ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার


লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলায়  ১১ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ১১ বছর বয়সি একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার চরবাদাম ইউনিয়নের চরসীতা গ্রামে এই ঘটনার শিকার হয়। অভিযুক্তকে এ ঘটনার জন্য গ্রেফতার করা হয়েছে।

ধর্ষণে অভিযুক্ত যুবক হচ্ছে আনিছুর রহমান মামুন। ছবিটি: সময় সংবাদ।

প্রতিবেদক, লক্ষ্মীপুর

আরও পড়ুন: সন্ত্রাস, ছিনতাই ও চাঁদাবাজির আতঙ্ক থেকে নারায়ণগঞ্জবাসীকে মুক্ত করতে হবে- এবিএম সিরাজুল মামুন।

স্থানীয় এবং ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। সম্প্রতি ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে সে রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের চরসীতা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে।

দুপুরে সুযোগ পেয়ে প্রতিবেশী যুবক আনিছুর রহমান মামুন শিশুটিকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মামুন পালিয়ে যায়।

এই ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাটির গুরুত্বের সঙ্গে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মামুনকে আটক করে।

শিশুটির মা এই বিষয়ে বলেন, "আমার ছোট্ট মেয়েটা আনন্দের সঙ্গে নানার বাড়িতে ঈদ করতে এসেছিল। কিন্তু এই নরপশু মামুন আমার মেয়ের জীবনটা এভাবে বিষিয়ে দিল। আমি একজন মা হিসেবে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।" শিশুটির নানি বলছেন, তিনি ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন: নীলফামারীতে জেলা জামায়াতের রোকন সম্মেলনে

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেছেন, অভিযুক্ত মামুনকে আটক করা হয়েছে এবং শিশুটির ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, এরই মধ্যে ভিকটিমের নানি হাজেরা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামুনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনার কারণে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দর্শকের ভিড়ে স্টেডিয়ামের গ্যালারির আবহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০১:০৫ এম


দর্শকের ভিড়ে স্টেডিয়ামের গ্যালারির আবহ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে অনুষ্ঠিত কবির আহমেদ ভূইয়া ডাবল মোটর সাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের দর্শক সারি যেন হয়ে উঠেছিল স্টেডিয়ামের গ্যালারি। 

অস্তমিত সূর্য এসে বেশ কড়াভাবে পড়ছে চোখে। হাজার হাজার মানুষের ভিড়ে ঘেমে একাকার।

তাতে যেন থোরাই কেয়ার। মাঠে যে ফুটবল খেলা চলছে। দুই দলের আছেন বিদেশি খেলোয়াড়। আছেন বাংলাদেশের একাধিক তারকা।

ফুটবল উন্মদনার এক অনন্য বিকেল গেলো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে অনুষ্ঠিত কবির আহমেদ ভূইয়া ডাবল মোটর সাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের দর্শক সারি যেন হয়ে উঠেছিল স্টেডিয়ামের গ্যালারি। রেললাইনের ধারে দর্শকরা এমনভাবে বসে ছিলেন যে মনে হয়েছে স্টেডিয়ামের গ্যালারি থেকে তারা উপভোগ করছেন।

ফাইনাল ম্যাচে ট্রাইব্রেকারে কল্যাণপুর ফুটবল একাদশকে ৪-২ গোলের ব্যবধানে হারায় কলেজপাড়া ফুটবল একাদশ।

দুই দলই বেশ ভালো ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে এই ম্যাচে। ফাইনাল ম্যাচটিকে ঘিরে সবার মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাদিয়া পাঠান পাপন এমপি। এছাড়া রবিউল্লাহ ভূঁয়া, মাসুম ভূঁইয়াসহ অন্যান্যরা এতে উপস্থিত ছিলেন।

বক্তারা এই সময় দর্শকের উপস্থিতি দেখে আপ্লুত হন।

খেলা দেখতে আসা আরমান, হাসান, আরিফসহ অনেকেই জানান, বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে এভাবে একটা দারুণ উত্তেজনা কাজ করছে। এখন ঘরে মাঠে এত এত দর্শক দেখে আরো ভালো লাগছে। এ মাঠে খেলা উপভোগ করাটা দারুণ ব্যাপার।

খেলায় আসা দুই নাইজেরিয়ান খেলোয়াড় বলেন, ‘ফুটবলে জাতীয়ভাবে অনেক পিছিয়ে বাংলাদেশ। তবে সারাদেশে ফুটবল নিয়ে একটা উন্মাদনা আছে। এখানে এসেও এটা মনে হলো। খুব ভালো লাগছে এত এত দর্শক দেখে।’

খেলা পরিচালনার দায়িত্বে থাকা (লাইন্সম্যান) মো. ফখরিয়া বলেন, ‘এ মাঠটা একটা ভাইরাল মাঠ। এখানে বসার স্থানটা এমন যে মনে হয় এটা দর্শক গ্যালারি। দর্শক বসার পর এটা যেন স্টেডিয়ামে রূপ নেয়। ফাইনাল ম্যাচেও এমন হয়েছে। খুব ভালো লাগছে আমার।’

কবির আহমেদ ভূঁইয়া উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘এত এত দর্শক দেখে আমি আপ্লুত। দারুণ লাগছে পুরো মাঠ। আমরা যে উদ্দেশ্যে এ আয়োজন করেছি সেটা সফল হয়েছে বলে মনে করি।’ এছাড়া তিনি আখাউড়াতে অচিরেই মিনি স্টেডিয়াম নির্মাণে কার্যকরি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্যামনগরে বনদস্যুদের রসদ জোগানের অভিযোগে একজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০১:১২ এম


শ্যামনগরে বনদস্যুদের রসদ জোগানের অভিযোগে একজন আটক

সাতক্ষীরার শ্যামনগরে বনদস্যুদের জন্য বাজারসামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগে স্থানীয়দের পক্ষ থেকে নবাব আলী গাজী (৫০) নামের একজনকে আটক করা হয়েছে। পুলিশ কর্তৃপক্ষের কাছে তাকে সোপর্দ করা হয়েছে। সোমবার (১ জুন) রাত সাড়ে ৯টার সময় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক নবাব আলী গাজী হলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের মৃত নওশের গাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনকভাবে বাজারসামগ্রী বহন করার কারণে এলাকাবাসী তাকে আটক করে। পরে তার বহন করা ব্যাগে তল্লাশি চালিয়ে চালের মধ্যে লুকানো চারটি বিষের বোতল উদ্ধার করা হয়। এছাড়া ওই ব্যাগে চাল, ডাল, তেল, লবণ, শ্যাম্পুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায়।

স্থানীয়রা অভিযোগ করেছেন যে, নবাব আলী দীর্ঘদিন ধরে বনদস্যুদের জন্য বাজারসামগ্রী সরবরাহ করে আসছেন। তারা বলছেন, ঈদের দিনও তিনি বনদস্যুদের জন্য ১২ কেজি মিষ্টি পৌঁছে দিয়েছিলেন। তারা আরও জানান, নবাব আলীর ভাই নজির গাজীর বিরুদ্ধে রয়েছে ডাকাতির অভিযোগ। গত বছরের ১৬ জুন অস্ত্রসহ মীরগাং এলাকা থেকে নজিরকে আটক করে পুলিশ।

তবে এসব অভিযোগের বিষয়ে নবাব আলীর পক্ষে কোনো বক্তব্য পাওয়া যায়নি। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেছেন যে, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় রহস্যজনক প্রাইভেট কার উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০১:২১ এম


কেরানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় রহস্যজনক প্রাইভেট কার উদ্ধার

 

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে পুলিশ একটি পরিত্যক্ত প্রাইভেট কার জব্দ করেছে। গাড়িটি থেকে উদ্ধার করা হয়েছে একটি সুইচগিয়ার চাকু, একটি টাইগার বিয়ারের ক্যান ও নারীদের পোশাক থ্রি-পিস।

সোমবার (১ জুন) সকালে উপজেলায় আগানগর এলাকায় ছাই রঙের প্রাইভেট কারটি জব্দ করা হয়।

পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন, গতকাল রবিবার দিবাগত রাতে আনুমানিক ২টার দিকে আগানগর ইউনিয়নের তরিকুল্লাহ রোড এলাকায় স্থানীয় বাসিন্দা রমজান আলী মিয়ার বাড়ির পেছনে কে বা কারা এই প্রাইভেট কারটি ফেলে রেখে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান এবং গাড়িটির দরজা খুলে তল্লাশি করে। এসময় গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় একটি সুইচগিয়ার চাকু, একটি টাইগার বিয়ারের ক্যান ও একটি থ্রি-পিস।

