ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

সরকারের উন্নয়ন জোয়ারে ফ্যাসিস্ট আ'লীগের সকল ষড়যন্ত্র ভেসে যাবে: ড. মারুফ


সরকারের উন্নয়ন জোয়ারে ফ্যাসিস্ট আ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বের মাধ্যমে সরকারের উন্নয়ন জোয়ারে ফ্যাসিস্ট আ'লীগের সকল ষড়যন্ত্র ভেসে যাবে। তিনি উল্লেখ করেন, দেশপ্রেমিক জনগণ তাদের সকল ষড়যন্ত্রের সমুচিৎ জবাব দিবে। ড. মারুফ বলেন, দেশ দ্রুত উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, সেই দিন খুব বেশি দূরে নয়, তারেক রহমানের ডায়নামিক নেতৃত্বে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে, ইনশাআল্লাহ। বাংলাদেশ হবে বিশ্বে উন্নয়নের রোল মডেল।

শনিবার (৩১ অক্টোবর) দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের পালপাড়া তিন রাস্তার মোড়ে পালপাড়া-ধনেশ্বর-গবরখোলা সড়ক পাকাকরণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করেছে মারুকা ইউনিয়ন বিএনপি।

স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের ডি.ও. লেটারের পরিপ্রেক্ষিতে এলজিইডি এই প্রকল্প বাস্তবায়ন করছে।

আরও পড়ুন: মোহাম্মদপুরে ফার্মেসিতে তিন রাউন্ড গুলি, কাচ ভাঙল

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাশেম। সভাপতিত্ব করেন মারুকা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম মিয়াজি এবং সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মহসীন গাজী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভুইয়া এবং দাউদকান্দি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রোমান খন্দকার প্রমুখ।

ড. খন্দকার মারুফ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৮ মাসে দেশ ও জনগণের উন্নয়নে প্রচুরসংখ্যক কাজ করেছেন। তিনি রাষ্ট্রের অনেক জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। উন্নয়নের পথে দেশ অনেক দূর এগিয়ে গেছে, যা দেশের মানুষকে আনন্দিত ও উচ্ছ্বসিত করেছে। তিনি উল্লেখ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, প্রতিহিংসা ও আতঙ্কের রাজনীতির বিপরীতে তারেক রহমানের সুস্থ ধারার উন্নয়নধর্মী রাজনীতিকে জনগণ অত্যন্ত সাদরে গ্রহণ করেছে।

তিনি বলেন, সরকার একটি স্বনির্ভর, সমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর এবং গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে দৃঢ়প্রতিজ্ঞ। দেশে আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠিত হচ্ছে।

ড. খন্দকার মারুফ আরও বলেন, গণঅভ্যুত্থানে বিতাড়িত একটি সংগঠন সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে সহিংসতার হুমকি দিচ্ছে। আইন-শৃঙ্খলা বিরোধী যে কোনো অপতৎপরতা আইনগতভাবে শক্ত হাতে প্রতিরোধ করা হবে।

আরও পড়ুন: চাকরি নিরাপত্তা ও নতুন প্রকল্পের দাবিতে এসডিএফের কর্মীদের আন্দোলন

তিনি বলেন, অতীতের বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র, আইনের শাসন এবং টেকসই উন্নয়ন সবই বিএনপির অর্জন। শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং বেগম খালেদা জিয়ার সরকার প্রতিকূল ও ধ্বংসাত্মক অবস্থা থেকে দেশকে প্রতি বার উত্তরণ ঘটিয়েছে। ২৪-এর জুলাইয়ের ছাত্র জনতার গণঅভ্যুত্থান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৬ বছরের আন্দোলনেরই ফসল।

ড. খন্দকার মারুফ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ়তা, মানবিকতা, সততা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের এক নিয়ামক শক্তি। তিনি আশা প্রকাশ করেন যে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সুস্থ ধারার রাজনীতি, গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইনশাআল্লাহ, কোন অপশক্তি দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে পারবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিশিগানের প্রথম বাংলাদেশি মেয়র হতে চলেছেন মুহিত মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


মিশিগানের প্রথম বাংলাদেশি মেয়র হতে চলেছেন মুহিত মাহমুদ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হেমট্রামক (Hamtramck) শহরের পরবর্তী মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পথে রয়েছেন প্রবাসী বাংলাদেশি মুহিত মাহমুদ। এই ঘটনাটি মিশিগান অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়রের অভিষেক ঘটাতে যাচ্ছে। আইনি লড়াই ও দীর্ঘ জট কাটানোর পর আদালতের রায়ে তার বিজয়ের পথ সুগম হয়েছে।

গত ২২ অক্টোবর ওয়েন কাউন্টি সার্কিট কোর্টে (Wayne County Circuit Court) একটি গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয়। এই শুনানির পর আদালতের রায়ের মাধ্যমে নির্বাচনের সকল আইনি জটিলতা ও বিরোধের অবসান ঘটে। আদালত মুহিত মাহমুদের বিজয়কে আনুষ্ঠানিক রূপ দেওয়ার বা সার্টিফিকেট দেওয়ার অন্তিম বাধা দূর করে দেন।

