ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৩০ জন আটক


রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৩০ জন আটক

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫৩০ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে আটককৃতদের মধ্যে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৭ জন, লালবাগ বিভাগ থেকে ৫৬ জন, ওয়ারী বিভাগ থেকে ৬৬ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৯ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৩ জন, মিরপুর বিভাগ থেকে ১৭৫ জন, গুলশান বিভাগ থেকে ৩৬ জন, উত্তরা বিভাগ থেকে ৪৫ জন এবং সিটিটিসি থেকে ৩ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: ‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’ : ইশরাক হোসেন

অভিযান চলাকালে ৯ কেজি গাঁজা, ৬২২০ পিস ইয়াবা, ৪ গ্রাম হেরোইন, ২ বোতল বিদেশি মদ, বিস্ফোরিত ককটেলের টুকরা ও প্যারেক, ১৪টি মোবাইল ফোন, নগদ ১৬ হাজার ২৮০ টাকা এবং ১ জন ভুক্তভোগী উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ফায়ার ইউনিট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৯ এম


টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ফায়ার ইউনিট

গাজীপুরের টঙ্গী বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে কারখানার অভ্যন্তরে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুততার সাথে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

খবর পাওয়ার সাথে সাথে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আরও ৮ ইউনিট যাচ্ছে। তবে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১০টা ২০ মিনিটে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার চারতলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ওষুধ তৈরির কাঁচামালের গুদাম ও সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪০ এম


চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

হাইকোর্ট রায় দিয়েছেন যে, চাকরিতে প্রবেশের সময় কোনো কর্মকর্তা বা কর্মচারীর অধিকার ও পদোন্নতির যোগ্যতা পরবর্তী সময়ে বিধি বা প্রবিধান সংশোধন করে কেড়ে নেওয়া যাবে না।

হাইকোর্টের বক্তব্য হলো, কর্তৃপক্ষের কাছে চাকরির প্রবিধানমালা যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধন করার পূর্ণ ক্ষমতা রয়েছে। তবে, এই ক্ষমতা ব্যবহার করে কর্মকর্তাদের পূর্বে অর্জিত আইনি সুবিধা বা অধিকার কেড়ে নেওয়া যাবে না।

মোহাম্মদ কামরুজ্জামান তালুকদার ও অন্যান্য বনাম রাষ্ট্র মামলায় হাইকোর্ট এই রায় প্রদান করেছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে কর্মরত সাতজন কর্মচারীর পদোন্নতি-সংক্রান্ত বিরোধ নিয়ে রিট আবেদন নিষ্পত্তি করে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চ গত ১৯ আগস্ট এই রায় দেন। ১৭ পৃষ্ঠার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আদালতের মূল রায়টি লিখেছেন বিচারপতি এ এফ এম সাইফুল করিম।

রিটকারীদের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী এস আর এম লুৎফর রহমান আখন্দ। অন্যদিকে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) পক্ষে আইনজীবী কবির ইকবাল হোসেন প্রতিনিধিত্ব করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ এবং আক্তার হোসেন মো. আবদুল ওহাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেনসিলভানিয়ায় স্বামী ও ৩ বছরের ছেলেকে হত্যার অভিযোগে নারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪০ এম


পেনসিলভানিয়ায় স্বামী ও ৩ বছরের ছেলেকে হত্যার অভিযোগে নারী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পোকোনো পর্বতাঞ্চলের একটি পারিবারিক অবকাশকেন্দ্রে স্বামী ও তিন বছর বয়সী ছেলেকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই নারীর বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগও রয়েছে। ২৭ বছর বয়সী মেটালিকা রোজ হ্যারিসনের বিরুদ্ধে হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার (১৩ অক্টোবর) এই তথ্য প্রকাশ করেছে। পুলিশ ও আদালতের নথি অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন হ্যারিসনের স্বামী চার্লস হ্যারিসন এবং তাদের তিন বছর বয়সী ছেলে। পোকোনো টাউনশিপের গ্রেট উলফ লজ নামের একটি পারিবারিক অবকাশকেন্দ্রের কক্ষে তাদের মৃতদেহ পাওয়া যায়।

পুলিশ জানায়, সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় বেলা ৩টা ১৩ মিনিটে মেটালিকা হ্যারিসন ওই কক্ষ থেকে সাহায্য চেয়ে ফোন করেন। তিনি আত্মহত্যা করতে সাহায্য চেয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থলে পৌঁছানোর পর কর্মকর্তারা তাকে আহত অবস্থায় পান। কক্ষটি তল্লাশি করার সময় এক ব্যক্তি ও এক শিশুর মরদেহও উদ্ধার করা হয়। পরে হ্যারিসনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

মনরো কাউন্টির জেলা অ্যাটর্নি মাইক মানকুসো ঘটনাটিকে পারিবারিক সহিংসতার একটি মর্মান্তিক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সহিংসতার ঘটনা ওই কক্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং এতে পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা জড়িত ছিলেন। পুলিশ জানিয়েছে, এটি বিচ্ছিন্ন পারিবারিক ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জনসাধারণের জন্য কোনো হুমকি নেই।

