ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রথমার্ধে প্যারাগুয়ের জালে যুক্তরাষ্ট্রের তিন গোল


প্রথমার্ধে প্যারাগুয়ের জালে যুক্তরাষ্ট্রের তিন গোল

ঘরের মাঠ লস অ্যাঞ্জেলস স্টেডিয়াম। গ্যালারিভর্তি দর্শক। এমন পরিবেশে প্যারাগুয়েকে প্রথমার্ধে রীতিমতো খেলতেই দিলো না, গোল করলো ৩টি। তারা ৩-০ গোলের স্কোরলাইন নিয়ে বিরতিতে গেছে।

ম্যাচের সাড়ে ৬ মিনিটে যুক্তরাষ্ট্র প্রথম গোলটি পায়। দুই ডিফেন্ডারকে কাটিয়ে ক্রিস্টিয়ান পুলিসিচ যখন ডি-বক্সের ভেতর ম্যাককেনিকে পাস দেন, তখন ক্লিয়ার করতে গিয়ে প্যারাগুয়ের মিডফিল্ডার ড্যামিয়েন বোবাদিলা নিজেদের জালেই বল জড়িয়ে দেন।

২৮ মিনিটে যুক্তরাষ্ট্র দ্বিতীয় গোলটি পেয়ে গিয়েছিল। গোলদাতা ফোলারিন বালোগুন ও তার সতীর্থদের উদ্‌যাপনের মাঝেই রেফারির বাঁশির শব্দ শোনা যায়, কারণ তাইলার অ্যাডামসের কাছ থেকে পাস পাওয়ার সময় তিনি অফসাইডে দাঁড়িয়ে ছিলেন। তবে দুই গোলের লিড নিতে স্বাগতিকদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।

আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

তিন মিনিটের ব্যবধানে সেই বালোগুনই দ্বিতীয় গোলটি করেন। ক্রিস্টিয়ান পুলিসিচ বাম প্রান্ত দিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে এসে গোলমুখে ঢুকে পড়েন। ডানদিকে থাকা বালোগুনকে বল বাড়িয়ে দেন তিনি। এরপর বালোগুন আলতো স্পর্শে বল জালে পাঠান।

পরের গোলটিও বালোগুনের। এবার তাকে অ্যাসিস্ট করেন মালিক তিলম্যান। বিপরীতে প্রথমার্ধে প্যারাগুয়েকে অন টার্গেটে একটি শটও নিতে দেয়নি তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে বিভ্রান্তি, পাল্টাপাল্টি বক্তব্যে নতুন প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৮:০৬ এম


ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে বিভ্রান্তি, পাল্টাপাল্টি বক্তব্যে নতুন প্রশ্ন

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের দেড় মাসের মধ্যে একটি বিভ্রান্তিকর পরিস্থিতি দেখা দিয়েছে সম্ভাব্য সমঝোতা চুক্তি নিয়ে। প্রথমে রয়টার্সের একটি প্রতিবেদনে জানানো হয়, আগামী রোববার (১৪ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হতে পারে।

এরপর ওয়াশিংটন ও তেহরান থেকে পরস্পরবিরোধী বার্তা আসতে শুরু করে। শুক্রবার (১২ জুন) যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, সম্ভাব্য চুক্তির আওতায় হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে এবং ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ বা ধ্বংস করবে।

তবে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা প্রকাশিত একটি খসড়ায় ভিন্ন তথ্য উঠে আসে। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের ৬০ দিন পর নতুন করে পারমাণবিক আলোচনা শুরু হবে। খসড়ায় আরও দাবি করা হয়, ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ছে না এবং যুক্তরাষ্ট্র ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ফেরত দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।

ইরানের এই অবস্থান প্রকাশ্যে আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইরানের বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। তিনি ইরানি পক্ষকে ‘অসম্মানজনক’ বলেও মন্তব্য করেন এবং দ্রুত নিজেদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান।

ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক মাধ্যমে লেখেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি। তবে তিনি কোথাও চূড়ান্ত চুক্তির কথা উল্লেখ করেননি।

এদিকে পুরো আলোচনায় ইসরাইলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স-২৪-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার ঘোষণা দিচ্ছিলেন, তখন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক উপদেষ্টাদের সঙ্গে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে বৈঠক করছিলেন। তবে পরে সম্ভাব্য সমঝোতার ঘোষণা আসার পর নেতানিয়াহু জানান, তাকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

