ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ত্রিশাল অক্সফোর্ড কিন্ডারগার্টেনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান


ত্রিশাল অক্সফোর্ড কিন্ডারগার্টেনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

‎ময়মনসিংহের ত্রিশাল অক্সফোর্ড কিন্ডারগার্ডেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মঙ্গলবার স্কুল মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃসার পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আমিনুল ইসলাম খোকন।
‎
‎স্কুল প্রধান শিক্ষক আবুল বাশারের সভাপতিত্বে ও কামাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সহকারী শিক্ষক রুবেল আহমেদ, অভিভাবক সদস্য হুমায়ূন কবির প্রমূখ। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে অতিথিরা ট্রাস্ট নগদ অর্থ সার্টিফিকেট প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রকে নতুন গাড়ি হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রকে নতুন গাড়ি হস্তান্তর

 

নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন একটি গাড়ি হস্তান্তর করা হয়েছে। অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সৌজন্যে গাড়িটি দেওয়া হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবার কাছে গাড়ির চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এ সময় ডিআইজি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জনগণকে দ্রুত পুলিশি সেবা দিতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ কাজ করে যাচ্ছে। নতুন গাড়ি যুক্ত হওয়ায় শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্র ও পূর্বধলা থানার জরুরি সাড়া প্রদান, রাতের টহল এবং দুর্গম এলাকায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে।

তিনি জননিরাপত্তা নিশ্চিত করা ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ এবং স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক ও বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান, নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. সেন্টু মিয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মাছুদুর রহমান আসলাম স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ

বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ঘুষ, কমিশন বাণিজ্য, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, বেনামি ঠিকাদারি ব্যবসা,জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দরপত্রে অনিয়মের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নিকট সচেতন নাগরিকের পক্ষে আবেদন করেছেন সাকিল আহম্মেদ নামে এক ব্যক্তি।
তিনি আবেদনে উল্লেখ করেন, নির্বাহী প্রকৌশলী ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) শাখা'র নির্বাহী সদস্য মো. শহিদুল ইসলাম, পিতাঃ শেখ রুস্তুম আলী, মাতাঃশাহিদা বেগম, হাল সাং- শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ভাটারখাল,বরিশাল। স্থায়ী ঠিকানাঃ গ্রামঃ জামুয়া, ঢেপুয়ারপাড়, উপজেলাঃ মোড়লগঞ্জ, জেলাঃ বাগেরহাট এর বিরুদ্ধে সরকারি দায়িত্বে থেকে ঠিকাদারি ব্যবসায় সংশ্লিষ্টতা, নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়া, বিল পরিশোধে কমিশন দাবি এবং ভুয়া বিল-ভাউচার তৈরি করে কোটি কোটি টাকা সরকারি অর্থ আত্মসাতের করেন ।
লিখিত আবেদনে আরো উল্লেখ করেন, শহিদুল ইসলামের মদদে মেসার্স মোমিন সিকদার, মেসার্স মা এন্টারপ্রাইজ, ইউনুস অ্যান্ড ব্রাদার্স এবং মেসার্স রাফিদ ট্রেডার্সের মাধ্যমে কাজ বণ্টন, সাবকন্ট্রাক্ট ও ব্যবসায়িক সুবিধা প্রদানের কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রায় ৩২ কোটি টাকার কারিগরি স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প এবং বরিশাল নগরীর কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজের দরপত্র, কার্যাদেশ, প্রকৃত নির্মাণকাজ, পরিমাপ বই, বিল-ভাউচার, ব্যাংক লেনদেন ও নিরাপত্তা জামানতের নথি যাচাই করলে অনিয়মের প্রমাণ মিলবে।
এছাড়া শহিদুল ইসলাম বহুল আলোচিত কেলেঙ্কারি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন এবং পিএসসির বেশ কয়েকজন কর্মকর্তাসহ একটি শক্তিশালী প্রশ্নফাঁস চক্রের সাথে প্রকৌশলী শহিদুল জড়িত ছিলেন। শহিদুলের নিয়োগেও রয়েছে বড় অনিয়ম। তিনি ও তার বন্ধুদের নিয়োগ নিয়ে বড় ধরনের অনিয়ম ফাঁস হয়েছিল। বড় অংকের ঘুসের বিনিময়ে সেই অনিয়ম ধামাচ্পা দেয়া হয়।
এছাড়া বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম শেয়ারে বরিশাল ও ঢাকায় জমি ক্রয় করে ফ্ল্যাট ব্যবসা, উত্তরায় নিজস্ব ফ্ল্যাট, গাড়িসহ নামে বেনামে শত শত কোটি টাকাসহ সহায় সম্পদ গড়েছেন। ঘুষ, ঠিকাদারি, ঠিকাদারদের থেকে প্রতি বিলে ঘুষ, কমিশন, ঠিকাদারী কাজ বিক্রি, পার্টনার ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কাজের রিভাইজের মাধ্যমে অতিরিক্ত বিল করে সরকারি টাকা আত্মসাৎ,প্রতি লাইসেন্স থেকে দশ হাজার করে ঘুষ আদায়সহ অনৈতিক ভাবে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। দুদক তদন্ত করলে বেড়িয়ে আসবে তার সম্পদের পাহাড়ের সকল তথ্য।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, শহিদুল ইসলাম নিজে ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করে টেন্ডার টেম্পারিং ও অবৈধভাবে ব্যবসায় জড়িত হয়েছেন। তিনি দন্ড বিধি ও সরকারি চাকরী আচরন বিধিমালা লঙ্ঘন করেছেন। এসব অপরাধ সরাসরি দুর্নীতি দমন কমিশন এর তফসিলভুক্ত অপরাধ।
অভিযোগকারী দাবি করেন, শহিদুলের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করলে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ধারা ৫(২), দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর প্রাসঙ্গিক বিধান এবং প্রযোজ্য ক্ষেত্রে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অপরাধের প্রমাণ মিলবে।
এ ব্যাপারে সাকিল আহম্মেদ জানান, আমি সচেতন একজন নাগরিক হিসেবে বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত সংবাদে প্রকাশিত অভিযোগ, তথ্য ও উপাত্ত সংগ্রহ করে দুদকের চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি দুদকের তদন্তে অভিযোগগুলোর সত্যতা মিলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবের মেঘনা নদীতে ড্রেজারে বালু উত্তোলন নিয়ে পাল্টাপাল্টি হামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম। ভৈরব প্রতিনিধি

