ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা ও যুবদলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মোঃ আবুল কালাম এমপি


গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা ও যুবদলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মোঃ আবুল কালাম এমপি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকুর সভাপতিত্বে এবং সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরীর সঞ্চালনায় মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​

আরও পড়ুন: বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগে সাইবার নিরাপত্তা সেমিনার অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা -৯ সংসদীয় আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।

তিনি বলেন, "যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে আয়োজিত আজকের অনুষ্ঠানে সকলকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।"

এ সময় তিনি আরও উল্লেখ করেন, যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণশক্তি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে যুবদল সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি যুবদলের প্রতিটি নেতাকর্মীকে আহ্বান জানান যে, আগামী দিনেও দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, "গত সংসদ নির্বাচনে আমি ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ের সময় যুবদলের ভূমিকা ছিলো প্রশংসনীয়।"

আরও পড়ুন: জবি দিবসে নিরাপত্তা ব্যবস্থা, চার প্লাটুন পুলিশ ও গোয়েন্দা সংস্থা মোতায়েন

এজন্য তিনি মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সকল নেতাকর্মীকে তার পক্ষ থেকে অভিনন্দন জানান।

তিনি আরও বলেন, মনোহরগঞ্জ উপজেলার যোগাযোগ ব্যবস্থা অনেকটাই নাজুক।

মনোহরগঞ্জ উপজেলায় কুমিল্লা -নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ছাড়া আর কোন আঞ্চলিক সড়ক নেই, যে সড়ক দিয়ে বাস চলাচল করবে।

তিনি উল্লেখ করেন, "আমি মহান সংসদে মনোহরগঞ্জ উপজেলায় নতুন করে ২টি হাইওয়ে সড়ক অনুমোদনের জন্য কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ, খুব সহসাই আপনার তার সুফল দেখতে পাবেন।"

আরও পড়ুন: পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখতে হবে : প্রধানমন্ত্রীর নির্দেশ

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, মনোহরগঞ্জ উপজেলার বিএনপির সহ সভাপতি অধ্যাপক আলী মর্তুজা, জহিরুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মোবারক হোসেন, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাহরুল ইসলাম বাবর, জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্র দলের সভাপতি মোবারক হোসেন বিল্লাল, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে সকল অতিথি, উপজেলা যুবদল এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাত এইচএসসিতে উত্তীর্ণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় সংকুচিত হচ্ছে এলাকা, জাতিগত নির্মূলের আশঙ্কা প্রকাশ জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৪ পি.এম


গাজায় সংকুচিত হচ্ছে এলাকা, জাতিগত নির্মূলের আশঙ্কা প্রকাশ জাতিসংঘের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসনের ফলে উপত্যকাটির পরিসর ক্রমাগত সংকুচিত হয়ে যাচ্ছে। জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই পরিস্থিতির কারণে সেখানে জাতিগত নির্মূলের (Ethnic Cleansing) আতঙ্ক তীব্র আকার ধারণ করেছে।

জাতিসংঘের মানবাধিকার কমিশন (OHCHR) উল্লেখ করেছে যে, ইসরায়েলি বাহিনী গাজার অভ্যন্তরে একটি কাল্পনিক সীমানা বা ‘ইয়েলো লাইন’ (Yellow Line) তৈরি করেছে এবং সেটি ধারাবাহিকভাবে পশ্চিম দিকে ঠেলে দিচ্ছে। এই রেখাটিকে কার্যত ইসরায়েলি সেনারা একটি ‘কিল জোন’ বা মৃত্যুপুরী হিসেবে ব্যবহার করছে।

একটি বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, অবরুদ্ধ এই উপত্যকার বাসিন্দাদের বারবার জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে এবং তাদের জন্য গাজার খুব সামান্য একটি অংশ মাত্র অবশিষ্ট রাখা হয়েছে। ইসরায়েলের এই সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও মানবিক উদ্বেগকে উপেক্ষা করে গাজায় মানবিক সংকটকে আরও চরম অবস্থায় নিয়ে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, গাজার ভূখণ্ডকে পরিকল্পিতভাবে সংকুচিত করার এই কৌশল ফিলিস্তিনিদের তাদের নিজস্ব ভিটেমাটি থেকে স্থায়ীভাবে উচ্ছেদ করার একটি সুদূরপ্রসারী চক্রান্ত। আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলো এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করলেও নির্বিচার হামলা থামছে না। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৫ পি.এম


মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

চাঁদপুর, ৩০ অক্টোবর, ২০২৬ : মাদকাসক্তি প্রতিরোধের ক্ষেত্রে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি উল্লেখ করেন, সরকার শিক্ষার্থীদের পাঠ্যক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করেছে।

কচুয়া উপজেলার কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে কচুয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ‘ড. আ ন ম এহছানুল হক মিলন ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ইতোমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুরু করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, খেলাধুলার চর্চা বর্তমান প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে সহায়ক হতে পারে। একইসাথে, ভবিষ্যতে ক্রীড়াক্ষেত্রে পেশাদার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগও তৈরি হয়।

মন্ত্রী আরও বলেন, এ বছরের মধ্যে শিক্ষার্থীদের নতুন পাঠ্যবই বিতরণ করা হবে। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, ‘আমার কারিগরি শিক্ষা’, ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ‘খেলাধুলা’-এর মতো বিষয়ভিত্তিক বই শিক্ষার্থীদের প্রদান করা হবে। আগামীতে সাঁতার প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সাঁতার শেখার প্রতি উৎসাহিত করা হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন নাহার বেবি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম, কচুয়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় গরুর হাটের আধিপত্য নিয়ে বিরোধে দুই জন খুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৫ পি.এম


পাবনায় গরুর হাটের আধিপত্য নিয়ে বিরোধে দুই জন খুন

আওয়ামী লীগ বা শ্রমিক লীগ নেতা হিসেবে আব্দুস সালাম এবং তার ভাগ্নে রিপন শ্রমিক দল নেতা। বড় ভাই চরমপন্থি সংগঠনের আঞ্চলিক নেতা। এইভাবে পুষ্পপাড়া হাটের আধিপত্য নিজের পরিবারের নিয়ন্ত্রণে রাখেন সালাম, যিনি গত ৩০ বছর ধরে হাটের ইজারাদার ছিলেন। দাদন ব্যবসায় কোটি টাকা খাটাতেন তিনি।

পাবনার পুষ্পপাড়া হাটে সালাম ও রিপনকে খুনের ঘটনা বর্তমানে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

দুর্বৃত্তদের গুলিতে নিহত শ্রমিক লীগ নেতা আব্দুস সালাম (৬০) এবং তার ভাগ্নে রিপন হত্যার ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও পুলিশ এখনও খুনের রহস্য উদঘাটন কিংবা কাউকে গ্রেফতার করতে পারেনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় দুই নেতাকে হত্যার পর মুখোশধারী দুর্বৃত্তরা উল্লাস করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

হত্যার পর খুনিরা মন্তব্য করেন, ‘আজ থেকে পুষ্পপাড়া হাট স্বাধীন হলো’ বলে জানা যায়।

এদিকে নিহত শ্রমিক লীগ নেতা সালাম সম্পর্কে অনেক তথ্য পাওয়া গেছে। এলাকাবাসী ও তার স্বজনরা জানান, তিনি গত ৩০ বছর ধরে পুষ্পপাড়া হাটের ইজারাদার ছিলেন। তিনি অন্য ব্যবসায়ীদের মধ্যে অন্তত ৩ কোটি টাকা দাদন দিয়েছেন বলে জানা যায়। এই কারণে হাটের আধিপত্য থেকে বঞ্চিত হওয়ার কারণে এবং হাটকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশের ধারণা।

ঘটনার দিন সন্ধ্যায় সদর উপজেলা ও আতাইকুলা থানায় অবস্থিত পুষ্পপাড়া হাটে নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে সালাম ও রিপন হোসেন (৩৫) নিহত হন।

