ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজ প্রণালিতে প্রবেশের আগে অনুমতি বাধ্যতামূলক, জানাল ইরান


হরমুজ প্রণালিতে প্রবেশের আগে অনুমতি বাধ্যতামূলক, জানাল ইরান

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের জন্য নতুন নিয়ম ইরান করে জারি করেছে। এখন থেকে এই গুরুত্বপূর্ণ জলপথে ঢোকার আগে সব জাহাজকে অনুমতির জন্য আবেদন করতে হবে। এই নির্দেশনা ঘোষণাটি প্রদান করেছে পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ (পিজিএসএ)।

নতুন নিয়ম অনুযায়ী, জাহাজ পরিচালনাকারীদের প্রণালিতে ঢোকার আগে কর্তৃপক্ষের ওয়েবসাইট বা সরকারি ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনটি সঠিকভাবে করলে দ্রুত অনুমতি দেওয়া হবে।

প্রতিটি আবেদনে জাহাজের সঠিক যোগাযোগ তথ্য দিতে হবে এবং প্রণালিতে পৌঁছানোর অন্তত ৪৮ ঘণ্টা আগে আবেদন জমা দিতে হবে। তা না হলে প্রবেশ বা বের হওয়ার সময় দেরি হতে পারে।

আরও পড়ুন: বন্যার পানিতে তলিয়ে যাওয়া গাড়ির চালককে উদ্ধার করলেন সাংবাদিক উইল মারে

কর্তৃপক্ষ আরও বলেছে, জাহাজগুলোকে তাদের চলার পথ ও সময়সূচি আগেই সমন্বয় করতে হবে। কারণ, ওই এলাকায় এখনো মাইন বা বিস্ফোরক থাকার আশঙ্কা রয়েছে। নিরাপদ চলাচলের জন্য এই সমন্বয় খুব গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, চুক্তির অংশ হিসেবে নির্ধারিত ৬০ দিনের মধ্যে জাহাজ মালিকদের কাছ থেকে নিরাপত্তা, সুরক্ষা বা পরিবেশগত সেবার কোনো ফি নেওয়া হবে না। এমনকি সংশ্লিষ্ট বীমার খরচও ইরান সরকার বহন করবে।

তবে নিয়ম না মানলে এর দায় জাহাজ মালিকদের ওপর বর্তাবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি অনিশ্চয়তার মধ্যে এই নির্দেশনা জারি করা হলো।

আরও পড়ুন: মায়ের জন্মদিনের উপহার বন্দুক দিয়ে ৪ জনকে হত্যা কিশোরের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক প্রকাশ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর ইন্তেকালে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

শুক্রবার দুপুরে তিনি নিজের ফেসবুক পেজে একটি পোস্টে শোক প্রকাশ করেন। ‘মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন কবি আল মুজাহিদী’ শিরোনামের পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন- বিশ শতকের ষাটের দশকের অন্যতম প্রধান কবি আল মুজাহিদী (জন্ম: ১ জানুয়ারি ১৯৪৩) কিছুক্ষণ আগে দুনিয়ার সফর শেষ করে মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি আরও বলেন, কবি আল মুজাহিদী দীর্ঘ তিন দশকেরও অধিক সময় ধরে দৈনিক ইত্তেফাক-এর সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস, প্রবন্ধ, সমালোচনাসহ সাহিত্যের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শিশু সাহিত্যে তাঁর অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য।

জামায়াত আমির মন্তব্য করেন, কবি হিসেবে তার সাহিত্যকর্ম এবং সৃজনশীল অবদান বাংলা সাহিত্যাঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতি কৃতজ্ঞতার সঙ্গে তাঁর অবদান স্মরণ করবে।

মরহুমের জন্য তিনি দোয়া করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁর জীবনের সকল নেক আমল ও খেদমত কবুল করেন। তার সকল ভুল-ত্রুটি ও গুনাহ ক্ষমা করে সেগুলোকে নেকিতে পরিণত করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন।

আল্লাহ তাআলা যেন তার কবরের জীবনকে শান্তিময় ও জান্নাতি জীবনে পরিণত করেন, এবং তার কবরকে প্রশস্ত করে জান্নাতের নূরে পরিপূর্ণ করে দেন। মহান রব পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, ভক্ত ও গুণগ্রাহীদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন এবং সকলকে উত্তম সবর অবলম্বনের শক্তি দিন। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছবি তোলা নিয়ে মেলোনিকে ট্রাম্পের বিদ্রুপ, সফর বাতিল করলেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


