ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

চীন থেকে ঋণের আশ্বাস পাওয়া গেছে কিনা, জানতে চান রুমিন ফারহানা


চীন থেকে ঋণের আশ্বাস পাওয়া গেছে কিনা, জানতে চান রুমিন ফারহানা

প্রধানমন্ত্রীর চীন সফরে বাংলাদেশ কোনো ঋণের আশ্বাস পেয়েছে কি না, এই বিষয়ে জানতে চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

সোমবার (২৯ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থবিলের সংশোধনীর ওপরে আলোচনায় তিনি এ প্রশ্নটি উত্থাপন করেন।

অধিবেশনের সভাপতিত্ব করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।

আরও পড়ুন: শাহবাগে এনসিপির চার দফা দাবিতে গণবিক্ষোভ আজ

রুমিন ফারহানা বলেছেন, ‘প্রধানমন্ত্রীর চীন সফরে বাংলাদেশ কোনো ঋণের আশ্বাস পেয়েছে কি না, যদি পেয়ে থাকে তাহলে তার পরিমাণ কত এবং বাংলাদেশে নতুন কোনো বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে কি না, সে বিষয়েও সরকারকে স্পষ্ট করা উচিত।’

তিনি বলেন, “এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরাসরি উত্তর না দিয়ে অস্বস্তি প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমরা কি কেবলমাত্র চাইতে গেছি ভিক্ষার ঝুলি হাতে?’ না। এ ধরনের কিছু কেউ আশা করেন না। তবে দেশের অর্থনৈতিক বাস্তবতাকেও উপেক্ষা করার সুযোগ নেই।”

এই সংসদ সদস্য আরও বলেন, ‘প্রতিবছর বাজেট ঘোষণার সময় সরকার নানা স্বপ্ন দেখালেও বছরের প্রতিটি অংশে সেই স্বপ্নভঙ্গের পরিণতি জনগণকে ভোগ করতে হয়।’

তিনি আরো বলেন, ‘প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, আর আয় ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। তবে এটি শুধুমাত্র ঘোষিত ঘাটতিই নয়, প্রতি বছরই রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, বাস্তবে তা অর্জন করা সম্ভব হয় না। ফলে প্রকৃত ঘাটতি আরো বেড়ে যায় এবং দেশকে দেশি-বিদেশি ঋণ ও বিনিয়োগের ওপর নির্ভর করতে হয়।’

আরও পড়ুন: খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে

তিনি আরো বলেন, ‘বর্তমানে ঘোষিত বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। একই সঙ্গে গত চার বছর ধরে দেশ উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থর গতি, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা, রাজস্ব আহরণে বড় ঘাটতি, খেলাপি ঋণ বৃদ্ধি, ব্যাংকিং খাতে তারল্য সংকট এবং জ্বালানি সরবরাহের সীমাবদ্ধতার মতো একাধিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে এবং একাধিক সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে অর্থবিল-২০২৬ পাস হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেল বেলায় এটি কণ্ঠভোটের মাধ্যমে পাস করা হয়েছে জাতীয় সংসদে।

পাস হওয়া অর্থবিল-২০২৬ এ যে প্রধান পরিবর্তনগুলি এসেছে, তার মধ্যে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের পাশাপাশি ব্যক্তির করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন নম্বরের প্রয়োজন হবে না।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ ‘ব্রাজিল সমর্থক’ মাদক ব্যবসায়ী গ্রেফতার, সহযোগী পলাতক

আন্তর্জাতিক ডেস্ক

​বরিশাল প্রতিনিধি

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ ‘ব্রাজিল সমর্থক’ মাদক ব্যবসায়ী গ্রেফতার, সহযোগী পলাতক

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ব্যক্তি এলাকায় একটি ফুটবল দলের ব্রাজিলের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন বলে জানা গেছে।

সোমবার (২৯ জুন) বিকেল ৪:৫০ ঘটিকায় কাউনিয়া থানাধীন পলাশপুর এলাকার ৫ নং ওয়ার্ডের দক্ষিণ পলাশপুরে এই অভিযানটি পরিচালনা করা হয়।