অভিযোগপত্র অনুযায়ী, জরুরি সেবায় ফোন করার সময় হ্যারিসন বলেছিলেন, তার স্বামী ও ছেলে ইতিমধ্যে মারা গেছেন। তিনি আরও জানিয়েছিলেন, নিজের গলায় ছুরি চালানোর চেষ্টা করেও সফল হতে পারেননি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার কবজিতে কাটা দাগ এবং গলায় উপরিভাগে ছুরিকাঘাতের চিহ্ন দেখতে পায়।

হোটেলকক্ষের মেঝেতে আলাদা দুটি গদির ওপর চার্লস হ্যারিসন ও শিশুটির মরদেহ পাওয়া যায়। অভিযোগপত্রে বলা হয়েছে, চার্লসের বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। শিশুটির বুকে একটি ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায় বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

হাসপাতালে নেওয়ার পথে হ্যারিসন বারবার অনুশোচনামূলক কথা বলছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। তিনি একজন ভালো মা ও স্ত্রী হওয়ার চেষ্টা করেছিলেন বলেও জানান। পরে হাসপাতালে গোয়েন্দারা তার সঙ্গে কথা বলতে গেলে তিনি নিজের আইনগত অধিকার সম্পর্কে জানার পর জিজ্ঞাসাবাদে অংশ নিতে অস্বীকৃতি জানান।

তদন্তকারীরা হোটেলের শৌচাগার থেকে দুটি ছুরি উদ্ধার করেছেন। পুলিশ জানিয়েছে, ছুরিগুলো অবকাশকেন্দ্রটির নিজস্ব নয়। এ ছাড়া কয়েকটি ওষুধের বোতল এবং রক্ত বলে ধারণা করা হচ্ছে—এমন তরল পদার্থের পাত্রও পাওয়া গেছে।

হোটেল কর্তৃপক্ষ তদন্তকারীদের জানিয়েছে, পরিবারটি ২১ সেপ্টেম্বর সেখানে উঠেছিল। তাদের থাকার মেয়াদ বাড়িয়ে ১৩ অক্টোবর পর্যন্ত করা হয়েছিল। জেলা অ্যাটর্নির তথ্য অনুযায়ী, তদন্তকারীরা রাতভর আলামত সংগ্রহ করেছেন। ওই কক্ষ থেকে প্রায় ৮০ থেকে ৯০টি আলামত উদ্ধার করা হয়েছে। আরও কিছু স্থানে তল্লাশি চালানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফরেনসিক পরীক্ষা ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া বাকি। চার্লস হ্যারিসন ও শিশুটির ময়নাতদন্ত সপ্তাহের শেষ দিকে হওয়ার কথা। মেটালিকা হ্যারিসনকে বিচারকের সামনে হাজির করার প্রক্রিয়াও চলমান রয়েছে।

এ ঘটনায় পোকোনো টাউনশিপ পুলিশ বিভাগ নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার সব কারণ ও পরিস্থিতি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

সূত্র: ইউএসএ টুডে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪১ এম


প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার উদ্যোগ

॥ নাজিউর রহমান সোহেল ॥

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৬ : দেশের প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য সরকার শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থার মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করছে, যা আড়াই থেকে তিন বছর হবে। এ ছাড়া, প্রতিটি প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউটের (পিটিআই) সক্ষমতা বর্তমানের চেয়ে ৬ গুণ বৃদ্ধি করে প্রশিক্ষণ কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

সম্প্রতি সচিবালয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে প্রদত্ত এক সাক্ষাৎকারে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এসব তথ্য জানান।

সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষক নিয়োগ ও পদোন্নতি, ক্লাসরুমে প্রযুক্তির ব্যবহার, ‘মিড-ডে মিল’ কর্মসূচির রূপরেখা এবং বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য সরকারের তদারকি নীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

শিক্ষক প্রশিক্ষণের নতুন ফ্রেমওয়ার্ক ও পিটিআই সক্ষমতা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অপ্রশিক্ষিত অবস্থায় দীর্ঘ সময় ক্লাসরুমে দায়িত্ব পালনের বর্তমান ধারাকে একটি নীতিগত পরিবর্তনের আওতায় আনা হচ্ছে। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষকদের আধুনিক শিখনপদ্ধতিতে পারদর্শী করতে নতুন প্রশিক্ষণের ফ্রেমওয়ার্ক তৈরি করা হচ্ছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, শিক্ষকরা প্রথমে পিটিআইতে দুই মাস ইন-ক্যাম্পাস প্রশিক্ষণ সম্পন্ন করে ক্লাসে ফিরে যাবেন। এরপর নির্ধারিত সিলেবাস বা মডিউল অনুযায়ী বাকি সময়ের মধ্যে (আড়াই থেকে তিন বছরের মধ্যে) তাদের প্রশিক্ষণ মডিউল ও পরীক্ষাগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করতে হবে।

