ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে দুই ইসরাইলি সেনা নিহত, আহত ৭


দক্ষিণ লেবাননে বিস্ফোরণে দুই ইসরাইলি সেনা নিহত, আহত ৭

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ লেবাননের মাজদাল জৌনে একটি ভবনের ভেতরে ঘটিত বিস্ফোরণের ফলে বেশ কয়েকজন ইসরাইলি সৈন্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

বুধবার লেবননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

ইসরাইলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবাননের একটি বিস্ফোরক ভর্তি ভবনে একটি আইইডি বিস্ফোরণের ফলে অন্তত দুজন ইসরাইলি সৈন্য নিহত হয়েছেন এবং আরও সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে কিছু সৈন্যের অবস্থা গুরুতর। দীর্ঘ সময় ধরে এই এলাকায় দখলদার ইসরাইলি বাহিনী আগ্রাসী অভিযান চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

একটি হামলায় আহত তৃতীয় এক সৈন্যের জীবন বাঁচানোর জন্য ইসরাইলি মহল মরিয়া হয়ে উঠেছে, এবং তার জীবন রক্ষা করার জন্য জরুরি অস্ত্রোপচার চলছিল বলে জানা গেছে।

এর আগে, ইসরাইলি গণমাধ্যম সূত্রে জানা যায় যে, দক্ষিণ লেবাননে একটি ‘কঠিন নিরাপত্তা পরিস্থিতির’ ফলে বেশ কয়েকজন গুরুতর আহতসহ একাধিক ব্যক্তিকে দক্ষিণ লেবনন থেকে ইসরাইলের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, তিনটি অ্যাম্বুলেন্স সহ একটি হেলিকপ্টার অধিকৃত হাইফার রামবাম হাসপাতালে পৌঁছেছে।

নিহত এবং আহত সৈন্যরা ৫৫তম ব্রিগেডের সদস্য ছিলেন।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবির নেক্সট টাইম দেশীয় অস্ত্র প্রদর্শন করলে গতকালের পরিণতি হবে: রাকিব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

১২:২০ এম


শিবির নেক্সট টাইম দেশীয় অস্ত্র প্রদর্শন করলে গতকালের পরিণতি হবে: রাকিব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, শিবির যদি পরবর্তীতে দেশীয় অস্ত্র প্রদর্শন করে তবে গতকালের মতো পরিণতি হতে পারে। বুধবার তিনি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন।

রাকিবুল ইসলাম বলেন, আমরা রাজনীতি করতে চাই অত্যন্ত সহনশীলভাবে। আবারও জানিয়ে দিচ্ছি, যদি ছাত্রশিবির কোনোভাবেই উশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করে, আমরা এক বিন্দু পরিমাণও ছাড় দেব না।

তিনি আরও বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে, সেটি কোনোভাবেই কাম্য ছিল না। সেখানে একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া প্রদর্শন করা হয়েছে এবং রাতভর ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি উল্লেখ করেন, এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছাত্রদল সভাপতি আরও বলেন, এটি শুধু শিবিরের ব্যাপার নয়, জামায়াতের শীর্ষ নেতারাও এই ঘটনার পক্ষে অবস্থান গ্রহণ করেছেন। অস্ত্র নিয়ে হামলাকে বীরত্ব হিসেবে তুলে ধরার একটি প্রবণতা তৈরি হয়েছে, যা দেশের রাজনীতির জন্য অশনিসংকেত বয়ে আনতে পারে। এর ধারাবাহিকতায় তিনি অভিযোগ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরের নেতাকর্মীরা ‘মব’ সৃষ্টি করে পরিস্থিতি উত্তপ্ত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমরা শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি: চরমোনাই পীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

১২:২১ এম


আমরা শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীম মন্তব্য করেছেন, ‘আমরা শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি।’

বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় সৈয়দ রেজাউল করীম এ কথা বলেন।

সৈয়দ রেজাউল করীম বলেছেন, ‘আমরা বারবার জীবন দিয়েছি, পঙ্গুত্ব বরণ করেছি, আমাদের সন্তানেরা এতিম হয়েছে, নারীরা বিধবা হয়েছে। এগুলো জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমরা ত্যাগ করেছি, তা পূরণ হয় নাই। কারণ আমরা শৃগালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি।’

ইসলামী আন্দোলনের আমির এই প্রসঙ্গে বলেন, ‘মানবরচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নের প্রত্যাশা করা বোকামি। মানবরচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়। এর জন্য ইসলামই একমাত্র সমাধান। বৈষম্য রোধ করতে, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে, সংখ্যালঘুদের শান্তি নিশ্চিত করতে ইসলামই একমাত্র পরীক্ষিত পদ্ধতি।’

চরমোনাই পীর বলেন, ‘জুলাই যে সুযোগ তৈরি করেছিল, তা কাজে লাগাতে আমরা ইসলামের ভিত্তিতে একটি সমঝোতা করেছিলাম। এই সমঝোতা যখন সম্ভাবনাময় হয়ে উঠল তখন স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে আদর্শ ছেড়ে প্রচলিত পদ্ধতিতে আগ্রহী হয়ে উঠেছিল। তারা বাংলাদেশে ইসলামের সম্ভাবনা নষ্ট করেছে। একই সাথে তারা দেশের ও জুলাইয়ের প্রত্যাশাও নষ্ট করেছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী চক্রের ০১ একজন গ্রেফতার এবং ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৩ এম


