০৯:২৪ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নৌপথে দুর্বৃত্তদের হামলায় আলী আহমদ নামে একজন জেলে নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে।
নিহত আলী আহমদ ছিলেন উপজেলার সোলামুড়া এলাকার চর ইসলামপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন জেলে ছিলেন।
স্বজনদের অভিযোগ, গত কিছুদিন ধরে একদল দুর্বৃত্ত গভীর রাতে নৌপথে চলাফেরা করছিল। গত বৃহস্পতিবার রাতে যখন তাদের পরিচয় জানতে চাওয়া হয়, আলী আহমদ আশপাশের অন্যান্য জেলেদের ডাক দেন। তখন ডাকাতেরা সেই স্থান থেকে চলে যায়। পরে, গত রাতেও ওই দুর্বৃত্তদল আবারও এলাকায় উপস্থিত হয়। এ সময়ে আলী আহমদ ও তার ছেলে নদীতে মাছ ধরছিলেন। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা প্রথমে এসে তার ছেলেকে বেঁধে মারধর করে এবং পরে আলী আহমদের মাথায় আঘাত করে তাকে পানিতে ফেলে দেয়। এতে আলী আহমদের মৃত্যু ঘটে।
আরও পড়ুন: মুফতি সনদ পাগরি গ্রহন করলেন তালাশ বিডি এর স্টাফ রিপোর্টার খায়রুল ইসলাম অশ্রুসিক্ত চোখে মাথায় সম্মানের পাগড়ি: ইলমের সুউচ্চ শিখরে মুফতি খায়রুল ইসলাম যুক্তিবাদী
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানিয়েছেন, আজ শনিবার (১৮ জুলাই) দুপুর ২টা নাগাদ পানিতে একটি মরদেহ ভাসছে বলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং মামলার প্রস্তুতি চলছে।
এদিকে, এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন