ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

তিস্তা মহাপরিকল্পনা একনেক অনুমোদনের দাবিতে ৫ জেলায় আলোর মিছিল


তিস্তা মহাপরিকল্পনা একনেক অনুমোদনের দাবিতে ৫ জেলায় আলোর মিছিল

তিস্তা মহাপরিকল্পনা একনেক অনুমোদনের দাবিতে পাঁচটি জেলার আটটি স্থানে গণসমাবেশ ও আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) সন্ধ্যায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রংপুর, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের তিস্তাপাড়ে বিভিন্ন স্থানে একযোগে এই কর্মসূচি পালন করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।

প্রধানমন্ত্রী জাতীয় সংসদে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় প্রকাশ করায় তাকে অভিনন্দন জানিয়ে এবং প্রকল্পটির দ্রুত একনেক অনুমোদন ও সময়বদ্ধ বাস্তবায়ন রোডম্যাপ ঘোষণার দাবিতে তারা এই আলোর মিছিল করেছে।

আরও পড়ুন: সকাল থেকে টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাবাজারের আলীবাবা থিম পার্ক-সংলগ্ন তিস্তাপাড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী বলেছেন, চীন সফর শেষে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে ঘোষণা দিয়েছেন ২০২৬-২০২৭ অর্থবছরেই এই সরকার যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। আমরা এই ঘোষণাকে আন্তরিকভাবে স্বাগত জানাই।

উত্তরাঞ্চলের মানুষের কাছে তিস্তা মহাপরিকল্পনা শুধুমাত্র একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি নদী ভাঙন রোধ, তিস্তার উভয় তীর সংরক্ষণ, নদী খনন, শাখা-উপনদী পুনরুজ্জীবন, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ, কৃষি উৎপাদন ও সেচ সম্প্রসারণ, নৌযোগাযোগ, পরিবেশ সংরক্ষণ, শিল্পায়ন, এবং আঞ্চলিক বৈষম্য দূর করার জন্য একটি সমন্বিত জাতীয় উদ্যোগ। আমরা বিশ্বাস করি জাতীয় সংসদে দেওয়া ঘোষণার দ্রুত বাস্তবায়নই হবে তিস্তাপাড়ের মানুষের প্রতি সরকারের অঙ্গীকারের বাস্তব প্রতিফলন।

তিনি আরও বলেন, তিস্তাপাড়ের মানুষ দীর্ঘদিন ধরে শুধু প্রতিশ্রুতি শুনেছে। এখন তারা নতুন আশ্বাস নয়, দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়। এজন্য তারা তিস্তা অববাহিকার বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ আলোর মিছিলে অংশ নিয়ে দ্রুত তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদন এবং পদ্মা ব্যারাজ প্রকল্পের মতো একটি সুনির্দিষ্ট ও সময়বদ্ধ বাস্তবায়ন রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন।

সমাবেশ শেষে হাজারো মানুষের অংশগ্রহণে মশাল প্রজ্বালনের মাধ্যমে আলোর মিছিল বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের স্ট্যান্ডিং কমিটির সদস্য আব্দুর রাজ্জাক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আলমগীর কবির, বাবুল আক্তার, আশিকুর রহমান, ববিউল ইসলাল, স্থানীয় সংগঠক আব্দুস ছাত্তার, জিয়াউর কামরুজ্জামান ও রফিকুল ইসলাম। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান।

আরও পড়ুন: ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’- ইউএনওর দরজায় ব্যতিক্রমী বার্তা

সংগঠনটির নেতারা বলেন, ‘পদ্মা হলে তিস্তা নয় কেন?’ এই স্লোগানে পুরো জুন মাসজুড়ে নিজেদের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সভা-সমাবেশ, লিফলেট বিতরণ, হাটসভা, উঠান বৈঠক, বিক্ষোভ ও মশাল প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়েছে। আমরা আশায় ছিলাম মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণাসহ একনেকে বরাদ্দ দেওয়া হবে। কিন্তু তা না হলেও চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের আশায় আলোর দ্বীপ জ্বালিয়েছেন।

একই দাবিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার আউলিয়ার বাজার পয়েন্টে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্ট্যান্ডিং কমিটির সদস্য আব্দুন নুর দুলাল ও মাহমুদ আলম এবং কেন্দ্রীয় নেতা আশরাফুল ইসলাম, পারভিন আক্তার, ওমর ফারুক ও মোনায়েম সরকার।

নীলফামারীর জলঢাকা উপজেলার শৈলমারী ও বানপাড়া তিস্তাপাড়ের কর্মসূচিতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, স্ট্যান্ডিং কমিটির সদস্য ছাদেকুল ইসলাম, শৈলমারী ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান জামান এবং কেন্দ্রীয় নেতা গোলাম পাশা এলিচ ও জাহাঙ্গীর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাট তিস্তা তীরে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন: স্ট্যান্ডিং কমিটির সদস্য বখতিয়ার হোসেন শিশির, কেন্দ্রীয় নেতা সাজু সরকার, মোশাররফ হোসেন, মওলানা জাহিদুল ইসলাম। উলিপুর উপজেলার হোকোডাঙা তিস্তা পাড়ে উপস্থিত ছিলেন স্ট্যান্ডিং কমিটির সদস্য মশিউর রহমান ও কেন্দ্রীয় নেতা মোশাররফ হোসেন।

আরও পড়ুন: “অস্তিত্ব সংকটে বুড়িগঙ্গা, নদী বাঁচাতে বদলাতে হবে ঢাকার নগর কাঠামো”

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিয়ার রহমান বলেন, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি তিস্তা অববাহিকার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এখন সেই আশাকে বাস্তবে রূপ দিতে দ্রুত একনেক অনুমোদন, অর্থায়ন নিশ্চিতকরণ এবং বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা জরুরি।

এসব কর্মসূচি থেকে আগামী দিনে রংপুর অঞ্চলের রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় কর্মসূচি ঘোষণার পাশাপাশি ছয় দফা দাবি উত্থাপন করা হয়।

দাবিগুলো হলো—(১) তিস্তা মহাপরিকল্পনার দ্রুত একনেক অনুমোদন ও সময়বদ্ধ বাস্তবায়ন রোডম্যাপ ঘোষণা, (২) অভিজ্ঞ নদী প্রকৌশলী, জলবায়ু বিশেষজ্ঞ ও তিস্তা আন্দোলনের প্রতিনিধিদের সমন্বয়ে 'তিস্তা কর্তৃপক্ষ' গঠন, (৩) দক্ষ প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ, (৪) সরকারি ব্যবস্থাপনায় ‘তিস্তা বন্ড’ চালু এবং বালু-পাথর বিক্রির আয় প্রকল্পে বিনিয়োগ, (৫) ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতকরণ এবং (৬) প্রকল্পের আওতায় পরিকল্পিত শিল্পাঞ্চল, কৃষি অঞ্চল, সৌর বিদ্যুৎকেন্দ্র, কৃষিভিত্তিক সমবায় ও কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা।

আরও পড়ুন: ইনানীর গ্যাসের আগুন নেভানো হচ্ছে না কেন? যা জানা গেল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধের আঘাতে ক্ষত-বিক্ষত ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৬ এম


যুদ্ধের আঘাতে ক্ষত-বিক্ষত ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য

যুদ্ধের দামামায় রক্ষা পায়নি ইরানের হাজার বছরের ইতিহাস। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাসাদ, মসজিদ আর বিশ্ব ঐতিহ্যের নিদর্শন। ইউনেস্কোর সুরক্ষিত স্থাপনাতেও দেখা দিয়েছে ফাটল, ভেঙেছে কাচ, খসে পড়েছে টাইলস। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের অনুসন্ধানে উঠে এসেছে যুদ্ধের আঘাতে ক্ষত-বিক্ষত ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য।

ধ্বংসের মুখে শত শত বছরের পুরনো ঐতিহ্য। ফেটে গেছে দেয়াল, ভেঙে পড়েছে কাচ। বিস্ফোরণের তীব্র কম্পনেই ক্ষতবিক্ষত হয়েছে ইরানের একাধিক স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইসফাহানের নকশে জাহান স্কয়ার ও ৪শ’ বছরের পুরনো চেহেল সোটুন প্রাসাদ।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত ১১টি ঐতিহাসিক ভবন চিহ্নিত করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। বিশেষজ্ঞরা বলছেন, বোমা সরাসরি না পড়লেও বিস্ফোরণের কম্পনে এক কিলোমিটার দূরের ভবনও ক্ষতিগ্রস্ত হতে পারে। আর সেই কারণেই এত পুরনো স্থাপনাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত নকশে জাহান স্কয়ার, চেহেল সোটুন প্রাসাদ, গোলেস্তান প্রাসাদ, ইসফাহানের জামে মসজিদ, ট্রান্স-ইরানিয়ান রেলপথের আন্দিমেশ্ক স্টেশন এবং প্রায় ১ হাজার ৮০০ বছরের পুরোনো ফালাক-অল-আফলাক দুর্গ।

ইরানের ইউনেস্কো প্রতিনিধি জানিয়েছেন, পুরো যুদ্ধে দেশটির অন্তত ১৩৪টি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ইসফাহান শহর শুধু ইরানের মানুষের সম্পদ নয়। এটি পুরো বিশ্বের ঐতিহ্য। এই শহর বিশ্বের উত্তরাধিকার। তাই এই ঐতিহ্যকে সম্মান করতে হবে, এর মর্যাদা কখনোই নষ্ট করা উচিত নয়।