বিশ্লেষকদের একাংশ মনে করছেন, যুদ্ধ শুরুর সময় ট্রাম্পের ঘোষিত ‘নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোনো চুক্তি নয়’ অবস্থান থেকে বর্তমান আলোচনার পর্যায়ে পৌঁছানো যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত দেয়। অন্যদিকে ইরানপন্থী বিশ্লেষকদের মতে, আলোচনা শুরু হওয়াটাই তেহরানের কূটনৈতিক সাফল্যের প্রতিফলন।

তবে চুক্তি বা সমঝোতা স্মারক আদৌ স্বাক্ষরিত হবে কি না, কিংবা হলে তার শর্ত কী হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ‘চুক্তির এতটা কাছাকাছি আগে কখনও আসেনি’ যুক্তরাষ্ট্র-ইরান। তাই আন্তর্জাতিক মহলের নজর এখন রোববারের সম্ভাব্য জেনেভা বৈঠকের দিকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৮:০৮ এম


আজকের নামাজের সময়সূচি

আজ শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৬ জিলহজ ১৪৪৭।

ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ—

জোহরের সময় শুরু হয় ১২টা ০২ মিনিটে।

আসরের সময় শুরু হয় ৪টা ৩৮ মিনিটে।

মাগরিবের সময় ৬টা ৫০ মিনিটে।

এশার সময় শুরু হবে ৮টা ১৭ মিনিটে।

আগামীকাল ফজরের শুরু হবে ৩টা ৪৬ মিনিটে।

আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ৪২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ১১ মিনিটে।

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার কাউন্সিলের এমসিকিউতে পাশ করলেন জাইমা রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৮:০৯ এম


বার কাউন্সিলের এমসিকিউতে পাশ করলেন জাইমা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় সফলতার সাথে পাস করেছেন।

তিনি শুক্রবার (১২ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্টোরির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

জাইমা রহমান সেখানে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। আমি আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।’

জানা গেছে, এবারের পরীক্ষায় জাইমা রহমান বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।

শুক্রবার রাতেই বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রথম ধাপে মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

এবারের এমসিকিউ পরীক্ষায় আবেদনকারী সংখ্যা ছিল ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী। উত্তীর্ণদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

এই পরীক্ষায় তিন ধাপের এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হবেন। পরীক্ষায় উত্তীর্ণরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ব্যতীত দেশের অন্যান্য আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হতে পারবেন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দিয়ে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর অচেতন অবস্থায় শিবিরের কেন্দ্রীয় নেতা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৮:৩১ এম


নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর অচেতন অবস্থায় শিবিরের কেন্দ্রীয় নেতা উদ্ধার

প্রায় ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক কেন্দ্রীয় নেতাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার পর তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) রাত পৌনে ১০টার দিকে কুমিল্লার লাকসাম উপজেলার জংশন রোডে সহকারী পুলিশ সুপারের (লাকসাম সার্কেল) কার্যালয়ের পাশ থেকে তাঁকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ওই নেতার নাম জিসান প্রধান। তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ১০টার সময় জিসান প্রধান জংশন রোডের পাশে একটি কনফেকশনারি দোকানে গিয়ে জরুরি আলাপের জন্য দোকানদারের কাছ থেকে মোবাইল ফোন চান। দোকানদার ফোন দিতে অক্ষমতা প্রকাশ করলে, সড়কে চলাচলরত এক রিকশাচালকের কাছ থেকে ফোন নিয়ে তিনি পরিচিত একটি নম্বরে প্রায় এক মিনিট কথা বলেন। ফোনালাপ শেষ হওয়ার পরই তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এই ঘটনার খবর পেয়ে স্থানীয় জামায়াত নেতা অ্যাডভোকেট বডিউল আলম সুজন এবং আবু বক্করসহ দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা দ্রুত তাঁকে উদ্ধার করে লাকসামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

জিসানের বড় ভাই অ্যাডভোকেট রাসেল রাফি জানান, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে সংকটাপন্ন। চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।

এর আগে, বৃহস্পতিবার (১১ জুন) রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে জিসান প্রধান নিখোঁজ ছিলেন। এই ঘটনায় তাঁর পরিবার দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং পুলিশ প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। অবশেষে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পরে তাঁকে লাকসামে অচেতন অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন নাহার লাইলি বলেন, ‘স্থানীয় লোকজন জিসান প্রধানকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে আমিও হাসপাতালে গিয়ে তাঁকে অজ্ঞান অবস্থায় দেখতে পাই। তিনি কীভাবে লাকসামে এলেন, তাঁর সঙ্গে কী ঘটনা ঘটেছে, এসব বিষয়ে পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%