ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

শ্রীলঙ্কার কাছে হারের পর জরিমানা গুনল বাংলাদেশ


শ্রীলঙ্কার কাছে হারের পর জরিমানা গুনল বাংলাদেশ

নারী এশিয়া কাপের ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজয়ের পর জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশকে। ধীর ওভার রেটের জন্য বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

গত ৬ সেপ্টেম্বর দুবাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করেছিল। আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত ওভার রেট পূরণে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়ে থাকে।

বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ধীর ওভার রেটের অভিযোগ গ্রহণ করায় এই ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ম্যাচ রেফারি জি.এস. লক্ষ্মীর প্রতিবেদনের ভিত্তিতে এই জরিমানা আরোপ করা হয়েছে।

আরও পড়ুন: তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ঐ ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে। জবাবে শ্রীলঙ্কা শুরুতে চাপে পড়লেও হার্শিতা সামারাবিক্রমার অপরাজিত ৪৮ রানের ইনিংসে ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

হারের ফলে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা কঠিন হয়ে গেলেও বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করতে পারলে সেমিফাইনালের পথ খুলে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার মেঘমল্লার বসু, এখন শঙ্কামুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার মেঘমল্লার বসু, এখন শঙ্কামুক্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুকে সোহরাওয়ার্দী উদ্যানে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংগঠনটির নেতারা জানিয়েছেন, চিকিৎসার পর তিনি এখন শঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তাকিম।

তিনি উল্লেখ করেন, মেঘমল্লার বসুকে বাসায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকা থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার করার পর প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

মুহাম্মদ মোস্তাকিম জানিয়েছেন, বর্তমানে মেঘমল্লার বসু অনেকটাই শঙ্কামুক্ত। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাকে হাসপাতালে রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাটের বাজার চাঙ্গা, ন্যায্য দামে হাসিমুখে কৃষক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


পাটের বাজার চাঙ্গা, ন্যায্য দামে হাসিমুখে কৃষক

 

নজরুল ইসলাম ছয় বিঘা জমিতে এবছর পাটের আবাদ করেছেন। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলার চর বড়লই এলাকার এই চাষি পাট কাটার পর তা জাগ দিয়েছেন পাশের ধরলা নদীতে।

 

এতে পানির অভাব হয়নি। বাজারে পাটের দামও ভালো পাওয়া যাচ্ছে।

নজরুল একা নন, উৎপাদন খরচ বৃদ্ধি সত্ত্বেও এবছর পাটের দাম ভালো পাওয়ায় জেলার অধিকাংশ কৃষক লাভবান হয়েছেন। যদিও বেসরকারি পাটক্রয় কেন্দ্রের ক্রেতা না আসলেও স্থানীয় ব্যবসায়ী ও মজুদদাররা পাট কিনে গুদামজাত করছেন।

 

ফলস্বরূপ, বাজারে পাটের চাহিদা দিন দিন বাড়ছে। দামও বৃদ্ধি পাচ্ছে।

নজরুল জানিয়েছেন, নদীর পানিতে জাগ দেওয়ার কারণে পাটের রং ও মান উন্নত হয়েছে। প্রথমে খরা এবং পরে বৃষ্টির কারণে পাটের আবাদ ভালো হয়েছে।

 

তিনি প্রতিমণ পাটের জন্য গত বছরের তুলনায় অন্তত ৫০০ টাকা বেশি দাম পাচ্ছেন। তার ভাইও ১৫ বিঘা জমিতে পাটের আবাদ করেছেন। তাদের হাটে যেতে হচ্ছে না পাট বিক্রির জন্য। চাহিদার কারণে পাইকাররা বাড়িতে এসে পাট নিয়ে যাচ্ছেন।

এদিকে, মোকামের তুলনায় স্থানীয় বাজারে পাটের দাম বেশি থাকায় পাটচাষিদের মুখে হাসি ফুটেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় পাটচাষের লক্ষ্যমাত্রা ছিল ১৬ হাজার ৭৫ হেক্টর জমিতে। এর মধ্যে চাষ হয়েছে ১৫ হাজার ৭৫০ হেক্টর জমিতে।

