০৫:৩৬ পি.এম
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তিকে ‘শান্তির পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি সোমবার এই মন্তব্য করেছেন, যখন তার সরকার কয়েক সপ্তাহ ধরে যুদ্ধরত দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করেছে।
শেহবাজ শরিফ এর আগে ঘোষণা করেছেন যে, আগামী ১৯ জুন জেনেভায় চুক্তিটি স্বাক্ষরিত হবে। ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
আরও পড়ুন: ফতুল্লায় পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা
পাকিস্তানের আইনপ্রণেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ বিশ্ব শান্তির পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ দেখেছে। যুদ্ধের অন্ধকারের পর শান্তির সূর্য উদিত হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন