ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

১৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: সমাজকল্যাণমন্ত্রী


১৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন যে, ‘১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।’ বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

মন্ত্রী আরও জানান, ‘আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের লতিফাবাদে ফ্যামিলি কার্ডের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কার্যক্রমে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী বাছাই করা হবে।’

তিনি উল্লেখ করেন যে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে গ্রাহকরা সরকারি সোনালী, জনতা এবং কৃষি ব্যাংক থেকে টাকা তোলার পাশাপাশি বহুমুখী ধরনের সুবিধা পাবেন।

আরও পড়ুন: দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারীতে ১০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শন করে চীনকে বাংলাদেশের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


নীলফামারীতে ১০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শন করে চীনকে বাংলাদেশের চিঠি

নীলফামারীর সৈয়দপুরে প্রস্তাবিত ১০০০ শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রকল্প এলাকা বর্তমানে প্রাথমিক পরিদর্শনে উপযুক্ত বলে বিবেচিত হয়েছে। এখন বিস্তারিত সম্ভাব্যতা যাচাইয়ের জন্য চীনা কারিগরি দলের পরবর্তী সফরের অপেক্ষা করা হচ্ছে।

প্রতিনিধি দলটি কবে আসবে সেই বিষয়ে এখনো তথ্য পাওয়া যায়নি। এ কারণে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) চীনা দূতাবাসের কাছ থেকে সফরের সময়সূচি জানার অনুরোধ করেছে স্বাস্থ্যসেবা বিভাগ।

২৯ জুলাই স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব ফাতেমা-তুজ-জোহরা ঠাকুরের সই করা এক চিঠিতে এই গুরুত্বপূর্ণ অনুরোধটি জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৫-১৪ মে বাংলাদেশ সফর করে চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির (সিডকা) একটি কারিগরি দল। ৮ মে রংপুরে এবং ৯ মে নীলফামারীতে প্রস্তাবিত হাসপাতালের স্থান পরিদর্শন করে তারা।

১৪ মে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় চীনা প্রতিনিধি দলের প্রধান জানিয়েছিলেন, বিদ্যুৎ ও পানিসহ প্রয়োজনীয় অবকাঠামো আগে থেকেই থাকায় প্রস্তাবিত স্থানটি হাসপাতাল নির্মাণের জন্য উপযুক্ত।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, প্রতিনিধি দলের পরিদর্শন প্রতিবেদন চীনা দূতাবাসে পাঠানো হবে। এই প্রতিবেদনের ভিত্তিতে ইনভেস্টমেন্ট প্রজেক্ট ডকুমেন্ট (আইপিডি) প্রস্তুতের পূর্বে চীনের আরেকটি কারিগরি দলের বিস্তারিত সমীক্ষা বাংলাদেশ সফরের কথা রয়েছে। এই আইপিডির মধ্যে প্রকল্পের ব্যয় ও আওতা নির্ধারণ করা হবে।

মন্ত্রণালয় জানায়, চীনা দূতাবাস বা ইআরডি, কেউই এখন পর্যন্ত ওই দলের সফরের সময়সূচি সম্পর্কে তাদের কিছু জানাননি। প্রকল্পের পরবর্তী ধাপের কাজ এগিয়ে নেওয়ার জন্য ইআরডিকে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

সৈয়দপুর-নীলফামারী সড়কের পাশে চড়াইখোলা ইউনিয়নে দারওয়ানী টেক্সটাইল মিলসের পাশে প্রায় ২৫ একর জমির ওপর প্রস্তাবিত এই হাসপাতাল চীনের অনুদান সহায়তায় নির্মিত হওয়ার কথা রয়েছে। নীলফামারী গণপূর্ত বিভাগের তথ্যমতে, ইতোমধ্যে প্রায় ২৫ থেকে ২৮ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।

এ বছরের ২৫ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটির শর্তসাপেক্ষ অনুমোদন দিলেও চীনের অর্থায়নের বিষয়টি এখনো নিশ্চিত না হওয়ায় চূড়ান্ত অনুমোদন আটকে আছে।