নিরাপত্তা পরিস্থিতির কারণে এখনো সেখানে বিশেষজ্ঞ দল পাঠানো সম্ভব হয়নি। স্যাটেলাইটের ছবি দেখে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা হচ্ছে।

প্রত্নতত্ত্ব ও ঐতিহ্য সংরক্ষণ বিশেষজ্ঞদের মতে, অতীতে এমন ঐতিহাসিক স্থাপনাগুলো সাধারণত ‘নো-স্ট্রাইক লিস্টে’ রাখা হতো। ১৯৫৪ সালের হেগ কনভেনশন অনুযায়ী, যুদ্ধের সময় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করা আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা। ইচ্ছাকৃতভাবে এসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন দপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৭ এম


তিন দপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদপ্তরসহ সরকারের গুরুত্বপূর্ণ তিনটি প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনস্থ আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন যুগ্মসচিব মাহফুজা আক্তার। এছাড়া একই বিভাগের অধীনস্থ জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক পদে যুগ্মসচিব মো. আশরাফুল মমিন খানকে নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি যুগ্মসচিব এ কে এম শওকত আলম মজুমদার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ নভোথিয়েটারের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগ পাওয়া কর্মকর্তাদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। তা না হলে ওই দিন বিকালের মধ্যে তাঁরা বর্তমান কর্মস্থল থেকে স্ট্যান্ড রিলিজড বা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে বেরোবি ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৩ এম


জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে বেরোবি ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রংপুরে অনুষ্ঠিত হয়েছে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি, যা আয়োজন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বুধবার (১ জুলাই) রাতের এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অংশগ্রহণ করেন শত শত শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীরা স্মরণ করেন জুলাই আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ সকল শহীদদের।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি তুহিন বলেন, ‘২ বছর আগে এই জুলাই মাস থেকে শুরু হয়েছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। এ আন্দোলনে হাজার হাজার মানুষ তাঁদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের আত্মদানের প্রতি কৃতজ্ঞতা জানাতেই সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রদল মোমবাতি প্রজ্বালনের আয়োজন করেছি।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন জানান, ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই এই আয়োজন করা হয়েছে। কারণ তাঁরা নিজের জীবন দিয়ে আমাদের ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করেছেন।’

তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষ একত্ব হয় অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর খবরে। আমরা আমাদের ভাই, সহপাঠী আবু সাঈদসহ জুলাইয়ে শহীদ হওয়া প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।’

পরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এলইডি স্ক্রিনে জুলাই অভ্যুত্থানের ৩৬ মিনিট ৩৬ সেকেন্ডের একটি ডকুমেন্টারি প্রচার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাৎ: এএসপি সোহেল কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৭ এম


বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাৎ: এএসপি সোহেল কারাগারে

বিয়ের প্রলোভনে কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে সহকারী পুলিশ কমিশনার (এএসপি) মো. সোহেল উদ্দিন প্রিন্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। জামিন বাতিল করার এই নির্দেশটি বুধবার (১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ইভা দেন।

মামলার বাদী সহকারী কর কমিশনার মোসা. তানজিনা সাথীর করা আবেদনের পর আদালত এই সিদ্ধান্তে পৌঁছায়। আদালত সূত্রে জানা যায়, গত ৯ জুন একই আদালত সোহেল উদ্দিনের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করে। উল্লেখ্য, সোহেল উদ্দিন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সদর সার্কেলে সর্বশেষ কাজ করছিলেন।

বাদীপক্ষের আবেদনে উল্লেখ করা হয়েছে যে, ২০২৪ সালের ১৯ আগস্ট আপস-মীমাংসার শর্তে সোহেল উদ্দিন জামিন লাভ করেছিলেন। কিন্তু সময় গড়িয়ে গেলেও তিনি মামলার বিষয়ে কোনো আপসের উদ্যোগ নেননি কিংবা প্রতিশ্রুতি পালন করেননি। এ কারণে তার জামিন বাতিলের আবেদন করা হয়।

অন্যদিকে, আসামির পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম খান দাবি করেছেন, তার মক্কেল বাদীর কোনো অর্থ আত্মসাৎ করেননি এবং তিনি মিথ্যা মামলায় হয়রানির শিকার। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত সোহেল উদ্দিন প্রিন্সের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২৩ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করা হয়েছিল।

মামলায় বলা হয়েছে যে, ২০১৭ সালে ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বাদী এবং সোহেল উদ্দিন প্রিন্সের পরিচয় ঘটে, যা পরে প্রেমে রূপ নেয়। সোহেল উদ্দিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাদী ও তার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন এবং বিভিন্ন সময়ে মোট ২ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা নিয়ে যান। অভিযোগে বলা হয়েছে, পরে তিনি বাদীকে বিয়ে করেননি এবং যে টাকা নিয়েছেন তা ফেরত দেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%