ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ওমান উপসাগরে উত্তেজনা, মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে ইরান


ওমান উপসাগরে উত্তেজনা, মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে ইরান

ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। তবে এ দাবিটি সরাসরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। ফলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বার্তাসংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, বুধবার (৩ জুন) ইরানের নৌবাহিনী দাবি করে যে, তারা ওমান উপসাগরে অবস্থানরত একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তেহরানের অভিযোগ, ওই যুদ্ধজাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানের নিয়ন্ত্রণকেন্দ্র হিসেবে কাজ করছিল।

ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘন এবং ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: নুডুলস খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন যুদ্ধজাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। পরিস্থিতি পর্যবেক্ষণের পর সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

ইরান দাবি করেছে যে তারা অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তৎপরতার ওপর নজরদারি অব্যাহত রেখেছে এবং প্রয়োজন হলে আরও পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সম্পূর্ণভাবে ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তারা জানায়, ইরান মিথ্যা তথ্য প্রচার করছে। সমুদ্রে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক সম্পদ নিরাপদ রয়েছে এবং স্বাভাবিকভাবে তাদের দায়িত্ব পালন করছে।

আরও পড়ুন: নাচোলে নারী নেত্রী মরিয়ম বেগমের হেনস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজই রামিসা হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৮:২৭ এম


আজই রামিসা হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে

আজ রায় ঘোষণার দিন হতে পারে শিশু রামিসা হত্যা মামলার।

আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে উভয়পক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন।

এ সময় আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আবেদন করা হবে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন। যুক্তিতর্ক শেষ হলে রায়ের তারিখ ঘোষণা করতে পারেন ট্রাইব্যুনাল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, আগামী সপ্তাহের শুরুতেই রায় দেয়া হবে এই মামলার।

এদিকে বুধবার (৩ জুন) আলোচিত শিশু রামিসা হত্যা মামলার শুনানিতে আসামীদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। সকালে সোহেল ও স্বপ্নাকে কারাগার থেকে আদালত প্রাঙ্গণে আনা হয়। তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। বেলা পৌনে ১১টার দিকে সোহেলকে এবং বেলা ১১টার দিকে স্বপ্নাকে হাজতখানা থেকে আদালতে তোলা হয়। ১১টা ১০ মিনিটে বিচারক এজলাসে আসার পর বিচার কার্যক্রম শুরু হয়।

মামলার সমস্ত অভিযোগ ও সাক্ষীদের জবানবন্দি দুই আসামির সামনে পড়ে শোনান বিচারক। এরপর আসামিদের বক্তব্য শুনতে চান। কাঠগড়ায় প্রধান অভিযুক্ত সোহেল রানা নির্বিকার দাঁড়িয়ে থাকলেও, কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী স্বপ্না বেগম।

শুনানির শুরুর দিকে দায় এড়ানোর চেষ্টা করেন সোহেল রানা। তিনি ঘটনার দায় চাপান ডলার নামের আরেক ব্যক্তির ওপর। কাঠগড়ায় দাঁড়িয়ে সোহেল বলেন, "আমি নির্দোষ স্যার। আমার সাথে যে ছিল ডলার, তারে আপনারা ধরেন। আমি দোষ করি নাই তা না, আমিও দোষ করেছি, ডলারও দোষ করেছে। আমারে শাস্তি দিলে ডলারেও একই শাস্তি দিতে হবে।"

পরে অবশ্য নিজের অপরাধ স্বীকার করে সোহেল বলেন, "আমারে মাফ করে দেন, আমার একটা ছোটো ছাওয়াল আছে।"

স্ত্রী স্বপ্নার বিষয়ে এই সময় আসামি সোহেল বলেন, "আমার বউটা একদম নির্দোষ স্যার।" এসময় বিচারক তাকে থামিয়ে দেন এবং স্বপ্নার কাছে জানতে চান তার কোনো বক্তব্য আছে কিনা। স্বপ্না আদালতকে বলেন, "আমি কিছু করি নাই, আমি নির্দোষ।"

স্বপ্না বিচারকের কাছে নিজের মুক্তি কামনা করেন।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মতে, আসামিদের এ ধরনের বক্তব্য বিচার প্রক্রিয়াকে প্রভাবিত ও বিলম্বিত করার অপকৌশল।

এদিকে রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী মুসা কলিমুল্ল্যাহ জানিয়েছেন, নিজেদের নির্দোষ প্রমাণে নতুন করে কোনো সাফাই সাক্ষী হাজির করবেন না তারা।

আত্মপক্ষ সমর্থন শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু আগামীকাল বৃহস্পতিবার যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার মাত্র এক দিনেই এ মামলার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। মামলায় রামিসার বাবা, মা, বোন ও তদন্ত কর্মকর্তাসহ মোট ১৬ জন সাক্ষ্য দেন।

গত ২৪ মে আদালতে এই মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

দুই আসামির বিরুদ্ধে সোমবার (১ জুন) ধর্ষণ, হত্যা ও মরদেহ গোপনের অভিযোগে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

মামলার নথি অনুযায়ী, গত ২৪ মে আদালত পুলিশের দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে ১ জুন অভিযোগ গঠন শুনানির তারিখ নির্ধারণ করেছিলেন। তদন্তে ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন এবং ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল রামিসা। ১৯ মে সকালে সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হলে স্বপ্না তাকে কৌশলে রুমের ভেতরে নিয়ে যায়। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখোঁজি করতে থাকেন তার মা।