সরেজমিনে বিভিন্ন এলাকা ও বাজার পরিদর্শন করে জানা গেছে, জমি থেকে পাটকাটা প্রায় শেষ হয়ে এসেছে। হাট-বাজারে পাটের ভরা মৌসুমে কৃষকরা ভালো দাম পাচ্ছেন। বর্তমানে প্রতিমণ পাট মানভেদে বিক্রি হচ্ছে তিন হাজার ৮০০ টাকা থেকে চার হাজার ৫০০ টাকায়। মৌসুমের শুরুর দিকে দাম কিছুটা কম থাকলেও বর্তমানে বাজার চাঙ্গা।

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী হাটের পাট ব্যবসায়ী জীবন ঘোষ জানিয়েছেন, তারা গুদাম ভাড়া করে বেশি মুনাফার আশায় পাট কিনে মজুদ করছেন। বেসরকারি কোম্পানি পাট কেনা শুরু করলে দাম বাড়তে পারে, তখন বিক্রি করবেন।

অন্যদিকে, পাট ব্যবসায়ী বাবুল আখতার বীর জানিয়েছেন, অন্যান্য বছর এই সময় ট্রাকযোগে এই এলাকার পাট খুলনাসহ বিভিন্ন এলাকায় চলে যেত। কিন্তু এবার মোকামের তুলনায় স্থানীয় বাজারে দাম বেশি থাকায় বাইরের ব্যবসায়ী আসছেন না, স্থানীয়রাই মজুদ করছেন।

যাত্রাপুর হাটের পাট ব্যবসায়ী শরীফ আলম জানিয়েছেন, চরাঞ্চলে এবছর পাটের আবাদ ভালো হয়েছে। নদীপারে হাট হওয়ায় নৌকাযোগে প্রচুর পাট আসছে হাটে।

কুড়িগ্রাম জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. মেহেদী হাসান বলেছেন, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে এবছর সঠিক সময়ে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি। ফলে চাষিদের পাট জাগ দিতে অনেক সমস্যা হয়েছে। তবে ফলন ও দাম ভালো পাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


সমাজকল্যাণ মন্ত্রীর সাথে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি’র সাথে নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সাক্ষাৎ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় মহিলা ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ফ্যামিলি কার্ড কর্মসূচি, নারী শিক্ষা, জেন্ডার সমতা অর্জন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, কর্মক্ষেত্র ও রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর ভূমিকা বৃদ্ধি, শিশু অধিকার সুরক্ষা এবং শিশুশ্রম নিরসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়। এছাড়াও, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত বিদ্যালয় স্থাপন, তৈরি পোশাক খাত, কেয়ার গিভিং, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কার্বন ট্রেডিং, উত্তরাধিকার আইন এবং ডিএনএ ল্যাব কার্যক্রম আধুনিক ও শক্তিশালীকরণসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানাবিধ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সাক্ষাৎকালে মন্ত্রী নরওয়েকে বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে নরওয়ে সরকারের উন্নয়ন সহযোগিতা ও সমর্থনের জন্য মন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে যাতে সকল ধরনের উন্নয়ন ও কারিগরি সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার নারী ও শিশুসহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে, যার অংশ হিসেবে তৃণমূল নারীদের জীবনমান ও দক্ষতা বাড়াতে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্রগুলো গুলোতে তাদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা ও সিড মানি প্রদান করা হচ্ছে। একই সাথে কর্মজীবী মায়েদের কষ্ট লাঘবে দেশব্যাপী ডে-কেয়ার সম্প্রসারণ করা হচ্ছে।

এ সময় নরওয়ের রাষ্ট্রদূত মন্ত্রীর নিকট গত দুই বছরে বাংলাদেশে দায়িত্ব পালনের ইতিবাচক অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বাংলাদেশের নারী শিক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ধারাবাহিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং তৈরি পোশাক শিল্পে বাংলাদেশি নারীদের ভূমিকার কথাও উল্লেখ করেন।

এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জলবায়ুগত ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কথা উল্লেখ করে ওই অঞ্চলের নারী ও শিশুদের সুরক্ষায় সরকারের চলমান জনকল্যাণমূলক উদ্যোগগুলোকে আরও জোরদার করার আহ্বান জানান।

নরওয়ের রাষ্ট্রদূত ফ্যামিলি কার্ড সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করলে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি অনু্যায়ী নারী অধিকারকে প্রাধান্য দিয়ে নারীদের নামে ফ্যামিলি কার্ড প্রদান করছেন। যেখানে প্রতি পাঁচ সদস্যের জন্য একটি করে কার্ড প্রদান করা হবে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড সরকারের কোনো খরচ নয়, এটি মূলত একটি কার্যকর ও টেকসই সামাজিক বিনিয়োগ। ফ্যামিলি কার্ড থেকে প্রাপ্ত অর্থকে নারীরা পরিবারের জন্য পুষ্টিকর খাদ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়, সন্তানদের শিক্ষা, চিকিৎসা ব্যয়, ক্ষুদ্র ব্যবসা পরিচালনাসহ ক্ষুদ্র সঞ্চয় কাজে কাজে ব্যয় করতে পারবেন।

মন্ত্রী আরো উল্লেখ করেন, বর্তমান বিশ্বে দক্ষ কেয়ার গিভারের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দক্ষ কেয়ার গিভার তৈরি ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চায়, এ লক্ষ্যে তিনি নরওয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি, বাংলাদেশের গ্রামীণ নারীদের তৈরি ঐতিহ্যবাহী হস্তশিল্প নরওয়েসহ ইউরোপের বাজারে রপ্তানির বিষয়েও সহায়তার আশা প্রকাশ করেন।

এক পর্যায়ে মন্ত্রী ডিএনএ ল্যাব আধুনিকায়নে নরওয়ের কারিগরি সহায়তা চাইলে নরওয়ের রাষ্ট্রদূত ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


আওয়ামী লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিক

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মন্তব্য করেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন এবং দেশে-বিদেশে তাদের উগ্র ও সংঘবদ্ধ তৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাসে এ কথা লেখেন। ইতালিতে অভিনেত্রী আজমেরি হক বাঁধনের ওপর হামলার বিচার দাবিও করেছেন তিনি।

মুশফিকুল ফজল আনসারী লিখেছেন, "ফ‍্যাসিবাদ মুক্ত বাংলাদেশের বিজয় অর্জিত হয়েছে। জনগণের ম্যান্ডেট নিয়ে বর্তমানে সরকার পরিচালনার দায়িত্বে থাকা বিএনপিসহ দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, ছাত্রসমাজ, কৃষক-শ্রমিক, সংস্কৃতিকর্মী এবং আপামর জনতার সম্মিলিত অংশগ্রহণ ও আত্মত্যাগের মধ‍্য দিয়ে।"

তিনি বলেন, "হাজারো ছাত্র-জনতাকে গুলি করে হত্যাকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন এবং দেশে-বিদেশে তাদের উগ্র ও সংঘবদ্ধ তৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।" ইতালিতে সংস্কৃতিকর্মী ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর যারা জঙ্গি কায়দায় হামলে পড়েছে, তাদের অবশ্যই শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।

মেক্সিকোতে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রদূত আশা প্রকাশ করেছেন যে, ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সেদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থাপন করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের তথ্য-উপাত্ত তুলে ধরে দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ইতালির সহযোগিতা চাইবে। তিনি বলেন, "বিদেশে ভ্রমণরত প্রত্যেক বাংলাদেশি নাগরিক যেন নিজেকে নিরাপদ ও সুরক্ষিত মনে করেন, তা নিশ্চিত করা আমাদের (দূতাবাসগুলোর) দায়িত্বের অংশ বলে আমি মনে করি।"

এসময় তিনি বাংলাদেশের সঙ্গে ইতালির প্রসঙ্গ টেনে বলেছেন, "বাংলাদেশ সফররত কোনো ইতালীয় নাগরিক আজ এমন হামলার শিকার হলে, ইতালীয় মিশনের তৎপরতা এবং বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে তাদের তাৎক্ষণিক যোগাযোগ নিশ্চিতভাবেই দৃশ্যমান হতো।" শুধু ইতালির এই ঘটনা নয়, বিশ্বের যেকোনো সভ্য দেশে এমন অসভ্য, সহিংস ও ঘৃণ্য তৎপরতা চালালে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছে তথ্য-প্রমাণ তুলে ধরে দ্রুত প্রতিকারের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

প্রসঙ্গত, ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালি গিয়েছেন বাঁধন। বর্তমানে তিনি মেস্ত্রে শহরে অবস্থান করছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভাই ও তার পরিবারের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে হামলা ও হেনস্তার ঘটনা ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%