০৭:২৮ পি.এম
ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্যদের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খোলার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রোববার ঢাকা মহানগর পুলিশের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম রাজধানীর ক্ষিলখেতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া যুবকের নাম কাকন রানা (৩৫)।
আরও পড়ুন: গাইবান্ধায় রাস্তা বিরোধে পিটিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় ব্যক্তির মৃত্যু
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
পুলিশের বরাত দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের পাশাপাশি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করে ওই যুবক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খোলেন।
এই ফেসবুক আইডি ব্যবহার করে মিথ্যা তথ্য ও বানোয়াট তথ্য প্রচার করে সংশ্লিষ্টদের সম্মানহানি করা হচ্ছিল।
এছাড়া আরও অনেকের নামে একাধিক ভুয়া আইডি ও পেজ তৈরির কথাও পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকি
কাকন রানার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতে ভুয়া আইডিগুলোর তথ্য বিশ্লেষণ করে রোববার বিকেলে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
এই অভিযানে কাকন রানার কাছ থেকে মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
এ ঘটনা সম্পর্কে বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।
পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে।
আরও পড়ুন: ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন