ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

পীরগঞ্জে চার উন্নয়ন প্রকল্পে ১ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ


পীরগঞ্জে চার উন্নয়ন প্রকল্পে ১ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ

রংপুরের পীরগঞ্জে সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক চারটি উন্নয়ন প্রকল্পের জন্য ১ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ দিয়েছে রংপুর জেলা পরিষদ। এই বরাদ্দ জেলা পরিষদের উন্নয়ন সহায়তা খাত থেকে অনুমোদন করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) জেলা পরিষদের পক্ষ থেকে এ বিষয়টি জানানো হয়।

বরাদ্দের মধ্যে রয়েছে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের কার্যালয় নির্মাণ এবং সমাধিসৌধের সৌন্দর্যবর্ধন ও সার্বিক উন্নয়নে ১ কোটি টাকা, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীদের যাতায়াত সহজ করতে বাইসাইকেল সংগ্রহে ৫ লাখ টাকা, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনে ২ লাখ টাকা এবং পীরগঞ্জ কছিমন নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কাঁঠালিয়ায় ৫০ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, জনস্বাস্থ্যে ঝুঁকি

সংশ্লিষ্টরা জানিয়েছেন, উপজেলার সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়াতে এসব প্রকল্প গ্রহণ করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের উদ্যোগ ও দিকনির্দেশনায় এসব উন্নয়ন অনুদান বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশা দেখা দিয়েছে যে, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পীরগঞ্জের শিক্ষা ও সামাজিক অবকাঠামোর উন্নয়ন আরো দ্রুত হবে।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আমের খোসা থেকে তৈরি হচ্ছে 'ম্যাংগো পিল টি'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুর জেলা প্রশাসক: কারাগার শাস্তির নয়, সংশোধনের কেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


গাজীপুর জেলা প্রশাসক: কারাগার শাস্তির নয়, সংশোধনের কেন্দ্র

গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া উল্লেখ করেছেন, কারাগার শুধুমাত্র শাস্তির স্থান নয়, বরং এটি ভুল সংশোধনের মাধ্যমে সুন্দর জীবনে ফিরে আসার একটি কেন্দ্র।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগার এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। এই সময় তিনি সাধারণ বন্দিদের সুখ-দুঃখের খোঁজখবর নেন এবং কারাবন্দি সংগীত শিল্পী ও বাদক দলের সদস্যদের জন্য শুভেচ্ছা উপহার প্রদান করেন।

প্রথমে জেলা ম্যাজিস্ট্রেট কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগার পরিদর্শন করেন। সেখানে তিনি সরাসরি কারাগারের রন্ধনশালায় চলে যান। রান্নার পরিবেশ, রন্ধন প্রক্রিয়া এবং বন্দিদের জন্য প্রস্তুত খাবারের মান তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরে, কারাগারের হাসপাতালে গিয়ে বন্দিদের চিকিৎসাসেবা সরাসরি তদারকি করেন এবং সেবার মান উন্নত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। দ্বিতীয় ধাপে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ পরিদর্শন করেন। সেখানে তিনি জনপ্রিয় সংগীত শিল্পী মুজিব পরদেশীসহ গায়ক-বাদক দলের ১৬ বন্দিকে পাঞ্জাবি-পায়জামা উপহার দেন।

জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, গাজীপুরে যোগদানের পর তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ পরিদর্শন করেন। ওই সময় কারাবন্দি ১৫ সদস্যের একটি গায়ক ও বাদক দল তাকে গান শুনিয়েছিল। কারাগারে থেকেও তারা ইতিবাচক মানসিকতা ধারণ করে নিজেদের সংশোধন করে পুনরায় স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তনের সুপ্ত বাসনা প্রকাশ করেছিলেন সেদিনের গানগুলোর মাধ্যমে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাজিরপুরের প্রধান শিক্ষক রেশমা আক্তার সাময়িক বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০১ পি.এম


নাজিরপুরের প্রধান শিক্ষক রেশমা আক্তার সাময়িক বরখাস্ত

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ১৭০নং উত্তর চালিতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেশমা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সরকারি চাকরি থেকে। গত (২৮ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমানের স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এই বরখাস্তের ঘটনা ঘটেছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে অসদাচরণ, সরকারি অর্থ ও বিদ্যালয়ের সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে অবহেলা এবং সরকারি নির্দেশনা উপেক্ষা করে বিধিবহির্ভূতভাবে পরীক্ষার ফি বাবদ অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে। এছাড়া, ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রাপ্ত বরাদ্দকৃত মেরামত ও সংস্কার কাজের অর্থ যথাযথভাবে ব্যয় না করার অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে।

গত ১৩ জানুয়ারী সংশ্লিষ্ট উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ার পর, নাজিরপুর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার গত ১৫ সেপ্টেম্বর বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। বিভিন্ন অনিয়ম ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(থ) ধারা অনুযায়ী দায়িত্ব ও কর্তব্যে অবহেলা, অসদাচরণ এবং সরকারি কর্মচারী হিসেবে শাস্তিযোগ্য অপরাধের জন্য, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর ১২(২) ধারা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

নাজিরপুর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামিম হাসান জানান, ১৭০নং উত্তর চালিতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেশমা আক্তারকে সাময়িক বরখাস্তের অফিস আদেশ তিনি পেয়েছেন এবং আদেশের কপি বিদ্যালয়ে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০১ পি.এম


প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি

প্রবাসী স্বামী ও তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে অব্যাহত মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বিষপান করেছেন এক স্ত্রী। সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ওই সন্তানের জননীকে, যিনি ভিডিও কলে স্বামীকে রেখে বিষপান করেন। রবিবার দিবাগত রাত এগারোটার দিকে গৃহবধূ ঝুমুর খানম সেতু (২৭) বিষপান করেন। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সোমবার বেলা এগারোটার দিকে চিকিৎসকেরা ঝুমুর খানম সেতুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে তার স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে ঝুমুরকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

ঝুমুর খানম সেতু আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের আব্দুল করিম খানের কন্যা। প্রায় সাড়ে পাঁচ বছর আগে সামাজিকভাবে গৌরনদী পৌর এলাকার চরগাধাতলী এলাকার মৃত হারুন কাজীর ছেলে শাহারিয়া কাজী ওরফে শাহাবুদ্দিনের সাথে তার বিয়ে হয়। বর্তমানে তাদের দাম্পত্য জীবনে চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ঝুমুরের বাবা করিম খান জানিয়েছেন, বিয়ের পর থেকেই জামাতা, তার মা, বোন ও বোনজামাতা কারণে অকারণে ঝুমুরকে মানসিক নির্যাতন করে আসছে। এর মধ্যে ঝুমুরের স্বামী কর্মের সুবাধে কুয়েতে চলে যান। পরবর্তীতে তার (শাহারিয়া) মা রুনু বেগম, বোন নাজমিন বেগম, শারমিন, রিয়া ও নাজমিনের জামাতা সাইদুল হাওলাদারের প্ররোচনায় ঝুমুরের ওপর মানসিক নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। একপর্যায়ে স্বামীর বাড়ি থেকে ঝুমুরকে তার মেয়েসহ তাড়িয়ে দেওয়া হয়। এরপর ঝুমুর তার কন্যাকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। করিম খান আরও জানিয়েছেন, বিয়ের সময় পর্যাপ্ত মালামাল না দেওয়া, পাঁচশ' বরযাত্রীকে না আনার অজুহাত তুলে, দীর্ঘদিন ধরে শাহারিয়া ও তার পরিবারের সদস্যরা ঝুমুরকে মানসিক নির্যাতন করে আসছে। ঘটনার দিন (৪ অক্টোবর) দিবাগত রাতে শাহারিয়া ভিডিও কলের মাধ্যমে ঝুমুরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে (ঝুমুর) বিষপান করে মরে যাওয়ার কথা বলেন। স্বামীর এ মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে ঝুমুর পরিবারের অজান্তে বিষপান করেন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় সোমবার দুপুরে ঝুমুরকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি (করিম) উল্লেখ করেছেন। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের ব্যাপারে শাহারিয়া কাজী শাহাবুদ্দিনের পরিবারের কেউ কোনো কথা বলতে রাজি হননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় নির্বাচনের পর প্রথমবার চরমোনাইয়ে খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী

আন্তর্জাতিক ডেস্ক

ওমর বিন আঃ আজিজ, স্টাফ রিপোর্টার

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


জাতীয় নির্বাচনের পর প্রথমবার চরমোনাইয়ে খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী

জাতীয় নির্বাচনের পর প্রথমবারের মতো চরমোনাইয়ে আগমন করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মুফতি হাবিবুল্লাহ মিয়াজী দা.বা.।

শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দা.বা.-এর আমন্ত্রণে আজ সকালে তিনি চরমোনাইয়ে পৌঁছান।

চরমোনাই জামিয়ার প্রধান আদিব ও আরবী প্রভাষক মুফতি মিজানুর রহমান কাশেমী এ তথ্য নিশ্চিত করেছেন।

মুফতি হাবিবুল্লাহ মিয়াজী দা.বা.-এর এ সফরের সঙ্গে চরমোনাই পরিবারের পারিবারিক সম্পর্কও রয়েছে। তিনি শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দা.বা.-এর একমাত্র সন্তান মাওলানা সৈয়দ ফজলুল করিম মুজাহিদের শ্বশুর। এছাড়া তিনি হাফেজ্জী হুজুর রহ.-এর ছেলে ঘরের নাতি এবং আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেবের জামাতা।

চরমোনাইয়ে তার এ সফরকে ঘিরে রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনের সংশ্লিষ্টদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

মুফতি মিজানুর রহমান কাশেমী জানান, শায়খে চরমোনাইয়ের আমন্ত্রণেই বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির চরমোনাইয়ে এসেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%