কাউনিয়া থানার পুলিশ সূত্রে জানা যায়, বিএমপি কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সনজিত চন্দ্র নাথ-এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ পলাশপুর এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মাদক কেনাবেচার সময় হাতেনাতে মোঃ রাসেল হাওলাদার (৩৫) নামক একজন যুবককে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য হিসেবে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রাসেল হাওলাদার কাউনিয়া থানার ৫ নং ওয়ার্ডের মোহাম্মদপুর (মামুন মিয়ার ঘের সংলগ্ন) এলাকার বাদশা হাওলাদার ও মিনারা বেগমের ছেলে। পুলিশ আরও জানায়, ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে সরাসরি সম্পৃক্ত থাকা আঁখি (৩২) নামের এক নারী সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পলাতক আঁখি দক্ষিণ পলাশপুর এলাকার আবুল হোসেন হাওলাদারের মেয়ে।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

লক্ষ্মীপুরে ছাত্রদল উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে সৃষ্ট নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে।

এটি সোমবার বিকেলে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদল ও পৌর ছাত্রদল এর উদ্যোগে অনুষ্ঠিত হয়।

মিছিলটি শুরু হয় উত্তর তেমুহনী থেকে, এরপর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনীতে গিয়ে শেষ হয়। সেখানে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশও করে। এ সময় নেতাকর্মীরা অনেক স্লোগান দেন।

সমাবেশের সঞ্চালনায় ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বাহাদূর হোসেন নোবেল। উপস্থিত বক্তাদের মধ্যে ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না, শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন রনি, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন কিরণ, সদস্যসচিব ইয়াছিন বাবলু, সদর (পূর্ব) উপজেলা ছাত্রদলের সদস্যসচিব বায়েজিদ হোসেন এবং সদর (পশ্চিম) উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মিজানুর রহমান মিজান।

বক্তারা অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের নেতার বক্তব্যের মাধ্যমে বিএনপিকে উদ্দেশ্য করে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে। তারা ওই ধরনের বক্তব্য থেকে বিরত থাকার জন্য আবেদন জানান।

জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান বলেন, বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করার ক্ষেত্রে দলটি রাজনৈতিকভাবে এর মোকাবিলা করবে। তিনি প্রতিপক্ষকে দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মীয় ভাবগাম্ভীর্যে কাগতিয়া দরবার শরীফে পবিত্র আশুরা মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


ধর্মীয় ভাবগাম্ভীর্যে কাগতিয়া দরবার শরীফে পবিত্র আশুরা মাহফিল

আহলে বাইতের প্রতি ভালোবাসার নিদর্শনস্বরূপ শোহাদায়ে কারবালা স্মরণে চট্টগ্রামের কাগতিয়া দরবার শরীফে পবিত্র আশুরা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বাদ জোহর থেকে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন- মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব। তিনি বলেন, "প্রিয় রাসূল (দ.) বলেছেন- আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি এই দুটি বিষয় আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না, একটি হলো আল্লাহর কিতাব অন্যটি হলো আমার আহলে বাইত।"

তিনি আরও বলেন, "এই দিনেই ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক-নির্মম ঘটনার সাক্ষী হয় পৃথিবীবাসী। এ দিনেই প্রিয় নবী (দ.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.)-কে শহিদ করা হয়। প্রিয় রাসূল (দ.)-এর প্রাণপ্রিয় দৌহিত্রের শাহাদাতের মাধ্যমে প্রমাণিত হয় যুগে যুগে যারাই আল্লাহ ও রাসূল (দ.) এর পথে থাকবে তাদের আলাদা আলাদাভাবে আঘাতের শিকার হতে হবে। কারবালার করুণ ঘটনার মাধ্যমে তারই প্রতিফলন ঘটে।"

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরও বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর ও মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল।

পরে শুক্রবার (২৬ জুন) ভোর ৪টার দিকে মিলাদ-কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%