ছবি তোলা নিয়ে মেলোনিকে ট্রাম্পের বিদ্রুপ, সফর বাতিল করলেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘বিদ্রুপাত্মক’ মন্তব্যের ফলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইতালির মধ্যে কূটনৈতিক অস্বস্তি সৃষ্টি হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি তার নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন।

ইতালির টেলিভিশন চ্যানেল এলএ৭-কে দেওয়া একটি সাক্ষাৎকারে, ট্রাম্প মেলোনি সম্পর্কে ওই মন্তব্য করেন বলে জানা গেছে। চ্যানেলটির প্রকাশিত প্রতিলিপি অনুসারে, ট্রাম্প বলেন, শিল্পোন্নত সাত দেশের জোটের শীর্ষ সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তুলতে ‘অত্যন্ত আগ্রহী’ ছিলেন।

প্রতিলিপিতে ট্রাম্পকে বলতে দেখা যাচ্ছে, মেলোনি তার সঙ্গে ছবি তুলতে এতটাই আগ্রহী ছিলেন যে, তিনি কেবল ‘তার জন্য খারাপ লাগছিল’ বলেই এতে সম্মতি দেন।

মন্তব্যটি প্রকাশ্যে আসার পর ইতালির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ট্রাম্পের বক্তব্যে তিনি ‘স্তম্ভিত’ হয়েছেন।

শুক্রবার, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই গুরুতর ও অপমানজনক মন্তব্য শুধু প্রধানমন্ত্রী মেলোনির প্রতি নয়, বরং এটিকে পুরো ইতালির প্রতি অবমাননাকর বলে তিনি মনে করেন।

তাজানি আরও জানান, ২১ ও ২২ জুন তার যুক্তরাষ্ট্র সফরের কর্মসূচি ছিল। কিন্তু ট্রাম্পের মন্তব্য প্রকাশিত হওয়ার পর তিনি সেই সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র : এএফপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারলে আমরাই বিশ্বকে নেতৃত্ব দেব : শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারলে আমরাই বিশ্বকে নেতৃত্ব দেব : শিক্ষামন্ত্রী

শুক্রবার রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজিত ‘ইনকামিং লিডারস ট্রেনিং সেমিনার’-এ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বক্তব্য দেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরিত করতে পারলে বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম হবে।

শিক্ষামন্ত্রী আজ শুক্রবার, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে রোটারি ইন্টারন্যাশনালের আয়োজিত ‘ইনকামিং লিডারস ট্রেনিং সেমিনার’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে আমরা শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছি’।

তিনি দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর তাগিদ দিয়ে বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি যুবসমাজকে কর্মমুখী ও দক্ষ করে তুলতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তার মতে, দক্ষ জনবলই একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি।

আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, ‘আমরা সকলে মিলে একটি উন্নত ও আত্মনির্ভরশীল আগামীর বাংলাদেশ গড়ে তুলবো। তবে এই লক্ষ্য অর্জনে সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে’।

এছাড়া তিনি দেশের শিক্ষাখাতের সামগ্রিক উন্নয়নে রোটারিয়ানদের আরও সক্রিয় ও যুগোপযোগী ভূমিকা রাখার আহ্বানও জানান।

 অনুষ্ঠানে রোটারি বাংলাদেশের কান্ট্রি গভর্নর ড. ইশতিয়াক জামানের সভাপতিত্বে সংগঠনের বিভিন্ন স্তরের রোটারিয়ান নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গঠন হওয়ার পর থেকে বিএনপি অভ্যুত্থান ও গণভোট অস্বীকার করে চলেছে: জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


গঠন হওয়ার পর থেকে বিএনপি অভ্যুত্থান ও গণভোট অস্বীকার করে চলেছে: জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বর্তমান সরকারও একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। তিনি বলেন, সরকার গঠনের পর থেকেই বিএনপি অভ্যুত্থান ও গণভোট অস্বীকার করছে। এই তথ্য বিরোধীদলীয় নেতা তার বক্তব্যে তুলে ধরেন।

শুক্রবার (১৯ জুন) নারায়ণগঞ্জ জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা জামায়াতের প্রধানের সমালোচনা করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মতোই বর্তমান সরকারও একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা করছে।

জামায়াত আমির দাবি করেন, নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে বিএনপি গণভোট ও অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে।

এদিন মুন্সিগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলনে অংশগ্রহণ করে তিনি রাজনৈতিক প্রশ্রয়ে চাঁদাবাজি এবং বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে বক্তব্য দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%