চালু হওয়ার পরে এই হাসপাতালে অনকোলজি, নিউরোলজি, কার্ডিওলজি, নেফ্রোলজি এবং শিশু ও নবজাতকদের নিবিড় পরিচর্যার মতো বিশেষায়িত চিকিৎসার পাশাপাশি ২০০ মেশিনসহ একটি ডায়ালাইসিস কেন্দ্র এবং উন্নত রোগ নির্ণয়ের সুবিধা থাকবে।

প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী, হাসপাতালটি উত্তরাঞ্চলের মানুষের চিকিৎসার ব্যয় কমানোর পাশাপাশি ঢাকার হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কমাতেও সাহায্য করবে।

নীলফামারীর সিভিল সার্জন আবদুর রাজ্জাক জানান, এই হাসপাতাল প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের মানুষকে চিকিৎসার জন্য রংপুর বা ঢাকায় যেতে হবে না। এটি শুধু নীলফামারীবাসীরই নয়, বরং পঞ্চগড় ও গাইবান্ধার মতো পার্শ্ববর্তী জেলা বাসিন্দাদেরও উপকারে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশাকে সাত দিনের রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


সাবেক যুগ্ম সচিব জগলুল পাশাকে সাত দিনের রিমান্ডে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাবেশে যোগদানে বাধা দিতে তার গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা ও পেপার স্প্রেসহ হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে সাত দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ অগাস্ট) দুপুরে ঢাকা মহানগরীতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে গতকাল বুধবার বিকেলে তাকে ১০ দিনের রিমান্ডে পাঠানোর আবেদন করেন গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন। তবে রিমান্ড শুনানি না হওয়ায় তাকে কারাগারে পাঠিয়ে আজকের জন্য দিন ধার্য করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন।

এদিন দুপুর দেড়টার দিকে পুলিশি পাহারায় তাকে আদালতে তোলা হলে পরে তার আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন।

অপর দিকে রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত থেকে এ রিমান্ডের আদেশ আসে।

গত ৪ আগস্ট রাত দেড়টার দিকে ভাটারা থানা এলাকার বাসা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার এজাহারভুক্ত ১৭নং আসামি জগলুল পাশাকে জিজ্ঞাসাবাদ করা হলে মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে সহায়ক হবে।

মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের পুলিশের রিমান্ড একান্ত প্রয়োজন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর জগলুল পাশাসহ মামলার এজাহারভুক্ত ১১১ আসামিসহ অজ্ঞাতনামা ২৫০/৩০০ জন অস্ত্র-শস্ত্রসহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে সকাল থেকে অবস্থান করে। দিনভর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মারধর করে। আসামিরা রাস্তার ওপর অন্তর্ঘাতমূলক কার্যক্রম করে এবং রাস্তা বন্ধ করে। জনসাধারণের চলাচলে এবং খালেদা জিয়া যেন সমাবেশে যোগ দিতে না পারেন সেজন্য রাস্তার উপর ত্রাস সৃষ্টি করে।

গণতন্ত্রের অধিকারকে হরণ করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কর্মসূচি অনুযায়ী ২০১৩ সালের ২৯ ডিসেম্বর সকাল ৯টার সময় খালেদা জিয়া যখন তার সফরসঙ্গীদের নিয়ে সমাবেশে যাওয়ার প্রস্তুতি নেন, আসামিরা রাস্তায় বাধা দেয় এবং রাস্তার আশপাশে বালুর ট্রাকসহ বিভিন্ন ট্রাক দিয়ে রাস্তায় ব্যারিকেড দেয়।

খালেদা জিয়া বার বার চেষ্টা করা সত্ত্বেও আসামিরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং হত্যার উদ্দেশে নিষিদ্ধ পেপার স্প্রে ব্যবহার করে। এতে খালেদা জিয়াসহ তার সঙ্গে থাকা নেতাকর্মীরা আহত হন। এই ঘটনায় ২০২৪ সালের অক্টোবর মাসে গুলশান থানায় মামলাটি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন

রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। এ তথ্য ইসি সচিব সূত্রে জানানো হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার (৬ আগস্ট) তফসিল ঘোষণা করেছে।

