ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে: যুক্তরাষ্ট্রের অভিযোগ


ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে: যুক্তরাষ্ট্রের অভিযোগ

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ইরান আন্তর্জাতিক সকল ধরনের বাধ্যবাধকতা ও নিয়মকানুন লঙ্ঘন করে তার বিতর্কিত পরমাণু কর্মসূচি অব্যাহত রেখেছে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে বারবার অস্বীকৃতি জানাচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ তেহরানের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেন।

বৈঠকে মাইক ওয়াল্টজ স্পষ্টভাবে দাবি করেন যে, ইরান নিয়ম ভঙ্গ করে তাদের পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে অস্বীকার করছে। তিনি বলেন, তেহরান বর্তমানে ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে, যা যুক্তরাষ্ট্রের মতে, কোনো ‘বিশ্বাসযোগ্য বেসামরিক বা শান্তিকামী উদ্দেশ্য’ নেই। এছাড়া, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এর পরিদর্শকদের ইরানে প্রবেশ এবং তাদের স্থাপনা পরিদর্শনের অনুমতিও বারবার নাকচ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এই মার্কিন কূটনীতিক।

মার্কিন রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন যে, ইরানের ধারাবাহিক নিয়ম লঙ্ঘনের কারণে মাত্র দুই সপ্তাহ আগে আইএইএ’র বোর্ড অব গভর্নরস বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠাতে বাধ্য হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মার্কিন পক্ষ থেকে বারবার দাবি জানানো সত্ত্বেও ইরানের আলোচকেরা তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে যাচ্ছেন।

আরও পড়ুন: বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প

তবে যুক্তরাষ্ট্রের এই চাপ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের দাবি ইরান বরাবরের মতো এক বাক্যে প্রত্যাখ্যান করেছে। তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ। পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-এর শর্তাবলী অনুসারে ইউরেনিয়াম সমৃদ্ধ করা তাদের নিজস্ব ও বৈধ অধিকার।

একই সাথে, আইএইএ-এর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন ইরানি কর্মকর্তারা। জাতিসংঘের এই পারমাণবিক নজরদারি সংস্থার সাম্প্রতিক গৃহীত বিভিন্ন প্রস্তাবকে তারা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং পশ্চিমা স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে প্রত্যাখ্যান করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে সরকারি আবাসনের লিফট ছিঁড়ে ৬ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৬ এম


রাজধানীতে সরকারি আবাসনের লিফট ছিঁড়ে ৬ জন আহত

রাজধানীর মিরপুর-১ এ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে ছয়জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (০২ অক্টোবর) সকাল ৬ টার দিকে পাইকপাড়া আনসার ক্যাম্প পশ্চিমের সরকারী কর্মকর্তা/কর্মচারীদের আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় অ‘র্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয়: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৭ এম


মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয়: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

লালমনিরহাট, ২ অক্টোবর, ২০২৬ : মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততা এবং তাদের ভালোবাসা অনুপ্রেরণা দেয় উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মন্তব্য করেছেন, "যখন মানুষের কাজের সঙ্গে সম্পৃক্ত থাকি, তখন নিজের মধ্যে কোনো ক্লান্তি আসে না।"

তিনি বৃহস্পতিবার রাতে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির আওতায় আয়োজিত হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানে তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মন্ত্রী ‘আলোকিত লালমনিরহাট’কে একটি সমন্বিত সামাজিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে জেলার উন্নয়ন এবং মাদক, অনলাইন জুয়া ও যৌতুকের মতো সামাজিক ব্যাধি মোকাবিলায় কাজ করা হচ্ছে।

তিনি এই কার্যক্রমের প্রশংসা করে আরও জানান, আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগ পরিদর্শনে লালমনিরহাট আসবেন এবং এর সফলতার ভিত্তিতে দেশের অন্যান্য স্থানে এমন মডেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হতে পারে।

মাদক নির্মূলে নিজেদের সফলতার চিত্র তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, কার্যক্রম শুরুর তিন মাসেরও কম সময়ে জেলায় প্রায় ৮০ শতাংশ মাদক নির্মূল করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, "তরুণ সমাজ মাদকে ধ্বংস হয়ে গেলে রাস্তাঘাট বা অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কোনো কাঙ্ক্ষিত সুফল মিলবে না।" তাই তরুণদের বিপথ থেকে ফিরিয়ে আনাকে তিনি নিজের অন্যতম দায়িত্ব বলে মনে করেন।

মন্ত্রী গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা তরুণদের মাঠমুখী করে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে হা-ডু-ডু ফাইনাল খেলায় বড়বাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দল ২ নম্বর ওয়ার্ড দলকে পরাজিত করে বিজয়ী হয়।

এছাড়া অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমনসহ স্থানীয় প্রশাসন ও ‘আলোকিত লালমনিরহাট’-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টিতে ভিজল ঢাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০৬ পি.এম


বৃষ্টিতে ভিজল ঢাকা

শুক্রবার ছুটির দিনে সকাল ১০টার পর রাজধানী ঢাকাতে ঝুম বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির ফলে জনজীবনে স্বস্তি ফিরে আসে। তবে, ছিন্নমূল ও কর্মজীবীদের জন্য এটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

এদিকে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনাও জানায়। একইসঙ্গে, দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর মিয়ানমার, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে এবং একই এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ সময় দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৯ শতাংশ। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ঢাকায় সূর্যাস্ত হবে বিকাল ৫টা ৪৫ মিনিটে এবং শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫০ মিনিটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে ৪২৮ জন গ্রেপ্তার, ৭৯ মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


ডিএমপির অভিযানে ৪২৮ জন গ্রেপ্তার, ৭৯ মামলা দায়ের

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৪২৮ জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

অভিযানের ফলে মোট ৭৯টি মামলা দায়ের করা হয়েছে এবং বিভিন্ন মাদকদ্রব্য ও অবৈধ মালামাল উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে ১১৮ জন, তেজগাঁওয়ে ৬২ জন, ওয়ারীতে ৪৬ জন, রমনায় ৪২ জন, লালবাগে ৪১ জন, মতিঝিলে ৩৯ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, গুলশানে ৩৬ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) ৫ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে ১ জন রয়েছেন।

অভিযানের সময় পুলিশ ২টি সুইচ গিয়ার চাকু, ৩৮৬ পিস ইয়াবা, ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ২টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন, ১টি এসএসডি কার্ড এবং ১টি ল্যাপটপ জব্দ করেছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে যে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%