এক পর্যায়ে আসামির ঘরের সামনে শিশুটির একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখেন তিনি। ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে রামিসার বাবা-মা এবং আশপাশের ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর দেখতে পান সোহেল রানার শোবার ঘরের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ। আর তার মাথা পড়ে রয়েছে বাথরুমের ভেতরে একটি বড় বালতির মধ্যে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন এবং স্বপ্নাকে হেফাজতে নেয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। গ্রেফতার আসামি সোহেল রানা ২০ মে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোজতবা খামেনির সঙ্গে বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৮:৩৪ এম


মোজতবা খামেনির সঙ্গে বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরম আকার ধারণ করেছে।

তবে এর মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সম্ভাব্য বৈঠকের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এছাড়া, চলতি সপ্তাহের শেষেই দ্বিপাক্ষিক চুক্তি হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে ভয়াবহ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের যান্ত্রিক ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে।

তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এই দাবি উড়িয়ে দিয়ে বলেছে, ইরান উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিতভাবে ড্রোন ব্যবহার করে এই বিমানবন্দরে হামলা চালিয়েছে।

কুয়েতের এই ঘটনার পরপরই ওমান সাগরে মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে ইরান। তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা যায়, হরমুজ প্রণালীর নিয়ম লঙ্ঘন এবং ইরানি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার জবাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। তবে মার্কিন সেন্টকম এই দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে।

এমন চরম উত্তেজনার মাঝেই ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক পোস্টের এক পডকাস্টে ট্রাম্প বলেন, পর্দার আড়ালের আলোচনাগুলোতে খামেনি সরাসরি জড়িত এবং তাদের মধ্যে বোঝাপড়া বেশ ভালো হচ্ছে।

দুই দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক হতে পারে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প।

এদিকে হোয়াইট হাউসের ওভাল অফিসে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ‘খুব ভালোভাবেই’ এগিয়ে যাচ্ছে এবং চলতি সপ্তাহের শেষেই একটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হতে পারে। চুক্তির শর্ত হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হেফাজতে নেয়া হবে বলেও জানান ট্রাম্প।

সমঝোতা স্মারক সই হওয়া মাত্রই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি এবং দু’পক্ষই প্রস্তাবিত খসড়াগুলো খতিয়ে দেখছে। তবে যেকোনো বৈরী আচরণের বিরুদ্ধে ইরান তাৎক্ষণিক ও কঠোর জবাব দেবে উল্লেখ করে আরাঘচি বলেন, বেসামরিক জাহাজে মার্কিন হামালা ঠেকাতে তাদের সশস্ত্র বাহিনী আত্মরক্ষামূলক অভিযান চালাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৮:৪৫ এম


আজকের নামাজের সময়সূচি

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নামাজ। এই পঞ্চস্তম্ভের মধ্যে নামাজ দ্বিতীয় স্তম্ভ। তাই নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা অত্যন্ত জরুরি এবং কাম্য।

বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ দেওয়া হলো-

জোহর- ১২:০০ মিনিট।

আসর- ৪:৩৬ মিনিট।

মাগরিব- ৬:৪৭ মিনিট।

এশা- ৮:১২ মিনিট।

উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ বা বিয়োগ করতে হবে, সেগুলো নিচে তুলে ধরা হলো-

যোগ করতে হবে:

খুলনা: ০৩ মিনিট।

রাজশাহী: ০৭ মিনিট।

রংপুর: ০৮ মিনিট।

বরিশাল: ০১ মিনিট।

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম: ০৫ মিনিট।

সিলেট: ০৬ মিনিট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহ নেওয়াজ বাংলাদেশ কালচারাল সেন্টারের আন্তর্জাতিক উপদেষ্টা হয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৮:৫০ এম


শাহ নেওয়াজ বাংলাদেশ কালচারাল সেন্টারের আন্তর্জাতিক উপদেষ্টা হয়েছেন

প্রবাসী বাংলাদেশিদের পরিচিত মুখ এবং সমাজসেবক শাহ নেওয়াজকে বাংলাদেশ কালচারাল সেন্টারের আন্তর্জাতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিউইয়র্কভিত্তিক বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং ব্যবসায়িক কর্মকাণ্ডে শাহ নেওয়াজ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে এবং জামাইকা বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

এছাড়া নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের দুইবারের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন শাহ নেওয়াজ। নিউইয়র্কে প্রতিষ্ঠিত গোল্ডেন এইজ হোমকেয়ার, এনওয়াই ইন্সুরেন্স, গোল্ডেন সান ডে কেয়ার এবং নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ারসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোক্তা এবং কর্ণধার তিনি।

প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বড় আয়োজন ফোবানা সম্মেলনের সফল আয়োজক হিসেবেও পরিচিত তিনি। অতীতে ফোবানা পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং নিউইয়র্কে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনের আহ্বায়কের দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

বাংলাদেশ কালচারাল সেন্টার সংশ্লিষ্টরা আশাবাদী হয়েছেন যে, শাহ নেওয়াজের অভিজ্ঞতা, leadership এবং সাংগঠনিক দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।

উল্লেখ্য, বাংলাদেশ কালচারাল সেন্টারের উপদেষ্টা পরিষদে আরো রয়েছেন আবু যোবায়ের দারা, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান এবং বিশিষ্ট জাদুশিল্পী জুয়েল আইচসহ অন্যরা। তাদের সম্মিলিত অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%