ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সিনেটে রাশিয়াবিরোধী বিল পাস, ভারত-চীনের সামনে কী অপেক্ষা করছে


সিনেটে রাশিয়াবিরোধী বিল পাস, ভারত-চীনের সামনে কী অপেক্ষা করছে

যুক্তরাষ্ট্রের সিনেট রাশিয়া থেকে তেল বা প্রাকৃতিক গ্যাস কেনার জন্য বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের ওপর শতভাগ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়ার জন্য একটি বিল পাস করেছে। এই বিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত দিয়ে পাস হয়েছে। ফলে, রাশিয়ার জ্বালানির বড় ক্রেতা ভারত এবং চীনের জন্য বড় ধরনের শুল্ক আরোপের ঝুঁকি তৈরি হয়েছে।

বৃহস্পতিবার সিনেটে ৮৬-১১ ভোটের মাধ্যমে বিলটি পাস করা হয়েছে। ইউক্রেনের দৃঢ় সমর্থক ও রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণে বিলটির নামকরণ করা হয়েছে।

সিনেটর রিচার্ড ব্লুমেনথাল মন্তব্য করেন, এই বিলের মাধ্যমে ইউক্রেনের মানুষকে জানানো হচ্ছে যে তারা একা নয়। একইসাথে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে বলেন, রাশিয়া ইউক্রেন জয় করতে সক্ষম হবে না।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

বিলটি বর্তমানে মার্কিন প্রতিনিধি পরিষদে যাবে। ৩১ আগস্ট অধিবেশন শুরু হলে সেখানে এটি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

বিলে যা আছে তা অনুযায়ী, রাশিয়া থেকে তেল বা গ্যাস কেনার জন্য শীর্ষ পাঁচ দেশের ওপর শতভাগ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্ট ট্রাম্পকে দেওয়া হয়েছে। এই তালিকায় ভারত ও চীনের পাশাপাশি আজারবাইজান, হাঙ্গেরি এবং স্লোভাকিয়ার নাম অন্তর্ভুক্ত রয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দেশটির উচ্চপদস্থ রাজনৈতিক ও সামরিক নেতাদের, আর্থিক প্রতিষ্ঠানের এবং জ্বালানি প্রকল্পের ওপর নিষেধাজ্ঞার ব্যবস্থাও সংযুক্ত করা হয়েছে।

এছাড়া, রাশিয়ার তেল পরিবহণে ব্যবহৃত পুরোনো জাহাজগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনার সুযোগ রাখা হয়েছে। যেসব দেশ রাশিয়া থেকে তাদের মোট প্রাকৃতিক গ্যাসের ১৫ শতাংশের কম আমদানি করে এবং আমদানি কমানোর পদক্ষেপ নেয়, তাদের ক্ষেত্রে ছাড়ের সুযোগও রাখা হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

জাতীয় স্বার্থে প্রয়োজন হলে নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ প্রত্যাহারের ক্ষমতাও প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে, তবে এই ক্ষেত্রে কংগ্রেসকে বিষয়টি নিশ্চিত করতে হবে।

বিলটিতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পাশাপাশি ১৯৯৬ সালের ইরান নিষেধাজ্ঞা আইনের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর কথাও রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের নৃশংসতা নিয়ে বৈশ্বিক প্রচারণা জোরদারের আহ্বান গাজী আতাউর রহমানের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


আওয়ামী লীগের নৃশংসতা নিয়ে বৈশ্বিক প্রচারণা জোরদারের আহ্বান গাজী আতাউর রহমানের

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, পতিত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে এবং রাজনৈতিক যোগাযোগ রক্ষার সুযোগ দিয়ে প্রতিবেশীদের সাথে শত্রুতামূলক সম্পর্ক জিইয়ে রাখার নীতি নিয়েছে। এই নীতি দীর্ঘমেয়াদে ভারতেরই ক্ষতি বয়ে আনবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক উন্নয়ন না করে একটি স্বৈরাচারী শক্তির সাথে সম্পর্ককে প্রাধান্য দেয়ার পরিণতি ভারতকে বহন করতে হবে।

আমরা সরকারকে বলবো, শেখ হাসিনার দৌরাত্ম বন্ধ করতে ভারতের ওপরে চাপ অব্যাহত রাখার পাশাপাশি আওয়ামী নৃশংসতা নিয়ে বৈশ্বিক প্রচারণা জোরদার করতে হবে। কারণ মিথ্যা প্রচারণায় আওয়ামী লীগের পারঙ্গমতা প্রমাণিত।

শনিবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব এসব কথা বলেন।

বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচারে কোনো ধরনের ছাড় দেয়া যাবে না, বিচারের গতি স্লথ করা যাবে না। দেশের থেকে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হবে। অন্যথা দেশে ফেরার ঘোষণা দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার সুযোগ বারবার নেবে শেখ হাসিনা। সেই রাস্তা বন্ধ করতে দ্রুত ও ব্যাপকতার সাথে ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচার করতে হবে।

তিনি আরও বলেন, একই সাথে রাষ্ট্র সংস্কারের কাজেও গতি আনতে হবে। সংস্কারের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক প্রতিরোধ গড়ে তোলা হলেই আওয়ামী ফ্যাসিবাদের চূড়ান্ত পরাজয় নিশ্চিত করা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জীবনের কোনো সিলেবাস নেই’: মোদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


‘জীবনের কোনো সিলেবাস নেই’: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পরীক্ষার সিলবেস আছে। কিন্তু জীবনের কোনও সিলেবাস নেই। জীবনের সব কিছুই ‘আউট অব দ্য সিলেবাস।’ শনিবার দিল্লি আইআইটির সমাবর্তন অনুষ্ঠানে দেওয়া ‍ভাষণে মোদি এসব কথা বলেন।

পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে গত মাসে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের পর প্রথম তরুণ প্রজন্মের উদ্দেশে শনিবার বক্তব্য রেখেছেন মোদি। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং তার জেরে দিল্লির যন্তর মন্তরে সিজেপি এবং শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ছিল গোটা ভারত। ওই সময় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও আন্দোলন চলে দেশের শিক্ষাব্যবস্থা এবং পরীক্ষাব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলে। সেই আন্দোলন ছিল মূলত তরুণ প্রজন্মের। সরকারের প্রতি তরুণ প্রজন্মের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, সরকারের প্রতি তাদের যাতে আস্থা থাকে, তার জন্য যন্তর মন্তরের আন্দোলনের পরই তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করেন প্রধানমন্ত্রী মোদি। তাদের কাছে টানার চেষ্টা করেন তিনি। রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পর পর তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা দেন তিনি।

মোদি তার ভাষণে বলেছেন, “জীবনে অনেক সমস্যা আসবে। সবাইকে সতর্ক থাকতে হবে। ক্যাম্পাসের জীবন এবং ক্যাম্পাসের বাইরের জীবনে ফারাক রয়েছে। আইআইটি পরীক্ষার সিলেবাস আছে। কিন্তু জীবনের পরীক্ষার সব কিছু সিলেবাসের বাইরে। ক্যাম্পাস-জীবনে সব কিছু পরিষ্কার থাকত আপনাদের কাছে। কোনটা পড়তে হবে, কী পরীক্ষা দিতে হবে। সব কিছু আগে থেকে জানতেন। কিন্তু জীবনের কোনও প্রশ্নপত্র থাকে না।”

তিনি জানান, প্রত্যেক প্রজন্মের দেশের প্রতি দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব হওয়া উচিত দেশের উন্নয়নের স্বার্থে। মোদি বলেন, “আপনারা প্রত্যেকেই জানেন, প্রতি প্রজন্মের সামনে সেই সময়ের চ্যালেঞ্জ আসে। চ্যালেঞ্জের সঙ্গে নিজেদের বদলাতে হবে। আগামী দিনে আপনারা যা করবেন, সেটাই বিকশিত ভারতের রাস্তা দেখাবে। তাই আপনারা এমন সিদ্ধান্ত নেবেন, যা দেশের উন্নয়নের স্বার্থে কাজে লাগে।” সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য প্রিন্ট, ট্রিবিউন ইন্ডিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসীবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


ফ্যাসীবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, 'ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইস্পাতকঠিন জাতীয় ঐক্য বজায় রাখতে হবে।'

শনিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে 'ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি মন্তব্য করেন, '১৭ বছরের ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রাম এবং শত-সহস্র শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় কোনো একক গোষ্ঠীর চেতনা বিক্রির হাতিয়ার হতে পারে না।' তিনি আরও জানান, 'ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে উসকানিমূলক ফাঁদে পা না দিয়ে গণতান্ত্রিক চর্চা ও সহনশীলতার মধ্য দিয়ে রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক সংস্কারের কাজ সম্পন্ন করতে হবে।'

আগামী ৮ আগস্টের ঘটনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, '২০২৪ সালের ৮ আগস্ট সংবিধানের ১০৬ অনুচ্ছেদে অধীনে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, তা ছিল দেশের গণতন্ত্রকামী জনগণের আরাধনার ফল।'

তিনি আরও বলেন, 'দীর্ঘ ১৭ বছরের জুলুম-নির্যাতন, গুম-খুন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে ছাত্র-গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটেছে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে। ফলে চেতনা বিক্রির রাজনীতি দিয়ে আর বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না।'

রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক সংস্কার ও সংবিধান সংশোধনের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, 'ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সেজন্য সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমাবদ্ধ করার বিধান যুক্ত করা হবে।' তিনি বলেন, 'পৃথিবীর সব গণতান্ত্রিক দেশের সংবিধানগুলো ধারাবাহিকভাবে সমাজের প্রয়োজনে, চাহিদার নিরিখে সংশোধন করা হয়েছে। একইভাবে গণঅভ্যুত্থান পরবর্তী জনআকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশা পূরণে আমাদের সংবিধানও গণতান্ত্রিক উপায়ে সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।'

শিক্ষার্থী ও তরুণদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, 'রাজনৈতিক অপরিপক্কতার পরিচয় দিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়া যাবে না।' বুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের ফাঁদে ফেলার অপচেষ্টা চলছে উল্লেখ করে তিনি সবাইকে ধৈর্য, সহনশীলতা ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, 'বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে পারস্পরিক মর্যাদা, সম্মান ও সার্বভৌম সমতার ভিত্তিতে।' তিনি অবিরত বলেন, 'একদিকে ভারতের মাটিতে বসে দণ্ডিত ও পলাতক আসামি শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী বক্তব্য বা রাজনৈতিক অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে, আর অন্যদিকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাওয়া হবে—এ দুটি অবস্থান সম্পূর্ণ বিপরীতমুখী।' তিনি আশা প্রকাশ করেন, ভারত সরকার এ বিষয়টি অনুধাবন করবে এবং 'হাসিনা কার্ড' খেলা বন্ধ করবে।

ঢাবি সাদা দল এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় ঢাবি সাদা দলের আহ্বায়ক এবং ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এ ছাড়াও সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, শহীদ ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম, শহীদ আবু সাঈদের ভাই মো. আবু হোসেন এবং শহীদ একরামুল হক সাজিদের মা নাজমা খাতুন লিপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৭৬

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৭৬

ঢাকা, ৮ আগস্ট, ২০২৬ : দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মোট চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে দুই শিশু এবং হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ঘটেছে। এই মৃত শিশুরা সবাই ঢাকা বিভাগের বাসিন্দা।

আজ শনিবার, স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। এই হিসাব শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টার মধ্যে সংগৃহীত।

এতে আরো উল্লেখ করা হয়েছে যে, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬৭ জন। এর মধ্যে নিশ্চিত হামে মৃত ৯৮ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ৭৬৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৭৭ জন হিসেবে চিহ্নিত হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৩২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৯ জন, আর গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা ১৭ হাজার ৪০ জন হয়েছে।

গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৪৪ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০০ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%