ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

এলজিআরডি প্রতিমন্ত্রীর নিজ নামের শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণে আপত্তি


এলজিআরডি প্রতিমন্ত্রীর নিজ নামের শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণে আপত্তি

নিজের নামে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ না করার জন্য অনুরোধ জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি এই অনুরোধটি গত ১ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো এক আধা-সরকারি (ডিও) পত্রের মাধ্যমে জানান।

পত্রে প্রতিমন্ত্রী এই বিষয়টি উল্লেখ করেন যে, দায়িত্ব গ্রহণের পর থেকে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে তাঁর নামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণের অপচেষ্টা ও প্রস্তাব পাঠাচ্ছেন। যা তাঁর কাছে সম্পূর্ণ অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। তিনি মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানের দীর্ঘদিনের ঐতিহ্য, পরিচিতি ও স্বাতন্ত্র্যকে অক্ষুণ্ণ রাখাটাই অধিকতর উপযুক্ত।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও জানান, শিবগঞ্জ-মোকামতলা এলাকায় দীর্ঘদিন ধরে তিনি ব্যক্তিগত উদ্যোগে জমি দান, নিজ অর্থে জমি ক্রয়, প্রতিষ্ঠাকালীন ব্যয় বহন এবং সার্বিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে শিক্ষা বিস্তারে কাজ করে আসছেন। তাঁর প্রত্যক্ষ সহযোগিতার ফলে ১৯৯৭ সাল থেকে আজ পর্যন্ত বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত ও উন্নত হয়েছে। যেমন, মীরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতগাড়ি মীরবাড়ি সরকারি এতিমখানা, বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়, বেতগাড়ি মীর শাহে আলম কারিগরি স্কুল অ্যান্ড বিএম মহাবিদ্যালয় এবং আরও কিছু প্রতিষ্ঠান।

আরও পড়ুন: ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাবি শিক্ষার্থীসহ ৬ জন নিহত, ভিসির শোক

পত্রের শেষাংশে প্রতিমন্ত্রী অনুরোধ জানিয়ে বলেন, ইতিপূর্বে প্রতিষ্ঠিত এসব প্রতিষ্ঠানের বাইরে তাঁর বা তাঁর পরিবারের কোনো সদস্যের নামে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব যেন গ্রহণ বা অনুমোদন করা না হয়। একই সাথে তিনি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পূর্বের নাম ও পরিচিতি সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

জানা গেছে, এই চিঠির অনুলিপি রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শিশুদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শিশুদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শিশুদের শারীরিক এবং মানসিক সক্ষমতা বিকাশ করছে। এটি তৃণমূল পর্যায়ে মানসম্মত ফুটবলার তৈরিতে কার্যকর অবদান রাখবে। আগামীকাল শুরু হতে যাওয়া ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ উপলক্ষ্যে তিনি একটি বাণী প্রদান করেন এবং এ আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ আয়োজনকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। এ উপলক্ষ্যে অংশগ্রহণকারী সকল ক্ষুদে ফুটবলার, কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, আয়োজক, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে জানাই উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন।’

তিনি আরও বলেন, শিশুদের সঠিক শারীরিক, মানসিক এবং নৈতিক বিকাশ একটি উন্নত, সুস্থ এবং মানবিক সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব বিবেচনায় রেখে সরকার ক্রীড়াকে পেশা এবং একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। এ লক্ষ্যকে সামনে রেখে ইতোমধ্যে জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণে নেয়া হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি। প্রতিভাবান ক্রীড়াবিদদের বৃত্তি প্রদানের পাশাপাশি খেলাধুলার মানোন্নয়নে প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ সকল উদ্যোগ বাস্তবায়িত হলে আমাদের শিশুরা সুনাগরিক হয়ে বেড়ে ওঠার পাশাপাশি দেশে একটি সমৃদ্ধ ক্রীড়া সংস্কৃতি গড়ে উঠবে বলে আমি মনে করি।

রাষ্ট্রপতি বলেন, ফুটবল বাংলাদেশে সকল অঞ্চলে প্রধান জনপ্রিয় খেলা। চলমান বিশ্বকাপের প্রভাবে এই জনপ্রিয়তা এখন তুঙ্গে। তবে আমাদের খেলার মান এবং অংশগ্রহণ এখনও কাক্সিক্ষত মানে পৌঁছাতে পারে নি। ফুটবল খেলার সম্প্রসারণ, মানোন্নয়ন এবং প্রতিভাবান খেলোয়াড়ের যথাযথ বিকাশ নিশ্চিত করতে প্রাথমিক স্তর থেকেই খেলাটির নিয়মিত চর্চা এবং অনুশীলনের বিকল্প নেই। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট এ লক্ষ্য অর্জনে একটি যুগান্তকারী উদ্যোগ বলে আমি মনে করি। এ টুর্নামেন্ট থেকে উঠে আসা ক্ষুদে ফুটবলাররা ইতোমধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন।

তিনি আশা প্রকাশ করেন, দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে ব্যাপক পরিসরে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট শিশুদের শারীরিক এবং মানসিক সক্ষমতা বিকাশের পাশাপাশি তৃণমূল পর্যায়ে মানসম্মত ফুটবলার তৈরিতে কার্যকর অবদান রাখবে।

রাষ্ট্রপতি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শিশুদের ফুটবল প্রতিভা বিকাশের জন্য অন্যতম একটি ক্ষেত্র হিসেবে গড়ে উঠুক; ক্ষুদে ফুটবলাররা দেশের ক্রীড়াজগতকে সমৃদ্ধ করার পাশাপাশি বিশ্ব ফুটবলে বাংলাদেশের জন্য আরো সম্মান এবং মর্যাদা বয়ে আনুক- এ প্রত্যাশা ব্যক্ত করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্স ইরানবিরোধী গোষ্ঠীর সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


ফ্রান্স ইরানবিরোধী গোষ্ঠীর সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে

প্যারিসভিত্তিক ইরানবিরোধী জোট ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরানের (এনসিআরআই) পূর্বনির্ধারিত সমাবেশ আয়োজনে বাধা দিয়েছে ফ্রান্স পুলিশ।

পুলিশের দাবি, বিপরীতমুখী মতাদর্শের কর্মীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা থাকতে পারে।

এনসিআরআই এই যুক্তিকে ‘ভুয়া ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে টেলিফোনে আলোচনার কয়েক ঘণ্টা পর এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি নেওয়া হয়।

এনসিআরআই অভিযোগ করেছে, ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের ফলস্বরূপ তাদের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনার সময় এই বিক্ষোভের কথা উল্লেখ করেননি বা এটি বাতিলের কোনো অনুরোধও জানাননি।’

প্যারিস পুলিশ জানিয়েছে, বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হওয়ায় জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের ভাষায়, ‘বিপরীতমুখী মতাদর্শের কর্মীদের মধ্যে সংঘর্ষের গুরুতর ঝুঁকি রয়েছে, যা জননিরাপত্তা ও শৃঙ্খলার জন্য হুমকি হতে পারে।'

অন্যদিকে এনসিআরআই দাবি করেছে, শনিবার প্রায় এক লাখ মানুষের অংশগ্রহণে ইরানে রাজনৈতিক মৃত্যুদণ্ডের প্রতিবাদে সমাবেশটি আয়োজনের পরিকল্পনা ছিল। এজন্য গত দুই মাস ধরে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল। এর মধ্যে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে এনসিআরআই।

এর আগে ২০২৩ সালে প্যারিস পুলিশ নিরাপত্তার উদ্বেগের কথা বলে এনসিআরআইয়ের একটি সমাবেশ নিষিদ্ধ করেছিল। পরে আদালত সেই নিষেধাজ্ঞা বাতিল করে।

এনসিআরআই হলো ইরানের পিপলস মুজাহিদিন অর্গানাইজেশনের (এমইকে) রাজনৈতিক শাখা। বহু বছর ধরে তারা প্যারিসে বড় বড় সমাবেশ আয়োজন করে আসছে, যেখানে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং আরব বিশ্বের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তারাও অংশ নিয়েছেন।

ইরানের ভেতরে এনসিআরআই নিষিদ্ধ। তেহরান দীর্ঘদিন ধরে প্যারিস, ওয়াশিংটন এবং রিয়াদে সংগঠনটির কার্যক্রমের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছে।

যদিও ইরানের অভ্যন্তরে সংগঠনটির প্রকৃত জনসমর্থন কতটা, তা এখনো স্পষ্ট নয়। তবে নির্বাসিত শাহপুত্র রেজা পাহলভির সমর্থকদের পাশাপাশি এনসিআরআইকে ইরানবিরোধী রাজনীতির অন্যতম সংগঠিত শক্তি হিসেবে বিবেচনা করা হয়।

এদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেছেন, ‘যুদ্ধের সবচেয়ে বড় ভুক্তভोगী ইরানের সাধারণ জনগণ।’ তিনি ইরানকে একটি মহান জাতি হিসেবে উল্লেখ করেন। বলেন, ‘আমরা ইরানের জনগণ এবং ইরানি শাসনব্যবস্থার মধ্যে স্পষ্ট পার্থক্য করি।’

তবে নির্বাসিত শিল্পী ও সংস্কৃতিকর্মীদের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দিতে ফ্রান্স একটি নতুন প্ল্যাটফর্ম গড়ে তুলছে বলেও জানিয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে দ্রুত কমিউনিটি পুলিশিং সার্ভিস চালু হবে: ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


মোহাম্মদপুরে দ্রুত কমিউনিটি পুলিশিং সার্ভিস চালু হবে: ববি হাজ্জাজ

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কমাতে দ্রুতই কমিউনিটি পুলিশিং সার্ভিস চালু করা হবে, বললেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শুক্রবার (১৯ জুন) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের নিয়ে উন্মুক্ত টাউন হল আলোচনা সভায় তিনি এ কথা জানান।

আলোচনায় স্থানীয় এলাকাবাসী নানা জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। এলাকার নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, নিরাপত্তায় টহল বাড়ানোর চেষ্টা করছি। নিরাপত্তা আরও উন্নত হওয়া জরুরি। আমার সহকর্মী নুর ইসলাম নিরাপত্তার অভাবের কারণে আক্রমণের শিকার হয়েছেন। আমরা কমিউনিটি পুলিশিংয়ের ব্যবস্থা করতে চাই এবং দ্রুত একটি কমিটি গঠন করা হবে। কোনো ধরনের আগ্রাসন এবং চাঁদাবাজি এখানে থাকতে দেওয়া হবে না।

গ্যাস সংকট নিয়ে বলেন, গ্যাসের সমস্যা পুরো বাংলাদেশব্যাপী বিদ্যমান। তবে গ্যাস সাপ্লাই অফিসিয়ালি যেসব জায়গায় বরাদ্দ দেয়া হয়েছে, সেখানে যথাসময়ে গ্যাস পৌঁছে দেয়ার চেষ্টা করছি। আগামী দেড় থেকে দুবছরের মধ্যে পুরো ঢাকায় গ্যাস লাইন সংযোগ দেয়ার জন্য কাজ চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালিতে প্রবেশের আগে অনুমতি বাধ্যতামূলক, জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


হরমুজ প্রণালিতে প্রবেশের আগে অনুমতি বাধ্যতামূলক, জানাল ইরান

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের জন্য নতুন নিয়ম ইরান করে জারি করেছে। এখন থেকে এই গুরুত্বপূর্ণ জলপথে ঢোকার আগে সব জাহাজকে অনুমতির জন্য আবেদন করতে হবে। এই নির্দেশনা ঘোষণাটি প্রদান করেছে পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ (পিজিএসএ)।

নতুন নিয়ম অনুযায়ী, জাহাজ পরিচালনাকারীদের প্রণালিতে ঢোকার আগে কর্তৃপক্ষের ওয়েবসাইট বা সরকারি ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনটি সঠিকভাবে করলে দ্রুত অনুমতি দেওয়া হবে।

প্রতিটি আবেদনে জাহাজের সঠিক যোগাযোগ তথ্য দিতে হবে এবং প্রণালিতে পৌঁছানোর অন্তত ৪৮ ঘণ্টা আগে আবেদন জমা দিতে হবে। তা না হলে প্রবেশ বা বের হওয়ার সময় দেরি হতে পারে।

কর্তৃপক্ষ আরও বলেছে, জাহাজগুলোকে তাদের চলার পথ ও সময়সূচি আগেই সমন্বয় করতে হবে। কারণ, ওই এলাকায় এখনো মাইন বা বিস্ফোরক থাকার আশঙ্কা রয়েছে। নিরাপদ চলাচলের জন্য এই সমন্বয় খুব গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, চুক্তির অংশ হিসেবে নির্ধারিত ৬০ দিনের মধ্যে জাহাজ মালিকদের কাছ থেকে নিরাপত্তা, সুরক্ষা বা পরিবেশগত সেবার কোনো ফি নেওয়া হবে না। এমনকি সংশ্লিষ্ট বীমার খরচও ইরান সরকার বহন করবে।

তবে নিয়ম না মানলে এর দায় জাহাজ মালিকদের ওপর বর্তাবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি অনিশ্চয়তার মধ্যে এই নির্দেশনা জারি করা হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%