নওগাঁয় যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী চক্রের ০১ একজন গ্রেফতার এবং ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ

গত জুলাই ৩০ রাত আনুমান ১০.৪৫ ঘটিকায় পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম মোবাইল ফোনে জানতে পারেন যে, জনৈক সর্ণ ব্যাবসায়ী সুভাষ পালের নিকট থেকে কিছু স্বর্ণ অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা মাইক্রোবাস ব্যবহার করে নওগাঁ শহরের তাজের মোড়ে তার গতিরোধ করে ছিনতাই করে। বিষয়টি জানার সাথে সাথেই পুলিশ সুপার, সদর থানার অফিসার ইনচার্জ এবং জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ উভয়কে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা নির্দেশনা প্রদান করেন। সেই সাথে শহরে প্রত্যেকটা গাড়ি তল্লাশি করার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ সংক্রান্তে নওগাঁ সদর থানায় একটা মামলা রুজু হওয়ার পর পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ জনাব হাসিবের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ব্যাপক অনুসন্ধান শুরু হয়। জেলা পুলিশের সদ্য লাগানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কানেকটেড সিসি ক্যামেরা সমূহ ব্যাপকভাবে তদন্ত কাজে সহায়তা করে। তথ্য প্রযুক্তি এবং ডাটা বিশ্লেষণ করে ছিনতাই এ ব্যবহৃত গাড়িটি সনাক্ত করা হয়। একই সাথে বিভিন্ন জেলার এবং টোল প্লাজার তথ্যসমূহ বিশ্লেষণ করা হয়।

পরবর্তীতে ০৩ /আগস্ট থেকে টানা অভিযানে যশোর জেলা পুলিশের সহায়তায় যশোর থেকে ছিনতাই চক্রের অন্যতম সদস্য গাড়ি চালক মো জামাল হোসেন ফুলন, কোতোয়ালি, যশোর কে গ্রেফতার করা হয় এবং অপর অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত কালো রঙের মাইক্রোবাসটি জব্দ করা হয়। জামাল হোসেনকে জিজ্ঞাসাবাদে জান জানা যায় চারজনের একটি চক্র এই কাজে জড়িত। এই চক্রটি কালো মাইক্রোবাসে ঢাকা থেকে স্বর্ণ ব্যবসায়ী সুভাষ পালকে অনুসরণ করে।

সুভাষ পাল যখন ঢাকা কল্যাণপুর থেকে নওগাঁ, শ্যামলী পরিবহনে রওনা হয় তখন থেকেই ছিনতাইকারী চক্র শ্যামলী গাড়িটিকে অনুসরণ করে। ছিনতাইকারী চক্রের কালো মাইক্রোবাস শ্যামলী গাড়িটিকে অনুসরণ করে বগুড়া হয় নওগাঁ পর্যন্ত পৌঁছে যায়। অতঃপর ভিকটিম ঢাকা বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নামার পর তাজের মোড়ে বাদীর হাতের ব্যাগের মধ্যে আনুমানিক ১৪ ভরি সোনা ছিনতাই করে।

ঘটনার পর পরই পুলিশ যখন ব্যাপকভাবে নওগাঁ শহরের বিভিন্ন রাস্তায় তল্লাশি শুরু করে তখন ছিনতাইকারীরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে চলে যায় । এ সংক্রান্তে আজ গ্রেফতারকৃত জামাল হোসেন ফুলন আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে। অপর আসামি গ্রেফতার এবং স্বর্ণ উদ্ধারে জেলা পুলিশের জোর প্রচেষ্টা অব্যাহত আছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩০ এম


লক্ষ্মীপুরে শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

শিক্ষাঙ্গণে অপরাজনীতি করার প্রতিবাদে শিবিরের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ক্ষোভের সাথে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বুধবার (৫ আগস্ট) দুপুরে শহরের উত্তর তেমুহনী থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্য সচিব হাসিবুর রহমান অভির নেতৃত্বে এই বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সহ-সভাপতি সালমান হায়দার রাশেদ, জেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ ইব্রাহিমসহ ছাত্রদলের অনেক নেতাকর্মী।

ছাত্রদল নেতা হাছিবুর রহমান অভি বলেছেন, ‘১৭ বছর আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্রদল রাজপথে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করেছে। গণঅভ্যুত্থানে আমাদের অসংখ্য নেতাকর্মী আহত, নিহত ও পঙ্গুত্ব বরণ করেছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ৫ আগস্টের পরে ছাত্র শিবিরসহ বিভিন্ন সংগঠন অপকর্ম করে বেড়াচ্ছে।’

ছাত্রদল নেতা আবুল বারাকাত সৌরভ বলেন, ‘শিবির দেশের অভ্যান্তরে অপরাজনীতি করে আসছে। তাদেরকে গুপ্ত রাজনীতি বন্ধ করে প্রকাশ্যে রাজনীতি করতে হবে। অশালীন ও উসকানিমূলক বক্তব্যগুলো প্রত্যাহার করতে হবে। অপরাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরলে আমরা তাদের সর্বত্র সহযোগিতা করব। ছাত্র রাজনীতি হবে শৃঙ্খলাপূর্ণ, সহমর্মী, শিক্ষাবান্ধব ও জনকল্যাণমুখী। দেশের মানুষ অপরাজনীতি দেখতে চায় না। অশালীন কথাবার্তা দিয়ে সুস্থ ধারার রাজনীতি সম্ভব নয়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%