আব্দুস সালাম কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের সদর উপজেলা আহ্বায়ক এবং হাটের ইজারাদার, আর রিপন হোসেন সালামের ভাগ্নে ও আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে ইজারাদার সালামের নিজ অফিসে তারা দুজন বসে কাজ করছিলেন। এ সময় ৫ থেকে ৭ জন মুখোশ পরা সশস্ত্র দুর্বৃত্ত সালামের অফিসে হামলা চালায়। তারা সালামকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। রিপন ঠেকাতে গেলে তাকেও গুলি করে। ফলে দুজনই অফিসের মেঝেতে লুটিয়ে পড়েন।

দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয়রা দুজনকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুজনের লাশের ময়নাতদন্তের পর শুক্রবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দুপুরে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, পুষ্পপাড়া হাটের আধিপত্য নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, এই জোড়া খুনের সঙ্গে কারা জড়িত তা উদঘাটনে পুলিশ কাজ করছে। তবে শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা কিংবা কাউকে আটক করা হয়নি।

স্থানীয় সূত্র জানায়, পুষ্পপাড়া হাট উত্তরবঙ্গের অন্যতম বড় গরুর হাট। এখানে কোটি কোটি টাকার ব্যবসা হয়ে থাকে। এই হাটকে কেন্দ্র করে সেখানে একটি ‘ক্রাইম জোন’ তৈরি হয়েছে। ২০১৪ সালে একসঙ্গে ৪ জনসহ গত দেড় দশকে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, নিহত সালাম কুরআনে হাফেজ এবং তিনি বেশ কয়েকবার হজ পালন করেছেন। তিনি মূলত আওয়ামী লীগ আমলের গত ১৬ বছরে শ্রমিক লীগ বা আওয়ামী লীগের সঙ্গে থাকলেও যখন যে দল ক্ষমতায় থাকে সে দলের নেতাদের ছত্রছায়ায় থাকতেন। এর মূল কারণ পুষ্পপাড়া হাটের ইজারা বা আধিপত্য।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সালাম জামায়াতের ছত্রছায়ায় থাকেন। বিগত জাতীয় নির্বাচনে তিনি দাঁড়িপাল্লার প্রার্থীর পক্ষে কাজ করেছেন বলে এলাকাবাসী জানান। তার ভাগিনা নিহত রিপন বিএনপির বা শ্রমিক দলের সক্রিয় নেতা ছিলেন। অর্থাৎ তারা রাজনীতির ভারসাম্য রেখে পুষ্পপাড়া হাটের আধিপত্য নিজেদের কব্জায় রাখতেন। সালামের বড় ভাই কাল্যা কালাম পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক নেতা। তিনি দীর্ঘদিন জেলে থেকে সম্প্রতি জামিনে বেরিয়ে আসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মদিনা বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম চিন্তাবিদের বই নিষিদ্ধের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৬ পি.এম


মদিনা বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম চিন্তাবিদের বই নিষিদ্ধের অভিযোগ

সৌদি আরবের মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১০০ জন মুসলিম লেখক, গবেষক ও চিন্তাবিদের বই নিষিদ্ধ করার অভিযোগ উঠেছে। এই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি তালিকা মুসলিম বুদ্ধিবৃত্তিক ও গবেষণা মহলে আলোচনা এবং সমালোচনার সৃষ্টি করেছে।

সৌদি গবেষক এবং মানবাধিকারকর্মী আবদুল্লাহ আল-ওদাহ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কথিত নিষিদ্ধ লেখকদের একটি নথি প্রকাশ করেন। তিনি দাবি করেছেন, নথিটি মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিভাগের তথ্যপ্রযুক্তি ইউনিটের সঙ্গে সম্পর্কিত। এতে প্রায় ১০০ জন লেখক ও চিন্তাবিদের নাম অন্তর্ভুক্ত রয়েছে, যাদের বই বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে প্রবেশের ক্ষেত্রে নিষিদ্ধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তালিকায় ভারতীয় উপমহাদেশসহ মুসলিম বিশ্বের পরিচিত বেশ কয়েকজন ইসলামি চিন্তাবিদের নাম উল্লেখ রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবুল হাসান আলী নদভী, আবুল আ'লা মওদুদী, মালেক বেন্নাবী, ইউসুফ আল-কারদাওয়ি, মুহাম্মদ আল-গাজালি, মুস্তাফা আল-সিবাই, আবদুল ওয়াহহাব খাল্লাফ এবং আবদুল আজিজ আল-তারিফী।