তিনি আরও জানান, বর্তমানে শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থা এক বছর নির্ধারণ করে একটি নতুন প্রশিক্ষণ মডিউল তৈরির কাজ চূড়ান্ত করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। সম্প্রতি নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের ব্যাচগুলো এই মডিউল অনুযায়ী প্রশিক্ষণ পাবে। প্রথমে শিক্ষকরা পিটিআইতে দুই মাস ইন-ক্যাম্পাস প্রশিক্ষণ শেষ করে ক্লাসরুমে পাঠদানে চলে যাবেন। আর বাকি ১০ মাস অনলাইন ও অফলাইন মিলিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশিক্ষণ শেষ করতে হবে।

ববি হাজ্জাজ আরও জানান, বর্তমানে পিটিআইগুলোর বার্ষিক প্রশিক্ষণের সক্ষমতা প্রায় ৭ হাজারের মতো রয়েছে। এই সক্ষমতা বাড়িয়ে ৪২ হাজারে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য পিটিআই ছাড়াও, প্রয়োজনে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর এডুকেশন ডিপার্টমেন্টকে যুক্ত করে শিক্ষকদের আধুনিক শিখনপদ্ধতিতে পারদর্শী করে তোলা হবে। একই সাথে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানসম্পন্ন প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ‘নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি — কোনো শিক্ষক উপযুক্ত প্রশিক্ষণ না নিয়ে ক্লাসরুমে স্থায়ীভাবে পাঠদানে নিয়োজিত থাকতে পারবেন না।’

আগামী বছর থেকে সারাদেশে ‘মিড-ডে মিল’

শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি ধরে রাখা ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের অন্যতম অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি ‘মিড-ডে মিল’ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের ১৫০টি উপজেলায় মিড-ডে মিল চালু রয়েছে। বাকি উপজেলায় এই কর্মসূচির আওতা বাড়ানোর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এ সংক্রান্ত একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা তৈরির কাজ চলছে। আশা করছি— আগামী ২০২৭ সালের মধ্যেই দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিশুর জন্য পুষ্টিকর দুপুরের খাবার পরিবেশন নিশ্চিত করা সম্ভব হবে।’

‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ ও প্রযুক্তির ইকোসিস্টেম

শিক্ষকদের ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ করে তুলতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ এবং ‘স্মার্ট ক্লাসরুম’ উদ্যোগের বিষয়ে প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, এটি কেবল একটি ডিজিটাল ডিভাইস দেওয়ার প্রকল্প নয়। তিনি বলেন, ‘গুগলসহ বৈশ্বিক বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সহযোগিতায় আমরা ক্লাসরুমের জন্য একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করছি। এর মূল কানেক্টর হিসেবে শিক্ষকদের হাতে ট্যাব পৌঁছানো হবে।’

এছাড়া যেসকল দুর্গম অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ নেই, সেগুলোতে বিদ্যুৎ বিভাগের সাথে যৌথ সমঝোতার ভিত্তিতে সোলার প্যানেল স্থাপন ও ব্যান্ডউইথ নিশ্চিতের কাজ চলছে বলেও জানান তিনি।

প্রধান শিক্ষক পদোন্নতি ও সহকারী শিক্ষক নিয়োগ

সারাদেশে প্রায় ৩৬ হাজার ৯৬০টি প্রধান শিক্ষকের পদ শূন্য থাকা প্রসঙ্গে আদালতের রায়ের বিষয়টি তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, ‘প্রধান শিক্ষক পদে পদোন্নতি কার্যক্রমের আইনি প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন কেবল রায়ের চূড়ান্ত সার্টিফাইড কপি হাতে পাওয়ার অপেক্ষা। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাথে এ বিষয়ে আগেই আলোচনা শুরু হয়েছে। রায়ের চূড়ান্ত কপি পাওয়ার সাথে সাথেই প্রধান শিক্ষক পদে পদোন্নতি প্রক্রিয়া দ্রুত শুরু হবে। এটি সম্পন্ন হলে স্বাভাবিকভাবেই নতুন শিক্ষক নিয়োগের পথ উন্মুক্ত হবে। তখন বিপুল পরিমাণ সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া যাবে।’

শিক্ষার্থীদের ওপর থেকে অতিরিক্ত বইয়ের বোঝা কমিয়ে আনন্দদায়ক শিক্ষা, গল্প বলার মাধ্যমে শেখানো এবং গণিত-বিজ্ঞান অলিম্পিয়াডের মতো কার্যক্রম অন্তর্ভুক্ত করতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এছাড়া হাওর, চর ও দুর্গম পার্বত্য অঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উৎসাহিত করতে বিশেষ ভাতা প্রদান এবং শিক্ষার্থীদের যাতায়াত কষ্ট নিরসনে প্রয়োজনে রেসিডেন্সিয়াল বা আবাসিক স্কুলের ব্যবস্থা করা যায় কি-না, তাও সরকারের নীতিগত ভাবনায় রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%