গত বছর (২০২৫ সালের নভেম্বর) হেমট্রামক শহরের mayoral নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনের ফলাফল ও ভোট পুনঃগণনাকে কেন্দ্র করে আইনি জটিলতা তৈরি হয়। পরবর্তীতে আদালতের রায়ে এবং নতুন করে ভোট পর্যালোচনায় মুহিত মাহমুদের জয় নিশ্চিত হয়। সাম্প্রতিক আইনি প্রক্রিয়ায় তার আবাসিক যোগ্যতাসহ সব শর্ত প্রমাণিত হওয়ার পর আদালত এই রায় প্রদান করেন।

মুহিত মাহমুদের এই ঐতিহাসিক অর্জন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কমিউনিটি তথা পুরো বাংলাদেশের জন্য এক বিরাট গৌরব ও আনন্দের সংবাদ হিসেবে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাথরঘাটায় কোস্টগার্ড বোটসহ ২১ জনকে আটক করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


পাথরঘাটায় কোস্টগার্ড বোটসহ ২১ জনকে আটক করেছে

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২১ জনকে আটক করেছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন গতকাল শুক্রবার পাথরঘাটা থানার বিষখালী নদীর নীলিমা পয়েন্ট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের ফলস্বরূপ দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোট দুটিতে তল্লাশি চালানোর সময় প্রায় ১৭টি বেহুন্দী জাল, চারটি উইংস, দুইটি ডেরিক ও চারটি ট্রলডোরসহ ২১ জন জেলেকে আটক করা হয়।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা বোট, ট্রলিং জাল, ট্রলিং সরঞ্জাম এবং আটক করা জেলেদের পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বাবা থাকলে আজ সবচেয়ে বেশি খুশি হতেন’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


‘বাবা থাকলে আজ সবচেয়ে বেশি খুশি হতেন’

“বাবা সবসময় বলতেন, আমার রেজাল্ট ভালো হবেই। আজ আমি গোল্ডেন জিপিএ পেয়েছি, কিন্তু বাবা আর পাশে নেই। খুব ইচ্ছে করছে, সুখবরটা বাবাকে জানাতে, তার মুখে একটু হাসি দেখতে। বাবা থাকলে আজ সবচেয়ে বেশি খুশি হতেন। আমার এই অর্জন তিনি দেখে যেতে পারলেন না, এটাই সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে।”

এই কথাগুলো বলছিলেন বর্ণালী বিশ্বাস, যিনি এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ পেয়েছেন এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। মাত্র ১৩ দিন আগে মারা যাওয়া আইনজীবী বাবাকে স্মরণ করে তিনি এসব কথা বলেন।

বর্ণালী জানান, তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন বাবা। অসুস্থ শরীর নিয়েও তিনি মেয়েকে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিয়েছিলেন।

তিনি আরও বলেন, বাবা সবসময় বলতেন, মেয়ের ফল ভালো হবেই।

প্রসঙ্গত, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের পরীক্ষায় ২ হাজার ৩৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ২ হাজার ২৩৮ জন পাস করেছে। অকৃতকার্য হয়েছে ১৩৯ জন এবং জিপিএ ৫ পেয়েছে ৪১৬ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় মায়ের কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধ, কলেজছাত্রের অস্বাভাবিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


আলফাডাঙ্গায় মায়ের কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধ, কলেজছাত্রের অস্বাভাবিক মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে পারিবারিক বিরোধের জেরে রুমান তালুকদার (২০) নামে এক কলেজছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত গভীর রাতে আলফাডাঙ্গা পৌর এলাকার নওয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রুমান ওই এলাকার ফুলমিয়া তালুকদারের ছেলে এবং আলফাডাঙ্গা সরকারি কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, পড়াশোনার পাশাপাশি রুমান প্রায়ই তাঁর মায়ের কাছে টাকা-পয়সা চাইতেন। ঘটনার রাতেও তিনি মায়ের কাছে টাকা চান। এ নিয়ে টাকা দিতে না চাওয়াকে কেন্দ্র করে মায়ের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও বাগ্‌বিতণ্ডা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে। পরে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরে তাঁর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতের মা নাজমা বেগম জানান, দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে তিনি ছেলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজায় ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন।

এ সময় ছেলেকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। তাঁর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। পরে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।

খবর পেয়ে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন হোসেন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
@@
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরোয়ার বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, রুমানের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের পরিস্থিতি নিয়ে স্থানীয় সচেতন মহলের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাঁদের দাবি, শুধু পারিবারিক মনোমালিন্যের বিষয়টি সামনে না রেখে ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা পরিস্থিতি ছিল কি না, তা-ও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%