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


ভৈরবের মেঘনা নদীতে ড্রেজারে বালু উত্তোলন নিয়ে পাল্টাপাল্টি হামলার অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে ড্রেজারে বালু উত্তোলন নিয়ে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। এতে ইজারাদারদের পক্ষের মো. দেলোয়ার হোসেন কাকন নামে একজন গুরুতর আহত হন।তিনি ভৈরব পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও ভৈরবপুর দক্ষিণপাড়ার বাসিন্দা।

অপরদিকে বালুমহাল ইজারাদারের লোকজন স্পীডবোডে এসে গণঅধিকার পরিষদের ভৈরবের সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল, সাংবাদিক মো. জাকির হোসেন, আশরাফুল আলম বাবু ও ঢাকার দুইজন সাংবাদিকসহ নৌকায় থাকা লোকজনের ওপর অতর্কিত হামলা ও মারধর করে তাদের ব্যবহৃত মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেন বলে অভিযোগ করেন ইমতিয়াজ আহমেদ কাজল ও সাংবাদিক জাকির হোসেন।

আজ ২০ অক্টোবর, মঙ্গলবার আনুমানিক সকাল সোয়া ১০টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের খলাপাড়া এলাকায় নদীতে এ ঘটনা ঘটে।

ইজারাদার পক্ষের লোকজনের অভিযোগ, উপজেলার খলাপাড়া এলাকায় ড্রেজারে বালু উত্তোলনকে কেন্দ্র করে ১০ থেকে ১২ জনের একটি দল ইমতিয়াজ আহমেদ কাজল, আশরাফুল আলম বাবু ও আরমান মিয়ার নেতৃত্বে ইজারাদারের পক্ষের দেলোয়ার হোসেন কাকনের ওপর হামলা চালানো হয়। এসময় তার মাথায় ও কান সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে রক্তাক্ত জখমসহ গুরুতর আহত করা হয়। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আহত যুবদল নেতা দেলোয়ার হোসেন কাকন অভিযোগ করেন, বৈধ ইজারা নিয়ে নদীতে বালু উত্তোলন করা হচ্ছে। তিনি নৌকার টোকেন দেয়ার জন্য পাড়ে ছিলেন। তখন ইমতিয়াজ আহমেদ কাজল, আশরাফুল আলম বাবু ও আরমান মিয়ার নেতৃত্বে ১০ থেকে ১২জন লোক তার ওপর অতর্কিত হামলা চালিয়ে তাঁর মাথা ও কানে আঘাত করে রক্তাক্ত জখম ও শরীরের বিভিন্ন অংশে মারধর করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা দেয়া হয়। এবিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান তিনি।


এ বিষয়ে পাল্টা অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজল। তিনি বলেন, কয়েকজন সাংবাদিকসহ তাঁরা খলাপাড়া এলাকায় মেঘনা নদীতে যান ড্রেজারে বালু উত্তোলন দেখার জন্য। নদীতে ৭০টির অধিক ড্রেজার ও ভেকু দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ছবি ও ভিডিও করতে গেলে ইজারাদারের পক্ষের লোক ভৈরব পৌর তাঁতী দলের সভাপতি মাইনুল ইসলাম বেকুলের নেতৃত্বে ও নির্দেশে দুইটি স্পীডবোডে ১৫ থেকে ২০জন সন্ত্রাসী আমাদের ইঞ্জিন চালিত নৌকাকে ধাওয়া করলে নৌকাটি পাড়ে ভিড়ার সময় তারা পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে নৌকায় উঠে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা ঢাকার দুই সাংবাদিকসহ আমাদের মারধোর করে আহত করেন এবং মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।
স্থানীয় লোকজন তখন আমাদেরকে বাঁচতে এগিয়ে আসলে তারা স্পীডবোড নিয়ে পালিয়ে যাওয়ার সময় ইজারাদারের লোক দেলোয়ার হোসেন কাকন স্পীডবোড থেকে পড়ে মাথায় আঘাত পান। পরে আমরা ও এলাকাবাসী লোকজন তাকে ইজিবাইক দিয়ে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। এখন তারা মিথ্যা প্রপাগাণ্ডা ছড়াচ্ছে আমরা তাদের ওপর হামলা করেছি। যা কোন ভাবেই সত্যি নয়। আমাদের কাছে ভিডিও রয়েছে তারা যে আমাদেরকে নদীতে ধাওয়া করেছে। এলাকাবাসী লোকজন স্বাক্ষী আছে। এলাকাবাসী লোকজন এগিয়ে না আসলে আমাদেরকে বালু খেকোরা প্রাণে মেরে ফেলতো। এবিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর অভিযোগ করবো।

এবিষয়ে পৌর তাঁতীদল সভাপতি মাইনুল ইসলাম বেকুল বলেন, আমার নেতৃত্বে হামলা হয়েছে কথাটা সত্য না। ড্রেজার দেখার জন্য স্পীডবোড সারাদিনই নদীতে থাকে। নৌকা দিয়ে সাংবাদিক নিয়ে এসে ড্রেজারের ছবি ও ভিডিও করলে আমাদের কিছু লোক এসে আমার ম্পীডে উঠে নৌকার পিছনে পিছনে নদীর পাড়ে যায়। সেখানে গিয়ে নৌকায় উঠে তর্কবিতর্কের একপর্যায়ে মারামারি হয়। এতে কাকন মারাত্মকভাবে আহত হয়। এছাড়াও আমাদের আরও দুইতিনজন আহত হয়েছে। আহত কাকন স্পীডবোডে আমাদের সঙ্গেই গিয়েছিলো। নৌকায় মারামারির ভেতরে কে কাকনকে মারধর করে আহত করেছে সেটা খেয়াল করতে পারেনি।

এবিষয়ে ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ জানান, প্রতিমন্ত্রী স্যার আসায় আমি সকাল থেকে উনার সঙ্গে আছি। নদীতে মারামারি বিষয়ে আমি অবগত নই।

এবিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম মামুনুর রশীদ মুঠোফোনে জানান, নদীতে মারামারির বিষয়ে তিনি কিছু জানেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে পাঁচ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


মধুপুরে পাঁচ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী তৎপরতা জোরদার করছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৫ নম্বর গোলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থসহায়তা তুলে দেন এবং পূজারি ও আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে আব্দুর রাজ্জাক পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও আয়োজকদের খোঁজখবর নেন। তাঁদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ধর্মীয় উৎসবের পরিবেশ সম্পর্কে কথা বলেন।
আব্দুর রাজ্জাক মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের আড়ালিয়া গ্রামের বাসিন্দা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। এ লক্ষ্যে তিনি স্থানীয়দের সমর্থন কামনা করেন। পাশাপাশি দলীয় মনোনয়ন পেলে তাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন গোলাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হোসেন আলী মন্ডল, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি ছাড়াও ইউনিয়ন বিএনপির নেতা কর্মী,কৃষক দল, শ্রমিক দল, এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থসহায়তা প্রদানের মধ্য দিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রাজ্জাক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%