ইসি সূত্রে জানা যায়, ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থীরা ১৩ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। এছাড়া, প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিস্তৃত পরিসরে ডিএফ-১৭ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


বিস্তৃত পরিসরে ডিএফ-১৭ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন

ইউক্রেন ও মধ্যপ্রাচ্য যুদ্ধে হাইপারসনিক অস্ত্রের ক্ষমতা প্রদর্শনের পরে এবার চীন নিজেদের সবচেয়ে শক্তিশালী ডিএফ-১৭ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে মোতায়েন করেছে। সম্প্রতি, চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি'তে প্রচারিত ডকু-সিরিজ ‘ঝিশেং’-এর একটি ফুটেজে দেখা গেছে, চায়নিজ পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্সের অন্তত ছয়টি ডিএফ-১৭ ট্রান্সপোর্টার-ইরেক্টর-লঞ্চার যান একসঙ্গে মহড়া দিচ্ছে।

চীনের গ্লোবাল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সামরিক বিষয়ক বিশেষজ্ঞ ঝাং জুনশে বলেছেন, এই প্রদর্শনী নির্দেশ করে যে সিস্টেমটি ব্যাপকভাবে মোতায়েন করা হয়েছে এবং এটি নির্ভরযোগ্যভাবে যুদ্ধকালীন দায়িত্বে নিয়োজিত রয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন, ডিএফ-১৭ আধুনিক বিমান প্রতিরক্ষা যুদ্ধের নিয়ম বদলে দিতে পারে, কারণ এটি হাইপারসনিক ভেদন ক্ষমতার সুবিধা ব্যবহার করে শত্রুর অগ্রবর্তী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং কৌশলগত কমান্ড লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।

সাধারণত ৫ ম্যাকের চেয়ে বেশি গতিসম্পন্ন হওয়া এবং মাঝআকাশে ক্রমাগত গতিপথ পরিবর্তন করার ক্ষমতার কারণে প্রচলিত কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেই এই ধরনের ক্ষেপণাস্ত্র রোখা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের থাড বা প্যাট্রিয়টের মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ফাঁকি দিতে চীন তাদের এই প্রযুক্তি বহুগুণ শক্তিশালী করেছে। ১৮০০ থেকে ২৫০০ কিলোমিটার দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো চীনের অ্যান্টি-এক্সেস/এরিয়া ডিনায়াল নেটওয়ার্কের মূল অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক অঞ্চলের ঘাঁটি ও রণতরীর জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ক্ষেপণাস্ত্রটির কাঠামোগত পরিবর্তনের বিষয়ে সিসিটিভি-কে দেওয়া অন্য এক সাক্ষাৎকারে ডিএফ-১৭ সাধারণ ক্ষেপণাস্ত্র ফর্মেশনের প্রশিক্ষণ স্টাফ অফিসার গং চুনইউ বলেছেন, লঞ্চার যানের দীর্ঘতর বডি এবং অতিরিক্ত চাকার পাশাপাশি ডিএফ-১৭-এর সবচেয়ে বড় পরিবর্তন হলো ক্ষেপণাস্ত্রটির নিজস্ব আকৃতি। অতীতের পরিচিত কোণাকৃতির ওয়ারহেডের তুলনায় ডিএফ-১৭-এর ওয়ারহেডে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে, যেখানে এখন চারটি ডানা এবং একটি লেজের পাখনা রয়েছে। এই নকশা একটি অধিক বৈজ্ঞানিক ও উন্নত ধারণার প্রতিফলন।

আমেরিকান মিলিটারি পাওয়ার রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে প্রথম উন্মোচনের পর থেকে চীন এই হাইপারসonic গ্লাইড যানটিতে পরমাণু অস্ত্র বহনের প্রযুক্তি সংযুক্ত করার পাশাপাশি এটিকে উন্মুক্ত মাঠে যেকোনো স্থান থেকে উৎক্ষেপণযোগ্য করে তুলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, একাধিক লঞ্চার যান একসঙ্গে প্রদর্শন করে বেইজিং মূলত আমেরিকা ও তাদের এশীয় মিত্রদের প্রতি একটি সরাসরি কৌশলগত প্রতিরোধের বার্তা নিশ্চিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%