সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:০৩ পি.এম
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২) নিহত হওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে, তবে সকল আসামি অজ্ঞাত।
সোমবার (২৩ নভেম্বর) ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
নিহত আনোয়ার মোল্লা নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের জওন মোল্লার পুত্র। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আনোয়ার ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন।
পুলিশ জানায়, রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস ছাত্তারের নেতৃত্বে সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় যান কনস্টেবল আনোয়ার মোল্লা। সেখানে পৌঁছানোর পর মাদক কারবারিরা তাদের ওপর আকস্মিক হামলা চালায়। এক পর্যায়ে তাদের ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, মামলায় সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও হত্যাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে একই থানার এসআই মো. রফিককে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যাদের মধ্যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় নাগরিকও রয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার বেনীপুর গ্রামের বিত্তিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন নড়াইলের দেবীপুর গ্রামের কালিপদের ছেলে সুপাল সরকার (৩৫), ঝিনাইদহের নগরচাপরাইল গ্রামের গৌরপদ বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (৩৪) এবং ভারতের উত্তর চব্বিশ পরগনার বাঁকড়া গ্রামের শরিফুল মীরের ছেলে রাহুল মীর (২১)। উল্লেখ্য, রাহুল মীর বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় নাগরিক।
বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/৬-এস থেকে প্রায় ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানের মাধ্যমে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (র্যাব-৫) দুটি বিদেশি পিস্তল, গুলি, আটটি ম্যাগাজিন, নগদ টাকা এবং ৮ কেজির বেশি হেরোইন উদ্ধার করেছে। এই অভিযানে চারজনকে আটক করা হয়েছে।
র্যাব-৫ জানায়, ২৩ নভেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উদ্ধার করা হয় দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন এবং নগদ ১ লাখ ৮০ হাজার ৯০০ টাকা। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, পাসপোর্ট জালিয়াতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
অন্যদিকে, একই রাতে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে র্যাব-৫। মাদক কারবারের অভিযোগে মনোয়ারা বেগম ও শাহাদাত হোসেনকে আটক করা হয়।
তাদের কাছ থেকে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। ঝজই-৫ জানিয়েছে, উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৮ কোটি টাকা। উদ্ধার হওয়া অস্ত্র, গুলি, ম্যাগাজিন, নগদ টাকা ও হেরোইনসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেনীতে বিশেষ অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ০.৫ (হাফ) লিটার বিদেশি মদ ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী, দস্যুতার সংঘঠনকারী ১ জন আসামি, নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য ১ জনসহ মাদকসেবীসহ সর্বমোট ৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৩ নভেম্বর ২০২৬) ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
পুলিশের তথ্যমতে, ফেনী জেলার পুলিশ সুপারর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফেনীর দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, ফেনী মডেল থানার নেতৃত্বে ওই থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন
১. মো. সুমন (৩০),পিতা-মৃত আব্দুল কাদের, মাতা-ফিরোজা বেগম, সাং-দুনাইছড়া (মেঘ বাড়ি), থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
২. মো. ফিরোজা বেগম,সাং-দুনাইছড়া (মেঘ বাড়ি), থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
৩. মো. পারভেজ হোসেন ওরফে টুকাই পারভেজ (৩২),পিতা-মৃত আব্দুল আজিজ ওরফে আলমগীর, মাতা-নুরজাহান আক্তার, সাং-পাটুয়া (এমরানগঞ্জ বাজার, কালা মিয়া জমিদার বাড়ি), থানা-দাগনভূঞা, জেলা-ফেনী।
৪. মো. এনামুল হক,পিতা-নুরুল ইসলাম, সাং-সুলতানপুর, জেলা-ফেনী।
৫. মো. সাগর (২৯), পিতা-মো. আশিক সিকদার, মাতা-রাজিয়া বেগম, সাং-দাতিয়া, চাঁদপুর, থানা-নোয়াখালী, জেলা-নোয়াখালী।
৬. মো. সাইদ (২৯),*পিতা-মো. সাইদুল হক, থানা-সোনাগাজী, জেলা-ফেনী।
এছাড়া ফেনী মডেল থানাধীন ১-১নং শর্শদী ইউনিয়নস্থ ফরহাদ নগর লাইনের সামনে নোয়াখালী এলাকা থেকে একজন ছিনতাইকারী মো. বাবুল (৩৪), পিতা-আজহার আহম্মদ, মাতা-মোজেদা বেগম, সাং-দুনাইছড়া, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালীকে ও ১ জন নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়।
প্রেস রিলিজে আরও জানানো হয়,পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশে মাদক নির্মূলে ফেনী জেলার সদর থানা এলাকার প্রত্যেক মাদক স্পটে নিরবিচ্ছিন্ন মাদক বিরোধী অভিযানসহ আইন শৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থল এমন কাজে নিয়োজিত ব্যক্তিদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অভিনেত্রী তানজিন তিশা অভিযোগের পর পাল্টা আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি সানায়্যা আনাম ওয়াফিকাহ এবং ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন।
মামলাটি গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক জশিতা ইসলামের কাছে দাখিল করা হয়। বর্তমানে মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে রয়েছে।
তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "এ বিষয়ে যা বলার তার আইনজীবী বলবেন।"
তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, ৪ নভেম্বর সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
মামলায় সানায়্যা আনাম ওয়াফিকাহকে এক নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় আসামি হিসেবে রয়েছে ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরা। অভিযোগ রয়েছে যে, ফাতেমা একটি ভিডিওতে তানজিন তিশাকে নিয়ে মানহানিকর মন্তব্য ও মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। এর প্রেক্ষিতে অভিনেত্রী আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