০৩:৩৮ পি.এম
রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব আজ রবিবার মন্ত্রিসভায় আলোচনা হতে পারে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিকেল ৪টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে।
মন্ত্রিসভা বৈঠকের পর সন্ধ্যা সাড়ে ৬টায় মন্ত্রিপরিষদ সচিব সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বৈঠকের সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন।
আব্দুল গনি রোডে অবস্থিত সচিবালয় স্থানান্তরের আলোচনা দীর্ঘদিন ধরে চলছে। সাম্প্রতিক সময়ে সচিবালয়ে স্থানান্তরের বিষয়টি পুনরায় আলোচনায় এসেছে। সচিবালয়ের স্থান পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে নিম্ন আদালতের কার্যক্রম শুরুর জন্য। আর সচিবালয়কে পুরাতন বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের প্রস্তাব করা হয়েছে।
আরও পড়ুন: আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি দখল করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সম্প্রতি জানিয়েছেন, বর্তমান সরকারের মেয়াদে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তর করা হবে।
মন্ত্রী আরও জানান, সচিবালয় স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় প্রাথমিক যাচাই-বাছাই ও প্রস্তুতিমূলক কাজ চলছে, যা অনুমোদনের জন্য আগামী মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা যদি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, তবে স্থানান্তরের মূল কার্যক্রম শুরু হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন