ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নাইট রাইডার্সের কাছে ৫৫ রানে হেরে গেল দুবাই, উইকেটশূন্য মোস্তাফিজ


নাইট রাইডার্সের কাছে ৫৫ রানে হেরে গেল দুবাই, উইকেটশূন্য মোস্তাফিজ

আইএলটি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্স ৫৫ রানের একটি বিশাল ব্যবধানে দুবাই ক্যাপিটালসকে পরাজিত করেছে। আবুধাবি টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের ইনিংস শুরু করে। ওপেনার আন্দ্রে ফ্লেচার এবং ফিন অ্যালেনের ১১৯ রানের উদ্বোধনী জুটির ওপর ভিত্তি করে দলটি ৬ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে। অ্যালেন ৩৮ বল খেলে ৭৪ রান এবং ফ্লেচার ৪৯ বল খেলে ৫৫ রান করেন।

দুবাইয়ের বোলারদের মধ্যে দুশমন্থ চামিরা, করিম জানাত এবং নূর আহমেদ প্রত্যেকে দুটি করে উইকেট নেন। অন্যদিকে, বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩৭ রান খরচ করেও কোনো উইকেট লাভ করতে পারেননি।

রান তাড়া করতে নেমে দুবাই ৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে। সেই ধাক্কা তারা আর সামলে উঠতে পারেনি। মার্কাস স্টয়নিস ৩২ বলে ৪৭ রান করলেও বাকিদের ব্যর্থতার কারণে দলটি ১১২ রানে গুটিয়ে যায়। টম মুরস ১৯ রান এবং নূর আহমেদ ১৫ রান করেন।

আরও পড়ুন: গ্রিন ইউনিভার্সিটির মার্স রোভার টিম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

নাইটদের হয়ে উসমান তারিক ৪টি উইকেট নেন এবং মোহাম্মদ রোহিদ ৩টি উইকেট দখল করেন। রাসেল, নারিন এবং হোল্ডার প্রত্যেকে একটি করে উইকেট নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিবির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২২ এম


বিজিবির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিরুদ্ধে বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। বিজিবির দাবি, এসব প্রচারণায় গোপালগঞ্জে তথাকথিত ‘অভিযান বা হত্যাযজ্ঞের’ আশঙ্কা ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে।

বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম জড়িয়ে মনগড়া, বানোয়াট ও উসকানিমূলক তথ্য প্রচার করা হচ্ছে। সাধারণ জনগণকে সংঘবদ্ধ হয়ে বিজিবিকে আক্রান্ত করতে প্ররোচিত করার চেষ্টা করা হচ্ছে।

রবিবার (২১ নভেম্বর) বিজিবি জানায়, প্রচারিত এসব তথ্য ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী একটি রাষ্ট্রীয় বাহিনীকে জড়িয়ে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর এই অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে বিজিবি। গোপালগঞ্জের জনসাধারণের মধ্যে ভীতি সৃষ্টি করে আরো বেশি ধংসাত্মক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করাই গুজবের মুখ্য উদ্দেশ্য বলে বিজিবির দাবি।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বর্তমানে দুই ব্যাটালিয়ন বিজিবি গোপালগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছে যাতে কোনো নাশকতার ঘটনা না ঘটে। জেলা প্রশাসন, এসআরবি, আনসার ও পুলিশের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এছাড়া, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। গোপালগঞ্জে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং নাশকতামূলক সব কর্মকাণ্ড বন্ধ রাখতে বিজিবির প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। কেউ যদি কোনো নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হয়, তবে তার বিরুদ্ধে তৎক্ষণাৎ বিধি মোতাবেক সব কার্যক্রম দ্রুততার সঙ্গে গ্রহণ করা হবে। সাধারণ শান্তিকামী জনগণের জন্য এতে আতঙ্কের কিছু নেই মর্মে আশ্বস্ত করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%