ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আজকের নামাজের সময়সূচি


আজকের নামাজের সময়সূচি

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নামাজ। এই পঞ্চস্তম্ভের মধ্যে নামাজ দ্বিতীয় স্তম্ভ। তাই নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা অত্যন্ত জরুরি এবং কাম্য।

বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ দেওয়া হলো-

জোহর- ১২:০০ মিনিট।

আরও পড়ুন: ১৬ বছর যারা দেশের সম্পদ লুটপাট করেছে, তারা এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে : স্পিকার

আসর- ৪:৩৬ মিনিট।

মাগরিব- ৬:৪৭ মিনিট।

এশা- ৮:১২ মিনিট।

উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ বা বিয়োগ করতে হবে, সেগুলো নিচে তুলে ধরা হলো-

আরও পড়ুন: প্রধানমন্ত্রী: একাত্তরে জনগণকে ধোঁকা, এখন ২৪ নিয়ে প্রতারণা করছে

যোগ করতে হবে:

খুলনা: ০৩ মিনিট।

রাজশাহী: ০৭ মিনিট।

রংপুর: ০৮ মিনিট।

আরও পড়ুন: ঢাকেশ্বরী মন্দিরের প্রধান ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণের উদ্বোধন ডিএসসিসি প্রশাসকের

বরিশাল: ০১ মিনিট।

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম: ০৫ মিনিট।

সিলেট: ০৬ মিনিট।

আরও পড়ুন: উন্নয়ন ত্বরান্বিত করতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একযোগে কাজের আহ্বান প্রতিমন্ত্রী শরীফুল আলমের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহ নেওয়াজ বাংলাদেশ কালচারাল সেন্টারের আন্তর্জাতিক উপদেষ্টা হয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৮:৫০ এম


শাহ নেওয়াজ বাংলাদেশ কালচারাল সেন্টারের আন্তর্জাতিক উপদেষ্টা হয়েছেন

প্রবাসী বাংলাদেশিদের পরিচিত মুখ এবং সমাজসেবক শাহ নেওয়াজকে বাংলাদেশ কালচারাল সেন্টারের আন্তর্জাতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিউইয়র্কভিত্তিক বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং ব্যবসায়িক কর্মকাণ্ডে শাহ নেওয়াজ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে এবং জামাইকা বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

এছাড়া নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের দুইবারের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন শাহ নেওয়াজ। নিউইয়র্কে প্রতিষ্ঠিত গোল্ডেন এইজ হোমকেয়ার, এনওয়াই ইন্সুরেন্স, গোল্ডেন সান ডে কেয়ার এবং নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ারসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোক্তা এবং কর্ণধার তিনি।

প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বড় আয়োজন ফোবানা সম্মেলনের সফল আয়োজক হিসেবেও পরিচিত তিনি। অতীতে ফোবানা পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং নিউইয়র্কে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনের আহ্বায়কের দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

বাংলাদেশ কালচারাল সেন্টার সংশ্লিষ্টরা আশাবাদী হয়েছেন যে, শাহ নেওয়াজের অভিজ্ঞতা, leadership এবং সাংগঠনিক দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।

উল্লেখ্য, বাংলাদেশ কালচারাল সেন্টারের উপদেষ্টা পরিষদে আরো রয়েছেন আবু যোবায়ের দারা, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান এবং বিশিষ্ট জাদুশিল্পী জুয়েল আইচসহ অন্যরা। তাদের সম্মিলিত অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধবিরতিতে রাজি লেবানন-ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৮:৫৯ এম


যুদ্ধবিরতিতে রাজি লেবানন-ইসরায়েল

লেবানন এবং ইসরাইল আবারও যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ওয়াশিংটনে দুপক্ষের আলোচনার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথ বিবৃতিতে এ বিষয়টি জানিয়েছে। 
যুদ্ধবিরতি কার্যকরে বৈরুত এবং তেলআবিবের যৌথ সম্মতি নিশ্চিত করা হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 
বিবৃতিতে উল্লেখ করা হয়, হামলা সম্পূর্ণরূপে বন্ধ করে এবং দক্ষিণ লিতানি নদী থেকে সব সদস্যদের সরিয়ে নেবে হিজবুল্লাহ। 
সীমান্তবর্তী অঞ্চলগুলো সুরক্ষিত করার লক্ষ্যে হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীকে হটিয়ে লেবাননের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ নেবে। 
প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে যৌথ হামলায় অংশ নেয়। 
মার্চ মাসে দক্ষিণ লেবাননে নতুন করে অভিযান শুরু করে ইসরাইল। হিজবুল্লাহও এতে পাল্টা আঘাত হানে। 
সাম্প্রতিক এই সংঘাতে হাজারের বেশি লেবাননি নিহত হয়েছে, বলছে আন্তর্জাতিক গণমাধ্যম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:০৫ এম


কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

কুয়েতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহত চারজনকে স্থানীয় ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

গতকাল বুধবার, অর্থাৎ ৩ জুন তারিখে, দূতাবাসের একটি জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ার চলমান আঞ্চলিক সংকটের ফলে সম্প্রতি কুয়েতের আকাশসীমা একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সর্বশেষ ঘটনায় চার বাংলাদেশি নাগরিক সহ বিভিন্ন দেশের আরও কয়েকজন নাগরিক আহত হয়েছেন এবং একজন নিহত হয়েছেন।

দূতাবাস এই বিষয়ে জানিয়েছে, আহত বাংলাদেশিদের শারীরিক অবস্থার সম্পর্কে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে।

এদিকে, কুয়েত সরকার একটি বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, রকেট বা ড্রোন হামলার দৃশ্যের ছবি তোলা বা ভিডিও ধারণ করা দেশটির আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এই কারণে, বাংলাদেশি প্রবাসীদের কাছে কুয়েতের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবং এ ধরনের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

হতাহত বৃদ্ধির পরিণামে কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ পরিস্থিতিতে রক্তদানে সক্ষম প্রবাসী বাংলাদেশিদের দ্রুত কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করার এবং অন্যদেরও সে কাজে উৎসাহিত করার অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে।

দূতাবাস বলেছে, বর্তমান পরিস্থিতিতে সকল প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে, যাতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখ যাত্রী যাতায়াত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:১৪ এম


ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখ যাত্রী যাতায়াত

ঈদুল আজহার ছুটির দিনগুলিতে মেট্রোরেলে প্রতিদিন ১৪০টি ট্রিপে গড়ে ১ লাখ ৫১ হাজার ৮৭৭ জন যাত্রী যাতায়াত করেছেন।

এই তথ্যটি বুধবার (৩ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ছুটির দিনগুলিতে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ঈদের দিন বাদে অন্যান্য দিনগুলোতে পূর্বনির্ধারিত সময়সূচি (হেডওয়ে) অনুযায়ী নিয়মিতভাবে প্রতিদিন ১৪০টি করে ট্রিপ পরিচালনা করা হয়।

ডিএমটিসিএল জানায়, এই সাত দিনে মেট্রোরেলে প্রতিদিন গড়ে ১ লাখ ৫১ হাজার ৮৭৭ জন যাত্রী যাতায়াত করেছেন।

ঈদের সময় যাত্রীদের চাপ সামলানোর জন্য নিয়মিত ট্রিপের পাশাপাশি বিশেষ প্রস্তুতির ব্যবস্থাও ছিল।

যাত্রীদের চাহিদার ভিত্তিতে যে কোনো সময় ট্রেনের সংখ্যা বাড়ানোর জন্য সার্বক্ষণিকভাবে ১০টি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সরকারি ছুটির দিনে সাধারণ মানুষকে নিরবচ্ছিন্ন সেবা প্রদান করতে ডিএমটিসিএল-এর সকল স্তরের কর্মকর্তা এবং কর্মচারীরা নিয়োগকৃত ছিলেন।

এছাড়া ট্রেনের চলাচল নির্বিঘ্ন রাখার পাশাপাশি স্টেশন এবং এর সংলগ্ন এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য বিশেষ কার্যক্রমও হাতে নেওয়া হয়েছিল।

ঈদের বন্ধের সময়ে সুষ্ঠু, নিরবচ্ছিন্ন এবং নিরাপদে মেট্রোরেল চলাচলে সহযোগিতা করার জন্য সকল যাত্রী এবং অংশীজনকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%