরনের রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, হারামাইন তথা মক্কা ও মদিনা বিশ্বের শতকোটি মুসলমানের প্রাণস্পন্দন এবং এটি চূড়ান্ত সীমারেখা। মক্কা ও মদিনা রাষ্ট্রীয় রাজনীতির বিষয় নয়, তাই পবিত্র দুই নগরীর নিরাপত্তাকে রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখতে হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মক্কা ও মদিনা অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সংবাদে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গতকাল মক্কা-মদিনায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠলে গোটা মুসলিম উম্মাহ থমকে গিয়েছিল। হারামাইন তথা মক্কা ও মদিনা বিশ্বের শতকোটি মুসলিমের প্রাণের স্পন্দন। এটি আমাদের চূড়ান্ত সীমারেখা। মক্কা ও মদিনা সব রাষ্ট্র-রাজনীতির ঊর্ধ্বের বিষয়।

চরমোনাই পীর আরও বলেন, স্বস্তির বিষয় হলো, হুতিদের পক্ষ থেকে মক্কা-মদিনার নিরাপত্তার প্রতি কোনো ধরনের হুমকি সৃষ্টি না করার বার্তা পাওয়া গেছে। তাদের এই অবস্থানের ওপর অটল থাকতে হবে।

একই সঙ্গে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামের প্রধান দুই পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি সরকারের, তাই তাদের এমন কোনো রাজনৈতিক বিরোধে জড়িয়ে পড়া উচিত নয়, যা পবিত্র দুই শহরের প্রতি হুমকি তৈরি করতে পারে।

তিনি আরো বলেন, শুধু নিরাপত্তা নিশ্চিত করাই নয়, মক্কা-মদিনা ও জাজিরাতুল আরবের শান ও মর্যাদা রক্ষা করা সৌদি সরকারের দায়িত্ব।

হারামাইনের নিরাপত্তার সঙ্গে নিজেদের সংযুক্ত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, হারামাইনের নিরাপত্তার প্রশ্নে আমরা, বাংলাদেশের জনগণ আপনাদের পাশে আছি এবং থাকবো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

জাতীয় পরিচয়পত্র বা এনআইডির তথ্যের ভুলের কারণে ১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন সুযোগ প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগস্ট-২০২৫ থেকে জুন-২০২৬ পর্যন্ত বেতন-বোনাস জমা দেওয়ার অপশন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত সেপ্টেম্বর মাসের বেতন বিল সাবমিটের নির্দেশনা-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এনআইডির তথ্যের ভুলের কারণে আগস্ট-২০২৫ থেকে জুন-২০২৬-এর মধ্যে এক বা একাধিক মাসের বেতন বা বোনাস পাননি এমন শিক্ষক-কর্মচারীদের জন্য সংশ্লিষ্ট মাসের বেতন বা বোনাস সাবমিট করার অপশন প্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত করা হয়েছে।

মাউশি জানিয়েছে, যদি যথাসময়ে বিল সাবমিট করার পর ব্যাংকের তথ্যের ভুলের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওর অর্থ ব্যাংকে জমা না হয়ে ফেরত আসে, অর্থাৎ বাউন্স ব্যাক হলে, তখন সেটি বকেয়া হিসেবে বিল সাবমিট করার প্রয়োজন বা সুযোগ নেই। EFT salary Bounce অপশনে নাম যুক্ত হওয়ার পর সঠিক তথ্য প্রদান করা হলে বাউন্স ব্যাক হওয়া অর্থ আবার পাঠানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে সেপ্টেম্বর-২০২৬ মাসের এমপিও বিল এবং প্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত আগস্ট-২০২৫ থেকে জুন-২০২৬ মাসের বকেয়া মাসওয়ারি সাবমিট করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনার সাঁথিয়ায় সিএনজি থেকে থুতু ফেলতে গিয়ে ট্রাকের ধাক্কায় তরুণী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


পাবনার সাঁথিয়ায় সিএনজি থেকে থুতু ফেলতে গিয়ে ট্রাকের ধাক্কায় তরুণী নিহত

পাবনার সাঁথিয়ায় একটি সড়ক দুর্ঘটনায় ২৫ বছর বয়সী বৃষ্টি খাতুন নিহত হয়েছেন। তার কোলে থাকা দুই বছরের কন্যাশিশু অক্ষত রয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বেড়া-কাশীনাথপুর সড়কের বেড়া উপজেলার সানিলা লিনজা পাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত বৃষ্টি খাতুন (২৫) সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের মল্লিকপাড়ার হাসান মল্লিকের কন্যা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃষ্টি খাতুন তার শিশুসন্তানকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় বেড়া বাসস্ট্যান্ড থেকে কাজিরহাটের দিকে যাচ্ছিলেন। পথে বেড়া-কাশীনাথপুর সড়কের সানিলা লিনজা পাম্পের সামনে পৌঁছালে তিনি অসাবধানতাবশত সিএনজি থেকে মাথা বের করে থুতু ফেলতে যান। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তার মাথায় সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রক্তাক্ত অবস্থায় গাড়ির ভেতরেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় নিহতের কোলে থাকা তার দুই বছরের কন্যাশিশু কোনো আঘাত পায়নি।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই তরুণীর মৃত্যু ঘটে।

এদিকে, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটির পরিচয় বা চালককে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।

মাধপুর হাইওয়ে থানার এস আই শহীদুল ইসলাম বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%