তবে, এসব লেখকের বই নিষিদ্ধ করার সিদ্ধান্তের কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও প্রকাশিত নথির সত্যতা কিংবা কথিত নিষেধাজ্ঞার বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্যের তথ্য পাওয়া যায়নি।

নিষেধাজ্ঞার কারণ নিয়ে প্রশ্ন

তালিকাটি প্রকাশিত হওয়ার পর এর অন্তর্ভুক্তি ও বাছাইয়ের মানদণ্ড নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কোন বিবেচনায় এসব লেখকের বই বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে নিষিদ্ধ করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

এছাড়া, নিষেধাজ্ঞার আওতা নিয়েও অস্পষ্টতা রয়েছে। তালিকাভুক্ত লেখকদের সব বই নিষিদ্ধ করা হয়েছে, নাকি তাদের নির্দিষ্ট কিছু প্রকাশনার ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর—তা জানা যায়নি। একইভাবে, বইগুলো গ্রন্থাগারের সংগ্রহ থেকে সরিয়ে ফেলা হয়েছে, নাকি শিক্ষার্থী ও গবেষকদের পড়ার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সেটিও স্পষ্ট নয়।

আলোচনায় উপমহাদেশের প্রভাবশালী চিন্তাবিদরা

তালিকায় থাকা আবুল হাসান আলী নদভী ও আবুল আ'লা মওদুদী ভারতীয় উপমহাদেশের ইসলামি চিন্তাজগতে সুপরিচিত ব্যক্তিত্ব। তাদের লেখা দীর্ঘ সময় ধরে বিভিন্ন দেশের পাঠক, গবেষক এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পঠিত ও আলোচিত হয়ে আসছে।

একইভাবে, মালেক বেন্নাবী, ইউসুফ আল-কারদাওয়ি এবং মুহাম্মদ আল-গাজালির মতো চিন্তাবিদদের রচনা মুসলিম বিশ্বের বিভিন্ন বুদ্ধিবৃত্তিক ও ধর্মীয় আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

এ কারণে এতসংখ্যক পরিচিত লেখকের নাম একই তালিকায় অন্তর্ভুক্ত হওয়া নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তাঁদের বইয়ের প্রবেশাধিকার সীমিত করার পেছনে কী ধরনের নীতিগত বা প্রশাসনিক বিবেচনা কাজ করেছে, তা জানার আগ্রহ তৈরি হয়েছে।

শিক্ষা ও গবেষণার পরিবেশ নিয়ে উদ্বেগ

সংশ্লিষ্ট বিষয়ে সমালোচকদের উদ্বেগ, কোনো সুস্পষ্ট ব্যাখ্যা ছাড়াই লেখকদের বই পাঠের সুযোগ সীমিত করা হলে শিক্ষার্থী ও গবেষকদের বিকল্প চিন্তাধারা জানার পরিসর সংকুচিত হতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিভিন্ন মত, দর্শন ও তাত্ত্বিক অবস্থান সম্পর্কে পড়াশোনা এবং সেগুলোর তুলনামূলক মূল্যায়ন গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা।

অবশ্য, বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব গ্রন্থাগার নীতিমালা, পাঠ্যক্রম এবং বই নির্বাচনের বিধান থাকতে পারে। তবে কোনো লেখকের বই সংগ্রহ বা পাঠের সুযোগ সীমিত করার ক্ষেত্রে সিদ্ধান্তের ভিত্তি ও প্রাতিষ্ঠানিক অবস্থান পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় মুসলিম বিশ্বের পরিচিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। বিভিন্ন দেশের শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পৃক্ততা থাকায় কথিত এই নিষেধাজ্ঞার বিষয়টি আন্তর্জাতিক পরিসরেও আগ্রহ তৈরি করেছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নথির সত্যতা, নিষেধাজ্ঞার প্রকৃত পরিধি এবং এর পেছনের কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া নিশ্চিত হওয়া যাচ্ছে না।

সূত্র: হাওজা নিউজ

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%