রমজান আলী মিয়া বলেন, আমি ভোরে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে এসে দেখি আমার বাড়ির পেছনে একটি অচেনা প্রাইভেট কার পড়ে রয়েছে। আমি আশপাশের মানুষের কাছে জিজ্ঞাসা করি, কিন্তু আমার এলাকাবাসী কেউ বলতে পারলে না। তাই আমি থানা পুলিশকে খবর দিই।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দেখি গাড়িটি পড়ে রয়েছে। পরে আমি পুলিশ সদস্যদের নিয়ে গাড়ির ভেতরে তল্লাশি করি। এ সময় গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় একটি সুইচগিয়ার চাকু, একটি বিয়ারের ক্যান ও একটি থ্রি-পিস।

তিনি জানান, বিআরটিএ অফিসের মাধ্যমে গাড়ির নিবন্ধন নম্বর যাচাই করে মালিকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়াও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে, যেন কারা গাড়িটি সেখানে ফেলে গেছে তা উদ্‌ঘাটন করা যায়।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, গাড়িটির বিষয়ে যাচাই-বাছাই এবং তদন্ত চলছে। এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে ৩০ হাজার কোটি ডলার পেতে পারে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০১:২৮ এম


যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে ৩০ হাজার কোটি ডলার পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে নতুন আলোচনার মূলে রয়েছে একটি বৃহৎ অর্থনৈতিক প্রস্তাব। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, দুই দেশের মধ্যে চূড়ান্ত সমঝোতা হলে ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের একটি পুনর্গঠন তহবিল গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ ও সংঘাতে ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতি ও অবকাঠামোর পুনর্গঠনের জন্য এই তহবিল ব্যবহার হতে পারে। সড়ক, বিদ্যুৎব্যবস্থা, শিল্পকারখানা এবং বিভিন্ন শহরের উন্নয়নকাজ এতে অন্তর্ভুক্ত থাকবে।

কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এটি একটি আন্তর্জাতিক বিনিয়োগ তহবিল হবে। বিভিন্ন দেশ এতে অর্থায়ন করতে পারবে এবং যুক্তরাষ্ট্র এ প্রক্রিয়া সহজ করতে ভূমিকা রাখবে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সমঝোতা স্মারক অনুমোদিত হলে পরবর্তী ৬০ দিনের প্রাথমিক আলোচনা পর্বে তহবিলের বিস্তারিত বিষয় নিয়ে কথা হবে।

আলোচনায় থাকা খসড়া চুক্তিতে যুদ্ধ বন্ধের বিষয়টি অন্যতম প্রধান প্রস্তাব হিসেবে রয়েছে। একইসঙ্গে একটি 'অনাক্রমণ চুক্তি'-ও থাকতে পারে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে হামলা না করার প্রতিশ্রুতি দিতে পারে।

মধ্যস্থতাকারীদের মতে, এই উদ্যোগ বৃহত্তর আঞ্চলিক শান্তি পরিকল্পনার অংশ হতে পারে এবং এতে লেবাননের সংঘাতের বিষয়ও অন্তর্ভুক্ত থাকতে পারে।

সম্ভাব্য চুক্তিতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হতে পারে। একই সঙ্গে ইউরেনিয়াম মজুত ও সমৃদ্ধকরণ কার্যক্রমের ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। আলোচনার সময় ইরান তার পারমাণবিক কর্মসূচির কিছু অংশ সীমিত বা স্থগিত করতে পারে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা আরোপ না করার বিষয়টি বিবেচনা করছে।

খসড়া প্রস্তাবে ইরানকে সীমিত পরিসরে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির অনুমতি দেওয়ার বিষয়টিও উল্লেখ রয়েছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগ, বিশেষ করে মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগ সৃষ্টি হতে পারে। বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের প্রায় ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়ের বিষয়টিও আলোচনায় রয়েছে।

এদিকে আলোচনা পরিচালনার দ্বিতীয় ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে ইরানের ইউরেনিয়াম মজুত। বর্তমানে দেশটির কাছে প্রায় ৯৭০ পাউন্ড উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এবং প্রায় ১০ টন অপেক্ষাকৃত কম সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে ধারণা করা হয়। এই বিষয়ে আন্তর্জাতিক তদারকির আওতায় সংরক্ষণ, ঘনত্ব কমানো বা আংশিক বিদেশে পাঠানোর বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%