ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

রাতে চার দিন এক টিউবে চলবে কর্ণফুলী টানেলের যান চলাচল


রাতে চার দিন এক টিউবে চলবে কর্ণফুলী টানেলের যান চলাচল

রুটিন রক্ষণাবেক্ষণ কাজের কারণে কর্ণফুলী টানেলে আগামী চার রাত নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে। এই সময়ে টানেলের দুই টিউবের মধ্যে একটি টিউবে যান চলাচল চালু থাকবে। তাই, যদি প্রয়োজন পড়ে, উভয় প্রান্তে যানবাহনকে ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

মঙ্গলবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ২৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত কর্ণফুলী টানেলে রুটিন রক্ষণাবেক্ষণ কাজ চলবে।

আরও পড়ুন: জোরারগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৪, কারাদণ্ড ৫ মাদকসেবীর

এ সময় ‘পতেঙ্গা-আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা-পতেঙ্গা’—দুই টিউবের যেকোনো একটি টিউবে ট্রাফিক ডাইভারশনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল অব্যাহত রাখা হবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, যানবাহনের চাপের উপর নির্ভর করে, টানেলের উভয় প্রান্তে চালক ও যাত্রীদের ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে সড়ক ব্যবহারকারীদের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ নুর মোহাম্মদ গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে মধ্যরাতে কলেজশিক্ষার্থী গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:৫০ এম


রাজধানীতে মধ্যরাতে কলেজশিক্ষার্থী গুলিবিদ্ধ

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। আহত ছাত্রটির নাম মো. করিম (১৮)৷

তিনি মিরপুর বাঙলা কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী বলে জানা যায়।

এই ঘটনা ঘটেছিল সোমবার (২৭ জুলাই) রাত সোয়া ১২টার দিকে। গুরুতর অবস্থায় আহত করিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত শিক্ষার্থীর বাবা রফিকুল ইসলাম জানান, তারা মানিকদির আমতলাতেই বসবাস করেন। রাতে নিজেই ছেলেকে মশার কয়েল কিনতে পাঠান।

করিম গলির দোকান থেকে কয়েল কিনে তুহিন নামে এক বন্ধুর সঙ্গে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর একাই বাসায় ফিরছিল। তখন আমতলা ‘৩২ মালিকের বিল্ডিং’ নামে পরিচিত একটি বাড়ির সামনে আসার সময় অন্ধকার থেকে এলোপাতাড়ি গুলি করা হয়। গুলিতে করিম দুই পায়ে গুলিবিদ্ধ হন।

ঘটনার পর স্থানীয় লোকজন বাসায় খবর দিয়ে তাকে উদ্ধার করে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে সেখান থেকে ঢাকা মেডিক্যালে প্রেরণ করা হয়েছে। রাতেই চিকিৎসকরা অস্ত্রোপচার করে তাঁর ডান পা থেকে একটি গুলি বের করেন। বাম পায়ের গুলিটি ঘটনার সময়ই বের হয়ে যায়।

রফিকুল ইসলাম অবিলম্বে জানান, রাতেই চিকিৎসা শেষে করিমকে বাসায় পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ঘটনা কারা ঘটিয়েছে, সেটি জানা নেই। করিমের সঙ্গে এলাকার কারও কোনো দ্বন্দ্ব নেই।

মঙ্গলবার (২৮ জুলাই) চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ঘটনাটি ক্যান্টনমেন্ট থানা পুলিশকে জানানো হয়েছে এবং তারা বিষয়টি তদন্ত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে এক লাখ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:৫১ এম


টেকনাফে এক লাখ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

টেকনাফে ইয়াবা পাচারের সময় হোয়াইক্যং চেকপোস্টে বিজিবি কর্তৃক এক প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে। এসময় তার সাথে পাওয়া যায় এক লাখ ছয় হাজার পিস ইয়াবা। মঙ্গলবার সকালে উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লে কর্নেল জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত আসামি হলেন কক্সবাজার সদর উপজেলার পিএম খালি ইউনিয়নের পরানিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইসমাইলের ছেলে মো. সাইফুল ইসলাম খোকন, যার বয়স ৩৬ বছর।

বিজিবি অধিনায়ক জানান, গত ২৭ জুলাই রাত ১০টায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসার পর কর্তব্যরত বিজিবি সদস্যগণ সেখানে তল্লাশি কার্যক্রম শুরু করেন।

তল্লাশির সময় প্রাইভেটকারের সামনের বাম্পারের ভিতরে অভিনব কায়দায় লুকানো কালো রংয়ের পলিথিন দ্বারা প্যাঁচানো ১৬টি কাট, যা মোট এক লাখ ছয় হাজার পিস ইয়াবা, উদ্ধার করা হয় এবং আটক করা হয় প্রাইভেটকারের চালক মো. সাইফুল ইসলাম খোকনকে। এছাড়াও মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও মোবাইল ফোনও জব্দ করা হয়।

উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন যে ইয়াবাগুলো তিনি টেকনাফ থেকে সংগ্রহ করেছেন এবং কক্সবাজারে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ সন্ধ্যায় কোর্ট পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিশেষ ব্রিফিং এবং মতবিনিময় করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৩ এম


নওগাঁ সন্ধ্যায় কোর্ট পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিশেষ ব্রিফিং এবং মতবিনিময় করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম

এ সময় তিনি কোর্ট পুলিশে কর্মরত জিআরও এবং সিএসআই দের সমস্যা শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি কোর্টে কর্মরত সকল পুলিশ সদস্যদের কে বিচারপ্রার্থী সাধারণ মানুষকে সততা এবং নিষ্ঠার সাথে সেবা প্রদানের জন্য নির্দেশনা দেন। সেই সাথে কোথাও কোন অনিয়ম হলে এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দেন।

পুলিশ সুপার বলেন কোর্ট পুলিশ পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। কোট পুলিশগণ আদালতের সাথে বিচারপ্রার্থী এবং এডভোকেটদের সমন্বয় সাধন করে থাকেন। কোট পুলিশ আদালতের সাথে বিভিন্ন পুলিশ স্টেশনের সমন্বয় সাধন করে থাকেন। পুলিশ সুপার থানার আলামত নিষ্পত্তি, আসামী পরিবহন, আসামি আদালতে তোলা সহ বিভিন্ন কাজে নিরাপত্তায় বিষয়টি যথাযথভাবে অনুসরণ করা নির্দেশনা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ মহাদেবপুর থানায় বিশেষ অভিযান :গতকাল্য ২৭ শে জুলাই ১২ জন আসামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৬ এম


নওগাঁ মহাদেবপুর থানায় বিশেষ অভিযান :গতকাল্য ২৭ শে জুলাই ১২ জন আসামি গ্রেফতার

পুলিশ সুপার নওগাঁর নির্দেশনা মোতাবেক মহাদেবপুর থানার মাদক বিরোধী ৩টি পৃথক অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ১০ লিটার চোলাইমদ সহ ০৩ জন মাদক ব্যবসায়ী, ৭.৫ লিটার চোলাইমদ সহ ০১ জন মাদক ব্যবসায়ী এবং ২৫০ গ্রাম গাজা সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩টি পৃথক মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়।

এছাড়াও ভ্রাম্যমান আাদালতে মাদক বিরোধী অভিযানে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ০৫ জন আসামি এবং ওয়ারেন্ট মূলে ০২ জন আসামি সহ সাতজনকে গ্রেফতার করা হয়।
সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় মহাদেবপুর থানার অভিযানে সর্বমোট ১২ জন আসামিকে পুলিশ এসকর্ট এর মাধ্যমে গতকাল কোর্টে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%